Home আঞ্চলিক মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে রূপসায় বিক্ষোভ

মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে রূপসায় বিক্ষোভ

17

রূপসা প্রতিনিধি।।

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যাম প্রধান নবীন কুমার জিন্দাল কর্তৃক বিশ্বনবী (সঃ) ও উম্মাহাতুল মুমিনীন আয়েশা সিদ্দিকা (রঃ) সম্পর্কে ধৃষ্টতাপূর্ণ অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে রূপসায় পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ জুন (শুক্রবার) জুম্মাবাদ উপজেলার নৈহাটি শহিদ মিনার রোডস্থ বায়তুন নূর জামে মসজিদে তৌহিদী জনতার সৌজন্যে ও উপজেলা সদর কাজয়িায় এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে ভারতীয় পণ্য বয়কট এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিন্দা প্রস্তাব ও প্রতিবাদ জানানোর দাবি জানানো হয়। মিছিল শেষে নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের কুশপুত্তলিকায় জুতা নিক্ষেপ করে তা আগুনে পোড়ানো হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের আহ্বায়ক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মোস্তাক। মসজিদের খতিব তৌহিদুল ইসলাম কচির পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন মাওলানা মুফতি মাসুম বিল্লাহ, আলহাজ্ব মাওলানা সাইফুল্লাহ কবির, হাফেজ মাওলানা মোঃ রবিউল ইসলাম, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা জাকারিয়া, আলহাজ্ব মোঃ মাহমুদুর রহমান, মোঃ হারেজ শেখ, তারেক আহম্মেদ টিপু, বাদশা মিয়া, মোঃ দিদারুল ইসলাম, মোঃ রবিউল ইসলাম, মোঃ শহিদুল্লাহ আল আজাদ শেখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহসিন খান রানা, সোহান শেখ, সাদিক শেখ, বাকির বাবু, শিবলী, আবু বক্কার, বাসার মল্লিক, কামরুল ইসলাম, খান জিন্দার, রবিউল ইসলাম, সজীব সুজা, সাব্বির হোসেনসহ সহ¯্রাধিক ধর্মপ্রাণ মুসলমান। সমাবেশ থেকে একটি বিক্ষোভ মিছিল রূপসা-বাগেরহাট পুরাতন সড়ক প্রদক্ষিণ শেষে সভাস্থলে এসে দোয়া মোনাজাতের মাধমে শেষ হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মুফতি শামসুর রহমান।
অপরদিকে একই দিন জুম্মাবাদ উপজেলা পরিষদ সংলগ্ন কাজদিয়া বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল ও সমাবেশে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা বলেন, এ ঘটনায় ভারত সরকারকে মুসলিম উম্মাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে এমন কর্মকান্ড যেন করতে না পারে সে জন্য বিশ্ব মুসলিমকে সজাগ থাকতে হবে।

বক্তারা আরো বলেন, মুসলমানরা তাদের নবীকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসেন। বিশ্বনবীর মর্যাদা রক্ষার জন্য আমরা জীবন দিতেও কুণ্ঠিত হবো না। বীরের জাতি মুসলিমরা জেগে ওঠলে ভারতকে উচিত শিক্ষা দেয়া হবে। প্রয়োজনে জীবন দিয়ে হলেও মহানবী (সঃ) এর মর্যাদা রক্ষা করবো, ইনশাআল্লাহ। সমাবেশে কটুক্তিকারী নূপুর শর্মা এবং নভিন জিন্দালের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তোলেন। দাবি না মানা হলে ভারতের সাথে বাংলাদেশের সব সধরনের সম্পর্ক ছিন্ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

মুফতি মোঃ আহসান উল্লাহ’র সভাপতিত্বে ও আবুল হোসেন দুয়ারির পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পূর্ব সমাবেশে বক্তৃতা করেন ইমরান বিন লুতফার, মাওলানা মনির আহম্মেদ, হাফেজ হেদায়েত উল্লাহ, ইব্রাহিম, আমিরুল ইসলাম, মাওলানা কবির। এসময় আরও উপস্থিত ছিলেন হাফেজ হারুনুর রশিদ, মাওলানা ফজরুল রাব্বী, নাইম, সালমান, আহাদ, ওয়াছিব, রসুল, রোহান, ছরোয়ার, ফাহিম, সাদ, ইসলাইল সৌরব, আরজু, তুষার, রকিবুল হানিফ, কামরুজ্জামান টুকু, এস, এম মনিরুজ্জামান প্রমুখ।