খানজাহান আলী থানায় বিএনপির বিক্ষোভ মিছিল পুর্ব সমাবেশে মনা-তুহিনের হুশিয়ারি
খবর বিজ্ঞপ্তি।।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, অগ্নিসংযোগ ও নাশকতার অপচেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এবং খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে মহানগরীর খানজাহান আলী থানা বিএনপির উদ্যোগে আয়োজিত নাশকতা প্রতিরোধে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, পতিত স্বৈরাচার ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করতে আবারও নাশকতা, অগ্নিসংযোগ ও গুপ্ত হামলার পথ বেছে নিয়েছে। সাধারণ মানুষের জানমাল এবং রাষ্ট্রীয় সম্পদের ওপর কোনো ধরনের আঘাত বা সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মো. শফিকুল আলম তুহিন বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চালিয়ে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করে কোনো অপশক্তিই পার পাবে না। খুলনার মাটিতে কোনো সন্ত্রাসী ও নাশকতাকারীর ঠাঁই হবে না। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রাজপথে সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো ষড়যন্ত্র দাঁতভাঙা জবাব দিয়ে প্রতিহত করা হবে। তিনি আরও বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে নাশকতা ও অগ্নিসন্ত্রাসের সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু সাইদ হাওলাদার আব্বাসের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শেখ সাদী, মীর কায়সেদ আলী, মোল্লা সোহাগ হোসেন, শেখ আব্দুস সালাম, আলমগীর হোসেন, ইকবাল হোসেন মিজান, শওকত হোসেন হিট্টু, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন খোকা, আনোয়ার হোসেন, মামুন শেখ, রইস উদ্দিন, এমদাদুল হক,
আতাউর রহমান মোড়ল, জাহিদ হোসেন, রফিকুল ইসলাম শুকুর, হেলাল শরীফ, শেখ গোলাম কিবরিয়া, মনিরুল আলম ও জামির কাজী, কাজী হাফিজুর রহমান, ইঞ্জিনিয়ার সাইদুজ্জামান, আজমল হোসেন, শুকুর আলী হাওলাদার, মিজানুর রহমান, শেখ তৈয়বুর রহমান, শহিদুল ইসলাম সোহেল, মোল্লা সুলাইমান, আল আমিন হাওলাদার, বেল্লাল হোসেন, মাসুম বিল্লাহ, জিহাদুল ইসলাম জিহাদ, শাম্মী চৌধুরী মলি, কাজী বেল্লাল হোসেন, হাবিবুর রহমান দিপু, জাহিদুল ইসলাম, সাবিনা ইয়াসমিন, শিরিনা মেম্বার, রেশমি সুলতানা ও সিয়াম হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ডের কর্মসুচি অংশগ্রহন করেন।
নাশকতা প্রতিহতের ঘোষণায় সোনাডাঙ্গা থানা বিএনপির বিক্ষোভ
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতার প্রতিবাদ এবং ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে সোনাডাঙ্গা থানা বিএনপি। মঙ্গলবার (২৪ নভেম্বর) নগরীর জিয়া হল চত্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ময়লাপোতা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন মহানগর বিএনপির সভাপতি ও কেডিএর চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অভিযোগ তুলে তা রাজপথে কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দেন এবং দুষ্কৃতকারীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান। বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি মো. হাফিজুর রহমান মনি,সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জামাল হোসেন তালুকদার, সাঈদ হাসান লাভলু, সোনাডাঙ্গা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির ইকবাল বাপ্পী, একরামুল কবির মিল্টন, শেখ জামাল উদ্দিন, মাহামুদ আলম বাবু মোড়ল, কাজী নজরুল ইসলাম, শেখ হাবিবুর রহমান, মোস্তফা কামাল, শেখ আজিজুর রহমান, শেখ আব্দুল হালিম, ওহিদুজ্জামান হাওলাদার, কামরুজ্জামান রুনু, কাজী মিজানুর রহমান, সাইফুল ইসলাম বঙ্,ি আরিফুল ইসলাম বিপ্লব, শওকত আলী বিশ্বাস লাবু,
আবুল ওয়ারা, আহসান হাবীব বাবু, মো. মিজানুর রশীদ, তরিকুল ইসলাম বাকার, মঈদুল হক টুকু, আকরাম মোল্লা, রাহুল চিস্তি, কাদের মল্লিক, ডা. শাহিন হাসান, ইয়াসিন মোল্লা, শেখ মনিরুল ইসলাম, আফজাল হোসেন, বক্কার মির, সোহরাব হোসেন, শেখ আলমগীর হোসেন, ইকবাল হোসেন বাঁশি, মাসুদ আলম শামীম ও মো. মামুনুর রশীদ।











































