Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

16

খুলনায় স্বাধীনতা পদকপ্রাপ্ত সংগীতজ্ঞ কালীপদ দাসের মৃত্যুতে নির্মূল কমিটির শোক

খবর বিজ্ঞপ্তি

সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পদকপ্রাপ্ত সংগীতজ্ঞ কালীপদ দাস (৮৬) আর নেই। গতকাল বৃহস্পতিবার দুপুরে খুলনা মহানগরীর বাইতিপাড়াস্থ নিজ বাড়িতে তিনি পরলোক গমন করেন। বিকালে নগরীর শহিদ হাদিস পার্কে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গার্ড অব অনার দেয়া হয় ৭১’র বীর সংগীত যোদ্ধাকে। সেখানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শবদেহে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। সংগীতজ্ঞ কালীপদ দাস  মৃত্যুকালে স্ত্রী, কানাডা প্রবাসী এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সন্ধ্যায় নগরীর রূপসা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। এদিকে, সংগীতজ্ঞ কালীপদ দাসের মৃত্যুতে খুলনার সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সংগীতজ্ঞ কালীপদ দাসের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম ও সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেন। বিবৃতিদাতারা শোক সন্তাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। অনুরূপ বিবৃতি দিয়েছেন গুণীজন স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা ডাঃ শেখ বাহারুল আলম, সভাপতি এ্যাডঃ শামীমা সুলতানা শীলূ,সহ-সভাপতি গোপী কিষাণ মুগ্ধঢ়া সাধারন সম্পাদক মহেন্দ্রনাথ সেন সহ-সাধারণ সম্পাদক রিপন বিশ্বাস, কোষাধ্যক্ষ বিধান চন্দ্র রায় সদস্য সেলিমবুলবুল ও ইয়াসীন আরাফাত রুমী।

যশোরের চাঁচড়া ইউনিয়নে কাজী নাবিল ও নীরার পক্ষে কম্বল বিতরণ

যশোর অফিস

যশোরের চাঁচড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভা শেষে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরার পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার শাড়াতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করে ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন।

বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সেতারা খাতুন, চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার ওয়াজেদ আলী মোড়ল, চাঁচড়া ইউনিয়নে নৌকা প্রতিক প্রত্যাশী আনোয়ারুল করীম আনু, সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মাজহারুল ইসলাম মাজহার ও যুগ্ম-আহবায়ক শহীদুজ্জামান শহীদ।

১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি টিপু সুলতানের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের আহবায়ক সাজ্জাদ হোসেন বাবুর সঞ্চলনায় বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য নিবাস দাস, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন সরদার ও ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিবাকর বকসী।

এ সময় শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে প্রধান অতিথি আলীমুজ্জামান মিলন কম্বল বিতরণ করেন। তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীদের আনোয়ারুল করীম আনুর পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

যশোর সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দকে চাঁদের হাটের সংবর্ধনা

যশোর অফিস

যশোর সাংবাদিক ইউনিয়ন জেইউজের নব নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা দিয়েছে চাঁদের হাট। বৃহস্পতিবার বিকেল সাড়ে চার টায়  সংগঠন কার্যালয়ে এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। কয়েক পর্বের অনুষ্ঠান মালার মধ্যে ছিলো সংবর্ধনা, সংক্ষিপ্ত আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোক উৎসব।

‘আমরা সুন্দর হবো’ এ আহবানে সমগ্র অনুষ্ঠান পরিচালিত হয়। সংগঠনের উপদেষ্টা বিনয় কৃষ্ণ মল্লিকের সভাপতিত্বে সংবর্ধনা ও আলোচনা পর্বে অতিথি ছিসেবে বক্তৃতা করেন সংবাদ পত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দৌলা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও চাঁদের হাটের উপদেষ্টা মোবাশ্বের হোসেন বাবু। স্বাগত বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব সরদার অপু। হাবিবুর রহমান মিলনের সঞ্চালনায় সংবর্ধনা পর্বে জেইউজের নব নির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দ তাদের অভিব্যক্তি প্রকাশ করেন। পরে সুমনা হেমব্রমের সঞ্চালনায় সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সন্ধ্যায় ভালোর আলোয় সকল আঁধার দূর করার প্রত্যয়ে চাঁদের হাটের চাঁদমনি বন্ধু, সদস্য ও নেতৃবন্দসহ জেইউজের নেতৃবৃন্দ ফানুস উড়ান।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তৃতায় বলেন, সাংবাদিকদের কাজ সবসময় স্বচ্ছ, ইতিবাচক, গণমুখী ও দায়িত্বশীল হবে- এটাই প্রত্যাশিত। মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনাকে দৃঢ়তার সঙ্গে ধারণ এবং লালন করে জেইউজের নতুন কমিটি সাংবাদিক তথা গণমানুষের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাবে বলে আশা প্রকাশ করেন তারা।

