খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ এক বিবৃতিতে বিএনপি নেতা কাজী মাহমুদ আলীকে মারপিট ও বাড়ি ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জ্ঞাপন করেছেন। সোমবার (৫ এপ্রিল) বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বর্তমান বিনাভোটে নির্বাচিত সরকারের পেটোয়াবাহিনী ছাত্রলীগ যুবলীগের কারনে বাড়িতেও এখন আর কেউ নিরাপদ নয়। সোমবার রাতে ছাত্রলীগ ও যুবলীগের যেসকল সন্ত্রাসীরা কাজী মাহমুদ আলীর বাড়িতে হামলা চালিয়ে তাকে মারপিট, পরিবারের সদস্যদের সাথে অশোভন আচারণ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে অবিলম্বে তাদের গ্রেফতারের দাবী জানিয়েছেন পুলিশ প্রশাসনের প্রতি। নেতৃবৃন্দ বিবৃতিতে আরো বলেন, ওই সকল সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে পরবর্তিতে যেকোন পরিস্থিতির জন্য পুলিশ প্রশাসনই দায়ি থাকবেন।
বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।
-খবর বিজ্ঞপ্তি








































