Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

64

বিএনপি নেতা-কর্মিদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে ৩০নং ওয়ার্ড বিএনপির নিন্দা

খবর বিজ্ঞপ্তি

মহানগর বিএনপির সহ-প্রকাশনা সম্পাদক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ ও ২৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন মিজুসহ সকল নেতা-কর্মিদের নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ৩০নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দরা হলেন তৌহিদুল ইসলাম খোকন, মতিউর রহমান খান, সেলিম বড় মিয়া, নুরুল ইসলাম লিটন, শাহাদাত গাজী, আলম হাওলাদার, লোকমান মাহমুদ, মেজবাউল আলম পিন্টু, ফারুক হোসেন, রবিউল ইসলাম রবি, মো. জাহাঙ্গীর, রোকেয়া ফারুক, পারভীন বেগম, আবু তালেব, মেহেদী হাসান লিটন, নাজমুল হক, আব্দুর রশিদ, মিজান শিকারী, কাজী সেলিম, মো. মুন্না, মো. জালাল, আব্দুল্লাহ আল মামুন, মঞ্জুর রহমান, রিপন হাওলাদার, শাহআলম, ইউসুফ শেখ প্রমুখ।

নেতৃবৃন্দ অপর এক বিবৃতিতে করোনায় আক্রান্ত মহানগর বিএনপির দপ্তর সম্পাদক মহিবুজ্জামান কচি ও স্ট্রোকে আক্রান্ত সহ দপ্তর সম্পাদক শামসুজ্জামান চঞ্চল এর সুস্থ্যতা কামনা করেছেন।    

রূপসায় লকডাউনের প্রথম দিন ভ্রামম্যান আদালতের জরিমানা

রূপসা প্রতিনিধি

 করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনের প্রথম দিন থেকে রূপসা উপজেলায় লকডাউন নিশ্চিত করার লক্ষে জনসাধারণের মাঝে মাক্স বিতরণ, মাইকিং ও সচেতনতা প্রচারণা করা হয়। উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত খান মাসুম বিল্লাহ ৫ এপ্রিল সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় এ প্রচরণা করেন। রূপসা ঘাটে নৌকায় অধিক লোক নেওয়ার অপরাধে ২ মাঝিকে জরিমানা করেন এবং লকডাউনের প্রথম দিনেই ১১টি মামলা ও ৩১০০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশে এ অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান।

অপরদিকে খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মামুনুর রশিদ সকাল থেকে রূপসার গুরুত্বপূর্ণ এলাকা গুলোতে অভিযান পরিচালনা করেন। রূপসা ঘাট, সেনেরবাজার ঘাট, উপজেলা সদর, পালেরহাট বাজারসহ বিভিন্ন এলাকায় মানুষকে সচেতনতামূলক প্রচার ও মাক্স বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, ওসি তদন্ত মো. সিরাজুল ইসলামসহ অসংখ্য পুলিশ সদস্য।

শরণখোলায় চার মাসের কন্যাকে পুকুরে ফেলে হত্যা করলো পাষন্ড বাবা

শরণখোলার (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় চার মাসের কন্যা সন্তান নুপুরকে পুকুরে ফেলে হত্যা করেন পাষন্ড বাবা মজিদ মোল্লা (৩৫)। নৃশংস এই ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের দক্ষিণ তাফালবাড়ী গ্রামে। বড় ভাইকে ফাঁসাতে তিনি এই ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে। পুলিশ ঘাতক মজিদকে আটক করেছে। এঘটনায় স্ত্রী মারুফা বেগম বাদী হয়ে সন্তান হত্যার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মৃত লতিফ মোল্লার ছেলে মজিদ মোল্লা দিনমজুরীর কাজ করেন। নিজের কোনো জমি না থাকায় স্ত্রী আর তিন সন্তান নিয়ে একই গ্রামের নূরজাহান বেগমের বাড়িতে ভাড়া থাকেন তারা। সংসারে অভাবের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকতো সবসময়। পাশাপাশি ১৫কাঠা শরিকী সম্পত্তি নিয়ে বড় ভাই রশিদ মোল্লার সঙ্গে বিরোধ চলছে তার। সেই বিরোধের সূত্র ধরে নিজের অবুঝ সন্তানকে বড় ভাইয়ের পুকুরে ফেলে দিয়ে তাকে ফাঁসনোর চেষ্টা করেন ঘাতক মজিদ।

মামলার বাদী স্ত্রী মারুফা বেগম বলেন, গত ৩০মার্চ স্বামী মজিদ মোল্লা এবং ভাসুর রশিদ মোল্লার মধ্যে জমির বিরোধ নিয়ে কথা কাটাকাটি হয়। এর পর থেকে সে (স্বামী) আনমোনা হয়ে চলাফেরা করতে থাকে। ঘটনার দিন সন্ধ্যায় মাটিকাটার কাজ শেষে বাড়িতে এসে ছেলে নয়নকে (৯) সঙ্গে দিয়ে পূর্ব পরিকল্পিতভাবে আমাকে স্থানীয় তাফালবাড়ী বাজারে ওষুধ কিনতে পাঠায়। এসময় মেঝ মেয়ে নবীছা (৬) ও চার মাসের নূপুরকে স্বামীর কাছে রেখে যাই। সেই ফাঁকে মেঝ মেয়েকে এক প্রতিবেশীর বাসায় রেখে নূপুরকে নিয়ে ভাসুর রশিদ মোল্লার পুকুরে ফেলে দিয়ে আবার বাসায় চলে এসে চুপচাপ থাকে।

স্ত্রী মারুফা বেগম জানান, ওষুধ নিয়ে এসে নুপুরকে না পেয়ে জানতে চাইলে স্বামী অসংলগ্ন কথা বলতে থাকেন। একপর্যায় বলেন, নুপুরকে নিয়ে বড়ভাই রশিদের বাড়িতে গেলে অন্ধকারে গাছের সঙ্গে ধাক্কা লেগে মেয়েটি পুকুরে পড়ে গেছে। একথা শোনার সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে সেই পুকুর থেকে ভসমান অবস্থায় মেয়েকে উদ্ধার করে শরণখোলা হাসপাতালে নিলে ডক্তারা তাকে মৃত ঘোষনা করেন।

এব্যাপারে ভাসুর আ. রশিদ মোল্লা বলেন, আমাকে ফাঁসাতেই নিজের মেয়েকে আমার পুকুরে ফেলে রেখে যায়। কিন্তু পুলিশ তার কথা শুনে আসল ঘটনা বুঝতে পারে।

প্রতিবশেী আনোয়ার হাওলাদার বলেন, বড় ভাইয়ের সাথে মজিদের জমিজমা নিয়ে বিরোধ রয়েছে শুনেছি। সে কারণে ভাইকে ফাঁসাতে এই ন্যাক্কারজনক কাজ করেছে। মজিদের আগে থেকেই স্বভাব-চরিত্র খারাপ।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, মজিদকে আটকের পর জিজ্ঞাসাবাদে নুপুরকে পুকুরে ফেলে হত্যার কথা স্বীকার করেছে। এঘটনায় স্ত্রী মারুফা বেগম বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। নিহত শিশুটিকে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ভয়াবহ আগুনে পুড়ল ১০ দোকান দুই বসতবাড়ি

শরণখোলার (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলার রসুলপুর বাজারে আগুন লেগে ১০টি দোকান ও দুটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। রবিবার রাত (৪এপ্রিল) ৯টার দিকে উপজেলার রায়েন্দা ইউনিয়নের সুন্দরবনসংলগ্ন বাজারটিতে এ অগ্নিকান্ডের ঘটনা গটে। ফায়ার সার্ভিসকর্মী ও স্থানীয়রা দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। আগুনে প্রায় ৩৫লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।

স্থানীয়রা জানান, আবহাওয়া খারাপ হওয়ায় রার ৯টার মধ্যে বেশিরভাগ ব্যাবসায়ী দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। তখন হঠাৎ এসাহাক চাপরাশির লন্ড্রীর দোকান থেকে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। বিদ্যুৎ না থাকায় বেখেয়ালে মমোমবাতি জ্বালিয়ে রেখে দোকান বন্ধ করে বের হওয়ায় সেই আগুন থেকে অগ্নিকান্ড ঘটে বলে তাদের ধারণা।

বাজারের ওষুধ ব্যবসায়ী আক্তার আকন জানান, তার চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। মিজান তালুকদার জানান, ফটোস্ট্যাট মেশিন, কম্পিউটার, মোবাইল যন্ত্রাংশ ও স্টেশনারী মালামাল পুড়ে তার ক্ষতি হয়েছে প্রায় ৭লাখ টাকার। ১০টি দোকান ও দুটি বসতঘরের অবকাঠামো ও মালামাল নিয়ে কমপক্ষে ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি।

শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। আগুনে ১০টি দোকান ও দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। সময়মতো পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করতে পারায় বড়ধরণের ক্ষতির হাত থেকে বাজারটি রক্ষা পেয়েছে।

পাইকগাছায় দরিদ্র পিতা-মাতার সন্তান মালা ডাক্তার হয়ে অসহায় মানুষের সেবা করতে চায়

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছা উপজেলার ভিলেজ পাইকগাছা গ্রামের মোঃ হান্নান গোলদার ও মরিয়ম বেগমের একমাত্র কন্যা হোসনেয়ারা পারভীন মালা মেডিকেলে চান্স পেয়েছে। মালা পাইকগাছা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সমাপনি, পাইকগাছা সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসি, পাইকগাছা ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয় (ডিগ্রি) থেকে এইচএসসি পাশ করেন। তার পিতা-মাতা সকলের নিকট দোয়া চেয়েছেন। মালার একমাত্র ইচ্ছা ডাক্তার হয়ে অসহায় গরীব মানুষের সেবা করা। মালার দরিদ্র পিতা-মাতা সবাইয়ের কাছে দোয়া আর্শিবাদ চেয়েছেন।

পাইকগাছায় বিদ্যুতের শর্ট সার্কিটে স’ মিলের কাঠগোলায় আগুন : ৫ লাখ টাকার কাঠ পুড়ি ছাই

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছার গোপালপুর নতুন বাজারস্থ মাষ্টার শওকত হোসেনের” স” মিলের কঠগোলা বিদ্যুতের শর্ট সার্কিটে পুড়ে গেছে। স্থানীয় ব্যাবসায়ীরা জানায় রোববার সন্ধ্যায় কাল বৈশাখির ঝড়ে স’মিলের বিদ্যাুতের তার ছিড়ে যেতে পারে। রাতে বিদ্যুত লাইন চালু করলে গভীর রাতে (রাত আনুঃ ২ টায়) শর্ট সার্কিটে আগুনে কাঠগোলায় থাকা সাইজ কাঠে আগুন ধরে যায়।৪ টি ঘরে অনেকগুলো কাঠ ছিল। কাঠসহ ঘর পুড়ে সম্পুর্ণ ভষ্মিভুত হয়েছে। যাতে ৫/৬ লাখ টাকার মালামাল ক্ষয় ক্ষতি হয়েছে বলে মিল মালিক শওকত হোসেন ও কাঠ ব্যাবসায়ী তাকবির হোসেন জানায়।তাকবির জানায় সে এনজিও থেকে ১ লাখ টাকা ঋণ নিয়ে কাঠ কিনে তকতা তথা সাইজ কাঠ কেটে মজুদ করে রাখছিল।যা সম্পুর্নটা পুড়ে গেছে।হিতামপুরের কাঠ ব্যাবসায়ী কপিল উদ্দীনের ৩০ হাজার টাকার কাঠ পুড়ে গেছে। রাতে সংবাদ পেয়ে আশাশুনি থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে নেয়। তার মধ্যে ৪টি  কাঠ ভর্তি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

তালায় লকডাউনের প্রথম দিনে ১৮ টি মামলা ২৫ হাজার টাকা জরিমানা

ইলিয়াস হোসেন, তালা

সোমবার (৫ এপ্রিল) লকডাউনের প্রথম দিন সাতক্ষীরা তালা উপজেলায় ১৮ টি মামলা ও ২৫ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ অভিযান পরিচালনা করেন উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান ও সহকারী কমিশনার (ভুমি) এস এম তারেক সুলতান। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণকল্পে এ অভিযান পরিচালনাকালে মামলা ও জরিমানা আদায় করা হয়।

সাতক্ষীরা জেলা তালা উপজেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রয়েছে।

এ সময় সাধারণ মানুষকে মাস্ক পরিধানসহ, স্বাস্থ্যবিধি অনুসরণের আহ্বান জানানো হয়। স্বাস্থ্যবিধি না মানলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যাপারে প্রচারণা চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন পুলিশ ও আনসার সদস্যরা। করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিতকরণে এমন উদ্যোগ অব্যাহত থাকবে আগামী ৬ দিন ।

