খবর বিজ্ঞপ্তি।।
দৈনিক জন্মভূমির সাবেক সম্পাদক, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জোহরা খাতুন শিশু বিদ্যা নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক ওয়াদুদুর রহমান পান্নার প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মরহুমের পরিবার এবং জোহরা খাতুন শিশু বিদ্যা নিকেতনের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে শোক কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির মধ্যে রয়েছে নগরীর বসুপাড়া কবরখানায় মরহুমের কবন জিয়ারত, কোরআনখানি ও জোহরের নামজের আগে জোহরা খাতুন শিশু বিদ্যা নিকতনে দোয়া মাহফিল।
উল্লেখ্য, গত বছর ২২ আগস্ট সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্না নগরীর একটি বেসরকারি হাসাপাতলে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি খুলনার একজন প্রবীণ সাংবাদিক ছিলেন। তিনি খুলনা প্রেসক্লাবের সভাপতি, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপসিহ বিভিন্ন সংগঠনের দায়িত্ব পালন করেন। তিনি দৈনিক জন্মভূমির সঙ্গে প্রথম থেকে মৃত্যুর আগ পর্যন্ত যুক্ত ছিলেন। জীবদ্দশায় তিনি দৈনিক জন্মভূমির প্রতিষ্ঠাতা শহীদ সাংবাদিক হুমায়ূন কবীর বালুর একনিষ্ট সহযোদ্ধা হিসেবে কাজ করেছেন।









































