Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

21

লতায়  জমি দখল ও হুমকির অভিযোগ, থানায় জিডি

স্টাফ রিপোর্টার, কপিলমুনি ঃ

খুলনা পাইকগাছা উপজেলার লতা ইউপি মেম্বর বিশ্বজিতের প্রত্যক্ষ মদদে জমি জবর দখল ও হুমকির অভিযোগে পাইকগাছা থানায় জিডি করেছে ভুক্তভোগী মিজানুর। বুধবার তিনি জীবনের নিরাপত্তা চেয়ে এ জিডি করেন।

জিডি সুত্রে জানা গেছে, ওই এলাকার ভুক্তভোগী মিজানুর রহমান খুলনা পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ইজারাপ্রাপ্ত আঁধার মানিক মৌজায় পোল্ডার নং ১৮/১৯ ও এলএ, কেস নং ০৮/৬৫-৬৬ এর ৬১২ দাগে ডিসিআর প্রাপ্ত হয়ে দীর্ঘদিন এফসিডিআইয়ের ২৫ শতক জমি ভোগদখল করে আসছেন। কিন্তু এলাকার প্রভাবশালী ইউপি সদস্য বিশ্বজিতের মদদে এলাকার শামছুর গাজী ও ভাইপো মনিরুলসহ স্বদলবলে লোকজন দিয়ে জমিটি জোর পুর্বক জবর দখল করে নেয়। এ ঘটনায় অসহায় মিজানুর পাইকগাছা নির্বাহী আদালতে প্রতিপক্ষের বিরুদ্ধে ১৪৪ ধারার একটি মামলা দায়ের করেন। মামলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে থানা ওসিকে নির্দেশ দেন বিজ্ঞ আদালত। কিন্তু প্রতিপক্ষ মনিরুল তা মানেননি। ইউপি সদস্য বিশ্বজিতের হুকুমে জবরদখল কায়েমসহ ও উক্ত ১৪৪ ধারায় মামলা প্রত্যাহারের জন্য হুমকি প্রদর্শন করে। শুধু তাই নয়, মনিরুল গং মিজানুর ও তার পরিবারকে জীবনে শেষ করার হুমকি প্রদর্শন করে। এ ঘটনায় অসহায় মিজানুর বুধবার ০৪/০৩/২০ তাং পরিবার ও নিজের নিরাপত্তা পাবার জন্য পাইকগাছা থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেন। যার নং ১৮০ তাং ০৪/০৩/২০ ইং।

উল্লেখ্য বিবাদমান বিষয়টি নিয়ে সম্প্রতি কপিলমুনি পুলিশ ফাঁড়িতে অভিযোগ করেন মিজানুর। সে সময় কপিলমুনি পুলিশ ফাঁড়িতে বসাবসি হলে ওই এলাকার মেম্বর বিশ্বজিতের উপর দ্বায়িত্ব দেন সংশ্লিষ্ট প্রশাসন। কিন্তু প্রশাসনের কোন নির্দেশনা মানেননি তারা। জানাগেছে, গত রবিবার মেম্বর বিশ্বজিৎসহ স্থানীয়রা পুলিশ ফাঁড়িতে বসে শান্তিপূর্ণ নিঃষ্পত্তির আশ্বাস দিয়ে ফাঁড়ি ত্যাগ করে। প্রশাসনের পক্ষ থেকে আইল ও সীমানা নির্ধারণ পূর্বক শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে  নির্দেশ প্রদান করলেও মেম্বর বিশ্বজিৎ এর কারিশমায় মনিরুল গং পরদিন সোমবার সকালে ৩০/৩৫ জন লেবার নিয়ে জবরদখল করে বেড়িবাঁধ উঠিয়ে দেন। খবর পেয়ে ফাঁড়ি কর্মকর্তা ইন্সপেক্টর সঞ্জয় দাশের নির্দেশে এ এস আই প্রভাষ সহ সঙ্গীয় ফোর্স ও স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে টের পেয়ে সরে পড়ে তারা। এ সময় ইউপি সদস্য বিশ্বজিৎ এর মোবাইল নাম্বারে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি। ওই সময় হাফিজুল নামের ব্যক্তি বিষয়টি নিয়ে দ্বায়িত্ব নিলেও কোন কাজ হয়নি বরং তারা অসহায় মিজানুরের জমিতে বেঁড়িবাধ দিয়ে দখল করে নেয় প্রতিপক্ষ শামছুর গাজী ও মনিরুল গং।

এদিকে সৃষ্ট বিষয়ে কপিলমুনি পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর সঞ্জয় দাশ জানান, ঘটনা সঠিক এবং ওই এলাকার মেম্বর বিশ্বজিৎ এগুলো করছে। ফাঁড়ি থেকে ঘটনাস্থল দুরবর্তী হওয়ায় তাৎক্ষণিক যাওয়া সম্ভব হচ্ছে না।

৭ মার্চ ঐতিহাসিক জাতীয় দিবস উদযাপন উপলক্ষে খুবিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ

খবর বিজ্ঞপ্তি

আগামী ৭ মার্চ ঐতিহাসিক জাতীয় দিবস। যথাযোগ্য মর্যাদায় ও উৎসাহ উদ্দীপনার সাথে দিবসটি উদযাপনে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯ টায় শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯.১০ মিনিটে ‘কালজয়ী মুজিব’ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, সকাল ৯.৪৫ মিনিটে ‘কালজয়ী মুজিব’ প্রাঙ্গণ থেকে আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবন পর্যন্ত শোভাযাত্রা, সকাল ১০ টায় সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ভিডিও প্রদর্শনী, বিকেল ৪ টায় অদ্যম্য বাংলা চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যা ৬টা থেকে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ভিডিও ও চলচ্চিত্র প্রদর্শনী। উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

আইন ডিসিপ্লিনের শিক্ষার্থীদের বহুমুখী জ্ঞানার্জন করতে হবে : উপাচার্য

খবর বিজ্ঞপ্তি

আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতায় বাংলাদেশ চ্যাপ্টারে অংশগ্রহণ করে বেস্ট নিউ টিমের সম্মান অর্জনকারী খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের শিক্ষার্থীদল বুধবার সকাল সাড়ে ১০ টায় আইন স্কুলের ডিন ও  ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাতের নেতৃত্বে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। উপাচার্য আন্তর্জাতিক মুটকোর্ট প্রতিযোগিতায় বেস্ট নিউ টিমের সম্মান অর্জন করায় বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের টিমকে শুভেচ্ছা জানান। তিনি বলেন আইন এমন এক বিষয় যেখানে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয় সংশ্লিষ্ট রয়েছে। তিনি সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষার্থীদেরকে দেশ-বিদেশের আলোচিত রায়গুলো পড়াসহ বিভিন্ন বিষয়ে বহুমুখী জ্ঞানার্জনের পরামর্শ দেন। নতুন ডিসিপ্লিন হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের আইনের গ্রাজুয়েটবৃন্দ আগামী বছর বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি সম্পন্ন করে বের হয়ে আইন পেশাসহ বিভিন্ন পেশায় যোগ দেবে এবং তারা তাদের কর্মক্ষেত্রে সাফল্য লাভ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরে প্রতিযোগিতায় সম্মাননাস্মারক ক্রেস্টটি উপাচার্যের হাতে তুলে দেওয়া হয়। এসময় আইন স্কুলের ডিন ও ডিসিপ্লিন প্রধান, টিমের কোচ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রভাষক মোঃ আসাদুজ্জামান, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মোঃ শোয়াইব-বিন-হাবিব, আফিয়া জয়নাব এবং দেবজ্যোতি সরকার উপস্থিত ছিলেন। তাঁরা উপাচার্যকে ডিসিপ্লিনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। উল্লেখ্য, ফিলিপ সি. যোসেফ আন্তর্জাতিক আইন মুট কোর্ট প্রতিযোগিতা বিশ্বব্যাপী আইনের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে এবং এটি মর্যাদা সস্পন্ন একটি ইভেন্ট।  ২০২০ এর ৪র্থ ন্যাশনাল রাউন্ড গত মাসে ঢাকার এশিয়া প্যাসেফিক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় মোট ২৪টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে ৯টি ছিলো নতুন দল। এই ৯টি দলের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয় দল বেস্ট নিউ টিম হিসেবে নির্বাচিত হয়ে এই সম্মাননা অর্জন করে। উক্ত মুট কোর্ট প্রতিযোগিতার সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের দু’জন বিচারপতি ছাড়াও খ্যাতনামা আইনজীবী এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে আজ বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ডিভেলপমেন্ট ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ ডিসিপ্লিন প্রধান মোঃ হাসান হাওলাদারের নেতৃত্বে উপাচার্যের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। সম্প্রতি একনেকে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে তিনশত পঁয়ত্রিশ কোটি টাকার সংশোধিত উন্নয়ন প্রকল্প অনুমোদিত হওয়ায় এবং পেছনে অকান্ত পরিশ্রম ও প্রচেষ্টা গ্রহণের জন্য ডিসিপ্লিনের পক্ষ থেকে উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়া শিক্ষকবৃন্দ ডিসিপ্লিন গৃহীত একাডেমিক ও উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন দিক উপাচার্যকে অবহিত করেন এবং প্রাপ্ত সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।  উপাচার্য ডিসিপ্লিনের একাডেমিক কার্যক্রম যাতে বছরের নির্ধারিত সময়ে শুরু হয় এবং শেষ হয়, শিক্ষার্থীরা যাতে কোনোভাবে কোনোব্যাপারে ভোগান্তির শিকার না হয় সে ব্যাপারে শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করেন এবং গবেষণায় জোর দেওয়ার উপর গুরুত্বারোপ করেন। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক নুজহাত ফাতেমা, আসমাউল হুসনা, মোঃ আশিকুজ্জামান, মোঃ জুবায়ের হোসেন, বায়েজিদ খান, প্রভাষক উম্মে হাবিবা উপস্থিত ছিলেন।

