স্পোর্টস ডেস্ক।।
বার্সেলোনার ট্রেনিং গ্রাউন্ডে একাই অনুশীলন করেছেন উইঙ্গার লামিনে ইয়ামাল। আগামী রবিবার লা লিগায় দেপোর্তিভোর বিপক্ষে ম্যাচের আগে ফিট হয়ে উঠতেই এই কৌশল নিয়েছে তিনি।
স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও স্পোর্ত এ তথ্য জানিয়েছে। গোড়ালিতে সামান্য চোট থাকার কারণে আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগে সাবাহ এফকের বিপক্ষে ম্যাচের দলে রাখা হয়নি ১৯ বছর বয়সী এই তারকাকে।
টানা খেলার ধকল সামলাতে এবং তাকে পর্যাপ্ত বিশ্রাম দিতে ক্লাব ও খেলোয়াড়ের পারস্পরিক সমঝোতাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বর্তমান অবস্থা ও অনুশীলন
মঙ্গলবার বার্সেলোনার ট্রেনিং কমপ্লেক্স সিউতাত এস্পোর্তিভা জোয়ান গাম্পারে প্রায় দুই ঘণ্টা সময় কাটান ইয়ামাল।
সেখানে তিনি মূলত নিজের ফিটনেস ধরে রাখতে জিমে শারীরিক কসরত করেছেন। প্রতিবেদনে আরো নিশ্চিত করা হয়েছে, তার চোট গুরুতর কিছু নয়। ফলে আগামী রবিবার লা লিগায় দেপোর্তিভোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পুরোপুরি ফিট অবস্থায় পাওয়া যাবে।
গত রোববার ভিয়ারিয়ালের বিপক্ষে বার্সেলোনার ৩-২ গোলের রোমাঞ্চকর জয়ে দারুণ ভূমিকা রেখেছিলেন ইয়ামাল।
রাইট উইংয়ে দুর্দান্ত খেলার পাশাপাশি ফেরমিন লোপেজের সমতাসূচক গোলে সহায়তা (অ্যাসিস্ট) এবং জয়সূচক গোলের পেছনেও গুরুত্বপূর্ণ পাস দিয়েছিলেন তিনি।











































