Home আঞ্চলিক খুলনায় ডিবির অভিযানে ৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

খুলনায় ডিবির অভিযানে ৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

5

স্টাফ রিপোর্টার ।।
নগরীর খালিশপুর থানাধীন অন্ধ হাফেজিয়া মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২৮ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী হলেন খালিশপুর
দক্ষিণ কাশিপুর বাংলার মোড়ের মো. মনির হোসেনের ছেলে মো. মামুন হোসেন (২৬)।

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, ২৮ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে নগরীর খালিশপুর অন্ধ হাফেজিয়া মাদ্রাসার সামনে অভিযান পরিচালনা করে মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম। এসময় নুরউদ্দিন এর বাড়ির সামনে হতে ৬০ পিস ইয়াবাসহ মামুন হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে খালিশপুর থানায় মামলা রুজু করা হয়েছে।