যশোরের ইছালী ও নরেন্দ্রপুর ইউনিয়নে কম্বল বিতরণ

যশোর অফিস

যশোর সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে ইছালী ও নরেন্দ্রপুর ইউনিয়নে চার শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ইছালী ইউনিয়নে দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল প্রধান অতিথি হিসেবে এসব কম্বল বিতরণ করেন। এ সময় সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মৃদুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগনেতা আফজাল হোসেনের সভাপতিত্বে ও যুবলীগনেতা মারুফ হোসেন সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, প্রফেসর রফিকুল ইসলাম, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আওয়ামী লীগ কর্মী আজাহার আলী মোল্লা, শফিকুল ইসলাম, মশিউর রহমান টিটো, ইউপি সংরক্ষিত মহিলা সদস্য শহরবানু, যশোর জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আহসানুল করিম রহমান, শহর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক তছিকুর রহমান রাসেল, শহর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রেজওয়ান হোসেন মিথুন, যুবলীগনেতা বিল্লাল, সদর উপজেলা ছাত্রলীগের সদস্য রুহুল কুদ্দুস, শহর ছাত্রলীগের সদস্য শামীম আহমেদ প্রমুখ।

এর আগে, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নরেন্দ্রপুর ইউনিয়নে আরো দুই শতাধিক কম্বল বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজু আহমেদ, শ্রী শুধান্ন কুমার, বিএম সোহেল, সোহাগ গাজী, তন্ময়, জয়, পিন্টু প্রমুখ।

জানুয়ারি মাসেই যশোরের প্রায় ৩ লাখ মানুষ পাচ্ছেন করোনার টিকা

যশোর অফিস

জানুয়ারির শেষ সপ্তাহে যশোর জেলার ২ লাখ ৮৭ হাজার ৬৮৬ জন পাচ্ছেন করোনা টিকা। যদিও এ জেলায় বর্তমানে ৩০ লক্ষ মানুষ বসবাস করছে। এর মধ্যে সর্বোচ্চ ঝুঁকিতে থাকা সম্মুখ সারির মানুষরাই আগে টিকা পাবেন, তবে বাকী জনগোষ্ঠী কিভাবে এবং কবে নাগাদ টিকার আওতায় আসবে সে ব্যাপারে ঠিক করে কিছু বলতে পারেনি সিভিল সার্জন।

যশোরের সিভিল সার্জন আবু শাহিন বলেন, আমরা ইতমধ্যে টিকা সংরক্ষনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। একই সাথে টিকা প্রদানের প্রস্তুতিও সম্পন্ন করেছি। তিনি বলেন, কোভিড-১৯ সংক্রমণের সর্বোচ্চ ঝুঁকিতে থাকা সম্মুখ সারির স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা-কর্মজীবী, সাংবাদিক ও গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, জরুরি সেবায় নিয়োজিত কর্মী, ধর্মীয় প্রতিনিধি, বন্দরগুলোতে দায়িত্বরত কর্মী, অন্তোষ্টিক্রিয়ার সঙ্গে জড়িত কর্মী, ব্যাংককর্মী, স্বল্প বা রোগ প্রতিরোধ ক্ষমতাহীন জনগোষ্ঠী, রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত স্বাস্থ্যকর্মী, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যারা কোভিডের সঙ্গে সম্পৃক্ত, শ্রমঘন প্রতিষ্ঠানের কর্মী (গার্মেন্ট), পরিবহন শ্রমিক, শ্রমঘন হাটবাজার-ব্যবসা প্রতিষ্ঠানের কর্মী, এতিমখানা এবং বিদেশগামী ও বিদেশফেরত সব ব্যক্তিবগরা প্রথম ধাপের টিকা পাবেন। এর পর পর্যায়ক্রমে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, আগামী ১৮ ও ১৯ জানুয়ারি দুদিন ভ্যাকসিন দেয়ার বিষয়ে জেলাপর্যায়ের কর্মকর্তাদের (ডেপুটি সিভিল সার্জন, ইউএইচএফপিও) প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। জেলা ও উপজেলাপর্যায়ের প্রশিক্ষকদের প্রশিক্ষণ হবে ২০-২৪ জানুয়ারি এবং টিকাদান কর্মীদের প্রশিক্ষণ চলবে ২৩-২৬ জানুয়ারি। বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবকদের ওরিয়েনটেশন হবে ২৬ ও ২৭ জানুয়ারি।