ডুমুরিয়ায় পৃথক দু’সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ৮

এস রফিক, ডুমুরিয়া

ডুমুরিয়ায় পৃথক দু’সড়ক দূর্ঘটনায় ১জন নিহত ও ৮জন আহত হয়েছে। আহতর মধ্যে ৭জন  ডুমুরিয়া ও ১জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল বুধবার সকালে খুলনা সাতক্ষীরা মহাসড়কের জমার্দ্দার ফিলিং ষ্টেশন ও দুপুরে খর্ণিয়া ব্রীজের পশ্চিম পাশে পৃথক এ দূর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন সকাল ৭টার দিকে ডুমুরিয়া ষ্ট্যান্ড থেকে একটি মাহেন্দ্র গাড়ী ৫জন যাত্রী নিয়ে খুলনা যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে পিছন থেকে একটি যাত্রীবাহি বাস (ঢাকা মেট্রো-চ-৮৯৬২) সজোরে মাহেন্দ্রটিকে আঘাত করলে একাধিক পাল্টি খেয়ে দুমড়ে মুচড়ে যায়। এসময় মাহেন্দ্রে থাকা যাত্রী উপজেলার সাহস এলাকার ইসলাম শেখের ছেলে হাফেজ মাওলানা মোসলেম শেখ (৪৫) গাড়ীর নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আহত মাহেন্দ্র চালক আরাজি সাজিয়াড়া এলাকার রবিউল ইসলাম (৩০),যাত্রী চিংড়া এলাকার রায়হান উদ্দিন (২৪), আরাজি ডুমুরিয়া এলাকার সেতু সরদার (২৪), মজিদ বিশ্বাস (৩৪) ও তাজিনা বেগম (৩০ কে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়।

পরে তাজিনা বেগমকে উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে প্রেরন করা হয়। ঘটনা প্রসঙ্গে খর্ণিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সেপেক্টর মাহমুদ আলম জানান,বাস চালক পালিয়েছে তবে ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।এ প্রসঙ্গে ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন,এ ঘটনায় কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। অপরদিকে ডুমুরিয়া থেকে চুকনগর অভিমুখে বেপরোয়া গতিতে হর্ণনেট ১৬০সিসি ওয়ানটেষ্ট একটি মটর সাইকেলে আরোহী ৩ কিশোর গতকাল দুপুরে খর্ণিয়া ব্রীজের পশ্চিম পাশে পৌঁছিয়ে এক ইটভাটা শ্রমিককে সজোরে আঘাত করে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়,ইটভাটা শ্রমিক ইউনুস আলী (২৩) রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ওই গাড়ীটি তাকে আঘাত করে গাড়ীটি নিয়ন্ত্রন হারিয়ে পড়ে যায়। এতে আঘাতপ্রাপ্ত হয়ে চুকনগর এলাকার মিজানুর রহমানের ছেলে এসএসসি পরীক্ষার্থী চালক সাকিব বিন মিজান (২০), আরোহী কিশোর ফয়সাল কবির (১৯) ও ভাটা শ্রমিক ইউনুস আলী গুরুতর আহত হয়। পরে ফায়ার সার্ভিস তাদেরকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়।

ডায়রিয়া ও ঠান্ডায় আক্রান্ত শিশুর ওষুধ নেই মণিরামপুর হাসপাতালে

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

গত সোমবার (২ মার্চ) রাতে ডায়রিয়ায় আক্রান্ত এক বছরের ছেলে অনু আয়াতকে যশোরের মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনেন উপজেলার মাহমুদকাটি গ্রামের তৈমুর বিশ^াস। তিনদিন ধরে ছেলেকে নিয়ে তিনি হাসপাতালে থাকলেও তরল স্যালাইন ও নাপা সিরাপ ছাড়া কোন ওষুধ পাননি তিনি। বুধবার (৪ মার্চ) দুপুর পর্যন্ত তিনি ছেলের জন্য এক হাজার টাকার ওষুধ কিনেছেন।

বুধবার (৪ মার্চ) সকালে উপজেলার কাশিপুর গ্রামের রনি হোসেন তার পাঁচ মাসের শিশু রেজওয়ানকে ঠান্ডা জনিত রোগে এই হাসপাতালে ভর্তি করান। ভর্তির সাথে সাথে সব ওষুধই কিনতে হয়েছে এই রোগীর জন্য। হাসপাতাল থেকে কোন ওষুধ পায়নি তারা। ৪০০ টাকার ওষুধ কেনার ঘন্টা দুয়েক পর রাউন্ডে আসেন অপর চিকিৎসক। তিনি পূর্বের সব ওষুধ বাদ দিয়ে আরও ৫-৭ প্রকারের ওষুধ লেখেন।

স্বজনদের অভিযোগ, ডায়রিয়া ও ঠান্ডার রোগীর কোন ওষুধ এই হাসপাতালে নেই। কয়েকমাস ধরে বহিঃবিভাগে রোগীদের জ¦রের নাপা ট্যাবলেট দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ রয়েছে। এছাড়া হাসপাতালে শিশু ওয়ার্ডের টয়লেটের অবস্থা নাজুক।

বুধবার দুপুর পর্যন্ত মণিরামপুর হাসপাতালে দুটি ডায়রিয়া ও একটি নিউমোনিয়া আক্রান্ত রোগী ভর্তি ছিল বলে জানা গেছে।

তৈমুর জানান, কয়েকদিন ধরে ছেলেটার পাতলা পায়খানা। সোমবার রাতে তাকে মণিরামপুর হাসপাতালে ভর্তি করেছি। স্যালাইন ও নাপা সিরাপ ছাড়া সব ওষুধ কিনতে হয়েছে। তিনদিনে প্রায় এক হাজার টাকার ওষুধ কিনেছি। হাসপাতালে থাকা ছাড়া আর কোন লাভ হচ্ছে না।

তৈমুরের স্ত্রী নাসরিন অভিযোগ করেন, ওষুধতো পাচ্ছিই না। তাছাড়া হাসপাতালের টয়লেটের অবস্থা খুবই খারাপ। দুর্গেন্ধে ভিতরে ঢোকা যাচ্ছে না। তাছাড়া দুটো ট্যাব নষ্ট থাকায় পানি পড়ে ভিতরে স্যাঁতসেঁতে অবস্থা হয়ে আছে।

শিশু রেজওয়ানের দাদা আব্দুল ওহাব বলেন, আমার ছেলে গ্রামের একটা কম্পিউটারের দোকানে কাজ করে কোন রকম সংসার চালায়। পোতা ছেলেটার কয়েকদিন ধরে ঠান্ডার সমস্যা। আজ (বুধবার) সকালে হাসপাতালে আনিছি। গ্যাস দেওয়া ছাড়া কিছুই পাইনি। ভর্তির সাথে সাথে ৪০০ টাকার ওষুধ কেনা লাইগিছে। একটু পরে আরেক ডাক্তার এসে আগের সব বাদ দিয়ে নতুন ওষুধ লিখেছে।

মণিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার শুভ্রা রানী দেবনাথ বলেন, হাসপাতালে ডায়রিয়া ও ঠান্ডায় আক্রান্ত শিশুদের সব ওষুধ নেই। রোগীর অবস্থা বুঝে ডাক্তাররা চিকিৎসা দিচ্ছেন।

যশোরের সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন বলেন, আগে সিভিল সার্জন অফিস থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ওষুধ দেওয়া হতো। এখন হাসপাতালগুলো চাহিদামত সরাসরি ঢাকা বা বগুড়া থেকে ওষুধ কিনে আনে। ডায়রিয়া ও ঠান্ডায় আক্রান্ত শিশুর সব ওষুধ হাসপাতালে থাকবে না, এটা ঠিক নয়। অভিযোগগুলো সিভিল সার্জন এই প্রতিবেদককে তাঁর দপ্তরে লিখিত আকারে পেশ করার পরামর্শ দিয়েছেন।

শিশু বঙ্গবন্ধু কন্ঠে কালজয়ী ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ শনিবার খুলনা জেলা স্টেডিয়াম

তথ্য বিবরণী

‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ ১৯৭১ সালের অগ্নিঝরা মার্চের ৭ তারিখ বঙ্গবন্ধুর দেয়া সেই কালজয়ী ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’-এ অন্তর্ভুক্তির মাধ্যমে ‘ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ’ হিসেবে স্বীকৃতি লাভ করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ সামনে রেখে এই ভাষণকে প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে ‘চাইল্ড ইন্টিগ্রিটি ও শিশু বঙ্গবন্ধু  ফোরাম’-এর ব্যবস্থাপনায় আগামী ৭ মার্চ খুলনা জেলা স্টেডিয়ামে দুপুর আড়াইটায় ঊনিশ হাজার ২০০ জন শিশু বঙ্গবন্ধু জাতির পিতার ৭ মার্চের ভাষণ পাঠ করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন।

ফুলবাড়ীগেটে ভয়াবহ অগ্নিকান্ডে ১টি দোকান ভূষ্মিভুত: ১০টি দোকানের আংশিক ক্ষতি

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

নগরীর ফুলবাড়ীগেট আফতায় হোসেন প্লাজার নিউ রেডি ফ্যাশানের বৈদ্যুতিক শর্টসাকিট থেকে ভয়াবহ অগ্নিকান্ডে মার্কেটের ১১টি দোকানের প্রায় ১ কোটি টাকার বিভিন্ন মালামাল পুড়ে গছে বলে দাবী মার্কেটের মালিকসহ সংশ্লিষ্টদের। অগ্নিকান্ডে নিউ রেডি ফ্যাশান সম্পুন্ন পুড়ে ছাই হয়ে গেছে বাকী ১০টি দোকানের আংশিক ক্ষতি হয়েছে।  ফায়ার সার্ভিসের খুলনার ১টি, দৌলতপুরের ২টি এবং খানজাহান আলী ফায়ার সার্ভিসের ২টি ইউনিটসহ মোট ৫টি ইউনিট দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন সম্পুন্ন নিয়ন্ত্রনে আসে। বাজার বণিক সমিতির সভাপতি বেগ লিয়াকত আলী বলেন, ফায়ার সার্ভিসের তড়িৎ পদক্ষেপে মার্কেটের তিনটি ব্যাংক, তিনটি এটিএম বুথসহ প্রায় ৩০/৩৫টি দোকান রক্ষা পেয়েছে।

ফায়ার সার্ভিস এবং মার্কেটের দোকানদাররা জানান, মার্কেটের নিউ রেডি ফ্যাশান কাপড়ের দোকান থেকে আগুনের সুত্রপাত। নিউ রেডি ফ্যাশান দোকানের মধ্যে থেকে বুধবার ভোর ৪টার দিকে মার্কেটের নাইটগার্ড ধোয়া বের হতে দেখে ফায়ার সার্ভিস এবং মার্কেটের মালিককে খবর দেয়। খবর পেয়ে ভোর সোয়া ৪টায় ফায়ার সার্ভিসের খুলনার ১টি, দৌলতপুরের ২টি এবং খানজাহান আলী থানা ফায়ার সার্ভিসের ২টি সহ মোট ৫টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে ভোর পৌনে ৬টায় আগুন সম্পুন্ন নিয়ন্ত্রনে আনে।

ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির সভাপতি বেগ লিয়াকত আলী বলেন, আগুনে নিউ রেডি ফ্যাশান দোকানের নগদ টাকা, দেশী-বিদেশী কাপড়, কম্পিউটারসহ প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।  এছাড়া আংশিক ক্ষতি হয়েছে মার্কেটর আপণ ফ্যাশান ১ লক্ষ ৫০ হাজার টাকা, আশামনি বস্ত্রালয়ের ১ লক্ষ ৮০ হাজার , মদিনা বস্ত্রালয়ের ২লক্ষ , আদর্শ জুয়েলাসের ৪ লক্ষ , অনিক স্টোরের ৩লক্ষ , অভিজিত জুয়েলার্সের ২লক্ষ, কোহিনুর এন্ড বোরকা টেইলার্সের ৪লক্ষ, বিউটি ফ্যাশান ৩ লক্ষ, মুক্তি জুয়েলার্স ১ লক্ষ ৫০ হাজার, তৌহিদ ফ্যাশান ১ লক্ষ টাকাসহ প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন, আগুনে মার্কেটের ৭টি কাপড়ের দোকান, ৩টি জুয়েলার্স এবং ১টি কসমেটিকসের দোকানে ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের তড়িৎ পদক্ষেপে মার্কেটের ৩টি ব্যাংক, ৩টি এটিএম বুথসহ প্রায় ৩৫টি দোকান ভয়াবহ অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পেয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত খুলনা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ ইকবাল বাহার বুলবুল জানান, প্রাথমিক ভাবে ধারনা করা যাচ্ছে মার্কেটের নিউ রেডি ফ্যাশানের কাপড়ের দোকানের বৈদ্যুতিক শর্টসাকিট থেকে আগুনের সুত্রপাত। আগুনে সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ নিউ রেডি ফ্যাশান দোকানটি সম্পুন্ন পুড়েগেছে। দোকানের সার্টার বন্ধ থাকায় আগুন দ্রুত ছড়াতে পারিনি তবে ব্যাপক ধোয়ার কারণে আগুন নিভানোর কাজে কিছুটা বিঘœ সৃষ্টি হয়।  প্রাথমিক ভাবে ধারনা করো যাচ্ছে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমান আরো বাড়তে পারে বলে তিনি জানান।

আগুনের খবর শুনে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাইফুজ্জামান, খানজাহান আলী থানা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোয়েব হাসান মুন্সি, দৌলতপুর ফায়ার সার্ভিসের মাসুদ রানাসহ ফায়ার সার্ভিস ও খানজাহান আলী থানা পুলিশ সহ বিভিন্ন বাহিনীর  উর্ধবতন কর্মকর্তাগণ উপস্থিত হয়। এছাড়া মার্কেটের আগুন লাগার খবর শুনে খানজাহান আলী থানা আওয়ামী লেিগর সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, কেসিসি ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি আলহাজ্ব মোঃ শাহবুদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক এসএম মনিরুজ্জামান মুকুলসহ স্থানীয় সকল পর্যায়ের নেতৃবৃন্দ ঘটনা স্থল পরিদর্শন করেন।

খুলনায় প্রায় সাড়ে পাঁচ লাখ শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে

তথ্য বিবরণী

খুলনায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহে প্রায় সাড়ে পাঁচ লাখ শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।  আগামী ৪ থেকে ৯ এপ্রিল জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২০২০ বাস্তবায়ন উপলক্ষে বুধবার সকালে খুলনার স্কুল হেলথ কিনিক সম্মেলনকক্ষে জেলা পর্যায়ে এ্যাডভোকেসি সভায় এই তথ্য জানানো হয়। কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের এবারের প্রতিপাদ্য ‘পেটের কৃমি পুষ্টি লুটে, ঔষধ খেলে মুক্তি জোটে’।

সভায় সভাপতিত্ব করেন খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, জেলা শিক্ষা কর্মকর্তা খোন্দকার রুহুল আমীন, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুরাদ হোসেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, খুলনা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা স্বপন কুমার হালদার প্রমুখ। পাওয়ার পয়েন্টের মাধ্যমে কৃমি সংক্রান্ত বিস্তারিত তথ্য উপস্থাপন করেন শিশু বিশেষজ্ঞ ডা. মোঃ সরাফত হোসাইন। সভায় উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সভায় সিভিল সার্জন জানান, ফাইলেরিয়াসিস নির্মূল এবং কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় বছরে দুইবার (এপ্রিল ও অক্টোবর মাসে) কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন করা হয়। সপ্তাহব্যাপী প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ সমপর্যায়ের মাদ্রাসা, কিন্ডার গার্ডেন, মক্তব ও এতিমখানাসমূহে ৫ থেকে ১৬ বছরের সকল শিক্ষার্থী  এবং স্কুল বহির্ভূত, ঝরেপড়া, পথশিশু, শ্রমজীবী ও কর্মজীবী শিশুদের বিনামূল্যে এক ডোজ কৃমি নাশক ট্যাবলেট (মেবেন্ডাজল ৫০০ মি.গ্রাম) খাওয়ানো হবে। এটি খালি পেটে খাওয়ানো যাবে না। শিশুর পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদের এই ট্যাবলেট খেতে হবে। কৃমিনাশক ট্যাবলেট নিরাপদ ও শিশুর শারীরিক ও মানসিক বৃদ্ধির সহায়ক হিসেবে কাজ করে। সকলের জন্য সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। প্রতিটি স্কুলের শিশুকে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো বিষয়ে অবহিত করার জন্য সংশ্লিষ্টদের তিনি আহবান জানান।

সভায় জানান হয়, এবারে খুলনা জেলার ৯টি উপজেলা ও দুইটি পৌরসভার দুই হাজার দুইশত ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট তিন লাখ ৮২ হাজার নয়শত আট শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। খুলনা মহানগরীতে পাঁচশ ৯১টি শিক্ষাপ্রতিষ্ঠানে এক লাখ ৫৭ হাজার তিনশত ৬০জন শিশুকে এ ট্যাবলেট খাওয়ানো হবে। খুলনা জেলায় সর্বমোট পাঁচ লাখ ৪০ হাজার দুইশত ৬৮ শিশুকে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহে মেবেন্ডাজল খাওয়ানো হবে।

স্বাস্থ্য অধিদফতরের ফাইলোরিয়াসিস নির্মূল ও কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রমের সহযোগিতায় খুলনা সিভিল সার্জন অফিস এ সভার আয়োজন করে।

মুজিব শতবর্ষ পালনে নামে নেতাকর্মীরা কেউ চাঁদাবাজি করবেন না: শেখ তন্ময়

বাগেরহাট প্রতিনিধি                                     

বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শই হচ্ছে আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মীর প্রাণস্পন্দন। আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শের ফেরিওয়ালা। তাই মুজিব শতবর্ষ পালনে দলীয় নেতা-কর্মীসহ কেউ চাঁদাবাজি করবেন না। চাঁদাবাজি করলে তাকে ছাড় দেয়া হবেনা। অহেতুক কোন অপচয় না করে তিনি সবাইকে মুজিব শতবর্ষ পালনের আহবান জানান। বুধবার দুপুরে বাগেরহাট সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন।

এমপি তন্ময় প্রতিনিধি সভায় তার নির্বাচনী এলাকা বাগেরহাট সদর ও কচুয়ায় মাদক মুক্ত করতে দলীয় নেতাকর্মীসহ তৃর্ণমূলের সকলের সহযোগীতা চেয়ে বলেন, আইন-শৃংখল রক্ষাকারী বাহিনীর একার পক্ষে সম্বব না, নেতাকর্মীসহ তৃর্ণমূলের সকলের সহযোগীতা করলে দ্রুত বাগেরহাট- কচুয়াকে মাদক মুক্ত করা সম্ভব হবে। স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের তৃর্ণমূলের নের্তৃবৃন্দেদের সাথে সমন্বয় করে উন্নয়ন কাজ করার উপর গুরুত্বারোপ করে বলেন, দ্রুত এলাকার উন্নয়নসহ সাংগঠনিক বিষয়ে সবার মতামতের ভিত্তিতেই করতে হবে। আসছে স্থানীয় সরকারের নির্বাচনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়ার মতো বাগেরহাট- কচুয়ায় তৃর্ণমূলের নেতাকর্মীরা দলীয় প্রার্থী বাছাই করবে। দলীয় ভাবে তাকেই মনোনয়ন দেয়া হবে।

বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক খান হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিনিধি সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জান বাচ্চু, সাধারন সম্পাদক এমএ মতিন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, সাধারন সম্পাদক ইবনে মিজান হিরু, জেলা আওয়ামী লীগ নেতা ফিরোজুল ইসলাম, জেলা তাঁতী লীগের আহবায়ক তালুকদার আব্দুল বাকী প্রমুখ। প্রতিনিধি সভায় তৃর্ণমূলের প্রতিনিধিরা বক্তৃতা এলাকার উন্নয়নসহ সাংগঠনিক বিষয় নিয়ে তাদের মতামত তুলে করেন।

বাগেরহাটে অগ্নিকান্ডে বসতবাড়ি ভষ্মিভূত

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে অগ্নিকান্ডে একটি বসতবাড়ি ভষ্মিভূত হয়েছে। এতে কমপক্ষে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনায় বুধবার ওই পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতদের আসামী দিয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ, গ্রামবাসি ও ভূক্তভোগি পরিবার সূত্রে জানা গেছে, বাড়িতে কেউ না থাকার সুবাদে মঙ্গলবার দিবাগত গভীর রাত উপজেলার বড়বাড়িয়া চরপাড়া গ্রামের মো. ফুরকান শেখের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ঘরে থাকা আসবাবপত্রসহ বসত ঘরটি পুঁড়ে যাই হয়ে কমপক্ষে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় বুধবার দুপুরে ফুরকান শেখের স্ত্রী কাজল বেগম বাদী হয়ে অজ্ঞাতদের আসামী দিয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

কাজল বেগম সাংবাদিকদের জানান, তার স্বামী জেলে থাকায় প্রতিপক্ষরা তার ঘরে আগুন দিয়ে সর্বস্ব জ্বালিয়ে ছাঁই করে দিয়েছে। এখন তিনি পরিবারের লোকজন নিয়ে খোলা আকাশের নিচে রয়েছেন।