বটিয়াঘাটায় মোবাইল কোর্ট পরিচালনা

ইনদ্রজিৎ টিকাদার বটিয়াঘাটা

প্রথম দফায় করোনা প্রকোপের সেই শুরু থেকেই বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম একের পর এক নানানমূখী পদক্ষেপ নিয়ে করোনা মোকাবেলায় দৃষ্টান্ত স্থাপন করেছেন। সরকার ঘোষিত বিভিন্ন সময়ে নানান নির্দেশনা বাস্তবায়ন করে জনসাধারণের সাথে চেনা মুখ হিসেবে পরিচিতি লাভ করেছেন। করোনা সচেতনামূলক সরকারি ও বে-সরকারি কিংবা ব্যক্তি উদ্যোগে নানানমূখী কর্মসূচী হাতে নিয়ে তিনি এ উপজেলায় জননন্দিত ও প্রশাংসিত হয়ে উঠেছেন। সর্বশেষ গতকাল সোমবার  সারা দেশের ন্যায় সরকারি ঘোষিত লকডাউন কর্মসূচীর ঘোষনা দিলেও তিনি ও তার প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল হাই সিদ্দিকী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ দফায় দফায় বটিয়াঘাটা থানার গওঘরা, সুরখালী, সুন্দরমহল, কাতিয়ানাংলা, মল্লিকের মোড়, চক্রাখালী, সাচিবুনিয়া বাজার, জিরোপয়েন্ট, বিশ্বরোড মোড়, আমীরপুর, সাঁদাল বাজার, জয়পুর, ও বিরাট বাজার সহ বিভিন্ন এলাকায় সরকার ঘোষিত এক সপ্তাহের লকডাউন বাস্তবায়নের লক্ষে ভ্রাম্যমান আদালত পরিচালনা, মাস্ক বিতরণ কার্যক্রম করেন। দিনব্যাপী তারা উভয়েই উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৬ টি মামলায় ২৪ হাজার টাকা জরিমানা আদায় করেন। অন্যদিকে থানা ওসি মোঃ রবিউল কবীর সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ হ্যান্ড মাইক যোগে করোনা  সচেতনামূলক প্রচার প্রচারনা চালিয়ে লকডাউন কর্মসূচী বাস্তবায়নের প্রয়াস চালিয়ে যাচ্ছে। তাদের এ কর্মকান্ডে এলাকার সাধারণ সচেতন মানুষ উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলারক্ষা বাহিনীকে সাধুবাদ জানিয়েছেন।

বাগেরহাটে কওমী মাদ্রাসা শিক্ষকের পিটুনিতে আহত ছাত্র হাসপাতালে

স্টাফ রিপোটার,বাগেরহাট        

বাগেরহাটের শরণখোলায় একটি কওমী মাদ্রাসা শিক্ষকের পিটুনিতে মো. তামিম (১৪) নামের ছাত্রকে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সহপাঠীর সাথে দুষ্টুমি করার অপরাধে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের নলবুনিয়া হাজি বাড়ি কওমী মাদ্রাসার শিক্ষক মুফতি আবু দাউদ রবিবার সকালে ছাত্র তামিমকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে। আহত ওই ছাত্র মাদ্রাসা সংলগ্ন মধ্য নলবুনিয়া গ্রামের নির্মাণ শ্রমিক শামীম হাওলাদারের ছেলে। এব্যাপারে শরণখোলা থানায় অভিযোগ দায়ের করেছেন তামিমের বাবা।

শরণখোলা হাসপাতালে চিকিৎসাধীন মাদ্রাসা ছাত্র তামিম তার হাত-পা, গলাসহ শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য আঘাতের চিহ্নগুলো দেখায়। প্রতিটি আঘাতে রক্ত জমাট বেধে ফোঁসকা পড়েছে। লাঠির আঘাতে তার বাম হাতের কনু আঙ্গুল ক্ষতিগ্রস্ত হয়েছে।

চিকিৎসাধীন মাদ্রাসা ছাত্র তামিম জানায়, সকালে সহপাঠী রাব্বির সঙ্গে দুষ্টুমি করলে তা দাউদ হুজুরের কাছে বলে দেয়। এরপর হুজুর একটি লাঠি নিয়ে এসে তাকে পেটাতে শুরু করেন। পেটাতে পেটাতে একপর্যায় লাঠি ভেঙে যায়। কয়েকবার পা ধরে ক্ষমা চাইলেও তাতে হুজুরের মন গলেনি। আবার লাথি মেরে সরিয়ে দেন তাকে। আহত কিশোরের বাবা মো. শামীম হাওলাদার বলেন, ছাত্ররা ছাত্ররা একটু দুষ্টুমি করায় আমার ছেলেকে অমানবিক ভাবে পেটায় দাউদ হুজুর। আমি এর সুষ্ঠু বিচার চাই।

মাদ্রাসার সুপার হাফেজ মো. আল-আমীন বলেন, আমি শারীরিক ভাবে অসুস্থ। বাড়িতে অবস্থান করছিলাম। সকালে ঘটনা জানতে পারলাম দাউদ হুজুর তামিমকে শাসন করতে গিয়ে একটু অতিরঞ্জিত করে ফেলেছে। এভাবে শাসন করায় আমি হুজুরকে ধমক দিয়েছি। আমরা তামিমের অভিভাবকদের কাছে ক্ষমাও চেয়েছি।

অভিযুক্ত শিক্ষক মুফতি আবু দাউদের কাছে জানতে চাইলে বলেন, রাব্বি নামের ওই ছেলেটির হাত ভাঙা। তামিম তাকে প্রতিবন্ধী বলে টিটকারী মারে। এই অভিযোগ করার পর আমার খুব খারাপ লাগে। তখন আমার মাথা গরম হয়ে যাওয়ায় আমি কয়েকটি পিটুনি দিয়েছি। এ ঘটনার জন্য আমি অনুতপ্ত।

শরণখোলা উপজেলা হাসপাতারের চিকিৎসক ডা. আরিফুল ইসলাম রাকিব বলেন, ছেলেটির শরীরে ১৩টি আঘাতে চিহ্ন দেখা গেছে। আঘাতগুলো লালবর্ণ হয়ে গেছে। তবে, বাম হাতের কনু আঙ্গুল ভেঙেচে কি না তা এক্স-রে করার পরে জানা যাবে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, তামিম নামের এক মাদ্রসা ছাত্রকে পেটানোর অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জেলা প্রশাসকের কাছে বাগেরহাট প্রেসক্লাবের স্মারক লিপি পেশ

স্টাফ রিপোটার,বাগেরহাট

প্রধানমন্ত্রী বরাবরে লেখা বাগেরহাট প্রেসক্লাবের স্বারক লিপি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে। রবিবার দুপুরে এ স্বারক লিপি হস্তান্তর করেন বাগেহাট প্রেসক্লাব নেতৃবৃন্দ। স্বারক লিপিতে সাংবাদিক বিষ্ণু প্রসাদ চক্রবর্তীর উন্নত চিকিৎসার দাবী জানানো হয়েছে।

গত ৭ ফেবরুয়ারী বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক, একাত্তর টিভি,সংবাদ সংস্থা ইউএনবি ও দৈনিক কালের কন্ঠ পত্রিকার বাগেরহাট প্রতিনিধি বিষ্ণু প্রসাদ চক্রবর্তী অসুস্থ হয়। এরপর তাকে বাগেরহাট সদর হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। তাতে সুস্থ না হওয়ায় বাগেরহাট –২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের ব্যাবস্থাপনায় বিষ্ণুকে এয়ার এম্বুলেন্সে ঢাকায়  নেয়া হয়। গত ৭ মার্চ থেকে বিষ্ণু প্রসাদ চক্রবর্তী ঢাকাস্থ বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ব বিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আছে। দীর্ঘ চিকিৎসার পরও তার জ্বর কমছে না  এবং রোগ নির্নয় করাও সম্ভব হয়নি। এ অবস্থায় শুক্রবার প্রেসক্লাব সভাপতি নীহার রঞ্জন সাহার সভাপতিত্বে প্রেসক্লাবে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় গৃহীত সর্ব সম্মত সিদ্ধান্ত মোতাবেক বিষ্ণুর উন্নত চিকিৎসার জন্য  প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবরে লেখা বাগেরহাট প্রেসক্লাবের স¦ারক লিপি রবিবার  দুপুরে জেলা প্রশাসক আ. ন. ম ফয়জুল হকের নিকট হস্তান্তর করা হয়।এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাটের প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নকিব সিরাজুল হক,সহ সম্পাদক শেখ আজমল হোসেন, নির্বাহী সদস্য ইয়ামিন আলী, এস এম সামসুর রহমান, সদস্য মোঃ কামরুজ্জামান প্রমুখ।

লকডাউনের প্রথম দিনে শার্শায় ভ্রাম্যমান আদালত পরিচালনা

বেনাপোল প্রতিনিধি

লকডাউনের প্রথম দিন সোমবার সকালে শার্শার বাগআঁচড়া ও নাভারণ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। এসময় তিনি বাগআঁচড়া বাজারের আশা ফার্মেসী, রিফাত হোটেল, আনোয়ার ষ্টোর ও জেহের হোটেলসহ ৪ ব্যবসায়ী প্রতিষ্ঠানে ৫ শ টাকা করে ২ হাজার জরিমানা আদায় করেন। একই ভাবে নাভারণ সোহাগ হোটেল ও মুসলিম হোটেলে ৫ শ টাকা করে ১ হাজার টাকা জরিমানা করেন এই ভ্রাম্যমান আদালত। এব্যাপারে শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা বলেন ভ্রাম্যমান আদালতের চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

গ্রীষ্মের তাপদহ বৃদ্ধি : রামপালে খাবার পানির তীব্র সংকট

মেহেদী হাসান, রামপাল 

গ্রীষ্মের তাপদহ বাড়ার সাথে সাথে উপকুলীয় উপজেলা বাগেরহাটের রামপালের বিভিন্ন এলাকায় খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এ উপজেলার প্রায় দুই লক্ষ মানুষের ৩০/৩৫ ভাগ মানুষ সুপেয় ও নিরাপদ পানির ব্যবস্থা থাকলেও বাকী মানুষ নিরাপদ পানি বঞ্চিত থাকে সারা বছর।  

তীব্র লবণাক্তপ্রবন এ উপজেলার সব এলাকায় গভীর নলকুপে সুপেয় পানি পাওয়া যায়না বলে শত শত মানুষ সারা বছর পুকুর ও বৃষ্টির পানি ধরে রেখে খাবার পানির চাহিদা পুরন করার চেষ্টা করে থাকেন।

রামপাল উপজেলা জনস্বাস্থ্য উপ- সহকারি প্রকৌশলীর কার্যালয়ের সূত্রে জানাগেছে, রামপাল উপজেলার ১০ ইউনিয়নে গভীর- অগভীর মিলে মোট নলকুপ আছে ৫ হাজার ৪২ টি।  চালু আছে ৪ হাজার ৪৩৬টি। এরমধ্যে গভীর ৩ হাজার ৪৪০টি ও অগভীর  ১ হাজার ১৭৯টি। গভীর নলকুপ চালু আছে  ৩ হাজার ১৩১ টি। অকেজো আছে ৩০৯টি। অগভীর নলকুপ চালু আছে ১ হাজার ৩৩ টি। অকেজো আছে ১৪৬টি। গভীর নলকুপের মধ্যে চালু আছে গৌরম্ভা ইউনিয়নে ৪৬৫ টি, উজলকুড় ইউনিয়নে ৫৭৬ টি, বাইনতলা ইউনিয়নে ৪৫৬ টি, রামপাল সদর ইউনিয়নে ৬১৬ টি, রাজনগর ইউনিয়নে ২০৩ টি, বাঁশতলী ইউনিয়নে ৫০৬ টি ও  হুড়কা ইউনিয়নে ২০২ টি।

সুত্র জানায়, উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে পেড়িখালি, ভোজপাতিয়া ও মল্লিকেরবেড় ইউনিয়নে সুপেয় পানির কোন লেয়ার না থাকায় ওই তিন ইউনিয়নে গভীর নলকুপ বসালেও তাতে খাবার পানি পাওয়া যায় না। এর ফলে বছর জুড়ে শত শত মানুষ পুকুর ও বৃষ্টির পানি সংরক্ষন করে  তা দিয়ে খাবার পানির চাহিদা মেটানোর চেষ্টা করে। আর্সেনিক দুষন মাত্রা বেশি থাকায় মানুষ এখন অগভীর নলকুপের ধারে কাছেও যায়না। তবে ভিএসএসটি ১৪৬টির মধ্যে চালু আছে ১৩৮টি। এসটিটি ২৩৬ টির মধ্যে চালু আছে ২২০ টি। পিএসএফ ১৫৫টির মধ্যে চালু আছে ১৪৮ টি। আরডাব্লু চালু আছে ২৩৫ টি। সোলার পিএসএফ চালূ আছে ৬ টি।

খোজ নিয়ে জানা গেছে, উপজেলার মল্লিকেরবেড়, ভোজপাতিয়া ও পেড়িখালি ইউনিয়নের কয়েক হাজার মানুষ পুকুর ও বৃষ্টির পানি ধরে রেখে সারা বছরের খাবার পানির চাহিদা পুরন করে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এই তিন ইউনিয়নের মানুষ যাতে বৃষ্টির পানি সংরক্ষন করে খাবার পানির চাহিদা মেটাতে পারে তার জন্য অগ্রাধিকার ভিত্তিতে ৩ হাজার লিটার ধারন ক্ষমতা সম্পন্ন ৭৮ টি ওয়াটার হার্ভেস্ট ট্যাংক বিতরন করেছে। একটি ট্যাংকের আশে পাশের পরিবারগুলো ওই ট্যাংক থেকে খাবার পানির সুবিধা ভোগ করতে পারবে এমন নিয়ম থাকলেও অভিযোগ উঠেছে যে পরিবারে ট্যাংক বসানোর অনুমতি দেওয়া হয়েছে সেই পরিবার ছাড়া আশেপাশের  কোন পরিবার খাবার পানির সুবিধা পাচ্ছেনা। এতে অনেকেই পানির জন্য ভোগান্তিতে পড়ছে। কোন কোন পরিবারের অভিযোগ  তাদের ওই ট্যাংকি থেকে সারা বছর এক কলসী পানিও দেওয়া হয়নি। আবার একই পরিবারে ২টি ট্যাংকও দেওয়া হয়েছে। নাম প্রকাশ না করে একজন দরিদ্র নারী বলেন, ট্যাংকির পাশে বসবাস করেও সারা বছর এক ফোটা পানিও পাইনি। দূর থেকে পুকুরের পানি আনতে হয়।

