Home আঞ্চলিক খুলনায় ধর্ষণ মামলায় গ্রেপ্তার পুলিশ কনস্টেবল স্বদেশ জেলহাজতে

খুলনায় ধর্ষণ মামলায় গ্রেপ্তার পুলিশ কনস্টেবল স্বদেশ জেলহাজতে

9

স্টাফ রিপোর্টার।।

নগরীর আড়ংঘাটা থানার পুলিশ কনস্টেবল (কম্পিউটার অপারেটর) স্বদেশ বালাকে ধর্ষণ মামলায় জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। শুক্রবার (১৭ জুন) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারওয়ার আহেমেদ এ আদেশ প্রদান করেছেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা এসআই রেজওয়ান সন্ধ্যায় আসামিকে আদালতে হাজির করেন। শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে তাকে আড়ংঘাটা থেকে গ্রেপ্তার করে খানজাহান আলী থানা পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই রেজওয়ান বলেন, খানজাহান আলী থানাধীন শিরোমনি এলকায় থাকেন ওই নারী (৩০)। গত ৫ বছর ধরে তাদের মধ্যে সম্পর্ক বিরাজমান ছিল। সম্পর্কের জের ধরে বৃহস্পতিবার রাতে স্বদেশ বালা ভিকটিমের বাসায় যায়। বাসায় কেউ না থাকার সুবাধে স্বদেশ তাকে ধর্ষণ করে। এ ঘটনা কাউকে না বলার জন্য শাসিয়ে যায় তাকে। একপর্যয়ে মানষিকভাবে ভেঙ্গে পড়ে ওই নারী। পরবর্তীতে সে আইনে আশ্রয় নিয়ে খানজাহান আলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন ২০০০ সালের সংশোধনীয় ২০০৩ সালের ৯(১) ধারায় মামলা দায়ের করেন। মামলাটি তার ওপর ন্যস্ত হওয়ায় বিকেল পৌনে ৫টার দিকে তাকে থানা থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে।

খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন খান বলেন, মেয়েটির সাথে স্বদেশ বালার ৫ বছরের সম্পর্ক ছিল। নারীর বাসা শিরোমনি এলাকায়। বৃহস্পতিবার রাতে ভিকটিমের বাসায় গিয়ে স্বদেশ তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। শুক্রবার থানায় বাদী হয়ে ওই নারী ধর্ষণের অভিযোগ এনে স্বদেশ বালার বিরুদ্ধে মামলা দয়ের করেন যার নং- ১২। শুক্রবার তাকে আড়ংঘাটা থানা থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণে করেছে বলে পুলিশের কাছে জানায় সে।