Home আঞ্চলিক লোগো নকল করে নারিকেল তেল বিক্রির অপরাধে জরিমানা

লোগো নকল করে নারিকেল তেল বিক্রির অপরাধে জরিমানা

22

চুয়াডাঙ্গা প্রতিনিধি।।
প্যারাসুটের লোগো নকল করে ভেজাল ও নিম্নমানের নারিকেল তেল বিক্রিসহ কয়েকটি অপরাধে চুয়াডাঙ্গার জীবননগরে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২০ এপ্রিল) বিকেলে জীবননগর বাজার ও দত্তনগর রোডে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান সূত্রে জানা গেছে, জেলার জীবননগর বাজার ও দত্তনগর রোডে অভিযান চালিয়ে প্যারাসুটের লোগো নকল করে ভেজাল নারিকেল তেল বিক্রি, অস্বাস্থ্যকরভাবে পণ্য প্রক্রিয়াজাতকরণ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যে মূল্য তালিকা না থাকায় জাহাঙ্গীর স্টোরকে ৫০ হাজার টাকা, জিয়া স্টোরকে ৫ হাজার টাকা, শাহিন স্টোরকে ১০ হাজার টাকা এবং বাতোমঘর মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ভেজাল নারিকেল তেল নদীতে ফেলে দেওয়া হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ জাগো নিউজকে বলেন, ভোক্তার অভিযোগের ভিত্তিতে জীবননগরে চার ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। কয়েকটি অপরাধে তাদের মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।