উল্লেখ্য স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন প্ল্যানে দেখা গেছে, ঢাকা বিভাগে টিকা দেয়া হবে ৪৯ লাখ ৩৮ হাজার ৫৪৫ জনকে। চট্টগ্রাম বিভাগে দেয়া হবে ২৯ লাখ ৫৯ হাজার ৮৩৩ জনকে, রাজশাহী বিভাগে ১৯ লাখ ২৪ হাজার ৯২২ জনকে, রংপুর বিভাগে ১৬ লাখ ৪৪ হাজার ৫৯ জনকে, খুলনা বিভাগে দেয়া হবে ১৬ লাখ ৩৩ হাজার ৬৪৬ জনকে, সিলেট বিভাগে দেয়া হবে ১০ লাখ ৩২ হাজার জনকে এবং বরিশাল বিভাগে আট লাখ ৬৬ হাজার ৯৯৪ জনকে টিকা দেয়া হবে। তিন রাউন্ডে এ জনগোষ্ঠী টিকা পাবেন।

যশোরে ফেন্সিডিলসহ দুই মাদক বিক্রেতা আটক

যশোর অফিস

যশোর জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশের পৃৃৃৃথক দুটি বিশেষ অভিযানে ৮৯বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার গভীর রাতে চৌগাছা উপজেলা থেকে ২৪ বোতল ফেন্সিডিলসহ জিন্নাত আলী (৪৭), ও বৃৃৃৃহস্পতিবার ভোরে  বেনাপোল এলাকা থেকে ৬৫বোতল ফেন্সিডিলসহ বকুল (৪০)কে আটক করা হয়৷ মাদক উদ্ধারে চৌগাছা থানায় ও বেনাপোল থানায় পৃথক দুটি মাদক মামলা হয়েছে৷ জেলা গোয়েন্দা পুলিশ ডিবির প্রেসবিঙ্গপ্তিতে এদুটি তথ্য জানানো হয়েছে। আটক আসামীরা হলেন চৌগাছা উপজেলার ফুলসারা গ্রামের জাহেদের ছেলে জিন্নাত আলী ও বেনাপোল থানা এলাকার মহিষাডাঙ্গা (মাঝের পাড়া) গ্রামের মুক্তার আলীর ছেলে বকুল। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, যশোর জেলা পুলিশ সুপার আশরাফ হোসেনের নির্দেশ ক্রমে বুধবার রাতে চৌগাছা উপজেলার ফুলসারা গ্রামের সাগরের আখক্ষেত সংলগ্ন যশোর চৌগাছা মহাসড়কে অবস্থিত ব্রিজের উপর হইতে আসামী জিন্নাত আলী ও বৃহস্পতিবার ভোরে বেনাপোল পোর্ট থানা এলাকার বড় আচড়া গ্রাম থেকে বকুলকে গ্রেফতার করা হয়।

যশোরে ট্রাক হেলপারের বিরুদ্ধে ডিজেল চুরির অভিযোগে মামলা গ্রেফতার-২

যশোর অফিস

ট্রাকের মধ্যে থেকে দুইশো লিটার ডিজেল চুরি করে বিক্রি করার অভিযোগে  হেলপার ও তেল বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হচ্ছে, যশোর সদর শহরের বকচর মাঠপাড়ার  আব্দুল কাদের এর ছেলে নাজমুল হাসান ও রামনগর বিহারী কলোনী ক্যাম্পের কামরুদ্দিনের ছেলে কোরবান। এ ঘটনায় ট্রাকের মালিক বাদি হয়ে বুধবার দিবাগত গভীর রাতে ট্রাকের হেলপার ও তেল বিক্রেতা কোরবানকে গ্রেফতার করা হয়েছে।

