Home আঞ্চলিক আক্তারুজ্জামান বাবু অক্সিজেন ব্যাংকে আরও ৪টি অক্সিজেন সংযোজন

আক্তারুজ্জামান বাবু অক্সিজেন ব্যাংকে আরও ৪টি অক্সিজেন সংযোজন

4

খবর বিজ্ঞপ্তি ।।

কয়রা-পাইকগাছা করোনাকালীন সময়ে আর্ত-মানবতার সেবায় কাজ করছে আক্তারুজ্জামান বাবু অক্সিজেন ব্যাংক। ইতোমধ্যে অক্সিজেন সরবরাহ করে এলাকায় বেশ পরিচিত এবং জনপ্রিয় হয়ে উঠেছে আক্তারুজ্জামান বাবু অক্সিজেন ব্যাংক। কোভিড রোগী ও উপসর্গ জনিত অসুস্থ ব্যক্তিদের মাঝে অক্সিজেন সরবরাহ করে এলাকায় বেশ সাড়া ফেলে দিয়েছে আক্তারুজ্জামান বাবু অক্সিজেন ব্যাংক। করোনা মহামারি প্রতিরোধে আক্তারুজ্জামান বাবু অক্সিজেন ব্যাংকে নতুন ২টি অক্সিজেন সিলিন্ডারসহ ৪টি অক্সিজেন কনসেন্ট্রেটর সংযোজন করা হয়েছে।

পাইকগাছা-কয়রায় করোনা আক্রান্ত মানুষের চিকিৎসার্থে অক্সিজেন সংকট পূরণে আক্তারুজ্জামান বাবু অক্সিজেন ব্যাংকে এ পর্যন্ত ৩৪টি অক্সিজেন সিলিন্ডার ও ৪টি অক্সিজেন কনসেন্ট্রেটর সংযোজন করা হয়েছে। বুধবার (১১ আগস্ট) সকালে সংসদ সদস্যের পাইকগাছাস্থ নিজস্ব বাসভবনে আক্তারুজ্জামান বাবু অক্সিজেন ব্যাংকের স্বেচ্ছাসেবক ছাত্রলীগ নেতা-কর্মীদের নিকট নতুন ২টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু,ভাইস চেয়ারম্যান শিয়াবুউদ্দীন ফিরোজ বুলু,আ’লীগ নেতা শেখ আঃ মজিদ, স্নেহেন্দু বিকাশ,জেলা যুবলীগ নেতা জসীম উদ্দীন বাব, শামীম সরকার, উপজেলা যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, ছাত্রলীগ নেতা পার্থ প্রতিম চক্রবর্তী, রায়হান পারভেজ রনি, লতা, নয়ন প্রমুখ। উল্লেখ্য, সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু ব্যক্তিগত ভাবে অক্সিজেন ব্যাংকে এসব অক্সিজেন সিলিন্ডার ও অক্সিজেন কনসেন্ট্রেটর তুলে দিয়েছেন।