Home আঞ্চলিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় মোংলা বন্দর আজ ঘুরে দাঁড়িয়েছে: সিটি মেয়র

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় মোংলা বন্দর আজ ঘুরে দাঁড়িয়েছে: সিটি মেয়র

44

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা ও তাঁর বাস্তবভিত্তিক পদেক্ষেপের কারণে ধ্বংস প্রায় মোংলা বন্দর আজ ঘুরে দাঁড়িয়েছে। বিগত সরকারের উদাসীনতার কারণে এই বন্দর ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়ায়। সেই বন্দর এখন গতিশীল এবং লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হওয়ায় খুলনাঞ্চলের অর্থনীতি গতিশীল হয়েছে। তিনি বলেন পদ্মাসেতু নির্মাণের কাজ এগিয়ে যাবার পাশাপাশি ফয়লায় বিমান বন্দর ও মোংলা বেনাপোল রেল লাইন নির্মাণের কাজও এগিয়ে চলেছে। খুলনা মোংলা সড়কটি ছয়লেনে করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নের সাথে সাথে এতদাঞ্চলে ব্যাপক উন্নয়ন সাধিত হবে। ফলে খুলনাঞ্চল পরিণত হবে সমৃদ্ধ জনপদে।

সিটি মেয়র বুধবার বেলা ১১-০০ টায় নগরীর হোটেল রয়্যাল ইন্টারন্যাশনালে মোংলা কাষ্টমস কিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এ্যাসোশিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন ২০২০ এর নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। সংগঠনের প্রধান উপদেষ্টা সৈয়দ মোসতাহেদ আলী’র সভাপতিত্বে শপথ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি সাবেক মেয়র কাজি আমিনুল হক ও মোংলা কাস্টমস কিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট এ্যাসোশিয়েশন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও খুলনা প্রেস কাবের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু।

সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এ্যাসোশিয়েশনের নব নির্বাচিত পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান। সংগঠনের নব নির্বাচিত সভাপতি মো: সুলতান হোসেন খান, সাধারণ সম্পাদক শেখ লিয়াকত হোসেন, সিএন্ড এফ এজেন্টস এ্যাসোশিয়েশনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও খুলনা প্রেস কাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও খুলনা প্রেস কাবের সহ-সভাপতি মোঃ রাশিদুল ইসলামসহ সংগঠনের সদস্য ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।