রূপসা প্রতিনিধি।।
রূপসা প্রেসকাবের নির্বাহী পরিষদের এক সভা বৃহস্পতিবার বেলা ০৩টায় কাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কাবের সভাপতি এস এম মাহবুবুর রহমান। কাবের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন সহ-সভাপতি খান মিজানুর রহমান, সাবেক সভাপতি তরুণ চক্রবর্তী বিষ্ণু, সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ডালিম, সহ সাধারণ সম্পাদক আল মাহমুদ প্রিন্স, কোষাধ্যক্ষ এমডি অলিদ শেখ, সাংগঠনিক সম্পাদক খান আব্দুল জব্বার শিবলী, প্রচার ও দপ্তর সম্পাদক হামিদুল হক, সদস্য এম এ আজিম, আব্দুল কাদের, চিত্ত রঞ্জন সেন প্রমূখ।
সভায় নতুন সদস্য অর্ন্তভুক্তি যাচাই-বাছাই কমিটির সুপারিশ মোতাবেক ১৩ জনকে সদস্যপদ প্রদান করা হয়েছে। এরা হলেন- এস, এম, আবু হারুনার রশীদ (বিশেষ প্রতিবেদক, দৈনিক আজকের সংবাদ), শেখ গোলাম মোস্তফা (নিজস্ব প্রতিবেদক, দৈনিক অনির্বাণ), শেখ আশিকুর রহমান (বিশেষ প্রতিনিধি, দৈনিক তথ্য), মোঃ বেনজীর হোসেন (রূপসা প্রতিনিধি, দৈনিক প্রবাহ), মোঃ মোস্তাফিজুর রহমান (রূপসা প্রতিনিধি, দৈনিক খুলনাঞ্চল), চন্দন ভট্টাচার্য্য (রূপসা প্রতিনিধি, দৈনিক ঢাকা টাইমস), মোঃ শাহরিয়ার হোসেন মানিক (রূপসা প্রতিনিধি, দৈনিক ভোরের কাগজ), মুহাঃ নাইমুজ্জামান শরীফ (স্টাফ রিপোর্টার, দৈনিক কালান্তর), হাসানুজ্জামান মনি (রূপসা প্রতিনিধি, দৈনিক খুলনা টাইমস), রেজাউল ইসলাম (নিজস্ব প্রতিবেদক, ব্রেকিং নিউজ), মোঃ আঃ কাইয়ুম খাঁন (খুলনা প্রতিনিধি, দৈনিক সন্ধ্যাবাণী), জাফর ইকবাল অপু (খুলনা প্রতিনিধি, দৈনিক আমাদের নতুন সময়) বি,এম শহিদুল ইসলাম (খুলনা প্রতিনিধি, দৈনিক দেশ ও ইউটিভি চ্যানেল)।










































