Home আঞ্চলিক খুলনায় অকালে ঝড়ে গেলো নারী চিকিৎসক মন্দিরার জীবন

খুলনায় অকালে ঝড়ে গেলো নারী চিকিৎসক মন্দিরার জীবন

8

স্টাফ রিপোর্টার ।।

অকালে ঝড়ে গেল নগরীর সোনাডাঙ্গা থানাধীন সাত্তার বিশ্বাস সড়কস্থ ইসলাম কমিশনার গলি এলাকায় মন্দিরা মজুমদার (২৫) নামে এক নারী চিকিৎসকের জীবন। তিনি আত্মহত্যা করেছেন বলে তাঁর পরিবার ‍ও পুলিশ বলেছে। তিনি নগরীর বেসরকারী গাজী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাত ৮টায় এ ঘটনাটি ঘটেছে। সে ওই এলাকার প্রদীপ মজুমদারের কন্যা।

সোনাডাঙ্গা থানার এস আই সুকান্ত দাস জানান, বৃহস্পতিবার রাত ৮টায় নিজ ঘরের ফ্যানের হুকের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন মন্দিরা। এরপর তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরও বলেন, তবে কি কারণে আত্ম হত্যা করেছে তা এখনও জানা যায়নি।
তবে অসমর্থিত সূত্র জানিয়েছে, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের এক চিকিৎসকের সাথে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেখানে তিনি প্রতারণার শিকার হন। এ নিয়ে এ ঘটনা ঘটতে পারে। এদিকে একমাত্র চিকিৎসক মেয়েকে হারিয়ে ভেঙ্গে পড়েছেন মন্দিরার মা-বাবা। তাঁরা কোনভাবেই বিষয়টি মেনে নিতে পারছেন না।