তবে চিতলমারী থানার ওসি (তদন্ত) মো. ইকরাম হোসেন জানান, খবর পেয়ে রাতেই পুলিশ এলাকাবাসিদের সংগে নিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় ফুরকান শেখের স্ত্রী কাজল বেগম বাদী হয়ে অজ্ঞাতদের আসামী দিয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানা যায়নি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

মোদীর আগমনে প্রগতিশীল গণসংগঠনসমূহের উদ্যোগে প্রতিবাদ সভা

খবর বিজ্ঞপ্তি

মুজিব বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনে খুলনার প্রগতিশীল গণসংগঠনসমূহের উদ্যোগে এক প্রতিবাদ সভা বুধবার বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), খুলনা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি), খুলনা জেলা সভাপতি এইচ এম শাহাদাৎয়ের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেনÑ টিইউসি নেতা ডাঃ মনোজ দাশ, কৃষক সমিতি নেতা এস এ রশীদ, যুব ইউনিয়নের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এড. মোঃ বাবুল হাওলাদার, টিইউসি খুলনা জেলার সাংগঠনিক সম্পাদক এস এম চন্দন, কৃষক নেতা শিশির সরকার, যুব ইউনিয়ন নেতা আফজাল হোসেন রাজু, উজ্জ্বল বিশ্বাস প্রমুখ। বক্তারা বলেন, দেশের আপামর জনগণ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল একটি অসাম্প্রদায়িক দেশ পাওয়ার আশায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধে জনগণ বিজয় ছিনিয়ে এনেছিল। কিন্তু দুঃখজনভাবে বিশ্বের অন্যতম উগ্র মৌলবাদী সাম্প্রদায়িক দল বিজেপি নেতা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অতিথি করা হলো। যে মোদী নাগরিকত্ব সংশোধন আইনের নামে ভারতে রক্তের হোলি খেলায় মেতেছে, যারা সীমান্তে বাংলাদেশীদের নির্বিচারে হত্যা করছে, তাদের সরকারের প্রধানমন্ত্রী কোনো ভাবেই বঙ্গবন্ধুর মত অসাম্প্রদায়িক নেতার জন্মদিনের অনুষ্ঠানে অতিথি হওয়ার যোগ্যতা রাখে না। দ্বি-জাতি তত্ত্বের নতুন প্রবক্তা নরেন্দ্র মোদীকে কোনোভাবেই বাংলাদেশের মাটিতে মেনে নেয়া হবে না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদে খুলনার প্রগতিশীল গণসংগঠনসমূহের উদ্যোগে ৮ মার্চ রবিবার বিকেল সাড়ে ৪টায় পিকচার প্যালেস মোড়ে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। 

খেলাধুলা শরীর গঠনের অন্যতম মাধ্যম: শ্র্রম প্রতিমন্ত্রী

তথ্য বিবরনী

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, খেলাধুলা শরীর গঠনের অন্যতম মাধ্যম। খেলাধুলা পারে সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলোয়াড়দের বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করছে। শিক্ষার্থীদের খেলাধুলায় বেশি বেশি অনুপ্রাণিত করতে হবে। তিনি বুধবার সন্ধ্যায় দৌলতপুর পাবলা সবুজ সংঘ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ১০ দিনব্যাপী মেলার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনার বিভাগীয় কমিশনার ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার বলেন, খেলাধুলার মাধ্যমে একটি দেশ বিশ্বের কাছে পরিচিত হতে পারে। ক্রীড়ার বিভিন্ন ক্ষেত্রে আমাদের খেলোয়াড়া দেশ-বিদেশে সুনাম অর্জন করছে। এসময় শেখ মজনু, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ শামসুদ্দিন আহম্মেদ প্রিন্সসহ কাবের সদস্যরা উপস্থিত ছিলেন। দুপুরে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী খুলনার দৌলতপুর বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ) ভবনে জুট প্রেসের শ্রম চুক্তিপত্রের দাবিনামা বিষয়ে দৌলতপুর জুট প্রেস এন্ড বেলিং ওয়ার্কার্স  ইউনিয়ন ও বিজেএ’র নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। বিজেএ’র আহবায়ক শেখ কওছার আলীর সভাপতিত্বে সভায় বিজেএ’র চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, ভাইস চেয়ারম্যান মোঃ কুতুব উদ্দিন, সাবেক সিনিয়র ভাইস চেয়ারম্যান শেখ আব্দুল মান্নান, সদস্য মোঃ আব্দুস সোবাহান শরীফসহ কমিটির অন্যান্য সদস্যসহ দৌলতপুর জুট প্রেস এন্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

নড়াইলে প্রতিপক্ষের হামলা-ভাংচুর, নারীসহ আহত ১০

নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়ায় প্রতিপক্ষের অতর্কিত হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এসময় একটি বাড়ি, তিনটি দোকান, মোটরসাইকেল ভাংচুর ও নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। বুধবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার পুরুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

পুলিশ ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে উপজেলার লক্ষীপুর গ্রামের কুবাদ মোল্যার নেতৃত্বে তার সমর্থিত একদল দুর্বৃত্ত পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পুরুলিয়া গ্রামের আনিস শেখের বাড়িতে সকাল সাড়ে ৬টার দিকে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর চালায়। এসময় আনিস ফজরের নামাজ পড়তে মসজিদে ছিলেন। আনিসকে না পেয়ে তার টিনের ঘর ভাংচুর করে। পরে পুরুলিয়া মোড়ের ঈগল পরিবহনের কাউন্টার (আনিস শেখের দোকান), মিথিল মোল্যার কম্পিউটার ও মোবাইলের দোকান এবং হেকমত মোল্যার পোল্টি মুরগির দোকান ভাংচুর চালায়। এ সময় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। তখন প্রতিপক্ষের হামলায় উপজেলার পুরুলিয়া গ্রামের আনিস গ্রুপের আনিস শেখ, আনিস শেখের স্ত্রী রহিমা বেগম, সামিউল শেখ , আব্বাস ভূঁইয়া, ইমরান শেখ, সোহরাব শেখসহ অন্তত ১০জন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ উপজেলার পুরুলিয়া গ্রামের ইমদাদ, দাদনতলা গ্রামের সেলিম ফকির, লক্ষীপুর গ্রামের রমজান মোল্যা ও রিয়াজ শেখকে আটক করেছে। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি শান্ত। অভিযুক্তদের বিরুদ্ধে  আইনগত ব্যবস্থা নেয়া হবে।

চুকনগরে সুন্দরমহল বিশেষ শিক্ষা প্রতিবন্ধীদের বিদ্যালয়ে এক আলোচনা সভা

চুকনগর প্রতিনিধি

চুকনগরে সুন্দরমহল বিশেষ শিক্ষা প্রতিবন্ধীদের বিদ্যালয় ম্যানেজিং কমিটির আয়োজনে একসভা অনুষ্ঠিত হয় গতকাল বুধবার সকাল ১০টায়। বিদ্যালয়ের সভাপতি ও ইউপি সদস্য মোঃ শাহারুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রতিবন্ধী সাহায্য কেন্দ্রের প্রধান কর্মকর্তা মৌসুমী দেব। এসময় বক্তব্য রাখেন সন্ন্যাসগাছা প্রতিবন্ধী স্কুলের সভাপতি মোঃ ইসমাইল হোসেন, টোলনা প্রতিবন্ধী স্কুলের সভাপতি মোঃ হাবিবুর রহমান, প্রধান শিক্ষক বৈদ্যনাথ মন্ডল, সিনিয়র শিক্ষিকা ইন্দ্রা রানী মন্ডল, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক সমরেশ রায়, সহকারী শিক্ষক নিউটন সরদার, সহকারী শিক্ষিকা নাজমা বেগম, অফিস সহকারী মোঃ হাসানুল বান্না, এমএলএসএস মোঃ হাবিবুল্লাহ বিশ্বাস প্রমুখ। এছাড়া ম্যানেজিং কমিটি ও অভিভাবক সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বারাকপুর ও গিলাতলার উদ্যোগে ১৬ প্রহর ব্যাপি মহানামযজ্ঞের সমাপ্ত

খানজাহান আলী থানা  প্রতিনিধি

বারাকপুর মাতৃ মন্দিরে ৪র্থ বারের মত বার্ষিক মহা নামযজ্ঞানুষ্ঠান গত  ১মার্চ রবিবার শুভ অধিবাসের মধ্যে দিয়ে শুরু হয়েছে। দিঘলিয়া উপজেলাধীন  বারাকপুর মাতৃ মন্দিরে এবার বারাকপুর ও গিলাতলা এলাকার সনাতন ধর্মলম্বীদের যৌথ উদ্যোগে  অনুষ্ঠিত হয়  ১৬ প্রহর ব্যপী মহা নামযোজ্ঞানুষ্ঠান । মহা নামযজ্ঞের গত  রবিবার শুভ অধিবাসের পর  গত সোমবার  অরুনোদয় হতে  আরম্ভ হয় অখন্ড তারকব্রহ্ম মহানাম সংকির্ত্তন।  গতকাল বুধবার মহানাম সমাপণ  নগর কির্ত্তন , মহাপ্রভুর ভোগরাগ , মহাপ্রসাদ বিতরন  অনুষ্ঠানের মধ্যদিয়ে সমাপ্ত হয়েছে ।  এই  অনুষ্ঠানটি  বারকপুর সার্বজনীন মাতৃমন্দির ও গিলাতলা এলাকার সনাতন ধর্মলম্বীদের   যৌথ্য সহোযোগীতা পরিচালিত হয়েছে ।

ফোয়াবের সভাপতির ওপেন হার্ট সার্জারী আজ: দোয়া প্রার্থী

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ অ্যাকুয়াকালচার সেক্টরের একমাত্র বাণিজ্যিক সংগঠন ‘ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ ফোয়াব’-এর সভাপতি, মৎস্য সংগঠক বার বার পুরস্কার প্রাপ্ত চিংড়ি চাষী মোল্লা সামছুর রহমান শাহীনের বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দেশের খ্যাতনামা ওপেন হার্ট সার্জারী প্রফেসর ডাঃ অসিতবরণ অধিকারীর তত্ত্বাবধানে আজ বৃহস্পতিবার ওপেন হার্ট সার্জারী হবে। তিনি যাতে অচিরেই সুস্থ হয়ে বাংলাদেশ অ্যাকুয়াকালচার সেক্টরের টেকসই উৎপাদন এবং কর্মসংস্থান বৃদ্ধিতে কাজে যোগদান করতে পারেন তার জন্য সকলের দোয়া প্রার্থী।

