স্টাফ রিপোর্টার।।
খুলনা পাবলিক স্কুলের ১০ম শ্রেণীর শিক্ষার্থী আফতাহিজামান মাহি সকাল থেকে নিখোঁজ রয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৭টা ১০ মিনিটে ব্যাচে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ মাহির পরিবার সূত্রে জানা গেছে, সকালে প্রতিদিনের মতো নির্ধারিত সময়ে সে বাসা থেকে প্রাইভেট ব্যাচের উদ্দেশ্যে বের হয়। তবে নির্ধারিত সময় পার হয়ে গেলেও সে আর বাসায় ফিরে আসেনি। পরবর্তীতে বিভিন্ন জায়গায় ও পরিচিতদের মাধ্যমে সন্ধান চালিয়েও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ ছাত্রের বাবা আসাদুজ্জামান মিঠু জানান, সন্তান বাসায় না ফেরায় সম্ভাব্য সকল স্থানে তারা খোঁজখবর নিয়েছেন। বিষয়টি ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। রাতেই থানায় সাধারণ ডায়েরির (জিডি) কপি পাওয়া যাবে বলে তিনি জানান।
মাহির নিখোঁজের ঘটনায় পরিবারে তীব্র উৎকণ্ঠা ও উদ্বেগ বিরাজ করছে। পুলিশ ঘটনার বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং তার সন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।










































