কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, রাষ্ট্রীয় বাহিনীর হিং¯্র সন্ত্রাসে নিহত নেতাকর্মী হত্যাকান্ডের এ দেশের মাটিতে হবে ইনশাল্লাহ। রাষ্ট্রীয় সন্ত্রাসে নিহত বাবুল কাজি ও গুমের শিকার আবুল কালাম আজাদ বাবুর পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ঈদ উপহার প্রদানকালে মঞ্জু আরো বলেন, মানুষ হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে গত ২৯ মার্চ খুলনায় কর্মসুচি পালনের প্রস্তুতিকালিন সময় বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ের সামনে কোন কারন ছাড়াই খুলনা সদর থানা পুলিশ নির্দয়ভাবে বিএনপি কর্মীদের লাঠিপেটায় ২০জন কর্মীকে মারাত্মকভাবে আহত করে। ওইসময় লাল হেলমেটধারী দুইজন পুলিশ কর্মকর্তা মেটাল ডিটেক্টর দিয়ে বিএনপি নেতা বাবুল কাজির মাথায় আঘাত করে। মেটাল ডিটেক্টরের আঘাতে মারাত্মক আহত বাবুল কাজি ১২ দিন চিকিৎসাধিন থাকাবস্থায় ১১ এপ্রিল মারা যায়।
সোমবার (১০ মে) সাবেক সংসদ সদস্য মঞ্জু মরহুম বাবুল কাজির পারিবারকে শান্তনা দেয়ার সময় আরো বলেন, গনতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে ও বিরোধী মত দমনে সরকারি বাহিনী জঙ্গি মনোভাব ও মানুষ হত্যা করে বেশিদিন ক্ষমতায় থাকা যায় না। বাবুল কাজির ওপর হামলাকারী লাল হেলমেট পরিহিত দুই পুলিশ সদস্যসহ তাদের হুকুমদাতাদের বিরুদ্ধে শীঘ্রই মামলা দায়ের করবে খুলনা বিএনপি। একই সাথে বিগত ১৯ সালে জাতীয় সংসদ নির্বাচনের পর ২৪নং ওয়ার্ডের কাশেম নগর থেকে ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির হোসেন এর ছোট ভাই বিএনপি কর্মী আবুল কালাম আজাদ বাবুকে খুলনা থানা পুলিশের তৎকালীন দারোগা এনামুলের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গুম করে। রাষ্ট্রীয় গুমের শিকার অসহায় পরিবারের পাশে থাকার অঙ্গিকার ব্যাক্ত করে মঞ্জু বলেন, স্বৈরাচারী সরকার টিকে থাকতে বিএনপির হাজার হাজার কর্মীকে গুম খুন ও লক্ষ লক্ষ কর্মীকে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করেছে। তিনি সকল হত্যাকান্ডের বিচার দাবী করে অবিলম্বে দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানান। এ সময় উপস্থিত ছিলেন, জেলা সভাপতি এড. শফিকুল আলম মনা, মহানগর সাধারন সম্পাদক ও সাবেক সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জাফরুল্লাহ খান সাচ্চু, আশরাফুল আলম নান্নু, ইউসুফ হারুন মজনু, হাসানুর রশিদ মিরাজ, আফসার উদ্দিন মাস্টার, এইচ এম আসলাম, এ কে এম সেলিম, শহিদুল ইসলাম রিয়াজ, শাকাওয়াত হোসেন, মাহবুবুর রহমান, ইবাদুল ইসলাম, সেলিম হোসেন মন্টু, জিএম মঈন উদ্দিন, হুমায়ুন কবির, আব্দুল জলিল, লিখন, সায়েম, রেজাউল প্রমূখ।
– ০খবর বিজ্ঞপ্তি











