যশোরের মণিরামপুর উপজেলার ঠুটে কালামপুর গ্রামের মৃত কোলিম ব্যাপারীর ছেলে মাহবুবুর রহমান বাদি হয়ে মামলায় বলেছেন, তিনি ট্রাক মালিক ও চালক। নাজমুল হাসান তার ট্রাকের হেলপার হিসেবে চাকুরী করে। গত ১২ জানুয়ারী বেলা ২ টায় নওয়াপাড়া হতে সিমেন্ট লোড দিয়ে মাহবুবুর রহমান মণিরামপুর বাজারের গরু হাটের মসজিদের পাশের্^ হেলপার নাজমুল হাসানের কাছে গাড়ীর চাবি দিয়ে তাকে গাড়ী দেখাশুনার দায়িত্ব বুঝিয়ে দিয়ে নিজ বাড়িতে চলে যায়। পরের দিন ১৩ জানুয়ারী ভোর সোয়া ৫ টায় পুনরায় গাড়ীর কাছে আসেন ও আনলোড করেন তিনি। পরবর্তী ট্রিফের জন্য নওয়াপাড়া যাওয়ার জন্য গাড়ী চালু করতে যায়। গাড়ী চালু হয় না। ট্রাকের তেলের ট্যাংকী চেক করে দেখেন ট্যাংকীতে কোন তেল নেই। হেলপার নাজমুল হাসানের কাছে জিজ্ঞাসাবাদে সে জানায় ১২ জানুয়ারী রাতে মালিকের অনুপস্থিতিতে নিজে চালিয়ে গাড়ীটি রামনগর বিহারী কলোনী ক্যাম্পের মোড়ে এসে কোরবান আলীর কাছে তেলের ট্যাংকী হতে ২শ’ লিটার তেল বিক্রি করে। যার আনুমানিক মূল্য ১৩ হাজার টাকা। ১৩ জানুয়ারী বেলা ৩ টায় নাজমুল হাসানকে নিয়ে কোরবান আলীর দোকানের এসে উক্ত তেল বিক্রয়ের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে ১২ হাজার টাকার বিনিময়ে উক্ত তেল ক্রয় করেছেন। কোরবান  একজন চোরাই তেল ক্রয় বিক্রয়কারী। পরে কোতয়ালি মডেল থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে উক্ত দুই চোরকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

বটিয়াঘাটায় সড়ক দুর্ঘটনা

বটিয়াঘাটা প্রতিনিধি

বটিয়াঘাটা উপজেলার খুলনা-চালনা মহাসড়কের ওভার ব্রীজ বালুর মাঠ সংলগ্ন বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সামনে একটি যাত্রীবাহী বাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে চারজন যাত্রী গুরুত্বর আহত হয়ে মুমূর্ষু অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সকাল নয়টার দিকে। পুলিশ প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনার গল্লামারী থেকে চালনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ঢাকা মেট্রো জ-১১-১৭২২ শাওন সোহান এক্সক্লুসিভ নামের একটি যাত্রীবাহী বাস উপজেলার শৈলমারী ব্রীজ সংলগ্ন বালুরমাঠ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেঁড়ে আসা জনৈক রাসেল ফকিরের যাত্রীবাহী ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় ইজিবাইকে থাকা অসুস্থ্য রুগী অমলেন্দু পাল (৫৫) ও তাঁর স্ত্রী উষা বিশ্বাস (৪৫) এবং তাঁর পুত্র অনুপম মন্ডল (৩৫) সহ ইজিবাইক চালক ইজিবাইক চালক রাসেল ফকির (৪০) গুরুত্বর আহত হয়। অমলেন্দু পালের স্ত্রী উষা রানী এবং পুত্র অনুপম মন্ডলকে খুমেক হাসপাতালে ভর্তি করে। ভর্তির পর অমলেন্দু বিশ্বাসের অবস্থার অবনতি ঘটলে তাঁকো উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের অবস্থা সংকাটাপন্ন বলে জানা গেছে। তবে ঘাতক বাস মালিক ও ড্রাইভার পঞ্চানন মন্ডল এবং ড্রাইভার পালিয়ে যেতে সক্ষম হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি। পুলিশ ঘাতক বাসটিকে আটক করতে সক্ষম হয়েছে এবং দুর্ঘটনায় বিদ্ধস্থ ইজিবাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির বিষয়ভিত্তিক আলোচনা