রূপসায় এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধন

রূপসা প্রতিনিধি

রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের পূর্ব রূপসা ব্যাংকের মোড়ে ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধন বুধবার বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়। মোট্রাপলিটন কলেজের অধ্যক্ষ দিবাকর বাওয়ালীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নৈহাটি ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলকবুল। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগে নেতা আ. মজিদ ফকির, ইউপি সদস্য ইলিয়াজ হোসেন, রিনা পারভিন। সাইফুল হকের পরিচালনায় এ সময় বক্তৃতা করেন ব্যাংকের এভিপি মোস্তাফিজুর রহমান খান, বাগমারা বাজার কমিটির সভাপতি আ. কুদ্দুস ঠাকুর, নাজীর হোসেন মীর, মাস্টার এজেন্ট ব্যাংকের নজরুল ইসলাম ,সিনিয়র সেলস ম্যানেজার এস এম তারেক মজিদ, সেলস ম্যানেজার সঞ্জয় দত্ত, রূপসা উপজেলা প্রেসকাবের সাধারণ সম্পাদক আ. রাজ্জাক শেখ, সাংবাদিক মোস্তাফিজুর রহমান, ফ ম আইয়ুব আলী প্রমূখ।

সুন্দরবন লর্ড প্রজা স্বত্ত্ব এষ্টেটের সভা অনুষ্ঠিত

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জে বুধবার বিকেলে তার কার্যলয়ে সুন্দরবন র্লড এষ্টেট এর সভা অনুষ্ঠিত হয়েছে। সুন্দরবন লর্ড প্রজাতন্ত এষ্টেট-এর মালেক আ. ছামাদ হাওলাদার-এর সভাপতিত্বে শরণখোলা উপজেলা বীর মুক্তিযোদ্ধা শাখাওয়াত হোসেন জোমাদ্দার, বীর মুক্তিযোদ্ধা আ. হারেজ, আ. লতিফ খান, সুন্দরবন লর্ড প্রজাতন্তের ম্যানেজার আব্দুল বারী, মাওলানা ফজলুর রহমান, পারভীন আক্তার, রেক্সোনা আক্তার বেবী, আবু বকর কাজী, আ. বারী হাওলাদার, বারেক হাওলাদার, টিএম মনির হোসেন, লাল মিয়া প্রমুখ। সুন্দরবন র্লড এষ্টেট-এর মালেক আ. ছামাদ হাওলাদার বলেন, সুন্দরবন লর্ড প্রজাতন্ত এষ্টেট এর লর্ড এষ্টেট গেজেট চৌহদ্দির মধ্যে ১৮৮৫ সালে ৮নং বঙ্গীয় আইন মোতাবেক প্রশাসিত হইবে। ৭৮ ধারার অধিনে বিজ্ঞ আদালতের প্রদত্ত একাধিক আদেশ ডিগ্রী ন্যায় প্রদান করেন। যাহার আদেশ নং-২৪-৫২, ৫২-৭৯ পর্যন্ত আদেশ প্রদান করেন। তিনি আরো বলেন, খুলনা জেলার সাবেক এস এ কোন বুনিয়াদ নেই।

রামপালে খুলনা সিটি মেয়রের পুরষ্কার বিতরন ও প্রকল্পের উদ্ভোধন

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ভোজপাতিয়া ইউনিয়ন আন্তঃস্কুল মাদ্রাসার ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বিকাল ৫ টায় রামপালের বেতকাটা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি মেয়র তালুকদার আঃ খালেক।  ভোজপাতিয়া ইউপি চেয়ারম্যান নূরুল আমিন এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন,জেলা আওয়ামীলীগ সহ সভাপতি মোল্যা আঃ রউফ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি শেখ আঃ ওহাব, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন,মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, চেয়ারম্যান মোঃ আলী সহ নেতাকর্মী ও শিক্ষকশিক্ষার্থীবৃন্দ। এরপর তিনি জিয়ালমারী দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

দেবহাটায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা

দেবহাটা প্রতিনিধি

দেবহাটায় প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী, ২৫ মার্চ গনহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস পালনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী, বীর মুক্তিযোদ্ধা সাবেক শিক্ষক ইয়াছিন আলী, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, বীর মুক্তিযোদ্ধা সাবুর আলী, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রাহান তিতু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি শরৎ চন্দ্র ঘোষ, প্রধান শিক্ষক মদন মোহন পাল, প্রধান শিক্ষক অনুপ কুমার দাশসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী, ২৫ মার্চ গনহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস পালনে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

দেবহাটায় কেবিএ কলেজে জেলা রোভার মুট ও ষষ্ঠ কমডেকা সম্পন্ন

দেবহাটা প্রতিনিধি

দেবহাটার সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে ত্রয়োদশ সাতক্ষীরা জেলা রোভার মুট ও ষষ্ঠ কমডেকা-২০২০ এর মহাতাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৯ টায় উক্ত অনুষ্ঠানে অত্র মুট ও  কমডেকার চীফ এবং রোভার অঞ্চলের কোষাধ্যক্ষ প্রফেসর মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও সাতক্ষীরা জেলা রোভারের সভাপতি এস এম মোস্তফা কামাল।  রোভার মুট ও কমডেকার অন্যতম কর্মকর্তা মনিরুজ্জামান (মহসিন) সহ অন্যান্যদের সহযোগিতায় এবং অত্র মুটের কো-অর্ডিনেটর আবু তালেবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ছাদেকুর রহমান ও দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, কেবিএ কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, অধ্যক্ষ জিএম রফিকুল ইসলাম,  অধ্যক্ষ আবুল কালাম, উপাধ্যক্ষ আব্দুর রহমান, অধ্যক্ষ আজিজুর রহমান, সাবেক উপাধ্যক্ষ আলহাজ্জ আব্দুল মজিদ, অধ্যক্ষ আব্দুল ওহাব, মুট সচিব ও জেলা রোভারের সম্পাদক এস এম আসাদুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সদস্য, জেলার বিভিন্ন কলেজ থেকে মুট ও কমডেকায় অংশগ্রহণকারী ৩৭ টি রোভার ও গার্ল-ইন-রোভার দল তথা এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মহেশপুরে মটর সাইকেল চোর চক্রের তিন সদস্য আটক: দুটি চোরাই মটর সাইকেল উদ্ধার

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ গতকাল বুধবার ভোররাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মটর সাইকেল চোর চক্রের ৩ সদস্যসহ চোরাইকৃত দুটি মটর সাইকেল উদ্ধার করেছে। পুলিশের হতে আটক মটর সাইকেল চোর চক্রের সদস্যরা হচ্ছে মহেশপুর উপজেলার হাট খালিশপুর গ্রামের তোইয়ুব চৌকিদারের ছেলে জিবরাইল মন্ডল (২০),বজরাপুর গ্রামের খলিল বিশ্বাসের ছেলে আনারুল ইসলাম (৩০) ও কালিগজ্ঞ উপজেলার নিয়ামতপুর গ্রামের মনিরুজ্জামানের ছেলে সাহেব আলী (২৮)। মহেশপুর থানার এস আই আওয়াল হোসেন জানান,থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোর্শেদ হোসেন খানের নেতৃত্বে রাত ভোর অভিযান চালিয়ে মটর সাইকেল চোর চক্রের ৩ সদস্য জিবরাইল মন্ডল, আনারুল ইসলাম ও সাহেব আলীকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে যশোর-হ-১৫-১৮৮৪ নম্বরের পিলাটিনা ও ১টি নাম্বার বিহির হিরোহু-া ইসফিলি-ার মটর সাইকেল উদ্ধার করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোর্শেদ হোসেন খান জানান, আমরা রাত ভোর অভিযান চালিয়ে তিন মটর সাইকেল চোরসহ চোরাইকৃত দুটি মটর সাইকেল উদ্ধার করেছি। আরো মটর সাইকেল উদ্ধারের চেষ্টায় অভিযান চলছে।

মহেশপুরে কৃষকের স¦প্ন দোল খাচ্ছে মুকুলে

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে আমগাছ গুলোতে থোকায় থোকায় আমের মুকুল দোল খাচ্ছে। শীতের শেষে আম গাছের কচি ডোগা ভেদ করে সবুজ পাতার ফাঁকে ফাঁকে হলদেটে মুকুল গুচ্ছ যেন উকি দিয়ে হাসছে। আম বাগান গুলোর শুনশান নিরবতা ভেঙে একটানা মৌমাছি যেন গুনগুন গান শোনাচ্ছে। আর আম বাগান গুলোও যেন সেজেছে অপরুপে। কয়েক দিনের মধ্যেই আমের মুকুল গুলো পরিনত হবে পরিপূর্ন দানায়। আমের মুকুলে কৃষকের মনের স্বপ্ন দোল খাচ্ছে। সেই সোনালি স্বপ্ন বুকে ধারন করেই ঝিনাইদহের আম বাগান মালিকেরা পরিচর্যা করে চলেছে। সরেজমিনে দেখা গেছে, মহেশপুর  উপজেলার বিভিন্ন স্থানে চাষিরা আমের বাগান করে বানিজ্যিক ভিত্তিতে চাষ করছেন। আম চাষ লাভজনক হওয়ায় প্রতি বছর কৃষকরা নতুন ভাবে আমের বাগান করছেন। আমরুপালি, লেংড়া, হাড়িভাঙা, মল্লিকা, থাই, গোপালভোগ, বারি-১০, বেনারশি, সিতাভোগ, এছাড়া দেশি প্রজাতির আম চাষ করেছেন চাষিরা। তবে এরমধ্যে সিংহভাগই আমরুপালি জাতের। সম্প্রসারন আফিস সূত্রে জানা যায়, মহেশপুর উপজেলায় ৫’শ ১০ হেক্টর জমিতে ১২’হাজার ২’শ ৪০ মেট্টিক টন আমের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

আম চাষের বিষয়ে কথা হয় মহেশপুর উপজেলার জলিলপুর গ্রামের আম চাষি রিপন হোসেনের সাথে। তিনি জানান, এবছর আমের গাছ গুলোতে প্রচুর পরিমানে মুকুল এসেছে। এখন পর্যন্ত কোন প্রকার রোগ বালাই দেখা দেয়নি, আবহাওয়া ও ভাল। যদি কোন প্রকার প্রাকৃতিক বিপর্যয় না ঘটে তাহলে প্রচুর  পরিমানে আমের ফলন আসবে। উপজেলার ফতেপুর গ্রামের আম চাষি গোলাম ফারুক জানান, আম গাছ গুলোর যতœ শুরু হয় বাগানের আম শেষ হবার সাথে সাথেই। বাগানে গাছের পুরাতন বোটা ভেঙে ফেলা। বাগান চাষ দেয়া। বাগানের জমিতে পাতা পরিষ্কার করা। মুকুল আসার আগে এবং পরে বাগানে ভালভাবে স্প্রে করা। তিনি আরো জানান, প্রাকৃতিক দূর্যোগ না হলেএবছর আমের বাম্পার ফলন হবে বলে তিনি আশা করছেন। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা হাচান আলী জানন, আম লাভ জনক ফসল। এবার আম বাগানে যে পরিমানে মুকুল এসেছে, যদি প্রকৃতিক দূর্যোগে না পড়ে তাহলে আমের বাম্পার ফলন পাবেন কৃষকরা।

ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদন্ড

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতে বিপ্লব হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে ২ বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. রকিবুল হাসান এ দন্ডাদেশ প্রদাণ করেন। দন্ডিত বিপ্লব হোসেন শহরের সরকারি মহিলা কলেজ পাড়ার জয়নুদ্দিনের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক আজিজুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে বিপ্লব হোসেন নিজ বাড়ীতে মাদক ক্রয় বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপ্লব হোসেনকে ৩ গ্রাম হোরোইনসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা জরিমানা করে।

ঝিনাইদহের নবগঙ্গা নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ২য় দিনের মত নবগঙ্গা নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ অভিযান চালায় জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। এসময় শহরের চাকলাপাড়া ও ক্যাসেল ব্রীজ সংলগ্ন টিনের ঘর, পাকা-আধাপাকা দোকান ঘর গুড়িয়ে দেওয়া হয়। অভিযানে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান সুজনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেয়।

মঙ্গলবার সকালে শহরের চাকলাপাড়া ব্রীজ এলাকা থেকে পবহাটি ব্রীজ এলাকা পর্যন্ত ৭৩ টি উচ্ছেদ অভিযান শুরু হয়। এ দু’দিনে গুড়িয়ে দেওয়া হয় অর্ধশতাধিক স্থাপনা।

এসময় নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান সুজন জানান, অবৈধ দখলদারদের তালিকা প্রনয়ণ করে তাদের অবৈধ স্থাপনা স্বেচ্ছায় সড়িয়ে নিতে নোটিশ দেওয়া হয়েছিল। অনেকে স্বেচ্ছায় সড়িয়ে নিয়েছে। যার স্থাপনা সরাননি সেইগুলো উচ্ছেদ শুরু হয়েছে। ২ দিনে চাকলাপাড়া, আরাপপুরের ক্যাসেল ব্রীজ এলাকার স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ শেষ না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে বলেও জানান তিনি।

ঝিনাইদহে জেন্ডারভিত্তিক সহিংসতা  প্রতিরোধে অভিভাবকদের সাথে সংলাপ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে অভিভাবকদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার কুমড়াবাড়ীয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ সংলাপের আয়োজন করে এইড জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধও মোকবেলা প্রকল্প।

কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, রাখেন জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকবেলা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী খন্দকার আশরাফুন্নাহার আশা, ইউপি সচিব হাফিজুর রহমান, ইউপি সদস্য বাবলুর রহমান, ছালিমা খাতুন প্রমুখ। এসময় বক্তার বলেন,, সমাজ থেকে জেন্ডার ভিত্তিক সহিংসতা দুর করতে অভিভাবকদের সচেতন হতে হবে। সেই সাথে বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সবার আগে পরিবারকেই এগিয়ে আসতে হবে।

ফকিরহাটের যে অর্জন তা উন্নত বিশে^র জন্য একটি মাইল ফলক: এম শফিউল আজম

ফকিরহাট প্রতিনিধি

রিয়ার এ্যাডমিরাল এম শফিউল আজম বলেছেন ফকিরহাটের যে অর্জন তা উন্নত বিশে^র জন্য একটি মাইল ফলক। তাদের নতুন নতুন কর্মপরিকল্পনা ও তা বাস্তবায়নে এসডিজি ও সুশাসন প্রতিষ্ঠায় অনেকাংশে এগিয়ে রয়েছে। তিনি গতকাল বুধবার সকালে ফকিরহাটের মডেল বেতাগা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ন্যাশনাল ডিফেন্স কলেজের একটি প্রতিনিধিদল বাংলাদেশের প্রশাসনিক বিন্যাস, বিভিন্ন স্থানীয় সরকার ব্যাবস্থা কার্যক্রম এবং শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম সরেজমিন পরিদর্শন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। তিনি বলেন বেতাগা ইজ দা বেষ্ট ইউনিয়ন। এই ইউনিয়নের শিক্ষা স্বাস্থ্য স্যেনিটেশন ব্যাবস্থা ছাড়াও চেঞ্জ রুম ডিজিটাল হাজিরা বর্জ্য ব্যাবস্থাপনা শেখ রাসেল ল্যাব ও অন্যান্য কার্যক্রম সুশাসন প্রতিষ্ঠার জন্য একটি মাইল ফলক। বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি ছিলেন জেলা প্রশাসক মুঃ মামুনুর রশীদ, বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগের শ্রেষ্ট ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন এর সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বিগ্রেডিয়ার জেনারেল আমীন আকবার, বিগ্রেডিয়ার এন গোষ্টাইন, জেনারেল অয়েল আব্দেল ওহাব, বিগ্রেডিয়ার ইয়ার ক্যাডার জিজিডব্লুটিকে কুনবর্ধন, ক্যাপ্টেন সুইটবেটনোভাটিরোটা ও ডিআইজি মোঃ মাইনুল ইসলাম সহ দেশ বিদেশের উচ্চপদাস্থ সামরিক কর্মকর্তা, যুগ্ন-সচিব, ডিআইজি, পদমর্যাদা কর্মকর্তাগণ সহ ২৮জনের একটি প্রতিনিধি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রহিমা সুলতানা বুশরা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অসিম কুমার সমাদ্দার, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত, মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু সাইদ মোঃ খায়রুল অনাম, মেডিকেল অফিসার ডাঃ শাহরিয়ার শামীম সহ বিভিন্ন নের্তবৃন্দ। পরে আগত অতিথি ও প্রতিনিধিরা বেতাগা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র ও বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবর্নিমিত একাডেমিক ভবন. চেঞ্জরুম. ডিজিটাল হাজিরা. শেখ রাসেল ল্যাব, সুপ্রিয় পানি ব্যাবস্থাপনা ও অন্যান্য কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

পাইকগাছা উপজেলা ছাত্রলীগের শোক

স্টাফ রিপোর্টার, কপিলমুনি ঃ

খুলনার কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাদিউজ্জামান রাসেলের মৃত্যুতে পাইকগাছা উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ শোক জানিয়েছেন। শোক জ্ঞাপনকারী নেতৃবৃন্দ হলেন পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি এস এম মশিয়ার রহমান, সাঃ সম্পাদক তানজীম মুস্তাফিজ বাচ্চু,  পাইকগাছা পৌরসভার ছাত্রলীগের সভাপতি মাসুদ পারভেজ রাজু, কপিলমুনি কলেজ ছাত্রলীগের সাঃ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, এস এম রাসেল, আকাশ, পল্লব, নাফিজ, রায়হান, রনি, মিঠুন, আরিফ,  সৈকত, জাহিদুল, উত্তম, চয়ন প্রমুখ।

মোড়েলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার গোয়ালবাড়িয়া গ্রামে আদালতের ১৪৪ ধারার নিষেধাজ্ঞা অমান্য করে মঙ্গলবার রাতে জমি দখলের চেষ্টা ও খড়ের পালা নির্মানের অভিযোগ পাওয়া গেছে। প্রভাবশালী একটি মহলের মদদে জনৈক শহিদুল ইসলাম কর্তৃক এ জমি দখলের চেষ্টায় আতঙ্কে রয়েছে প্রকৃত মালিকপক্ষ।

অভিযোগে জানা গেছে, অত্র গ্রামের মৃত.জয়নাল আবেদিন খানের পুত্র হাফেজ রহমত এলাহী সহ একাধিক ওয়ারিশগণ ১১৩নং দক্ষিণ সুতালড়ি মৌজায় এস এ ৫৫৪ নং খতিয়ানে ২৭৪৩ ও ২৭৫৪ দাগে মধ্যে হতে ৫৫ একর জমিতে মৎস্য ঘের ও ধান চাষাবাদ করে আসছিল। গত ৮ ফেব্রুয়ারী জামিরতলা গ্রামের সেকেন্দার আলী রাঢ়ীর পুত্র শহিদুল ইসলাম সহ অন্যান্যরা তাদের ভোগদখলীয় সম্পত্তিতে জোরপূর্বক মাটি কাঁটার চেষ্টা করলে থানায় অভিযোগ দায়ের করা হয়। এ অভিযোগের পর কিছুদিন নিরবে থাকলেও প্রভাবশালীর মহলটির ছত্রছায়ায় জমি দখলের পায়তারা সহ হুমকি ধামকি দিতে থাকে। আর এ হুমকির কারনে হাফেজ রহমত এলাহী বাদি হয়ে জেলা বিজ্ঞ অতিঃ ম্যাজিষ্ট্রেট আদালতে নালিশী জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য ১৪৪ ধারায় মামলা (মিস ১৬৬/২০২০) দায়ের করেন।

আদালত নালিশী জমির শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য মোড়েলগঞ্জ থানা পুলিশকে নির্দেশনা প্রদান করে। থানার এএসআই মামুন নোটিশও প্রদান করেন। কিন্তু জবর দখলকারী শহিদুল ইসলাম নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মান ও খড়ের পালা নির্মান করে। জমির ওয়ারিশগণ প্রতিবাদ জানালে খড়ের পালায় আগুন দিয়ে মামলা দেয়ার হুমকি দেয়া হয়।

 ভূক্তভোগী হাফেজ রহমত এলাহী ও মাষ্টার মো. খেলাফত হোসেন বলেন, বিষয়টি থানা পুলিশকে বারবার বলা হয়েছে। তা সত্ত্বেও জবরদখলকারীরা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে। এ ব্যাপারে শহিদুল ইসলামের স্ত্রী মর্জিনা বেগম বলেন, এক বছর পূর্বে ১৫ কাঠা জমি ক্রয় করে বসবাস করছেন তিনি। এ জমিতে আদালতে মামলা হয়েছে নোটিশও পেয়েছি।

শহীদ সোহরাওয়ার্দী কলেজে দুদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

