স্টাফ রিপোর্টার।।
খুলনায় ২৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সক্রিয় নেতা কাজী রিয়াজকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় জনতা। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
সদর থানার (ওসি তদন্ত) মো. মিজানুর রহমান জানান, কাজী রিয়াজ ২৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সক্রিয় সদস্য। স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা তাকে আটক করে পুলিশের কাছে দিয়েছেন। নগরীতে নাশকতার পরিকল্পনা ও কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, কাজী রিয়াজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নাশকতার সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা যাচাই শেষে বুধবার তাকে আদালতে পাঠানো হবে।











