খবর বিজ্ঞপ্তি

উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবর্ষ উপলক্ষে নির্বাচিত প্রবন্ধের উপর বিষয়ভিত্তিক আলোচনার দ্বিতীয় পর্যায়ের ২য়-পর্ব গতকাল বৃহস্পতিবার লাইব্রেরির নিজস্ব মিলনায়তনে সন্ধে ছ’টায় অনুষ্ঠিত হয়। এ পর্বের বিষয় ছিল “বঙ্গবন্ধুর আদর্শিক চেতনায় মুজিবনগর সরকারের মুক্তিযুদ্ধ পরিচালনা” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি বি.এল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শরীফ আতিক-উজ-জামান। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মোহাম্মদ ফায়েক উজ্জামান এ বিষয়ের উপর বিশদ আলোচনা করেন। অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন অধ্যাপক শংকর মল্লিক।

মোড়েলগঞ্জে ধান কাটা নিয়ে যুবলীগ নেতার বাঁধা প্রতিবাদে বিক্ষোভ মিছিল মানববন্ধন

এম.পলাশ শরীফ, স্টাফ রিপোর্টার

বাগেরহাটের মোড়েলগঞ্জে ইউনিয়ন যুবলীগ নেতা বাবু ফরাজী ফসলী জমির ধান কাটতে বাঁধা প্রদান। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে উপজেলা চত্বরে বিক্ষোভ মিছিল শেষে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। মানববন্ধনে অংশগ্রহনকারীরা একই দিনে বিষয়টি স্থানীয় এমপি এ্যাড.আমিরুল আলম মিলনকে অবহিত করেন।

জানা গেছে, উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের ছোটবাদুরা গ্রামে বাক প্রতিবন্ধী আলী হোসেন মৃধার সাথে জমি জমা নিয়ে দীর্ঘ ১০-১৫ বছর ধরে একই গ্রামের প্রতিবেশী মৃত.আবুবকর ফরাজীর ছেলে হিরু ফরাজীর সাথে ১ একর ৫৬ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছে। ঘটনার দিন গত সোমবার আলী হোসেন মৃধার ছেলে সাইফুল মৃধা সহ পরিবারের লোকজন সকালে রোপনকৃত জমির ধান কাটতে যায়।

এ সময় হিরু ফরাজীর পুত্র ৬নং ওয়ার্ড যুবলীগ সভাপতি বাবু ফরাজীর নেতৃত্বে সশস্ত্ররা তাদের উপর হামলা ও কুপিয়ে প্রতিবন্ধী আলী হোসেন মৃধার স্ত্রী বকুল বেগম (৪০), পুত্র সাইফুল (৩০), সাব্বির (২৫) ও চাচাতো ভাই মোশারেফ হোসেন(৫০) গুরুত্বর জখম করে।

এ ঘটনায় বকুল বেগম বাদি হয়ে বাবু ফরাজী সহ ৫ জন ও অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামী করে মামলা দায়ের করেন। প্রতিপক্ষরা তাদের বিরুদ্ধে পৃথক পাল্টা মামলা দায়ের করেছে। এদিকে এলাকাবাসি ও ভূক্তভোগীর পরিবার সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উন্মোচন করার দাবী জানিয়ে প্রশাসেনর উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এ সর্ম্পকে উপজেলা যুবলীগের আহ্বায়ক মোজাম্মেল হক মোজাম বলেন, বাবু ফরাজী ওই ওয়ার্ডের যুবলীগের সভাপতি নয়। তবে সে যুবলীগের একজন কর্মী। এ বিষয়ে বাবু ফরাজী সংশ্লিষ্ট ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নিজেকে দাবি করেন।

তালায় এলজিইডি’র উপজেলা প্রকৌশলী’র বিদায় শ্রদ্ধার্ঘ অনুষ্ঠিত হয়েছে

ইলিয়াস হোসেন, তালা

সাতক্ষীরার তালায় এলজিইডি’র উপজেলা প্রকৌশলী অবদুল মজীদ মোল্যার অবসর জনীত বিদায় শ্রদ্ধার্ঘ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে তালা উপজেলা পরিষদের হল রুমে এ শ্রদ্ধার্ঘ অনুষ্ঠান অনুষ্টিত হয়।

