Home আঞ্চলিক সুন্দরবনের পর্যটনকেন্দ্রে তিন দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

সুন্দরবনের পর্যটনকেন্দ্রে তিন দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

7


বাগেরহাট প্রতিনিধি।।

সুন্দরবনের পর্যটনকেন্দ্রগুলোতে শুরু হয়েছে তিন দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। ট্যুর অপারেটর অব সুন্দরবনের (টোয়াস) উদ্যোগে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে সুন্দরবনের অন্যতম পর্যটন এলাকা কটকা অভয়ারণ্য এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এ জেড এম হাছানুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে ট্যুর অপারেটর অব সুন্দরবনের সভাপতি মইনুল ইসলাম জমাদ্দার, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম কচি, সাংগঠনিক সম্পাদক শাহ জামাল পপলু, দপ্তর সম্পাদক শাহেদ মো. ইমরান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহেদী ইসলাম রকি এবং সুন্দরবন বিভাগের খুলনা সদর রেঞ্জ কর্মকর্তা শামীম রেজা মিঠুসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।