খান নাজমুল হুসাইন।।
সাতক্ষীরা জেলার তালা উপজেলার সেই মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান সহ দুই নেতাকে তালা থানা পুলিশ আটক করেছে। আটককৃতরা হলেন, সাতক্ষীরা তালা উপজেলার শিবপুর গ্রামের মৃত মির্জা নুরুল হক মোল্যার ছেলে ও তালা উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান (৪৮) এবং একই উপজেলার রহিমাবাদ গ্রামের মোঃ নুরুল শেখের ছেলে ও তালা উপজেলা যুবদলের বহিস্কৃত সাবেক যুগ্ন আহবায়ক শেখ সাঈদুর রহমান সাঈদ (৪০)।
থানা সূত্রে জানা গেছে , গত বুধবার ১৫/০৬/২২ ইংরেজি তারিখ রাত্র ৪.৩০ ঘটিকার তালা থানা পুলিশ অভিযান চালিয়ে দুই নেতাকে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করেছে। পুলিশের হাতে আটক হওয়া মির্জা আতিয়ার রহমান ও সাইদুর রহমান সাইদ এর বিরুদ্ধে নাশকতা মামলা সহ একাধিক মামলা চলমান আছে। উল্লেখ্য, ইতিপুর্বে সাতক্ষীরা কলারোয়া থানা পুলিশের হাতে ৩৩ বোতল ফেনসিডিল সহ মির্জা আতিয়ার রহমান আটক হয়। এ ঘটনায় তিনি রীতিমতো দুই মাস কারাভোগ করেন। তৎকালীন সময় ফেনসিডিল সহ পুলিশের হাতে আটকের বিষয়টির সত্যতা পেয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি তাসকিন আহমেদ চিশতি ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল স্বাক্ষরিত পত্রে তালা উপজেলা ছাত্রদলের সভাপতি মির্জা আতিয়ার রহমানকে বহিষ্কার করেন। এরপর মির্জা আতিয়ার রহমান থেকে থাকেননি। তিনি জেলা ও উপজেলা বিএনপিকে বিভিন্ন অপকৌশলে ভুল বুঝিয়ে আবারও দলে ভেড়েন। অভিযোগ উঠে, মির্জা আতিয়ার রহমান অর্থের বিনিময়ে তালা উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক ও সেচ্ছাসেবক দলের আহবায়ক হয়ে এক সাথে দুটি পদ পদবি বহন করছে।
গত ১৮ই মার্চ ২০২২ ইং তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু এবং সাধারণ সম্পাদক এইচ.আর মুকুল স্বাক্ষরিত পত্রে তালা উপজেলা যুবদলের আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। উল্লেখিত কমিটির ২মাস ১৮দিন পার না হতেই তালা উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান প্রকাশ্যে ভারতীয় ফেনসিডিলের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয় মহল। স্থানীয়রা জানান, মির্জা আতিয়ার রহমান ভারত সীমান্ত থেকে অবৈধ পন্থায় ফেনসিডিল দেদারসে আনায়ন করার পাশাপাশি নিজে মাদক সেবন করছে এবং এলাকার যুবকদের কাছে ধুমছে মাদক বিক্রি করছে। স্থানীয় ও সুশীল সমাজের মতে মির্জা আতিয়ার রহমানের মাদক ব্যবসা ও মাদক সেবন কর্মকান্ড থেকে অচিরেই থামানো না গেলে যুব সমাজ ধ্বংসের দারপ্রান্তে ধাবিত হবে বলে তারা আশংকা প্রকাশ করেছেন। ইতিমধ্যে খবরটি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে । এদিকে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, মির্জা আতিয়ার রহমান ও সাইদুর রহমান সাইদের বিরদ্ধে পুলিশ বাদি হয়ে মামলা অন্তে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।











































