Home জাতীয় জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা হাসিবুল ইসলাম জয়ের পদত্যাগ

জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা হাসিবুল ইসলাম জয়ের পদত্যাগ

19

ঢাকা অফিস।।
জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা হাসিবুল ইসলাম জয় পদত্যাগ করেছেন। শনিবার (৩০ এপ্রিল) দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। দলীয়ভাবে জানানো হয়েছে, ব্যক্তিগত ও পারিবারিক কারণে পার্টিতে যথাযথভাবে সময় দিতে না পারায় স্বেচ্ছায় পদত্যাগ করেছেন হাসিবুল ইসলাম জয়। দলের যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম জানিয়েছেন, ইতোমধ্যে হাসিবুল ইসলাম জয়ের পদত্যাগপত্র গৃহীত হয়েছে।