এসময় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন এলজিইডি’র খুলনা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রতন কুমার দে। বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন এলজিইডি’র সাতক্ষীরা জেলা নির্বাহী প্রকৌশলী নরায়ন চন্দ্র সরকার, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার তারিফ-উল-হাসান, সাতক্ষীরা এজিইডি’র সহরকরী প্রকৌশলী ইয়াকুব আলী, উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার, সার্ভেয়ার রফিকুল ইসলাম। তালা উপজেলা ঠিকাদার কল্যান সমীতির সভাপতি কল্যান বসু, ঠিকাদার আব্দুল জব্বার, আনোয়র হোসেন আনু, তপন চক্রবর্তী, এশিয়ান টিভি’র তালা প্রতিনিধি ইলিয়াস হোসেন, মামুন রেজা প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথী ও ঠিকাদার কল্যান সমীতিরি পক্ষ থেকে স্থানীয় ঠিকাদাররা বিদায়ী এলজিইডি’র উপজেলা প্রকৌশলী আব্দুল মজীদ মোল্লার হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন।

মাদক ব্যবসায়ীদের হামলায় নিহত সোর্স শফিককে ফুলতলায় দাফন সম্পন্ন: জাপার নিন্দা

ফুলতলা প্রতিনিধি

খুললার লবণচরায় গোয়েন্দা পুলিশের অভিযান কালে মাদক ব্যবসায়ীদের হামলায় নিহত কথিত পুলিশের সোর্স ও ফুলতলার উত্তর আলকা গ্রামের মৃতঃ গফুর বিশ্বাসের পুত্র শফিকুল ইসলাম (৩৫) এর লাশের ময়না তদন্ত শেষে বুধবার সন্ধ্যায় ফুলতলা উপজেলা সরকারি গোরস্থানে দাফন সম্পন্ন হয়। এ দিকে সোর্স শফিকুল ইসলাম হত্যা ঘটনায় গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে খুলনার লবণচরা থানায় হত্যা মামলা এবং সরকারি কাজে বাধা দান করায় পৃথক দুটি মামলা হয়েছে। এদিকে নিহত সোর্স শফিকুল ইসলামকে দলীয় কর্মী দাবি করে তাকে হত্যা ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও অবিলম্বে হত্যাকান্ডে জড়িতদের আটকের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতীয় পার্টির ফুলতলা উপজেলা শাখার নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন ফুলতলা উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন জাপা সভাপতি সাঈদ আলম মোড়ল, সাধারণ সম্পাদক আঃ আজিজ, হাফিজ বিশ্বাস,বাবুল মল্লিক, ওবেদ আলী, আনোয়ার হোসেন, আমিনুল ইসলাম, আসলাম হোসেন, রইচ মল্লিক, জালাল মৃধা, রফিক হোসেন, সালাউদ্দিন শেখ প্রমুখ।  

বিএমএ সালামকে জেলা কমিটির সহসভাপতি মনোনীত করায় অভিনন্দন

ফুলতলা প্রতিনিধি

খুলনা জেলা আওয়ামীলীগের সহসভাপতি বিএমএ সালাম পুনরায় জেলা কমিটির সহসভাপতি মনোনীত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন ফুলতলা উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন মোঃ আসলাম খান, হাজী আশরাফ, রবিন বসু, কামরুজ্জামান নান্নু, ইকতিয়ার উদ্দিন সুমন, অনুপ কুমার বিশ্বাস, মাকিদ আজাদ, আশরাফুল আলম মোড়ল, অপু বিশ্বাস, বাঁধন মিরাজুল, তারিন আহমেদ, ফয়সাল সরদার, রমজান আলী, রকিবুল ইসলাম লিপু প্রমুখ।

কর্মজগতে লিঙ্গ ভিত্তিক সহিংসতা এবং নির্যাতন নিরসনে আইএলও কনভেনশন ১৯০ বিষয়ে পরামর্শ সভা

