Home জাতীয় দেশে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

দেশে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

12

মহামারি করোনাভাইরাসে দেশে আরও ৭৪ জনের মৃত্যু হয়েছে। দেশে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি। অবশ্য গেলো কয়েকদিনের তুলনায় কমেছে শনাক্তের সংখ্যা।

বুধবার (৭ এপ্রিল) বিকালে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ১৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৬ হাজার ৮৫৪ জনের করোনা শনাক্ত হয়। এনিয়ে দেশে মোট ৬ লাখ ৬৬ হাজার ১৩২ জনের করোনা শনাক্ত হল। এরআগে বুধবার পর্যন্ত টানা চারদিন শনাক্তের সংখ্যা সাত হাজারের ওপরে ছিল। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৫৫ শতাংশ। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৭৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৯ হাজার ৫২১ জনের পৌঁছাল।

এরআগে, গত মঙ্গলবার (৬ এপ্রিল) মারা গিয়েছিলেন করোনা আক্রান্ত ৬৬ জন। গত বছরের ৩০ জুন মারা গিয়েছিলেন ৬৪ জন। নতুন ৩ হাজার ৩৯১ জনসহ মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৬১ হাজার ৬৩৯ জন।

-ঢাকা অফিস