এ ব্যাপারে উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারি প্রকৌশলী ইমরান হোসেন বলেন, কোন পরিবার ট্যাংক পাবে তার সাইড সিলেক্ট করে স্থানীয় জনপ্রতিনিধিরা। সেক্ষেত্রে হয়তবা কিছু ত্রুটি হতে পারে। তিনি আরোও জানান এ উপজেলার মধ্যে সবচেয়ে বেশি পানির সমস্যা আছে পেড়িখালি, ভোজপাতিয়া ও মল্লিকেরবেড় ইউনিয়ন। এই তিন ইউনিয়নে অন্তত ২০ হাজারের মতো মানুষ সারা বছর খাবার পানির সংকটে ভোগেন। খাবার পানি সংকট দূরিকরনে গত বছর উপজেলার বিভিন্ন এলাকায় কয়েকটি পুকুর খনন করা হয়েছে। পুকুর গুলো হচ্ছে রামপাল সদর পুকুর, ঝনঝনিয়া পুকুর, বেতকাটা পুকুর, ফুলপুকুর, ভরসাপুর (উজলকুড়), সন্ন্যাসী পুকুর ও পিপুলবুনিয়া পুকুর।

মল্লিকেরবেড় এলাকায় জাপান সরকারের আর্থিক সহায়তায় ৫২ লাখ টাকায় তিনটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের কাজ প্রায় শেষ করে আনা হয়েছে। এ ছাড়া সামার ওয়াটার প্রকল্প নামের একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় ৫ কি.মি  পাইপ লাইন চালু করা হবে। হাইসওয়া নামের একটি বিদেশী প্রকল্প গত ৩-৪ বছর পুর্বে খাবার পানি সরবরাহের একটি প্রকল্প চালু করলেও সুষ্ঠু রক্ষনাবেক্ষনের অভাবে তা মুখ থুবড়ে পড়েছে। এ বিষয়ে রামপাল উপজেলা উন্নয়ন সংগ্রাম কমিটির সভাপতি অ্যাডভোকেট মহিউদ্দিন শেখ এর সাথে কথা হলে তিনি জানান, দীর্ঘ দিন ধরে পানি সমস্যা থাকলেও সমাধানে ধীরগতির কারনে সুপেয় পানির তীব্র সংকট এখনো রয়েছে। জলবায়ু ট্রাস্ট ফান্ডের টাকা দিয়ে এ এলাকার মানুষের সুপেয় পানির চাহিদা পূরন করার জোর দাবী জানান তিনি।

বাগেরহাটে লগডাউনে গনপরিবহন বন্ধে চরম ভোগান্তিতে সাধারন মানুষ

স্টাফ রিপোটার,বাগেরহাট

করোনা সংক্রমন প্রতিরোধে সারাদেশে গণপরিবহন বন্ধ রয়েছে। এর মাঝেও প্রয়োজন-অপ্রয়োজনে বাইরে যেতে হচ্ছে মানুষকে। যেতে হচ্ছে এক যায়গা থেকে অন্য যায়গায়। যে যেভাবে পারছে তার গন্তব্যে পৌছানোর চেষ্টা করছেন। তবে ভোগান্তিতে পড়ছেন শ্রমিক, কর্মজীবী মানুষ ও হতদরিদ্র দিনমজুররা।

সোমবার দুপুরে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে দেখা যায়, বাসগুলো সারিবদ্ধভাবে টার্মিনালের মধ্যে রাখা হয়েছে। কিন্তু রাস্তায় লোকজন রয়েছে। কেউ কেউ হেটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কেউ আবার ভ্যানযোগে যাচ্ছেন। কেউ কেউ অতিরিক্ত ভাড়ায় যাচ্ছেন বিকল্প পরিবহনে। কেউ কেউ নিরবে বসে স্বজনদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন। হাল ছেড়ে বসে রয়েছেন আবার কেউ।

এদিকে লকডাউনে বাগেরহাটে শহরের বেশিরভাগ দোকান বন্ধ রয়েছে। বন্ধ দোকানের সামনে অলস সময় কাটাতে দেখা গেছে স্থানীয়দের। কেউ খবরের কাগজ পড়ছেন, কেউ বা দিচ্ছেন আড্ডা। তবে লকডাউনের প্রথম দিনে বেশিরভাগ মানুষ-ই মাস্ক পরিহিত ছিলেন।

বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনিতে বসা রাজশাহী থেকে আসা রাজমিস্ত্রি আবদুল করিম ও আনারুল বলেন, ১৫ দিন পূর্বে বাগেরহাটের সাইনবোর্ড এলাকায় আসছিলাম রাজমিস্ত্রীর কাজ করতে। গতকাল (৪ মার্চ) কাজ শেষে ব্যাগ গুছিয়ে বাসস্ট্যান্ডের দিকে রওনা দি। ঝড়ের মধ্যে পড়ে বাগেরহাট বাসস্ট্যান্ডে পৌছাতে বেজে যায় রাত ১১টা। এসে দেখি কোন কোনো গাড়ি নেই, বিকল্প কোনো ব্যবস্থাও নেই। সারারাত এই যাত্রী ছাউনিতেই বসে ছিলাম। ভোর থেকেই অপেক্ষা করছি যদি কোনো ব্যবস্থা হয় বাড়ি ফেরার। এরপরেও রিক্সায়, ভ্যানে, মোটরসাইকেলে করে যাওয়ার চেষ্টা করলেও ভাড়া ৩ গুন হওয়ায় যেতে পারছি না, কি করবো।

কচুয়া উপজেলার রবিউল বলেন, খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আমার বোন ভর্তি। সকালে বের হয়ে অনেক কষ্টে বাসস্ট্যান্ডে এসেছি। কিন্তু কোন পরিবহন নেই। কিভাবে যাব, পন্যবহনকারী ট্রাক ও পিকআপেও চেষ্টা করেছি। কিন্তু ব্যবস্থা হচ্ছে না।আসলে বিপদ আপদে যারা যাবে তাদের জন্য বিকল্প পরিবহনের ব্যবস্থার দাবি জানান তারা।

মোটরসাইকেলে চিতলমারী গামী রহমত আলী বলেন, সাধারণত ১‘শ থেকে দেড়‘শ  টাকায় বাগেরহাট স্টান্ড থেকে মোটরসাইকের যোগে মোরেলগঞ্জে যাই। কিন্তু আজকে লকডাউনের কারণে মোটরসাইকেলের চাহিদা বেড়েছে। সাড়ে ৪‘শ টাকা ভাড়া দিয়ে যাচ্ছি মোরেলগঞ্জে।

মিলন, আলমগীর, কুদ্দুসসহ বাগেরহাট শহরের কয়েকজন রিক্সাচালক বলেন, লকডাউনের কারনে ভোর থেকে দুপুর পর্যন্ত তেমন কোনো আয়-রোজগার করতে পারিনি। একদিকে কিস্তির টাকা পরিশোধের চিন্তা অন্যদিকে সংসারের খরচ। এই নিয়েই আছি মহা সমস্যায়।

বাগেরহাটের জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউনে সরকারের নির্দেশনা বাস্তবায়নের ক্ষেত্রে আমরা কাজ করছি। কর্মহীন খেটে খাওয়া মানুষের যাতে কষ্ট না হয় সে বিষয়টিকে সামনে রেখে খুব দ্রুতই আমরা সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সকল মানুষকে স্বাস্থ্যবিধি মেনে সচেতন থাকার আহবান জানান তিনি।

তিনদিনেও খোজ মেলেনি প্রাইভেট পড়তে গিয়ে নিখোজ একই পরিবারের দুই মেয়ের

স্টাফ রিপোটার, বাগেরহাট

বাগেরহাটের মোড়েলগঞ্জে প্রাইভেট পড়তে গিয়ে আয়শা আক্তার সাদিয়া ও পুস্পিতা আক্তার লিমা নামের একই পরিবারের দুই মেয়ে নিখোজ হয়েছে। শনিবার (০৩ এপ্রিল) দুপুরে বাড়ি থেকে প্রাইভেট পড়ার মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা মাধ্যমিক বিদ্যালয়ে যেয়ে নিখোজ হন ওই দুই শিক্ষার্থী। এদিকে তিনদিনেও (সোমবার-০৫ এপ্রিল)মেয়েদের ফিরে না পাওয়ায় দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে ওই শিক্ষার্থীর পরিবার। এ ঘটনায় নিখোজ আয়শা আক্তার সাদিয়ার বাবা রাজ্জাক খলিফা মোরেলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

নিখোজ আয়শা আক্তার সাদিয়া মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ গ্রামের রাজ্জাক খলিফার মেয়ে। পুস্পিতা আক্তার লিমা একই এলাকার মোঃ লিটন খানের মেয়ে। তারা সম্পর্কে খালা ও ভাগ্নি হন।তারা দুইজনই স্থানীয় ফুলহাতা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির শিক্ষার্থী।

নিখোজ আয়সার বাবা রাজ্জাক খলিফা বলেন, শনিবার দুপুর দুইটায় আমার মেয়ে এবং আমার ভাগনির মেয়ে একই সাথে বাসা থেকে স্কুলে প্রাইভেট পড়তে যায়। এরপরে আর ফিরে আসেনি তারা। আমরা পরিচিত সব আত্মীয় স্বজনের বাড়িতে খোজাখজি করেও কোনো সন্ধান পাইনি।  আমার মেয়ে ও আমার ভাগ্নিকে ফিরে চাই।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, দুই শিক্ষার্থী নিখোজের বিষয়ে তাদের অভিভাবক একটি সাধারণ ডায়েরী করেছেন। তাদের খুজে বের করার জন্য পুলিশি চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

কয়রায় রবিবারের কাল বৈশাখী ঝড়ে কেড়ে নিল কৃষকের মুখে হাসি

কয়রা প্রতিনিধি

রবিবারের আকস্মিক কাল বৈশাখী ঝড়ে কয়রায় মহারাজপুর বিলের কয়েকশ বিঘা জমির বোরো ধান নষ্ট হওয়ায় হারিয়ে গেছে কৃষকের মুর্খে হাসি। প্রবাদে আছে, শীষ দেখলে বিশ দিন অথ্যাৎ ধান গাছের শিষ বের হওয়ার বিশ দিন পর ধান কাটা যায়। কিন্তু রবিবার সন্ধ্যায় কাল বৈশাখীর গরম ঝড়ো হাওয়ায় মহারাজপুর গ্রামের কৃষকদের আর বিশ দিন পর ধান কাটা হল না। সোমবার দুপুরে সরেজমিনে উক্ত বিলের কয়েকশ বিঘা জমির বোরো ধান ক্ষেত ১০ থেকে ১২ ঘন্টার মধ্যে সবুজের পরিবর্তে সাদা হতে দেখা গেছে। স্থানীয় কৃষকরা জানায়, রবিবার সন্ধ্যায় কাল বৈশাখীর ঝড়ের বাতাশ ছিল প্রচন্ড গরম এবং উক্ত বাতাস বিলের যে এলাকা দিয়ে প্রবাহিত হয়েছে সে এলাকার দুধ ভরা ধান নষ্ট হয়েছে। তারা আরও জানায়, সোমবার সকালে ও বুঝতে পারেনি এমনটা হবে। অতঃপর রৌদ্রের তাপমাত্রা বাড়ার সাথে সাথে সবুজ ধান ক্ষেত সাদা হতে শুরু করে। এরপর তারা ধান ক্ষেতে যেয়ে দেখতে পান দুধ ভরা ধান শুকিয়ে চিটা হয়ে যাচ্ছে। এ সময় মহারাজপুর গ্রামের কৃষক আঃ রাজ্জাক একজন শিশুর মত কান্না জড়িত কন্ঠে জানান, তার ৪ বিঘার বোরো ধান ক্ষেত রবিবার সন্ধ্যা পর্যন্ত সবুজে ভরা ছিল এবং মাত্র ১২ ঘন্টার পর সেই ক্ষেত এখন খড় কুটোর মত সাদা দেখাচ্ছে। তিনি বলেন, আমার মত এই বিলে অনেক কৃষক লোন নিয়ে বোরো ধান চাষ করেছে। কিন্তু সকাল ১০ টার পর মাঠে এ দৃশ্য দেখে অনেকের মুখে হাসির পরিবর্তে চোখের পানি ঝরছে। এ বিষয় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুনর রশিদ জানান, ধান গাছে শিষ বের হওয়ার পর দুধভরা অবস্থায় ৩৫ ডিগ্রীর উপরে বাতাসের সাথে তাপমাত্রা থাকায় ধানের শিষ নষ্ট হয়েছে। তিনি বলেন, বাতাসের সাথে অতিমাত্রায় তাপমাত্রার কারনে দুধভরা শিষের ফুল পড়ে যাওয়ায় পরদিন রোদের তাপে সম্পূর্ণ শিষ শুকিয়ে গেছে।  উপজেলা কৃষি অফিসের উক্ত এলাকায় দায়িত্ব প্রাপ্ত উপসহকারি কৃষি কর্মকর্তা ফারুক হোসেন সরেজমিনে কৃষকদের ক্ষতিগ্রস্থ মাঠ ঘুরে সাংবাদিকদের জানান, প্রায় ৪ থেকে ৫শ বিঘা জমির ধান সম্পূর্ণ শুকিয়ে চিটা হয়ে গেছে। তবে তিনিও বৈজ্ঞানিক কর্মকর্তার সুরে বলেন, অতিমাত্রায় গরম বাতাসের কারনে এমনটা হয়েছে।

দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি রুখতে পূর্ণ রেশনিং ব্যবস্থার প্রবর্তন ছাড়া বিকল্প নেইÑওয়ার্কার্স পার্টি

