Home আঞ্চলিক প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

19

গতকাল (২৪ নভেম্বর) দৈনিক খুলনাঞ্চল এর প্রথম পাতায় এবং অনলাইন ভার্সণে “রাস উৎসবে গিয়ে হরিণ শিকার ও মাংস রান্নার সময় আটক ১, তদবিরে রক্ষা পেলেন লিটন মেম্বার!” শিরোনামে প্রকাশিত সংবাদে সুন্দরবনের দুবলারচরে রাস উৎসবে গিয়ে হরিণ শিকার, হরিণের মাংস রান্না এবং পরবর্তীতে তদবিরের মাধ্যমে রক্ষা পাওয়ার অভিযোগ তুলে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনার ডুমুরিয়া উপজেলার কুলটি গ্রামের লিটন মেম্বার।


প্রতিবাদলিপিতে তিনি বলেন, দুবলারচরে হরিণ শিকার বা মাংস রান্নার ঘটনার সাথে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তিনি ওই সময় সেখানে যাননি এবং কোনো শিকার দলের নেতৃত্বও দেননি। লিটন মেম্বার দাবি করেন, বনরক্ষীদের হাতে আটক বা পালিয়ে যাওয়া ব্যক্তিদের সাথে তাঁকে জড়িয়ে যে তথ্য প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। পাশাপাশি তদবিরের মাধ্যমে ছাড়া পাওয়া কিংবা মাংস রান্নার বিষয় গোপন করার যে অভিযোগ তোলা হয়েছে, তাও সঠিক নয় বলে তিনি উল্লেখ করেন।

তাঁর ভাষ্য অনুযায়ী, একটি মহল সামাজিক ও রাজনৈতিকভাবে তাঁর সম্মানহানি করার উদ্দেশ্যে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। তিনি এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহ্বান জানান এবং প্রকৃত ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে উদ্‌ঘাটনের দাবি জানান।

-লিটন রায়