Home আঞ্চলিক রামপালে ২৭০ পরিবারের মাঝে নগদ টাকা ও খাদ্য সামগ্রী বিতরণ

রামপালে ২৭০ পরিবারের মাঝে নগদ টাকা ও খাদ্য সামগ্রী বিতরণ

8

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।


বাগেরহাটের রামপালে করোনায় কর্মহীন ও দুঃস্থ পরিবারের মাঝে নগদ অর্থ, শিশু ও পশুখাদ্য বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়ন পরিষদে ৪০টি পরিবারের মাঝে শিশু খাদ্য, ৩০ টি পরিবারের মাঝে পশু খাদ্য ও ২’শ পরিবারের মাঝে নগদ ৫’শ টাকা করে বিতরণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ মোঃ আবু সাঈদ, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপন, সদর ইউনিয়নের চেয়ারম্যান জামিল হাসান জামু ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মতিউর রহমান উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন বলেন, এ সহায়তা পর্যায়ক্রমে সকল ইউনিয়নের দরিদ্র ও প্রাপ্য পরিবারগুলোর মাঝি বিতরণ অব্যাহত রয়েছে।