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ সোমবার এক বিবৃতিতে বলেন, বাজারের দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান সম্পর্কে পূর্বে আমরা উদ্বেগ প্রকাশ করেছিলাম। আর সেটাই এখন প্রতীয়মান হচ্ছে সরকারের ঘোষিত বার বার মূল্যবৃদ্ধি নির্ধারণ। সম্প্রতি টিসিবি’র সামগ্রীরও মূল্যবৃদ্ধি করেছে। অত্যন্ত পরিতাপের বিষয়, দেশে বর্তমানে বেকার সমস্যা অতীতের রেকর্ড ছাড়িয়েছে। পাট ও চিনিকল বন্ধ করে বেকারত্ব ও কর্মহীন মানুষের সংখ্যা ব্যাপক আকার ধারণ করেছে। এমতাবস্থায় নিত্যপণ্য মূল্য বৃদ্ধির ঘোষণা অনৈতিক অমানবিক। আমরা আরও একটি বিষয় লক্ষ্য করে ব্যথিত হচ্ছি যে, পূর্বে পবিত্র মাহে রমযানে পর্যাপ্ত পরিমাণে টিসিবির পণ্য প্রদান করা হতো, কিন্তু এবার রমযানে প্রদানের ক্ষেত্র, পরিমাণ কমিয়ে দেয়া হয়েছে এবং মূল্যবৃদ্ধি করা হয়েছে। আমরা শ্রমিক-কৃষক-খেটে খাওয়া মানুষ এবং নি¤œ ও মধ্যবিত্ত মানুষের জন্য পূর্ণ রেশনিং ব্যবস্থা প্রবর্তনের কথা বার বার বলেছি। বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, দেশে বর্তমানে খাদ্য ঘাটতি প্রায় শূন্যের কোটায়, যার জন্য কৃষকদের অবদান অপরিসীম। অথচ বাজারে নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। যদি দেশে রেশনিং ব্যবস্থা চালু থাকে তাহলে সরকারের খাদ্যপণ্যের সঠিক হিসাব থাকবে ও কালোবাজার রোধ হবে। এতে ব্যবসায়ী সিন্ডিকেট গড়ে উঠতে পারবে না। এমতাবস্থায় অবিলম্বে পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু করা ছাড়া কোনো বিকল্প নেই। এছাড়া বর্তমানে করোনার ২য় ঢেউ আসার পর সংক্রমণের মাত্রা বৃদ্ধি পাওয়ায় সরকারকে পুনরায় লকডাউন দিতে হয়েছে। নেতৃবৃন্দ এই লকডাউনে শ্রমজীবী অসহায় গরীব মানুষদের খাদ্য সহায়তা প্রদানেরও দাবী জানান। বিবৃতিদাতারা হলেনÑওয়ার্কার্স পার্টি খুলনা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্লা, মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, জেলা ও মহানগর সম্পাদকম-লীর সদস্য কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, কমরেড গৌরাঙ্গ প্রসাদ রায়, কমরেড শেখ মিজানুর রহমান, কমরেড মনির আহমেদ, কমরেড খলিলুর রহমান, কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, কমরেড আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য শেখ সাহিদুর রহমান, কমরেড মনিরুজ্জামান, কমরেড সন্দীপন রায়, কমরেড রেজাউল করিম খোকন, কমরেড আঃ হামিদ মোড়ল, কমরেড কৌশিক দে বাপী, কমরেড মোঃ আলাউদ্দিন, কমরেড মনির হোসেন, কমরেড বাবুল আখতার, কমরেড আরিফুর রহমান বিপ্লব, কমরেড অজয় দে, কমরেড এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, কমরেড হাফিজুর রহমান, কমরেড গৌরী ম-ল প্রমুখ নেতৃবৃন্দ।

খুলনায় এ পর্যন্ত করোনা ভ্যাকসিন নিয়েছেন এক লাখ ৬৭ হাজার পাঁচশত ৫৩ জন

তথ্য বিবরণী

খুলনা জেলায় সোমবার পর্যন্ত মোট এক লাখ ৬৭ হাজার পাঁচশত ৫৩ জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন। এর মধ্যে পুরুষ ৯৯ হাজার তিনশত ১২ এবং মহিলা ৬৮ হাজার দুইশত ৪১ জন। তার মধ্যে সোমবার খুলনার ডুমুরিয়া উপজেলায় মোট দুইশত ১৯ জন কারোনা ভ্যাকসিন নিয়েছেন। টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ একশত ১৪ এবং মহিলা একশত পাঁচ জন।

ঝিনাইদহে লকডাউন কার্যকরে পুলিশের অভিযান

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশের ন্যায় ঝিনাইদহে শুরু হয়েছে ১ সপ্তাহের লকডাউন। সকাল থেকেই বন্ধ রয়েছে স্থানীয় ও দুরপাল্লার সকল প্রকার গণপরিবহন। বন্ধ রাখা হয়েছে ঔষধ, খাদ্যের দোকান ব্যতিত সকল দোকান-পাট।

সোমবার সকাল থেকে লকডাউন কার্যকরে মাঠে রয়েছে পুলিশ। জেলার বিভিন্ন উপজেলাসহ জেলা শহরের পোস্ট অফিস মোড়, আরাপপুর, কেন্দ্রীয় বাস টার্মিনালসহ বিভিন্ন স্থানে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। সরকারের ১৮ দফা নির্দেশনা কার্যকর ও সর্বস্তরের মানুষকে সচেতন করতে সকালে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আবুল বাশার, ডিবি ওসি আনোয়ার হোসেন, সদর থানার ওসি মোঃ মিজানুর রহমানসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এসময় লকডাউনে অযথা শহরে ঘোরাঘুরি না করতে ও জরুরী প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষকে স্বাস্থ্য বিধি মানতে নানা পরামর্শ দেন।

মোরেলগঞ্জে আওয়ামীলীগ ও বিএনপির দুই চেয়ারম্যান চলে গেলেন না ফেরার দেশে

এম. পলাশ শরীফ, মোরেলগঞ্জ থেকে

 বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়ন চেয়ারম্যান মাষ্টার আবুল খায়ের আর নেই। গতকাল রবিবার দিবাগত রাত পৌনে ১০টায় তিনি ঢাকার শ্যামলী ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি—-রাজিউন)। সোমবার জোহর নামাজবাদ এসপি রাশিদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে খেজুরবাড়িয়া গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

 আবুল খায়ের পার্শবর্তী শরণখোলা উপজেলার খোন্তাকাটা মাধ্যমিক বিদ্যালয়ের শরীরচর্চা বিষয়ের শিক্ষক ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও একটি কন্যা সন্তান রেখে গেছেন।

তিনি গত ১৩ ফেব্রুয়ারি দলীয় নমিনেশন (নৌকা) প্রতীক পান। এর ৪ দিন পরে অসুস্থ্য হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি হন। ওই সময় তার শরীরে করোনা ধরা পড়ে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শ্যামলী ন্যাশনাল মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে করোনা নেগেটিভ হওয়ার একদিন পরে তিনি মৃত্যুবরণ করেন।

মাষ্টার আবুল খায়ের হাওলাদার ১৬নং খাউলিয়া ইউনিয়নে ৩ বারের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি ছিলেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনেও (স্থগিত) তিনি আওয়ামী লীগের দলীয় প্রার্থী মনোনীত হয়েছিলেন।

অপরদিকে বলইবুনিয়া ইউনিয়নের ৩ বারের সাবেক চেয়ারম্যান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম বাচ্চু শনিবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল কারেন(ইন্নালিল্লাহি—-রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে ও ১ ছেলে সহ বহুগুনাগ্রাহী রেখে গেছেন। রোববার সকাল ৮টায় কালিকাবাড়ি স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে চেয়ারম্যান আবুল খায়ের হাওলাদার ও রফিকুল ইসলাম বাচ্চু’র মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, উপজেলা নিবাহী অফিসার মো. দেলোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খান। অপরদিকে, গভীর শোক জানিয়েছেন ২নং পঞ্চকরণ ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার, ইউপি চেয়ারম্যান মোর্শেদা আক্তার, শফিকুর রহমান লাল, আব্দুর রহিম বাচ্চু, মাহমুদ আলী, মো. রেজাউল ইসলাম নান্না, জাহাঙ্গীর আলম বাদশা, রিপন হোসেন তালুকদার, শাহাজাহান আলী খান, মো. আকরামুজ্জামান, সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল হাই খান, রিপন চন্দ্র দাস প্রমুখ।

মোড়েলগঞ্জে পানগুছি নদীতে শিশু নিখোঁজ

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জে নদীতে গোসল করতে নেমে সাবিনা আক্তার (৭) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।

সোমবার বেলা আড়াইটার দিকে পুরানো থানা ঘাট এলাকা থেকে পানগুছি নদীতে গোসল করতে নেমে সে আর ফেরেনি। সে ওই এলাকার শাহজালাল শেখের মেয়ে। খবর পেয়ে  মোড়েলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট নদীতে তল্লাশি শুরু করেছে।

এ বিষয়ে ফায়ার সার্ভিস মোরেলগঞ্জ ষ্টেশন কর্মকর্তা সঞ্জয় কুমার দেবনাথ বলেন, শিশুটির সন্ধান পেতে তল্লাশি চলছে।

অধীকতর তল্লাশির জন্য খুলনা থেকে একটি ডুবুরি দল মোড়েলগঞ্জের একটি টিম রাত সাড়ে ৮টা পর্যন্ত নিখোঁজ শিশুটি উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে এ কর্মকর্তা জানান

মণিরামপুরে জীবিতকে মৃত দেখিয়ে নামপত্তন

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

যশোরের মণিরামপুরে ইউনুস আলী (৬০) নামে জীবিত একব্যক্তিকে মৃত দেখিয়ে তার স্ত্রীর সম্পত্তির নামপত্তনের অভিযোগ উঠেছে। উপজেলার রোহিতা ইউনিয়ন ভূমি অফিসের নায়েব জাহিদুর রহমান লিপটন মোটা অংকের উৎকোচ গ্রহণ করে একাজ করেছেন বলে অভিযোগ। ইউনুস আলীর বাড়ি কোদলাপাড়া গ্রামে। তিনি ঢাকায় রেডক্রিসেন্ট সোসাইটিতে কর্মরত আছেন।

 এছাড়া নায়েব লিপটনের বিরুদ্ধে নামপত্তন বাবদ গ্রাহকদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে অহরহ। নায়েবের চাহিদা পূরণ করতে না পেরে বহু মানুষ প্রয়োজন থাকলেও নামপত্তন করাতে পারছেন না বলে অভিযোগ।

অনুসন্ধানে জানা গেছে, ইউনুস আলীর প্রথম স্ত্রী মরিয়ম বেগম তিন মেয়ে ও এক ছেলে রেখে মারা যান ১৫-১৬ বছর আগে। এরপর মরিয়ম বেগমের পিতার (মৃত আলী আহম্মদ) কোদলাপাড়া মৌজার ৩৬ শতক জমির অংশীদার হন মরিয়ম বেগমের ছেলে মাইনুল হাসান ইমন, তিন মেয়ে আফরোজ ইয়াসমিন,ইয়াসমিন আরা সিমু, নিলুফা ইয়াসমিন ও মরিয়ম বেগমের স্বামী ইউনুস আলী। মৃত আলী আহম্মদের সেই সম্পত্তি অংশহারে ভাগ করে নায়েব লিপটনের মাধ্যমে নামপত্তনের আবেদন করেন মরিয়ম বেগমের ভাই আব্দুল ওহাব। গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি নামপত্তনের কপি হাতে পান আব্দুল ওহাব। সেখানে মরিয়ম বেগমের চার সন্তানের অংশ উল্লেখ থাকলেও নেই ইউনুস আলীর অংশ। নায়েব লিপটন মোটা অংকের টাকা খেয়ে নামপত্তনের কপিতে ইউনুস আলীকে মৃত দেখিয়েছেন। নামপত্তনের সেই কপিতে নায়েব ছাড়াও স্বাক্ষর রয়েছে উপজেলা ভূমি অফিসের কানুনগো আকরামুল ইসলাম ও এসিল্যান্ড পলাশ কুমার দেবনাথের।

এই বিষয়ে জানতে সোমবার (৫ এপ্রিল) বেলা ১১টার দিকে সরেজমিন এই প্রতিবেদক হাজির হন কোদলাপাড়া গ্রামে ইউনুস আলীর বাড়িতে। সেখানে গিয়ে জানা যায়, ইউনুস আলী ঢাকায় চাকরিতে কর্মরত আছেন। এসময় কথা হয় ইউনুস আলীর ছেলে ইমনের সাথে। ইমন বলেন, “আমার আব্বা মৃত হবেন কেন! তিনিতো ঢাকায় রেডক্রিসেন্টে গাড়ি চালক হিসেবে কর্মরত আছেন। কয়েকদিন আগে তিনি বাড়ি থেকে ছুটি কাটিয়ে গেছেন।” নামপত্তনের কপিতে ইউনুস আলীকে মৃত দেখানোর ব্যাপারে ইমন কিছু জানেন না বলে এই প্রতিবেদককে জানিয়েছেন।

