Home আঞ্চলিক নিখোঁজের ৫৪ ঘন্টা পর হাউস বোটের নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার

নিখোঁজের ৫৪ ঘন্টা পর হাউস বোটের নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার

18

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
মোংলায় নিখোঁজের ৫৪ ঘন্টা পর হাউস বোটের নিরাপত্তা কর্মী খাজা মঈনউদ্দীনের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ডুবন্ত বোটটি উত্তোলনের পর কেবিনের (রুম) ভিতর থেকে লাশটি উদ্ধার করেন ডুবরীরা।


বিআইডব্লিউটিএর উপ-সহকারী প্রকৌশলী (ড্রেজার বিভাগ) মোঃ আনিসুজ্জামান রকি জানান, গত রবিবার দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক মোংলা-ঘাষিয়াখালী ক্যানেলে ঢেউয়ের তোড়ে পড়ে হাউস বোটটি ডুবে নিখোঁজ হন ওই বোটের নিরাপত্তা কর্মী খাজা মঈনউদ্দীন। নিহত খাজা মঈনউদ্দীনের বাড়ী টাঙ্গাইলে।

খাজা মঈনউদ্দীন বঙ্গবন্ধু মোংলা-ঘাষিয়াখালী ক্যানেল খনন কাজে নিয়োজিত কনফিডেন্স গ্রুপের ড্রেজারে নিরাপত্তা কর্মী হিসেবে চাকুরী করতেন। কনফিডেন্স গ্রুপের মঈনউদ্দীনসহ অন্যান্য ষ্টাফেরা ডুবে যাওয়া হাউস বোটটিতে থাকতেন। বিআইডব্লিউটিএর এ কর্মকর্তা আরো বলেন, সন্ধ্যায় ডুবন্ত বোটটি উত্তোলণ করে নিরাপদে ক্যানেলের পাশে সরিয়ে নেয়া হয়েছে।