খবর বিজ্ঞপ্তি

খুলনা শহীদ সোহারওয়ার্দী কলেজ দুদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। বুধবার সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজ গভর্নিং বডির অন্যতম সদস্য বিশিষ্ট সিআইপি হাজী শেখ আব্দুর রশিদ। এই সময় কলেজ অধ্যক্ষ মাধব চন্দ্র রায় সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এই প্রতিযোগিতায় ১১ টি ইভেন্টে ৯৭ জন ছাত্রীসহমোট ৩২৫ জন প্রতিযোগি অংশ নিচ্ছে। সমগ্র অনুষ্ঠানটির দায়িত্বে রয়েছেন সহঃ অধ্যাপক আব্দুর রাজ্জাক।

বাগেরহাটে নানা আয়োজনে বিশ^ বন্য প্রাণি দিবস উদযাপন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে নানা আয়োজনে বিশ^ বন্য প্রাণি দিবস-২০২০ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ প্রকৃতি ও বন্যপ্রাণী সুরক্ষা কেন্দ্র নামের একটি বেসরকারি সংগঠনের উদ্যোগে মঙ্গলবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার বারাকপুর সুন্দরবন রিসোর্টে আলোচনা সভা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রকৃতি ও বন্যপ্রাণী সুরক্ষা কেন্দ্রের সভাপতি ডা. মোশারফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বিশিষ্ট্য শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, অধ্যাপক বুলবুল কবির, সাবেক বন কর্মকর্তা গাজী মতিউর রহমান, বিশিষ্ট সাংবাদিক এ্যাড. শাহ আলম টুকু, বিএসসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিমি মন্ডল, প্রকৃতি প্রেমি ফজলুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, সবুজ শ্যামল আমাদের বাংলাদেশ। দেশের সর্বত্র একসময় বিভিন্ন পশু, পাখি ও প্রাণি দেখা যেত। হুতুম পেচা, শেয়াল, শকুন, বনবিড়ালসহ বিভিন্ন বন্য প্রাণি দেখে আমরা বড় হয়েছি। কিন্তু এখন আর এগুলো দেখা যায় না। মানুষের অত্যাচারে দেশে দিন দিন বন ও বন্য প্রাণি কমে যাচ্ছে। বন্য প্রাণি রক্ষা করতে হলে বনকে রক্ষা করতে হবে। আর বন ও বন্য প্রাণি রক্ষা হলে দেশ ও দেশের মানুষ শান্তিতে থাকবে। তাই সকল মানুষকে বন ও বন্য প্রাণি রক্ষায় এগিয়ে আসার আহবান জানান বক্তারা। এর আগে দিবসটি উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৩টি গ্রুপে ৫৩ জন শিশু অংশগ্রহন করে। অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের পুরুস্কার বিতরণ করেন অতিথিগণ।

সাতক্ষীরায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও যুদ্ধাপরাধ মামলার অগ্রগতি বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও যুদ্ধাপরাধ মামলার অগ্রগতি বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা সার্কিট হাউজ হলরুমে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় আশাশুনি উপজেলার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও যুদ্ধাপরাধ মামলার অগ্রগতি বিষয়ে সাক্ষী ও অভিযোগকারীদের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া বাংলাদেশের গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধসহ আন্তর্জাতিক আইনের অন্তর্ভুক্ত সকল অপরাধীর বিচারের আওতায় আনার লক্ষ্যে জেলার সকল উপজেলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যুদ্ধাপরাধ মামলার অগ্রগতি বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিতে¦ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’র পরিচালক মো. সানাউল হক, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’র সহকারি পরিচালক এ.এ রাজ্জাক, এএসপি

মো. শাহাজান আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যুদ্ধাপরাধ মামলা জেলার স্বাক্ষী সমন্বয়কারী মো. শাহ আলম প্রমুখ।

খুলনা জেলা দর্জি কর্মচারী ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

গতকাল খুলনা জেলা দর্জি কর্মচারী ইউনিয়ন রেজিঃ নং-১১ এর এক সাধারণ সভা সংগঠনের কার্যালয়ে সকাল ১১.০০ টায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও সংগঠনের সভাপতি রনজিত কুমার ঘোষ। পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোতালেব মিয়া। উক্ত সভায় বক্তব্য রাখেন, নগর শ্রমিক লীগের সহ-সভাপতি মীর মোঃ আবু হানিফ, সহ-সাঃ সম্পাদকদ্বয় মোঃ আব্দুর রশিদ সিকদার, কিংকর সাহা, যুব শ্রমিক লীগের সদস্য সচিব মোঃ আজিম উদ্দিন, মোঃ শরিফুল ইসলাম, বিপ্লব কুমার দে, শেখ আনিসুর রহমান, প্রশান্ত কুমার ঘোষ, অজিত কুমার সাহা, ফারুখ হোসেন, মোহাম্মদ আলী, বাবু কুমার দে, মোঃ বাদল, আব্দুর রব, তোরাব আলী, সুশান্ত, সন্দীপ কুমার সাহা, মোঃ শাহ আলম প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় সর্বসম্মতিক্রমে, ইউনিয়নের বার্ষিক আয়-ব্যয় অনুমোদন ও বার্ষিক রিটার্ন দাখিল এবং মুজিব শতবর্ষ উপলক্ষে দর্জি শ্রমিক ইউনিয়নের অসুস্থ শ্রমিকদের ঔষুধ বিতরন, মরণোত্তর শ্রমিক নেতাদের আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। ইউনিয়নের বার্ষিক বনভোজন পিপলস্ জুট মিলের অডিটোরিয়ামে আগামী ইং ০৬/০৩/২০২০ তারিখ রোজ শুক্রবার সকাল ১০.৩০ মিনিটের মধ্যে সর্বস্তরের দর্জি শ্রমিকদের উপস্থিত হয়ে বার্ষিক বনভোজনে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম-শতবর্ষ উপলক্ষে দলীয় সকল কর্মসূচিতে অংশগ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

দাকোপ উপজেলা চেয়ারম্যানের বাজুয়া নামযজ্ঞানুষ্ঠান পরিদর্শন

বাজুয়া প্রতিনিধি

দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খাঁন গতকাল বুধবার সন্ধ্যায় বাজুয়া খুটাখালি আর্য্য হরিসভায় অনুষ্ঠিত মহা নামযজ্ঞ অনুষ্ঠান পরিদর্শন করেন। পরিদর্শনকালে মহা নামযজ্ঞ আয়োজক কমিটি উপজেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান। উপজেলা চেয়ারম্যান ভক্তবৃন্দের সহিত শুভেচ্ছা বিনিময় ও মন্দিরের সার্বিক খোঁজ খবর জানেন। পরে আয়োজক কমিটির সভাপতির হাতে উপজেলা চেয়ারম্যান নগদ অর্থ প্রদান করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সাবেক চালনা পৌরসভা মেয়র অধ্যাপক অচিন্ত মন্ডল, উপজেলা আওয়ামীলীগ নেতা ও লাউডোব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ যুবরাজ, বাজুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেবপ্রসাদ গাইন, শিব প্রসাদ মন্ডল, ফনি ভূষন রায়, অঞ্জন সরকার, জয়ন্ত সরদার, আলম কারিগর, রীতা সরকার প্রমুখ।

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির মুজিব কর্ণার উদ্বোধন

পাটকেলঘাটা প্রতিনিধি:

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মুজিব কর্ণারের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় সমিতির সভাকক্ষে অত্র সমিতির জেনারেল ম্যানেজার সন্তোষ কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মূর্শেদ, অত্র সমিতির বোর্ডর সভাপতি সাইফুল্লাহ আজাদ, ডিজিএম (কারিগরি) মাসুম আহমেদ, এ জি এম (প্রশাসন) তুষার আহমেদ, এ জি এম (অর্থ) ফরজ আলী, এ জি এম (এম এস) সাইফুল ইসলাম, নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, পাটকেলঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাইসহ অত্র সমিতির কর্মকর্তা কর্মচারীবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচানা করেন ডিজিএম (কালীগঞ্জ) জিয়াউর রহমান।

পাটকেলঘাটায় আ’লীগ ছাত্রলীগের দু’নেতা ফেন্সিডিল সহ গ্রেফতার

পাটকেলঘাটা প্রতিনিধি:

পাটকেলঘাটায় ফেন্সিডিলসহ আ’লীগ ও ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রে জানা যায়, বুধবার বেলা ৪টার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওভারব্রীজ সংলগ্ন গনি-হুজুরের হোটেলের মধ্যবর্তিস্থান থেকে ভারতীয় নিষিদ্ধ ৫ বোতল ফেন্সিডিলসহ সরুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি লালচন্দ্রপুর গ্রামের মৃত জামাল উদ্দীনের পুত্র আছাদুজ্জামান মিন্টু (৩৩) ও আওয়ামীলীগ নেতা তালার দক্ষিণ সাহাপুর গ্রামের বদর উদ্দীন মোড়লের পুত্র আমিনুর ইসলাম (৪১)কে ৫ বোতল ফেন্সিডিলসহ পুলিশ গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে ৩৬(১)এর১৪(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অবৈধ মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অপরাধে মামলা হয়েছে।

পাইকগাছা থানা কেন্দ্রীয় জামে মসজিদ এবং নূরানীয়া ও হাফেজিয়া মাদরাসার পৃথক কমিটি গঠণ

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছা থানা কেন্দ্রীয় জামে মসজিদ এবং নূরানীয়া ও হাফেজিয়া মাদরাসার পৃথক কমিটি গঠণ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পাইকগাছা থানা চত্ত্বরে কমিটি গঠণ উপলক্ষে আলোচনা সভা ওসি এমদাদুল হক শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ওসি এমদাদুল হককে সভাপতি ও কাজী তোকারেম হোসেনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল গণি সরদার, আলহাজ্ব কাজী আজিজুল করিম, সহ-সম্পাদক আলহাজ্ব শেখ শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ রহমত উল্লাহ গাজী, সদস্য জি,এম, ইকরামুল ইসলাম, মিনারুল ইসলাম, ডাঃ শাহাদাত হোসেন, মোঃ ফরিদ উদ্দীন, মোঃ শহিদুল ইসলাম, সালাউদ্দীন, কাজী জাহাঙ্গীর হোসেন, আনোয়ার হোসেন, নেয়ামুল হুদা কামাল, রবিউল ইসলাম, আলহাজ্ব মোঃ শাহিনুর রহমান, মোঃ আল মনসুর, আলহাজ্ব মোঃ সাজ্জাদ আলী, কাউন্সিলর শেখ মাহবুবুর রহমান রঞ্জু ও সাইফুল ইসলাম। অপরদিকে একই সভায় নূরানীয়া ও হাফিজিয়া মাদরাসার ওসি এমদাদুল হককে সভাপতি ও জি,এম, ইকরামুল ইসলামকে সম্পাদক করে ৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠণ করা হয়েছে।