নায়েব জাহিদুর রহমান লিপটন রোহিতা ইউনিয়ন ভূমি অফিসে যোগ দেন একবছর আগে। এখানে যোগ দিয়ে কয়েকজন দালাল ও অফিসের পিয়ন আবুল কাশেমের মাধ্যমে নামপত্তনের নামে বাণিজ্যে মেতে ওঠেন তিনি। নামপত্তনের বিষয়টি উপজেলা ভূমি অফিসের। এইক্ষেত্রে প্রতি দলিলে নামপত্তনের সরকারি খরচ একহাজার ১৫০ টাকা হলেও নায়েব লিপটন তার অফিসে আগত লোকদেরকে এসিল্যান্ড অফিসে না পাঠিয়ে দলিলপ্রতি দশ হাজার টাকা দাবি করেন। এমন কয়েকটি অভিযোগ গণমাধ্যম কর্মীদের হাতে আসলে নায়েব লিপটনের বিষয়ে খোঁজখবর নেওয়া শুরু হয়। তখনই জীবিত লোককে মৃত দেখিয়ে লিপটনের নাম পত্তন করিয়ে দেওয়ার বিষয়টি বেরিয়ে আসে।

অভিযোগ রয়েছে নায়েব লিপটন বাসুদেবপুর গ্রামের ভ্যানচালক ইউনুছ আলীর কাছে চারটি দলিলের বিপরীতে ৩০ হাজার টাকা, একই গ্রামের শয্যাশায়ী জহির সরদারের কাছে এক দলিলে ১০ হাজার টাকা দাবি করেন। তারা দুইজন নায়েবের চাহিদা মেটাতে না পারায় জমির নামপত্তন করাতে পারেননি।

এছাড়া অফিসের পিওন আবুল কাশেমের মাধ্যমে নায়েব লিপটন বাসুদেবপুর গ্রামের ইউনুছ আলী নামে অপর একব্যক্তির কাছে এক দলিলে নামপত্তনের জন্য ১০ হাজার টাকা দাবি করেন। ইউনুছ আলী দুইহাজার টাকা জমা দিয়ে নামপত্তনের আবেদন করেছেন। বাকি টাকা নামপত্তনের কাগজ হাতে পাওয়ার পর দেওয়ার কথা।

এদিকে পট্টি গ্রামের সেকেন্দার আলী নামে একব্যক্তির কাছ থেকে এক দলিলের নামপত্তন বাবদ নায়েব পাঁচ হাজার টাকা নিয়েছেন। স্থানীয় ইউপি সদস্য আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। সেকেন্দার আলী সম্পর্কে মেম্বর আমিনুরের চাচা।

এই বিষয়ে সরাসরি রোহিতা ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে কথা হয় নায়েব জাহিদুর রহমান লিপটনের সাথে। তিনি ইউনুস আলীকে মৃত দেখানোর বিষয়ে ভুল স্বীকার করেছেন। পিওন আবুল কাশেমের মাধ্যমে নামপত্তনের নামে বাসুদেরপুর গ্রামের ইউনুছ আলীর কাছ থেকে দুই হাজার টাকা নেওয়ার বিষয়টিও স্বীকার করেছেন নায়েব। তবে অন্য অভিযোগগুলো সত্য নয় বলে দাবি করেছেন তিনি।

নায়েব লিপটন বলেন, ইউনুস আলীকে মৃত দেখিয়ে নামপত্তনের বিষয়টি আমি ঠিক করে দেব।

এসব বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) পলাশ দেবনাথ বলেন, নামপত্তনের বিষয়ে নায়েব জরিপ করে আমার কাছে প্রস্তাব পাঠান। তারপর কানুনগো স্বাক্ষর করেন।সর্বশেষে আমি স্বাক্ষর করি। নায়েব লিপটনের বিরুদ্ধে আসা সব অভিযোগ খতিয়ে দেখে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপি নেতা কাজী মাহমুদকে মারপিট ও বাড়ি ভাঙচুরের ঘটনায় নিন্দা ও উদ্বেগ

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ এক বিবৃতিতে বিএনপি নেতা কাজী মাহমুদ আলীকে মারপিট ও বাড়ি ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জ্ঞাপন করেছেন। সোমবার (৫ এপ্রিল) বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বর্তমান বিনাভোটে নির্বাচিত সরকারের পেটোয়াবাহিনী ছাত্রলীগ যুবলীগের কারনে বাড়িতেও এখন আর কেউ নিরাপদ নয়। সোমবার রাতে ছাত্রলীগ ও যুবলীগের যেসকল সন্ত্রাসীরা কাজী মাহমুদ আলীর বাড়িতে হামলা চালিয়ে তাকে মারপিট, পরিবারের সদস্যদের সাথে অশোভন আচারণ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে অবিলম্বে তাদের গ্রেফতারের দাবী জানিয়েছেন পুলিশ প্রশাসনের প্রতি। নেতৃবৃন্দ বিবৃতিতে আরো বলেন, ওই সকল সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে পরবর্তিতে যেকোন পরিস্থিতির জন্য পুলিশ প্রশাসনই দায়ি থাকবেন।

বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।

বিএনপি নেতা তুহিনসহ ৬ জনের জামিন দিয়েছে আদালত

খবর বিজ্ঞপ্তি

রাষ্ট্রযন্ত্র কর্তৃক সাজানো পাতানো মামলায় সম্প্রতি গ্রেফতারকৃত বিএনপি নেতা শফিকুল ইসলাম তুহিনসহ ৬ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের জামিন দিয়েছে আদালত। সোমবার (৫ এপ্রিল) বিকেল ৫টায় খুলনা জেলা কারাগার ফটকে মুক্তিপ্রাপ্তদের বরণ করে নেয় মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মুক্তিপ্রাপ্ত অন্যরা হলেন কে এম হেলাল হোসেন, আবু তালেব মোল্যা, মো. রুবেল, কবির শেখ ও আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন আজিজুল হাসান দুলু, আজিজা খানম এলিজা, মুর্শিদ কামাল, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মো. মাসুদ পারভেজ বাবু, তৈয়েবুর রহমান, মিরাজুল ইসলাম মিরাজ, একরামুল হক হেলাল, ইমাম হোসেন, শরিফুর ইসলাম বকুল, কাজী মেহেবুল হাসান নেহিম, মতলেবুর রহমান মিতুল, তরিকুল ইসলাম তারেক, এসএম কামাল হোসেন, মঈনুল হক টুকু, শরিফুর ইসলাম শাহীন, মির্জা মাহবুব ইস্তিয়াক আহমেদ ইস্তি, তাজিম বিশ্বাস, আনোয়ার হোসেন আনো, জাকির ইকবাল বাপ্পি, শরিফুর ইসলাম টিপু, মেহেদী মাসুদ সেন্টু, ওয়াহিদুজ্জামান হাওলাদার, আসাদুজ্জামান আসাদ, জাহাঙ্গীর হোসেন, নাদিমুজ্জামান জনি, মুনতাসীর আল মামুন, মনিরুজ্জামান মনি, মাহমুদ হাসান বিপ্লব, শাহনাজ সরোয়ার, এস এম জসিম, শাকারুল ইসলাম সুমন, নাজমুল হক বাবু, বায়োজিদ হোসেন, শাহীন মল্লিক, মিজানুর রহমান বাবু, হাসান মাহমুদ, সৈয়দ ইকবাল, মাজহারুল ইসলাম রাসেল, এস এম ইউসুফ, আলী আকবর, তরিকুল ইসলাম নকিব, আব্দুর রহিম, বাদশা প্রমুখ।      

মোংলায় তুচ্ছ ঘটনায় দিনমজুরকে পিটিয়ে রক্তাক্ত জখম

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোংলায় এক দিনমজুরকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। সোমবার সন্ধ্যায় উপজেলার চিলা ইউনিয়নের গিলারখালকুল এলাকায় স্থানীয় আলম খাঁন, রনি খাঁন, বাদশা খাঁন ও সোভন ফকির একই এলাকার মোতাহার হোসেন খাঁনকে (৩৫) বেদম মারধর করে রক্তাক্ত জখম করে। আহত মোতাহার হোসেন খাঁনের চাচা আকরাম খাঁন জানান, সোমবার সন্ধ্যায় গিলারখালকুল বাজারে বসে আলম খাঁন, রনি খাঁন, বাদশা খাঁন ও সোভন ফকির লুডু খেলছিলেন। এ সময় নিজেদের মধ্যে তর্ক বিতর্ক হলে পাশে বসে থাকা তার ভাইপো মোতাহার হোসেন খাঁন ছাড়িয়ে দিতে গেলে তাকে ধরে বেদম মারপিট করেন তারা। রাত সাড়ে ৯ টার দিকে বেধড়ক মারপিটে আহত চিলা ইউনিয়নের আঃ রশিদ খাঁনের ছেলে আহত মোতাহারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান আকরাম খাঁন।

ক্ষেত দিয়ে যাওয়া নিয়ে কথা কাটাকাটি, কৃষককে পিটিয়ে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কচুক্ষেতের ভেতর দিয়ে যাওয়াকে কেন্দ্র করে আনোয়ার হোসেন গ্যাদা (৫০) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার ওই গ্রামের মৃত রবজেল আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কৃষক আনোয়ার হোসেনের স্ত্রী শাহানারা খাতুন একটি ছাগল নিয়ে গ্রামের নূর ইসলামের ছেলে রনির কচু ক্ষেতের ভেতর দিয়ে যাচ্ছিলেন। এ নিয়ে ক্ষেতের মালিক রনির সঙ্গে শাহানারা খাতুনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে যুবক রনি ক্ষুব্ধ হয়ে শাহানারাকে মারধর করেন। খবর পেয়ে কৃষক আনোয়ার হোসেন ছুটে এলে তাকেও বেধড়ক পেটান এবং একটি গাছের সঙ্গে ধাক্কা মারেন।

এ সময় আনোয়ার হোসেন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আনোয়ার হোসেনের স্ত্রী শাহানারা খাতুন অভিযোগ করে বলেন, ‘রনি আমার স্বামীকে লাঠি দিয়ে বেধড়ক পেটায় এবং গাছের সঙ্গে ধাক্কা মেরে মাথা থেঁতলে দেয়।’

আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত রনি পলাতক রয়েছেন।

জাতীয় শ্রমিক লীগ, পাইকগাছা উপজেলা শাখা এবং পৌরসভা’র পূর্বের কমিটি বাতিল ও নতুন কমিটি গঠন

খবর বিজ্ঞপ্তি

জাতীয় শ্রমিক লীগ, খুলনা জেলাধীন পাইকগাছা উপজেলা শাখা এবং পৌরসভা’র কমিটির নেতৃবৃন্দ দীর্ঘদিন যাবত কার্যনির্বাহী পরিষদের সভা না করায়, সাংগঠনিক কোনো কার্যক্রম পরিচালনা না করায় এবং জাতীয় ও স্থানীয় রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ না করায় উক্ত কমিটি দু’টিকে বিলুপ্ত করা হলো। একই সাথে সংগঠন দুটিকে পরিচালনার করার স্বার্থে পাইকগাছা উপজেলা শ্রমিক লীগের সভাপতি হিসেবে শেখ শাহজাহান কবীর, সহ-সভাপতি হিসেবে মোঃ রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ আব্দুল গফফার মোড়লকে নির্বাচিত করা হয়েছে।

অনুরূপভাবে পাইকগাছা পৌরসভা শ্রমিক লীগের সভাপতি হিসেবে মোঃ আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি হিসেবে রথীন্দ্র নাথ রায় এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ মনিরুল ইসলামকে নির্বাচিত করা হয়েছে। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। আগামী ৬ এপ্রিল, ২০২১ খ্রিঃ তারিখ হতে উভয় কমিটির নির্বাচিত ব্যক্তিগণ যথারীতি তাদের সাংগঠনিক দায়িত্ব পালন করবেন। 

ফুলতলায় ব্যবসায়ী জাকির শেখের ইন্তেকাল

ফুলতলা প্রতিনিধি

ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির সাবেক সহসভাপতি শেখ আব্দুল জলিলের বড় পুত্র ও মেসার্স এন আহমেদ এন্ড কোং এর স্বত্তাধিকারী মোঃ জাকির শেখ (৫৮) রোববার সন্ধ্যা ৭টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহী রাজেউন)। সোমবার বেলা ১১টায় ফুলতলা খাদ্য গুদাম সংলগ্ন নিজ বাড়িতে জানাযা শেষে ডাবুরমাঠ কবর স্থানে দাফন সম্পন্ন হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গাউসুল আজম হাদি, জেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আসলাম খান, আবু তাহের রিপন, অধ্যক্ষ আছম আঃ রহিম, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, বণিক কল্যাণ সমিতির সভাপতি রবিন বসু, সাধারণ সম্পাদক মনির হাসান টিটো, সহ-সাধারণ সম্পাদক সাঈদ আলম মোড়ল, সাবেক সহ-সাধারণ সম্পাদক এসকে মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম মিঠু, সহ-সাংগঠনিক সম্পাদক তারেক হাসান নাইস, ক্রীড়া সম্পাদক খন্দকার রকিবুল ইসলাম, কোষাধ্যক্ষ কবির জমাদ্দার, ডাঃ রোজায়ান হোসেন, শেখ মোঃ ওবায়দুল্লাহ, মাওঃ আঃ গফুর, ইউপি সদস্য মাসুদ পারভেজ মুক্তসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

ফুলতলা থানার উদ্যোগে জনসচেতনা সৃষ্টিতে মাক্স বিতরণ ও মাইকিং

ফুলতলা প্রতিনিধি

করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে সোমবার সকালে ফুলতলা থানার উদ্যোগে বেজেরডাঙ্গা বাসষ্টান্ড ও ফুলতলা বাজারের চৌরঙ্গী মোড়ে ভ্যান চালক, ট্রাক ড্রাইভার, থ্রি-হুইলার চালকসহ বিভিন্ন শ্রেণির মানুষের মাঝে মাক্স বিতরণ এবং প্রচারণা চালানো হয়। এ সময় ওসি মাহাতাব উদ্দিন করোনা পরিস্থিতি আশংকাজনকহারে বৃদ্ধি পাওয়ায় সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলা এবং মাক্স ব্যবহারের অনুরোধ জানান। মাক্স বিতরণকালে প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাংবাদিক মোঃ নেছার উদ্দিন, এসআই মধুসুধন পান্ডে, এসআই সুপ্রভাত কুমার বিশ্বাস,এসআই সুশান্ত পাল উপস্থিত ছিলেন।  

