Home আঞ্চলিক হস্তান্তরের সময়সীমা পার হলেও নির্মান হয়নি ভবন, শিক্ষা কার্যক্রম ব্যহত

হস্তান্তরের সময়সীমা পার হলেও নির্মান হয়নি ভবন, শিক্ষা কার্যক্রম ব্যহত

5

 

ঝিনাইদহ প্রতিনিধি।।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়নের ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত করা হয়। প্রতিষ্ঠার প্রায় ৯ বছর পর বিদ্যালয়ে ৩ রুম বিশিষ্ট একটি সরকারি ভবন নির্মান করা হয়। ঐ ভবনেই চলছিল বিদ্যালয়ের পাঠদান কর্যক্রম। ২০১৩ সালে বিদ্যালয়টি জাতীয়করণ হয়। এর পর থেকে বিদ্যালয়টিতে শিক্ষা কর্যক্রম ভালভাবে চললেও ২০১৯ সালের শেষ দিকে বিদ্যালয়টিতে পূর্বে স্থাপিত ভবনটি ভেঙ্গে একই স্থানে নতুন ভবনের কাজ শুরুর থেকে এখনও চলমান রয়েছে। ফলে শিক্ষার্থীদের পাঠদানের জন্য কোনো শ্রেণী কক্ষ না থাকায় মাঠের মধ্যে টিনের ছাউনিতে পাঠদান কর্যক্রম চলছে।

শুধু তাই নয়, বিদ্যালয়ে প্রায় ১২৮ জন শিক্ষার্থী ও ৪ চার জন শিক্ষকের জন্য নেই কোন বিশুদ্ধ পানি ও টয়লেটের ব্যবস্থা। প্রতিনিয়ত শিক্ষার্থী ও শিক্ষকদের পার্শ্ববর্তী বাড়িতে গিয়ে প্রয়োজনীয় কাজ সারতে হচ্ছে। বৃষ্টি এবং গরমে অসস্থিকর পরিবেশে ক্লাস করাই স্কুলে আসার প্রতি আগ্রহ হারাচ্ছে শিক্ষার্থীরা।

অভিভাবকরা বলছেন, প্রায় ২২ বছরের পূর্বের ভবন কেন ভাঙ্গা হল। আর শিক্ষার্থীদের যথাযথ পাঠদানের ব্যবস্থা না করে দীর্ঘদিন ধরে নতুন ভবনের কাজ চলমান। এটি দুঃজনক।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা আনোয়ারা ইয়াসমীন জানান, ভবনের কাজ চলমান থাকায় সমস্যা হলেও আমরা নিয়মিত কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি।

অত্র প্রতিষ্ঠানের সভাপতি ফয়সাল আহম্মেদ জানান, শিক্ষা কার্যক্রম ব্যহতসহ বেশ কিছু সমস্যা বিদ্যালয়টিতে রয়েছে। আগামী মিটিংএ সমাধানের জন্য বিষয়টি উত্থাপন করা হবে।

বিদ্যালয়টি দেখভালের দায়িত্বে থাকা কালীগঞ্জ উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ শাহিন আক্তার বলেন, বিদ্যায়টির নতুন ভবন নির্মানের ব্যপারে আমার তেমন কিছু জানা নেই। তবে ভবন নির্মানের সময়সীমা পার হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান আমাদেরকে ভবনটি এখনও বুঝিয়ে দেয়নি। যে কারনে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে, যা আমি আমার উর্দ্ধতন কর্মকর্তাকে অবগত করেছি। বিষয়টি নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।