ফুলতলায় রুপালী ব্যাংক শাখা ব্যবস্থাপক’র বিদায় সংবর্ধনা

ফুলতলা প্রতিনিধি

রুপালী ব্যাংক ফুলতলা শাখা ব্যবস্থাপক মোঃ জুলফিকার রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বুধবার বিকালে শাখা কার্যালয়ে নবাগত শাখা ব্যবস্থাপক মানবেন্দ্র নারায়ণ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের খুলনা জোনাল ডিজিএম মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অর্থনীতিবিদ প্রফেসর ড. মাহাবুব উল ইসলাম। ফজলে খোদা বাচ্চুর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের এসপিও রতন কুমার স্বর্নকার, বিশিষ্ট ব্যাংকার অচিন্ত কুন্ডু, উৎপল মন্ডল, দেবব্রত অধিকারী, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, প্রেসকাব সভাপতি  তাপস কুমার বিশ্বাস, উপজেলা প্রেসকাব সভাপতি শামসুল আলম খোকন, প্রধান শিক্ষক প্রেমচাঁদ দাস, গোলাম মোস্তফা, সত্যজিৎ বিশ্বাস, জাহিদুল ইসলাম, এস কে আলী ইয়াছিন, তপন কুমার দাস, ইকতিয়ার উদ্দিন সুমন, ইমদাদুল হক বাদশা, মিজানুর রহমান, খন্দকার আক্তার হোসেন, হাসান আলী ফকির, রেদোয়ান হোসেন রেদো প্রমুখ।  

ফুলতলা উপজেলা বিএনপির নিন্দা ও প্রতিবাদ

ফুলতলা প্রতিনিধি

ফুলতলা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গত ২ মার্চ সংগঠনের খুলনায় মহানগর ও জেলা আয়োজিত মানববন্ধন কর্মসূচি চলাকালে ডুমুরিয়া উপজেলার প্রথম যুগ্ন আহবায়ক ও সাবেক ছাত্রনেতা শেখ সরোয়ার হোসেনের উপর চিহ্নিত উশৃংঙ্খল সন্ত্রাসী কর্তৃক হামলায় তিনি গুরুতর আহত হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রসঙ্গতঃ চিহ্নিত ঐ সন্ত্রাসী কর্তৃক ইতিপূর্বেও দাকোপ থানার আব্দুল মান্নানসহ অনেক নেতৃবৃন্দ শারীরিকভাবে লাঞ্চিত হন। সংগঠনের কর্মসূচিতে যোগ দিতে আসা নেতৃবৃন্দ দলীয় চিহ্নিত উশৃংঙ্খল সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হওয়া দুর্ভাগ্যজনক উল্লেখ করে নেতৃবৃন্দ অবিলম্বে সন্ত্রাসীদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন। বিবৃতিদাতারা হলেন উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক এমপি অধ্যাপক ডাঃ গাজী আব্দুল হক, আহবায়ক যথাক্রমে সেলিম সরদার, শেখ আবুল বাশার, মনির হাসান টিটো, হারুন অর রশিদ, আনোয়ার হোসেন বাবু, ওহিদুজ্জামান মোল্যা নান্না, শেখ লুৎফর রহমান, শেখ আঃ সালাম, সরদার তাহেরুল ইসলাম, বিএনপি নেতা এস এ রহমান বাবুল, আহসানুল হক লড্ডন, শেখ নওশাদ হোসেন লালু, হুমায়ুন কবির বিশ্বাস, গাজী ফজলুল হক, সৈয়দ ফজলুল আলম সেলিম, শফিক আহমেদ মেঝবা প্রমুখ।

দৌলতপুর দিবা-নৈশ কলেজ ছাত্রলীগের নিন্দা ও ক্ষোভ

খবর বিজ্ঞপ্তি

খুলনা জেলা ছাত্রলীগের অন্তর্গত কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাদীউজ্জামান রাসেল ও নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রলীগ কর্মী রাকিব হত্যার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন দৌলতপুর দিবা-নৈশ কলেজ ছাত্রলীগের সভাপতি মামুনুর রহমান মামুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ শান্ত ইসলাম,আবু তালেব বন্দ,তুষার বর্মন, রিংকু মোড়ল, মো:রানা বন্দ, রাজু, সাকিব, ইমন, পার্থ শিল, নিলয়,আলামিন,খালেক,শাওন,রনি প্রমুখ।

ডুমুরিয়ায় ভাটাসর্দার শ্রমিক ইউনিয়নে কমিটি-উপদেষ্টা পরিষদ গঠন

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় ইটভাটা সর্দার শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা শেখ মজিদ মিলনায়তনে মোস্তফা গাজীর সভাপতিত্বে আয়োজিত এক জরুরী সভা শেষে সর্বসম্মতি ক্রমে ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী ও ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।কমিটিতে মোঃ মোস্তফা গাজী সভাপতি,জিএম সাইকুল ইসলাম সহ-সভাপতি ও সাদেক সরদার,শহীদ গাজী সাধারন সম্পাদক,সহ-সম্পাদক স্বপন কুমার কুন্ডু ও হুমায়ুন কবির,ইজাহার আলী শেখ কোষাধ্যক্ষ,গোলাম রসুল সাংগঠনিক সম্পাদক, মোঃ রহমতুল্লাহ সহ-সাংগঠনিক,মাহাবুর মোল্যা প্রচার সম্পাদক,শহিদুল ইসলাম শেখ দপ্তর সম্পাদক,মহসিন ফকির ক্রীড়া সম্পাদক ও খোকা মোল্যা কার্য়নির্বাহী সদস্য এবং আবুল কালাম সরদার,আঃ হামিদ বাগাতী,আলী আকবর শেখ,হাবিবুর জোয়ার্দার ও ইনামুল সরদার নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

পূজা কমিটির দুই নেতার পিতা-মাতার মৃত্যুতে শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনা বাজার পূজা কমিটির কোষাধ্যক্ষ প্রসিত সাহার পিতা পঙ্কজ সাহা (৮০) ও দপ্তর সম্পাদক মানিকলাল দত্তের মাতা রানী বালা দত্ত (৮৫)’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন পূজা কমিটির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হচ্ছেন শিবচন্দ্র ব্যানার্জী, শ্যামল হালদার, গোপী কিষণ মুন্ধড়া, প্রশান্ত কু-ু, সুব্রত হালদার তপা, তোতন হালদার, স্থানীয় কাউন্সিলর শামসুজ্জামান মিয়া স্বপন, সোহাগ দেওয়ান, স্বপন সাহা, দিলীপ সাহা, ননী গোপাল সাহা, স্বপন সরকার, তপন সাহা, উজ্জল ব্যানার্জী, আকাশ ব্যানার্জী, শরৎ মুন্ধড়া, মুখেশ রাম, নন্দলাল দত্ত, তরুন রায় শিবু, শেখর রায়, দিলীপ সাহানী, ভবেশ সাহা, লিটন চক্রবর্তী, মনি সাহানী, বিকাশ সাহা মদন, অরবিন্দু সাহা, ইন্দ্রজিৎ কু-ু গোপাল, দেবাশীষ  কর্মকার, রুপম দে, রাজু শীল, দিপ্রো দাস, সৌরভ হাজরা, বাবলু বিশ্বাস, রতন নাথ, বিশ্বজিৎ দে মিঠু ও চিত্ত দাস।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সপ্তাহ ব্যাপী কর্মসূচি: মানববন্ধন আজ

স্টাফ রিপোর্টার

খুলনায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সপ্তাহ ব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার রয়েছে মানববন্ধন ও সমাবেশ। সকাল ১০টায় নগরীর শেরে বাংলা রোডস্থ মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হবে। প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। সভাপতিত্ব করবেন মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালক নার্গিস ফাতেমা জামিন। নারী দিবস উদ্যাপন পর্ষদ এর আয়োজন করেছে। এই বছর দিবসের প্রতিপাদ্য হচ্ছে‘ প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’। কর্মসূচির মধ্যে রয়েছে খুলনা প্রেস কাবে সংবাদ সম্মেলন, আঁধার ভাংঙ্গার শপথ, শোভাযাত্রা, আলোচনা সভা, ৪দিন ব্যাপী নারী উন্নয়ন মেলা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান, সম্মাননা অনুষ্ঠান, কুইজ ও নারীদের ক্রীড়া প্রতিযোগিতা,ফ্যাশন শো, গণ নাটক, প্রামাণ্য চিত্র, কবিতা পাঠের আসর, নারীদের মনখুলে কথা বলা, পটগান, রচনা প্রতিযোগিতা এবং আগামী ১১মার্চ সমাপনী দিনে সন্ধ্যা সাড়ে ৬টায় পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রধান অতিথি থাকবেন বিভাগীয় কমিশনার ড.মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার। সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

আর্য্য ধর্মসভা মন্দিরে ১০দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান: ৪০ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন

স্টাফ রিপোর্টার

আর্য্য ধর্মসভা মন্দিরে ১০দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান এবং ৪০ প্রহরব্যাপী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন যজ্ঞনুষ্ঠান। আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এই অনুষ্ঠান। আর্য্য ধর্মসভা কালী মন্দির নামযজ্ঞ উদ্যাপন কমিটি এর আয়োজন করে। আজ রয়েছে সকাল ১০টায় পূজা ও প্রসাদ বিতরণ। বেলা ১১টায় উদ্বোধন করা হবে। প্রধান অতিথি থাকবেন ভারতীয় সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না। অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে পদাবলী কীর্তন ও শ্রীমদ্ভাগবদ পাঠ। আগামী ৯ থেকে ১৩মার্চ পর্যন্ত ৫দিন (৪০ প্রহর) ব্যাপী হরিনাম সংকীর্তন। পরবেশনায় রয়েছে নড়াইলের গৌর গদাধর, গোপালগঞ্জের দিপ্তী, কিশোরগঞ্জের শ্রীরাম সংঘ, মাদারীপুরের সুধারাম, বাগেরহাটের হরি ভক্ত বিলাশ ও মাগুরার রূপশ্রী সম্প্রদায়। সার্বিক তত্বাবধানে রয়েছে আর্য্য ধর্মসভা কালী মন্দির কমিটি বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক তাপস সাহা। আগামী ১৪মার্চ মাহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হবে।