দেবহাটায় দশম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে মামলা, আটক ১

কে এম রেজাউল করিম দেবহাটা

দেবহাটায় দশম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে থানায় মামলা হয়েছে। পুলিশ উক্ত মামলার আসামীকে গ্রেফতার করেছে এবং ধর্ষিতার মেডিকেল পরীক্ষার জন্য সাতক্ষীরায় প্রেরন করেছে। মামলার বাদী হয়েছেন ধর্ষিতা শিক্ষার্থীর মা দেবহাটা উপজেলার বহেরা গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী খোদেজা খাতুন (৩৭)। মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার বহেরা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থীকে পাশর্^বর্তী বহেরা গ্রামের রুহুল আমিন মোল্লার ছেলে লাজিম (১৯) প্রায়ই সময় উত্ত্যক্ত করতো। বিষয়টি বাদী আসামীর পিতা মাতাকে অবহিত করার পরেও বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতে থাকে। এক পর্যায়ে গত ০৪ এপ্রিল, ২০২১ ইং তারিখ দুপুর ১ টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে লাজিম বাদীর বসতবাড়িতে শয়ন কক্ষে প্রবেশ করে বাদীনির কন্যাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে ধর্ষন করে। পরে বাদী বাড়িতে আসলে লাজিম তাকে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায়। এ বিষয়ে দেবহাটা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী) ২০০৩ এর ৯(১) ধারায় মামলা হয়েছে। মামলা নং- ০৪, তাং- ০৫/০৪/২০২১ ইং। দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং ধর্ষিতার মেডিকেলের জন্য সাতক্ষীরা প্রেরন করা হয়েছে।

দেবহাটায় ইউএনও এবং ওসির লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান

কে এম রেজাউল করিম  দেবহাটা

দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার এবং দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহার নেতৃত্বে লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে উপজেলাব্যাপী অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (৫ এপ্রিল, ২১) সকাল থেকে ইউএনও এবং ওসি পৃথক পৃথকভাবে উপজেলার কুলিয়া, পারুলিয়া, সখিপুর, নওয়াপাড়া ও সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সরকার ঘোষিত লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় উপজেলার বিভিন্ন বাজার, দোকান ও জনবহুল এলাকায় যেয়ে যেয়ে সাধারন মানুষকে বর্তমান করোনা পরিস্থিতি আবারো ভয়াবহ আকার ধারন করায় সকলকে স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্টানকে লকডাউন অমান্য করায় ও স্বাস্থ্যবিধি না মানার কারনে জরিমানা করা হয়। ইউএনও এসময় সাধারন মানুষকে করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য লকডাউন মেনে সরকারের নির্দেশনা অনুসরন করতে এবং নিজের মধ্যে সচেতনতাবোধ তৈরির আহবান জানান। করোনা ভাইরাস (কোভিড-১৯) এর ২য় ঢেউ মোকাবেলায় ওসি এসময় সরকারের নির্দেশনা অনুযায়ী লকডাউন মেনে সর্বদা মাস্ক ব্যবহার করা, সামাজিক দূরত্ব বজায় রাখা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে আহবান জানান। এসময় দেবহাটা থানার ওসি (তদন্ত) ফরিদ আহম্মেদ, এসআই আবু হানিফ, এসআই হাফিজুর রহমান, এসআই শামীম হোসেন, এএসআই আব্দুল জব্বার, এএসআই শামীম হোসেন, এএসআই মোজাম্মেল হোসেনসহ সকল পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ অভিযান অব্যাহত থাকবে বলে ইউএনও এবং ওসি জানান।

ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ

ডুমুুরিয়া প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ণ প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম গতকাল সোমবার দিনব্যাপী নানা কর্মসূচীতে অংশ গ্রহন করেন। আরাজি ডুমুরিয়া গ্রামের লুৎফর রহমান শেখের স্ত্রী হালিমা বেগম(৪৮) গতকাল সোমবার দুপুরে স্ট্রোক জনিত কারণে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন( ইন্না … রাজেউন)। তার মৃত্যুর খবর পেয়েই ছুটে যান সাংবাদিক জাহাঙ্গীর। তিনি মরহুমার আত্মার মাগফেরত কামনা করেন। মাগরিববাদ সাজিয়াড়া সামছুল উলুম মাদ্রাসায় অনুষ্ঠিত নামাজে জানাজায় অংশ নেন। বিকেলে ডুমুরিয়া হাটে সকল ক্রেতা-বিক্রেতাদের সাথে কুলশ বিনিময় করেন। এর আগে ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন দক্ষিণ ডুমুরিয়া গ্রামের কবির মোড়লের ছেলে মোসাব্বির হোসেনকে দেখতে যান। এছাড়া সকালে গোলনা ও পশ্চিম ডুমুরিয়া সকল শ্রেনী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।  এসময়ে উপস্থিত ছিলেন দিপক বিশ্বাস, শওতক শেখ, জাহিদ গাজী, শহিদ গাজী, আইয়ুব আলী, খান আনিছুজ্জামান, হাবিবুর রহমান খান, জাকির মোল্লা, নওশের সরদার, আজমত শেখ, কালাম ঢালী, রিজাউল শেখ,  আতিয়ার শেখ, আলমগীর মোড়ল, সুমন শেখ, কবির মোড়ল,ইনামুল হালদার, পলাশ রায়, বাধঁন মন্ডল, সুব্রত বিশ্বাস, হারুনুর রশীদ বাবু, এস কে বাপ্পি, জাহাঙ্গীর মোড়ল প্রমুখ।

 মহেশপুরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ১৫ ইটভাটায় পুড়ছে কাঠ

শামীম খান জনী মহেশপুর

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছে ২৬টি ইট ভাটা। এর মধ্যে ১৫টি ইট ভাটায় দেদাচ্ছে পড়ানো হচ্ছে কাঠ। এর মধ্যে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৫টি ইটের ভাটা ভেঙ্গে গুড়িয়ে দিলেও ১০টি ভাটা রয়ে গেল সুরক্ষিতভাবে। কিন্তু কি কারণে ১০টি ইটের ভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান ব্যর্থ হল তা নিয়েই চলছে জল্পনা-কল্পনা।

বিভিন্ন ভাটা মালিকরা জানান, প্রতি বছরই ইটের ভাটার লাইন্সেস নবায়ন করা লাগে। সেই সাথে পরিবেশ অধিদপ্তরের ছাড় পত্রও লাগে আমাদের। কিন্তু চলতি বছর আমাদের কোন ইটের ভাটার লাইন্সেস নবায়ন দেয়নি সরকার। সে কারনেই পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারাও আমাদের ছাড় পত্র দেয়নি। ভাটা মালিকরা আরো বলেন ইটের ভাটা চালাতে গেলেই সর্ব প্রথম প্রয়োজন লাইন্সেস, পরিবেশ অধিদপ্তরের ছাড় পত্র। যা বর্তমানে মহেশপুরের কোন ভাটা মালিকের নেই। তার পরও গত ১৮ মার্চ খুলনা পরিবেশ অধিদপ্তরের অভিযানে মহেশপুরের রিপন ব্রিক্স,র‌্যাডো ব্রিক্স,মামুন ব্রিক্স,মশিয়ার ব্রিক্স ও সুলতান ব্রিক্স নামের ৫টি ইট ভাটা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু ভাঙ্গা হলে ১৫টিই হবে। ৫টি কেন ভাঙ্গা হলো ?

যেখানে ১৯৮৯ সালে ১২ ফ্রেরুয়ারী ইট পোড়ানো নিয়ন্ত্রন আইনে সু-স্পস্ট ভাবে ইল্লেখ করা হয়েছে কোন ইটের ভাটায় জ¦ালানি হিসেবে কাঠ পোড়ানো যাবেনা। সেখানে পরিবেশ অধিদপ্তরের অভিযানে সামনেই চলছে দেদাচ্ছে কাঠ পোড়ানোর মহাউৎসব।

এদিকে ১৯৮৯ সালে ১২ ফ্রেরুয়ারী ইট পোড়ানো নিয়ন্ত্রন আইনের ১১(২) উপ-ধারায় কোন ইটের ভাটায় কাঠ পোড়ালে ইট/কাঠ জব্দ করাসহ ভাটা মালিকের জেল-জরিমানার কথা উল্লেখ থাকলেও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা তার কোনটাই মানচ্ছেনা। কিন্তু কি কারনে মহেশপুরের দেদাচ্ছে কাঠ পোড়ানোর ১০টি ভাটা সুরক্ষিত ভাবে থেকে গেলো।

ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান জানান, যে কটি ভাটা ভেঙ্গে ফেলা হয়েছে তারা সবাই ভাটার দিক থেকে মরা গরীব। আর গরীব ভাটা বলেই আমাদের ভাটা গুলো ভেঙ্গে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন,ভাংলে সব গুলো ভাটাই ভাঙ্গার দরকার ছিলো। কিন্তু তা না করে আমাদের ৫টি ভাটাই ভাঙ্গা হয়েছে।

ইট ভাটা মলিক সমিতির সভাপতি তসলিম মিয়া জানান, চলতি বছর সরকার কোন ইট ভাটারই লাইন্সেস নবায়ন করেননি। এমনকি পরিবেশ অধিদপ্তরও কোন ভাটাই ছাড় পত্র দেননি। তাহলে আমরা সবাই অপরাধি। তাহলে কেন ৫াট ভাটা ভাঙ্গা হলো। ভাংলে সব গুলোই ভাঙ্গার দরকার ছিলো। নাকি আমরা গরীব বলে আমাদের গুলো ভাঙ্গা হলো।

মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ^তী শীল জানান, শুনেছি পরিবেশ অধিদপ্তরের অভিযানে কয়েকটি ভাটা ভেঙ্গে দেয়া হয়েছে। আর অভিযানের বিষয়টি পরিবেশ অধিদপ্তরের। আমাদের কোন বিষয় নেই।

মহেশপুর উপজেলা শ্রমিকলীগের কমিটি গঠন কবির সভাপতি,সাহেব আলী সম্পাদক নির্বাচিত

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ঃ

ঝিনাইদহের মহেশপুর উপজেলা জাতীয় শ্রমিকলীগের এক সভায় পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গতকাল বিকালে ঝিনাইদহ জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আক্কাচ আলী ও সাধারণ সম্পাদক একরামুল হক লিকুর উপন্থিতিতে এ কমিটি গঠন করা হয়।

জাতীয় শ্রমিকলীগের মহেশপুর উপজেলা শাখার সাবেক সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্ব সম্মতি ক্রমে সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক হুমায়ুন কবিরকে সভাপতি ও মীর সাহেব আলীকে সাধারণ সম্পাদক নির্বাচত করে ৫১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি আব্দুল আজিজ,আনারুল ইসলাম আনার,নাসির উদ্দীন,নুরুল ইসলাম মনু,আব্দুর রশিদ,আব্দুল খালেক,নজরুল ইসলাম,যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল হান্নান,মশিয়ার রহমান,সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম,সহ সাংগঠনিক সম্পাদক বাবর আলী বাবু,প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহাজান আলী,সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসমত আলী,দপ্তর সম্পাদক কামরুজ্জামান,সহ দপ্তর সম্পাদক মহাসিন আলী প্রমুখ।

মহেশপুরে ভায়ের জমি নিয়ে বিপাকে সাব-রেজিস্ট্রি অফিসের তরিকুল

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ঃ

নিজের আপন দু’ভায়ের কাছ থেকে সাড়ে ১১ বিঘা জমি নিয়ে বিপাকে পড়েছেন ঝিনাইদহের মহেশপুর সাব-রেজিস্ট্রি অফিসের কর্মচারী তরিকুল ইসলাম।

মহেশপুর সাব-রেজিস্ট্রি অফিসের কর্মচারী তরিকুল ইসলাম নিজ গ্রামের জমি বড় ভাই সোহারাব হোসেন ও নো ভাই শফিকুল ইসলামকে দিয়ে ১১২ নং বগা মৌজা, ১১০ নং জলিলপুর মৌজা ও ১০৮ নং হামিদপুর মৌজার সাড়ে ১১ বিঘা জমি হেবার ঘোষনা পত্র দলিলের মাধ্যমে রেজিস্ট্রি করে নেন।

যার দলিল নং-৯৩২৬,৯৩২৭,৯৩২৮,৯৩২৯,৯৩৩০ ও ৯৩৩৩।

তরিকুল ইসলামের বড় ভাই সোহারাব হোসেন জানান, আমার ছোট ভাই তরিকুল ইসলাম। তার গ্রামের জমি আমি নিয়েছি। আর আমার ক্রয়কৃত জমি আমি আমার ভাইকে হেবার ঘোষনা পত্র দলিলের মাধ্যমে রেজিস্ট্রি করে দিয়েছি।

নো ভাই শফিকুল ইসলাম জানান, আমরা ৫ ভাই। বড় ভাই আর আমি দু’ ভাই মিলে তার গ্রামের ও বসত ভিটার জমি আমরা নিয়েছি। আর আমাদের মাঠের জমি আমরা আমাদের ভাই তরিকুলকে দিয়েছি।

