Home আঞ্চলিক মাস্ক না পরায় আট পথচারীকে জরিমানা

মাস্ক না পরায় আট পথচারীকে জরিমানা

15

যশোরের মণিরামপুরে সরকারি আদেশ অমান্য করে মাস্ক ছাড়া বাইরে বের হওয়ায় আট পথচারীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৪ এপ্রিল) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) পলাশ দেবনাথ পৌরশহরের তিনটি স্থানে অভিযান চালিয়ে একহাজার টাকা জরিমানা আদায় করেছেন। মাস্ক ব্যবহারে জনসচেতনতা বাড়াতে আদালতের এই অভিযান চলে।

ভ্রাম্যমাণ আদালতের বেঞ্জ সহকারী ফাহিম আল মোমিন বলেন, মাস্ক বিহীন বাইরে বের হওয়াদের বিরুদ্ধে রোববার বিকেলে পৌরশহরের মোহনপুর বটতলামোড়, রাজগঞ্জ মোড় ও মোড়সংলগ্ন ব্রিজের পাশে অভিযান চলে। এসময় সরকারি আদেশ অমান্যকারী মাস্কবিহীন আট পথচারীকে একশ‘ বা দুইশ‘ করে মোট এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই সহকারী। 

– মণিরামপুর (যশোর) প্রতিনিধি :