সাব-রেজিস্ট্রি অফিসের কর্মচারী তরিকুল ইসলাম জানান, আমার গ্রামের জমি দিয়ে আমি ভায়েদের অংশের মাঠের জমি আমি হেবার ঘোষনা পত্র দলিলের মাধ্যমে রেজিস্ট্রি করে নিয়েছি। আমার এই জমি রেজিস্ট্রি করা নিয়ে অফিসের ও আশে পাশের কিছু ব্যাক্তি আমাকে নিয়ে বিরুপ মন্তব্য শুরু করেছে।  

এদিকে মহেশপুর সাব-রেজিস্ট্রি অফিসের কর্মচারী তরিকুল ইসলাম একদিনে দু’ ভায়ের সাড়ে ১১ বিঘা জমি নিজ নামে রেজিস্ট্রি করাকে কেন্দ্র করে হৈ চৈ পড়ে গেছে। প্রকৃত পক্ষে ভাই ভায়ের জমি অদল বদল করে রেজিস্ট্রি হতেই পরে।  

ডুমুরিয়ায় এক বৃদ্ধের সংবাদ সম্মেলন

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় মিথ্যা নাম ব্যবহার করে প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়ার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রবিবার সকালে ডুমুরিয়া প্রেসক্লাব ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শেখ সাহেব আলী নামের এক বৃদ্ধ।লিখিত বক্তব্যে তিনি বলেন,আরাজি সাজিয়াড়া গ্রামের মৃত আবু বকর শেখের ছেলে শেখ আতিয়ার রহমানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী,স্বরাষ্ট্র,মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে আমার স্বাক্ষর ও নাম ব্যবহার করে অভিযোগ দায়ের করা হয়েছে।আমি কোথাও কোন অভিযোগ করেনি।তিনি আরও বলেন কে বা কাহারা আমার নাম জালিয়াতি করে এ ঘটনা ঘটিয়েছে।্এটা  মিথ্যা,বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বলে তিনি দাবি করেন।সংবাদ সম্মেলনে তিনি এ সকল ষড়যন্ত্রকারীদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।এ সময় উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত শিক্ষক আব্দুস সবুর সরদার ও শামীম হোসেন লাভলু।

ডুমুরিয়ায় উপজেলা বিএনপির দোয়া মাহফিল

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়া উপজেলা বিএনপি আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচী অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও করোনা ভাইরাসে আক্রান্ত জাতীয়সহ বিভিন্ন পর্যায়ের নেতৃ বৃন্দের সুস্থ্যতা কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার উপজেলা পুরাতন সাব-রেজিষ্ট্রি জামে মসজিদে আয়োজিত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ,যুগ্ম-আহবায়ক শেখ সরোয়ার হোসেন,ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম,মোল্লা কবির হোসেন,শেখ দিদারুল হোসেন দিদার,শেখ শাহিনুর রহমান,হাবিবুর রহমান হব,িমশিউর রহমান লিটন,শেখ ফরহাদ হোসেন, আমিনুর রহমান মোড়ল,মোল্যা মশিউর রহমান,শেখ মাহাবুর রহমান,শেখ দেলোয়া হোসেন,মাষ্টার আয়ূব আহমেদ,সেলিম হালদার,শফিকুল খান,পারভেজ গাজী,আবুল কালাম আজাদ,হাফেজ মতিয়ার রহমান,শেখ আরিফুজ্জামান,ডাঃ জিয়াউর রহমান,ইনামুল ইসলাম সরদার,রিপন হালদার প্রমূখ।দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ ইনামুল ইসলাম।এসময় যুবনেতা মশিউর রহমানের শ্বশুর খলিলুর রহমানের মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনা করা হয়।

লকডাউনে ডিম, মাংস, দুধ ও পশুখাদ্য উৎপাদন-সরবরাহ-পরিবহণ নিশ্চিতকল্পে সরকারি নির্দেশনা মানার আহ্বানÑপোল্ট্রি শিল্প মালিক সমিতি

খবর বিজ্ঞপ্তি

করোনার ২য় ঢেউ প্রতিরোধে ৫ এপ্রিল ২০২১ ভোর ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত দেশব্যাপী পুনরায় লকডাউনের সরকারি নির্দেশনা দেয়া হয়েছে। এ নির্দেশনায় কৃষিজাত পণ্য মুরগির ডিম, মাংস, দুধ, মাছ, শব্জি ও পশুখাদ্যের উৎপাদন-সরবরাহ-পরিবহণ নিশ্চিতকল্পে সকল জেলা-উপজেলা প্রশাসনকে যথাযথ কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। সে লক্ষ্যে সামাজিক নিরাপত্তা বজায় ও স্বাস্থ্যবিধি মেনে দেশের সকল বিভাগীয়-জেলা-উপজেলা শহর, গ্রাম ও ইউনিয়নের খামারী-চাষী ও ব্যবসায়ীরা যাতে তাঁদের উৎপাদিত পণ্য সরবরাহ-যাতায়াতে কোনো বাধার সম্মুখীন হলেই স্ব-স্ব জেলা-উপজেলার প্রশাসক, নির্বাহী কর্মকর্তা, ডিএলও-টিএলও এবং বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের কর্মকর্তাদের (মোবাইল ০১৭১১ ৩৬১১৯৪) সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হলো। নিরাপদ-পুষ্টিকর ও পচনশীল মুরগির ডিম, মাংস, দুধ, মাছ, শব্জি ও পশুখাদ্যের সরবরাহ-যাতায়াতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন-এর পক্ষে প্রচার-প্রকাশনা সম্পাদক ও খুলনার মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন এবং খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির পক্ষে সভাপতি আলহাজ্ব মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহ।

খুবির আইসিটি সেলের কর্মচারী উজ্জ্বল কুমার সরকারের পিতার মৃত্যুতে উপ-উপাচার্যের শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ^বিদ্যালয়ের আইসিটি সেলের নেটওয়ার্ক টেকনিশিয়ান উজ্জ্বল কুমার সরকারের পিতা উত্তম কুমার সরকার সোমবার সকাল ১১ টার পর খুলনার শহিদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বিকেলে খুলনাস্থ রূপসা মহাশশ্মানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা আইসিটি সেলের নেটওয়ার্ক টেকনিশিয়ান উজ্জ্বল কুমার সরকারের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে তিনি তার আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস ও আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. কামরুল হাসান তালুকদারসহ সংশ্লিষ্ট সেলের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেন।

আশাশুনিতে লকডাউন সফল করতে প্রশাসনের কঠোর পদক্ষেপ ও মোবাইল কোর্ট পরিচালনা

আশাশুনি প্রতিনিধি

দেশব্যাপী লকডাউনের প্রথম দিনে আশাশুনিতে সাধারণ মানুষের মধ্যে অনীহার প্রতিচ্ছবি পরিলক্ষিত হলেও প্রশাসনের কঠোর পদক্ষেপ ও মোবাইল কোর্টের মাধ্যমে পরবর্তী দিনগুলির অবস্থা সম্পর্কে মানুষকে জানান দেওয়া হয়েছে। সোমবার (৫ এপ্রিল) সকাল থেকে প্রশাসনের পক্ষ থেকে মাঠে নেমে লকডাউন বাস্তবায়নে কাজ করা হয়।

উপজেলার প্রধান বাজার বুধহাটা বাজারে সকাল থেকে ১৮ দফা বিধিনিষেধ মেনে নিত্য প্রয়োজনীয় দোকান বাদে সকল দোকান বন্ধ রাখা হয়। তবে উপজেলার বিভিন্ন হাট-বাজার ও মোড়ে মোড়ে সাধারণ মানুষের ভিড় দেখাগেলেও অধিকাংশের মুখে মাস্ক পরা ছিল। আশাশুনি-সাতক্ষীলা ও দরগাহপুর-সাতক্ষীরা সড়কে কোন বাস চলাচল করতে দেখা যায়নি। তবে ইজিবাইক, ব্যাটারি চালিত ভ্যান, ইঞ্জিন ভ্যান, মোটর সাইকেলে যাত্রী এবং অফিস ও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত মানুষের যাতয়াত করতে হয়। অনেকের মুখে মাস্ক থাকলেও যথা নিয়মে ছিলনা।

উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসেইন খাঁন এবং সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন সুলাতান উপজেলার বিভিন্ন সড়ক ও হাট-বাজারে লকডাউন সফল করতে অভিযান পরিচালনা ও মোবাইল কোর্টের মাধ্যমে আইন অমান্যকারীদের জরিমানা করেন। বড়দলের বাবু সরদারকে ১০০ টাকা, কল্যাণপুরের আকরামকে ৫০০ টাকা, শ্রীকলসের রফিকুলকে ৫০০ টাকা, আশাশুনির ফারুক, জামাল ও সালমানকে ৩০০ টাকা, ফকরাবাদের রবিউলকে ২০০ টাকা, বাসুদেবপুরের আজহারুলকে ২০০ টাকা, কাদাকাটির নিশিকান্তকে১০০ টাকা, নাটানার রামকৃষ্ণকে ১০০ টাকা, জি এম আবু তলেবকে ৩০০ টাকা, ফকরাবাদের নিকুঞ্জ মন্ডলকে ১০০ টাকা, গজালিয়ার জাহাঙ্গীর, মামুন ও আমিরকে ১৫০০ টাকা এবং মাড়িয়ালার নাজমুল ও রমজানকে ৫০০ টাকা মোট ৪৫০০ টাকা জরিমানা করা হয়। অনাহুত মানুষের ভীড়, মানুষের আনাগোনা ও স্বাস্থ্য বিধি-সরকারি নির্দেশনা অমান্যকরার প্রবনতা রোধে ব্যাপক কর্মতৎপরতা গ্রহন করা হয়।

মহেশ্বরকাটি মৎস্য সেটে লকডাউন সফলতায় কমিটির তৎপরতা

আশাশুনি প্রতিনিধি

দেশব্যাপী লকডাউনের সাথে তাল মিলিয়ে করোনা ভাইরাসের ২য় ঢেউ প্রতিরোধে আশাশুনি উপজেলার বৃহত্তর মাছের সেট মহেশ্বরকাটি (পূর্ব পাশে) মৎস্য সেটে আড়ৎদার সমিতির পক্ষ থেকে ব্যাপক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সোমবার (৫ এপ্রিল) সকাল থেকে সেট চলা পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করা হয়।

আড়ৎদার সমিতির সভাপতি আঃ সালাম, সাধারণ সম্পাদক আঃ গফফারের নেতৃত্বে সমিতির সদস্যরা সকাল থেকে স্বাস্থ্য মেনে চলা, নিত্য প্রয়োজনীয় নয় এমন দোকান পাট বন্ধ রাখা, মাস্ক ব্যবহার করা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, পাশাপাশি ও কাছাকাছি অবস্থান গ্রহন না করার জন্য সনেচতন করা হয়। সাথে সাথে কেউ অমান্য করছে কিনা সে ব্যাপারে নজরদারী করা হয়। সমিতির পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। এসময় হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন সভাপতি মিলন দাস, সাধারণ সম্পাদক বদিয়ার রহমান এবং উভয় সংগঠনের অন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বুধহাটায় উন্মুক্ত দুয়ারের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার বুধহাটায় উন্মুক্ত দোয়ার এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় বুধহাটা এবিসি কেজি স্কুল হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নির্মিসার কেন্দ্রীয় প্রেসিডেন্ট উৎপল ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা টিচার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম। কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল গাজী সাকিব আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সিটি ব্যাংক বুধহাটা এজেন্ট শাখার ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান, সহকারী পরিচালক তোফায়েল আহমেদসহ সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি ও সংগঠনের সকল পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গত এক বছরের বিভিন্ন কার্যক্রম উপস্থাপন, ভবিষ্যত পরিকল্পনা ও করণীয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে নির্মিসার নীতিমালার মোড়ক উন্মোচন ও অফিসিয়াল ওয়েবসাইট প্রকাশ করা হয়।

প্রতাপনগরে কালবৈশাখীর ছোবলে ক্ষয়ক্ষতি

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার প্রতাপনগরে প্রাকৃতিক দুর্যোগ যেন থামতে চাইছে না। ঘূর্ণিঝড় আম্পানের শোচনীয় পরিণতিতে হাবুডুবু খাওয়া মানুষের উপর নেমে এসেছে কালবৈশাখীর ছোবল।

রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালবৈশাখীর প্রচন্ড থাবা হানা দেয় প্রতাপনগর ইউনিয়নের উপর। প্রতাপনগরের কর্মকার পাড়ার পরিবেশ মুহুর্তের মধ্যে উলোট পালট হয়ে যায়। পাড়ার অসংখ্য গাছ গাছালি উপড়ে যায়, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। উত্তম মেকানিকের বসতঘরের চাল উড়ে গেলে আশ্রয়হীন হয়ে পড়েছেন।

লোকসমাজ ইউনিট পুনর্গঠন: মোস্তফা রুহুল কুদ্দুস প্রধান ও মীর মঈন হোসেন মুসা ডেপুটি প্রধান নির্বাচিত

যশোর অফিস

সাংবাদিক ইউনিয়ন যশোর এর দৈনিক লোকসমাজ ইউনিট পুনর্গঠিত হয়েছে। ইউনিটের প্রধানও ডেপুটি প্রধান হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন যথাক্রমে চিফ রিপোর্টার মোস্তফা রুহুল কুদ্দুস ও সিনিয়র স্টাফ রিপোর্টার মীর মঈন হোসেন মুসা। রোববার রাতে লোকসমাজের বার্তা কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়।

সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন যশোর এর সভাপতি এম আইউব এবং সাধারণ সম্পাদক আকরামুজ্জামান। ইউনিট পুনর্গঠন সভায় আরও উপস্থিত ছিলেন, লোকসমাজের সিটি এডিটর রাজেক জাহাঙ্গীর, সিনিয়র স্টাফ রিপোর্টার শেখ আব্দুল্লাহ হুসাইন, বিএম আসাদ, স্টাফ রিপোর্টার মাসুদ রানা বাবু, ফটো সাংবাদিক হানিফ ডাকুয়া, এম আর খান মিলন, ইউনিট সদস্য আনোয়ার হোসেন, ইমদাদুল হক টুকু প্রমুখ।

সাংবাদিক এমএ আর মশিউরের সুস্থতা কামনা

যশোর অফিস

সাংবাদিক ইউনিয়ন যশোরের কোষাধ্যক্ষ এমএ আর মশিউর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। রোববার রাতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষনিক তাকে যশোর ইবনে সিনা হসপিটালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন তার কিডনীতে পাথরসহ শরীরে নানা সমস্যা রয়েছে। বর্তমানে তিনি ওই হসপিটালের নবম তলায় ৯১৪ নম্বর কেবিনে ডাক্তারের পর্যবেক্ষণে আছেন।

এদিকে সাংবাদিক মশিউরের সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ।

বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন, সংগঠেেন সভাপতি এম আইউব, সহ-সভাপতি কাজী রকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, যুগ্ম সম্পাদক এসএম ফরহাদ, দপ্তর সম্পাদক মীর কামরুজ্জামান মনি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজী রফিকুল ইসলাম ও কার্যনির্বাহী সদস্য হানিফ ডাকুয়া।

যশোরে ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ি আটক

যশোর অফিস

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পুলিশ ২শ পিচ ইয়াবা ট্যাবলেট  উদ্ধার সহ ২ জন মাদক ব্যাবসায়িকে আটক করেছে। রোববার রাতে যশোর শহরের সিভিল সার্জন অফিসের সামনে থেকে ২শ পিচ ইয়াবা সহ ২জন মাদক ব্যাবসায়িকে আটক করা হয়। আটক আসামীরা হলো শহরের নীলগঞ্জ তাতি পাড়া এলাকার শেখ আব্দুল হালিমের ছেলে শেখ শহীদ (৪০) ও শহর তলীর মুড়লী জোড়া মন্দীর এলাকার শেখ আব্দুল খালেকের ছেলে শেখ আব্দুর রহমান বাবুদের ২শ পিচ ইয়াবা সহ আটক করা হয়।

জেলা ডিবি পুলিশে প্রেস বিঙ্গপ্তিতে জানানো হয় রোববার সন্ধা রাতে যশোর শহরের সিভিল সার্জন অফিসের সামনে থেকে ২শ পিচ ইয়াবা সহ দুই মাদক ব্যাবসায়িকে আটক করা হয়। এঘটনায় কোতয়ালী থানায় এজাহার দায়ের করা হয়েছে।

যশোর পৌরসভায় নির্বাচিতদের গেজেট প্রকাশ

যশোর অফিস

পৌরসভা নির্বাচনে হায়দার গণি খান পলাশকে নবনির্বাচিত মেয়র ও অন্য ১২ জন ওয়ার্ড কাউন্সিলারের নাম উল্লেখ করে গেজেট প্রকাশিত হয়েছে। রবিবার বাংলাদেশ নির্বাচন কমিশন এ গেজেট প্রকাশ করে।

নির্বাচন কমিশন সচিবালের দেয়া ওই গেজেটে স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ৪৩ দ্রষ্টব্য উল্লেখ করা হয়েছে।

প্রকাশিত গেজেটের তালিকা অনুযায়ী নবনির্বাচিত মেয়রের পর ওয়ার্ড কাউন্সিলরা হলেন, এক নম্বর সংরক্ষিত ওয়ার্ডে আইরিন পারভিন, দু’ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে নাসিমা আক্তার জলি, তিন নম্বর সংরক্ষিত ওয়ার্ডে রোকেয়া পারভীন ডলি, এক নম্বর সাধারণ ওয়ার্ডে সাহিদুর রহমান, দু’ নম্বর ওয়ার্ডে শেখ রাশেদ আব্বাস রাজ, তিন নম্বর ওয়ার্ডে শেখ মোকছিমুল বারী অপু, চার নম্বর ওয়ার্ডে জাহিদ হোসেন, পাঁচ নম্বর ওয়ার্ডে রাজিবুল আলম, ছয় নম্বর ওয়ার্ডে আলমগীর কবির সুমন, সাত নম্বর ওয়ার্ডে শাহেদ হোসেন নয়ন, আট নম্বর ওয়ার্ডে প্রদীপ কুমার নাথ বাবলু এবং নয় নম্বর ওয়ার্ডে আসাদুজ্জামান।

নির্বাচনের রিটার্নিং অফিসার হুমায়ুন কবিরের বরাত দিয়ে এ গেজেট প্রকাশ করা হয়েছে।

যশোরে করোনায় আরো ৪১ জন আক্রান্ত লকডাউন উপেক্ষা করে রাস্তায় মানুষ

যশোর অফিস

সোমবার যশোরে আরো ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় রয়েছেন ৩৬ জন। এছাড়া, মণিরামপুরের দুইজন এবং চৌগাছা, শার্শা ও ঝিকরগাছায় একজন আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) জিনোম সেন্টারের ১৯৭ জনের নমুনা পরীক্ষা করে ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের বাড়ি লকডাউন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাদের তালিকা স্থানীয় প্রশাসনের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে।

এদিকে, আজ থেকে লকডাউন শুরু হলেও তেমন একটা তার বাস্তবায়ন যশোরে দেখা যাচ্ছে না। তবে লকডাউন বাস্তবায়নে যশোর পুলিশ শহরে অভিযান পরিচালনা করছে।

সোমবার সকাল থেকে শহরের প্রবেশপথ মণিহার, পালবাড়ি, ধর্মতলা, চাঁচড়া চেকপস্ট, উপশহর খাজুরা বাসস্ট্যান্ড, রেলস্টেশন, রেলগেটসহ বিভিন্ন স্পটে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। নির্দেশ অমান্য করে যেসব যানবাহন চলাচল করছে তা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন পুলিশ সদস্যরা। এরই মধ্যে রিকশা, ইজিবাইক, মোটরসাইকেলসহ কয়েকশ যানবাহন আটক করা হয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, লকডাউন অমান্য করে চলাচল করায় কয়েকশো রিকশা, ইজিবাইক ও মোটরসাইকেল আটক করা হয়েছে। কোনো মোটরসাইকেলের চালক হেলমেট না পরলে বা কারো মুখে কোনো মাস্ক না থাকলে তার বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে।

যশোরে নিখোঁজ গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার

যশোর অফিস

যশোরের মণিরামপুর থেকে দেবী টিকাদার (৩৭) নামে এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ এপ্রিল) দুপুর একটার দিকে উপজেলার কুচলিয়া গ্রামের একটি মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি মণিরামপুর উপজেলার কুচলিয়া গ্রামের পিযুষ কান্তি টিকাদারের স্ত্রী। গত শনিবার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন।

পুলিশ জানায়, বাড়ির পাশে মাছের ঘেরের পাড়ে মরদেহটি বিবস্ত্র অবস্থায় পড়ে ছিল। মরদেহের বুক, থুতনি এবং হাঁটুতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

পিযুষ টিকাদারের বাবা শ্রীকৃষ্ণ টিকাদার জানান, তার ছেলে পিযুষ পাশের অভয়নগর উপজেলার সুন্দলী বাজারে সবজি বিক্রি করেন। তাদের বাড়িটি ফাঁকা জায়গায়। শনিবার সন্ধ্যা সাতটার দিকে বৌমা (দেবী) পাশের গ্রামের এক ব্যক্তির বাড়িতে যাওয়ার কথা বলে বের হয়। এরপর আর বাড়িতে ফেরেনি। অনেক খোঁজ করেও তার কোনও সন্ধান মেলেনি। পরে সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের একটি মাছের ঘেরের পাড়ে বিবস্ত্র অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। তার শরীরের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি কোপের দাগ রয়েছে।

মণিরামপুর থানার ইনসপেক্টর শিকদার মতিয়ার রহমান বলেন, মরদেহের বুক, থুতনি এবং হাটুতে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যার কারণ উদঘাটন এবং হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি।

রামপালে নিবন্ধনধারীরা পাচ্ছেন না করোনা টিকা      

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

যথাযথ প্রক্রিয়া অনুসরন করে  করোনা টিকার জন্য নিবন্ধন করলেও চাহিদামত টিকা না থাকায় টিকা নিতে পারছেনা রামপাল উপজেলার মানুষ।

প্রথম ধাপে এ উপজেলায় বরাদ্দ পাওয়া টিকা শেষ হয়ে যাওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের একটি সুত্র জানিয়েছে। টিকা কবে আসবে তাও নিশ্চিত করে বলতে পারছেনা স্বাস্থ্য দপ্তর সংশ্লিষ্টরা।

অনলাইনের মাধ্যমে নিবন্ধন করে দেশব্যাপি করোনা টিকা দেওয়ার কার্যক্রম শুরু করে সরকার। চল্লিশোর্ধ সাধারন নাগরিক ও অগ্রাধিকার ভিত্তিতে ৪০ বছরের নীচে যে কোন বয়সের সম্মুখসারির করোনা যোদ্ধাদের টিকা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। ওই নির্দেশনা অনুযায়ী যথাযথ প্রক্রিয়া অনুসরন করে নিবন্ধন করলেও বরাদ্দ শেষ হয়ে যাওয়ায় টিকা নিতে পারছেনা রামপাল উপজেলাবাসি।

রামপাল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রর একটি দায়িত্বশীল সুত্র জানায়, প্রথম ধাপে এ উপজেলায়  দুই কিস্তিতে মোট ৪ হাজার ৯৯৯ ডোজ টিকা বরাদ্দ পাওয়া যায়। আর টিকার জন্য  নিবন্ধন করেন ৭ হাজার ৫০০জন। সুত্র জানায় প্রথম ধাপের ৩ হাজার ৯৯ ডোজ টিকা শেষ হওয়ার পার আরো এক ধাপে ৩০০ডোজ টিকা আসে। দুই দফায় মোট ৪ হাজার ৯৯৯ ডোজ টিকা আসে। উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারী থেকে রামপাল উপজেলায় টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়। এরপর থেকে লোকজন টিকার জন্য নিবন্ধন করলেও টিকা শেষ হয়ে যাওয়ায় নিবন্ধনকারীরা টিকা নিতে পারছেনা । টিকা নিতে নিবন্ধনকারীরা প্রায়ই উপজেলা  স্বাস্থ্য কেন্দ্রে ধর্না দিচ্ছেন। ভ্যাকসিন না থাকায় তারা খালি হাতে ফিরে আসছেন।

রামপাল উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল জানান, ভ্যাকসিন শেষ হয়ে যাওয়ার পর নুতন করে কাউকে টিকা দেওয়া সম্ভব হচ্ছেনা। তবে নিবন্ধন কার্যক্রম চালু রয়েছে। যারা নিবন্ধন করেছে ভ্যাকসিন হাতে পেলে দুই একদিনের মধ্যে  তাদের দ্রুত ভ্যাকসিন দেয়া হবে।

 খানজাহান আলী থানায় লকডাউনে ১ম দিনেই সরকারী নির্দেশনা উপেক্ষা : নিয়ন্ত্রনে খানজাহান আলী থানা পুলিশ

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

সারাদেশে করোনা সংক্রামণব্যাধি এবং মৃত্যুর উর্ধ্বগতি রুখতে জারী করা লকডাউনের সরকারী নির্দেশনার ১ম দিনে ৫ এপ্রিল সোমবার খানজাহান আলী থানা এলাকার ফুলবাড়ীগেট মহাসড়ক ও বাজার এলাকায় গণপরিবহন বাস ছাড়া সড়কে ছিল প্রাইভেটকার, মাইক্রোবাস, মাহেন্দ্র, ইজিবাইক, সিএনজি, মটারসাইকেলসহ সকল ধরনের যাববাহন। ফুলবাড়ীগেট বাজারের অধিকাংশ দোকানপাট ছিল খোলা। সড়ক এবং বাজার গুলোর দিকে তাকালে মনে হয়না লকডাউন চলছে। বেলা ১১টায় খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর কুমার বিশ্বাসের নেতৃত্বে থানার অফিসার এবং ফোর্সদের নিয়ে সড়কে যানচলাচলে দিক নির্দেশনা দেন এবং মাস্ক পরিধান করে,স্বাস্থবিধি মেনে সকলকে চলাচলের জন্য নির্দেশনা দেন। তাদের তৎপরতায় কিছুটা নিয়ন্ত্রনে আসে, পরবর্তীতে ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির সভাপতি বেগ লিয়াকত আলী কে সাথে নিয়ে ফুলবাড়ীগেট বাজার এলাকার শপিংমলগুলো বন্ধ করে দেন এবং নিত্য প্রয়োজনীয় দোকানপাট গুলো স্বাস্থবিধি মেনে কেনাবেচার জন্য নির্দেশনা দেন। সাথে সাথে সরকারী নির্দেশনা মোতাবেক বিকাল ৪ টার মধ্যে সকল দোকানপাট বন্ধ করার জন্য বলেন। ওসি প্রবীর কুমার বিশ্বাস আরোও বলেন করোনা সংক্রামণরোধে সরকারী নির্দেশনা মেনে লকডাউন চলাকালে করোনা ভাইরাসের সংক্রামণের হাত থেকে নিজেকে এবং পরিবারকে রক্ষাকরতে জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হতে নিষেধ করে বলেন , বিশেষ জরুরী হলে মাস্ক পরিধান করে প্রয়োজনীয় কাজ শেষে ঘরে ফিরে যাওয়ার অনুরোধ জানান।