খবর বিজ্ঞপ্তি

কর্মজগতে লিঙ্গ ভিত্তিক সহিংসতা এবং নির্যাতন ও নির্যাতন নিরসনে আইএলও কনভেনশন ১৯০ বিষয়ে পরামর্শ সভা কেয়ার বাংলাদেশ এর সহযোগিতায় বিলস আয়োজিত স্কপ ভুক্ত শ্রমিক ফেডারেশন নেতাদের নিয়ে স্কপ খুলনার প্রধান সমন্বয়কারী খালিদ হোসেনের সভাপতিত্বে স্কপ নেতা মুজিবর রহমানের পরিচালনায় গতকাল সকাল ১০টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন বিলসের পরিচালক কোহিনুর মাহমুদ, সিনিয়র প্রোগ্রাম অফিসার মনিরুল কবির, স্কপের যুগ্ম সমন্বয়কারী রনজিত কুমাার ঘোষ,স্কপ নেতা এইচ এম শাহাদাৎ হোসেন, দেলোয়ার হোসেন দিলু, জনার্দন দত্ত নান্টু, ফারজানা ইসলাম উর্মি, চান মিয়া, মোসাম্মদ ডলি, ফারুকুল ইসলাম, নজরুল ইসলাম, পীর আলী, চৌধুরি হাবিবুর রহমান প্রমূখ। সভায় বক্তারা বলেন, কর্মক্ষেত্রে শ্রমজীবী নারী-পুরুষের প্রতি হয়রানি এবং নির্যাতন প্রতিদিনকার ঘটনা। তবে নারীর ক্ষেত্রে এটা আরো তীব্রতর। কর্মক্ষেত্রে সহিংসতা এবং হয়রানি শ্রমিককে আরো বেশী নাজুক করে ফেলে। বিশেষ করে যাদের সঙ্গবদ্ধ হওয়ার ও যৌথ দরকাষাকষির সুযোগ কম যেখানে শোভন কর্ম পরিবেশ নেই এবং যেখানে শ্রমিকরা মজুরি কম কিংবা ন্যায় বিচার প্রাপ্তির সুযোগ থেকে শ্রমিকরা বঞ্চিত। তবে এ সমস্যা শুধু বাংলাদেশে নয়, বরং এ সমস্যা আর্ন্তজাতিকভাবে পরিলক্ষিত। এই সহিংসতায় শুধু শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হয় তা নয়, এক্ষেত্রে উৎপাদনশীলতা হ্রাস পায়। আইএলও কনভেনশন-১৯০এর রিকমন্ডেশন ২০০ কে আইনী সুরক্ষা হিসেবে ব্যবহারের মধ্য দিয়ে কর্মক্ষেত্রে লিঙ্গ ভিত্তিক সহিংসতা ও হয়রানী নিরসন হবে।

বর্তমান সরকার ক্ষুত্র শিল্প উদ্যোগতাদের সর্বাধিক গুরুত্ব দিয়েছেন: নারায়ণ চন্দ্র এমপি

ডুমুরিয়া প্রতিনিধি

খুলনা-৫ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, “বর্তমান সরকার ক্ষুত্র শিল্প উদ্যোগতাদের সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। যে কারনে এ সরকারের আমলে গ্রাম-গঞ্জে ছোট ছোট শিল্প-কলকারখানা গড়ে উঠছে। ফলে একদিকে সরকার যেমন রাজস্ব পাচ্ছে ক্ষুদ্র শিল্প উদ্যোগতারা অধিক মুনাফা পাচ্ছেন।” তাছাড়া অনেকের কর্মসংস্থান হচ্ছে।  তিনি গতকাল বৃহস্পতিবার সকালে ডুমুরিয়া বড় বাজারে হাবিবুর খানের মালিকানাধীন হাসি অটো রাইচ মিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ধান চাল ব্যবসায়ী নেতা আতিয়ার রহমান বিশ্বাসের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম, ডুমুরিয়া কেন্দ্রীয় কালীবাড়ি কমিটির সাধারণ সম্পাদক শিল্পপতি নির্মল বৈরাগী, বড় বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি খান নজরুল ইসলাম, আছফার হোসেন জোয়াদ্দার, খান আনিছুজ্জামান, আমিনুর রহমান, আইয়ুব খান, জাকির হুসাইন, রবিউল ইসলাম আন্টু, মোল্লা জাকির হোসেন, সরদার আব্দুল হামিদ, গফ্ফার গাজী, জাহাঙ্গীর সরদার, শিমু আক্তার, ছালাম শেখ, রবিন্দ্রনাথ কুন্ডু, লিটু শেখ, আরিফ মোল্লা, কাবিল বিশ্বাস, লাবু শেখ, নওশের সরদার, রতন কুন্ডু, মাষ্টার সৈয়দ সোলায়মান, খান আবুল বাসার, কাজী ফাহাদ, মোহন খান, সমশের খান, জুলফিকার আলী ভূট্টো প্রমখ।

ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ

ডুমুরিয়া প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম দিনব্যাপী নানা কর্মসূচী অব্যাহত রেখেছেন। সকাল ১১ টায় ডুমুরিয়া বড় বাজারে হাসি অটো রাইচ মিলের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। সন্ধ্যায় সড়ক দূর্ঘটনায় গুরুত্ব আহত ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগৈর সহ-সভাপতি সরদার আবু সাঈদকে দেখতে তার বাড়িতে যান। তিনি এ সময়ে তার চিকিৎসার খোজঁ খবর নেন। বিকেলে ডুমুরিয়া বাজারের কালীবাড়ি মোড়ে ও কাউন্সিল সড়কে সকল শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। রাতে মির্জাপুর, সাজিয়াড়া ও আরাজি ডুমুরিয়া গ্রামে পৌষ সংক্রান্তিতে পিঠা উৎসবে একাধিক বাড়িতে অংশ নেন। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওশের সরদার, জাহাঙ্গীর মোড়ল, পলাশ দাস, প্রদীপ মন্ডল, আশিষ বৈরাগী,হারুনুর রশীদ বাবু, মোজাম্মেল হক মোহন, বাধন মন্ডল প্রমুখ।

ডুমুরিয়ায় প্রতিপক্ষের হামলায় গৃহবধূ আহত

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় প্রতিপক্ষের হামলায় চায়না বেগম (২৭) নামের এক গৃহবধু আহত হয়েছে।গত বুধবার বিকেলে উপজেলার আন্দুলিয়া আকুঞ্জি পল্লীতে এ ঘটনা ঘটে।আহত গৃহবধূ ডুমুরিয়া হাসপাতালে চিকৎসাধীন রয়েছে।এ ঘটনায় আহত’র স্বামী শাহিন আকুঞ্জি বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগ ও আহত’র পরিবার সূত্রে জানা যায়,উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের আন্দুলিয়া এলাকার শাহিন আকুঞ্জির সাথে একই এলাকার প্রতিপক্ষ রবিউল গাজীর জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছে।তারই জের ধরে ঘটনার দিন বিকেলে রবিউল গাজী,শরিফুল গাজীসহ ৪/৫জন দা,লাঠিসোটা নিয়ে গৃহবধূ চায়না বেগমের উপর হামলা চালায়।এসময় গৃহবধূ গুরুতর আহত হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।ঘটনা প্রসঙ্গে ওসি মোঃ ওবাইদুর রহমান বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ডুমুরিয়ায় মাছ চুরি করতে গিয়ে চোর শ্রীঘরে

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় মৎস্য ঘেরে মাছ চুরি করতে গিয়ে হাতে-নাতে ধরা খেয়েছে কারিমুল শেখ (৩০) নামের এক যুবক।্এ ঘটনায় ঘের মালিক সদাশীষ মন্ডল বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।পুলিশ সূত্রে জানা যায়,উপজেলার সাহস ইউনিয়নের দিঘলিয়া এলাকার ছোটবন্দ বিলে সদাশীষ মন্ডলের নিজস্ব মৎস্য ঘেরে গলদা,বাগদাসহ সাদামাছ চাষ করে আসছে।গত বৃহস্পতিবার ভোর রাতে ওই মৎস্য ঘেরে মাছ চুরির ্উদ্দেশ্যে সেনপাড়া এলাকার মৃত সিদ্দিক শেখের ছেলে কারিমুল ঘেরে প্রবেশ করে মাছ ধরতে থাকে।এসময় ঘের মালিক টের পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।এ প্রসঙ্গে ওসি মোঃ ওবাইদুর রহমান বলেন,এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আসামী জেল-হাজতে প্রেরন করা হয়েছে।

খানজাহান আলী থানা যুবদল নেতা লাভলু’র মাগফেরাত কামনায় থানা যুবদলের উদ্যোগে দোয়া ও স্মরণ সভা

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

খানজাহান আলী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম লাভলু’র মাগফেরাত কামনায় খানজাহান আলী থানা যুবদলের উদ্যোগে গতকাল বিকাল ৪ টায় ফুলবাড়ীগেট বিএনপি কার্যালয় এক দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।  স্মরণ সভায় সভাপতিত্ব করেন থানা যুবদল নেতা মোল্যা সোলায়মান হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপি’র সহ- সভাপতি শেখ ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন মহানগর যুবদলের সাবেক আহবায়ক শাহিনুল ইসলাম পাখি, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম- সম্পাদক শফিকুল ইসলাম হোসেন । বক্তৃতা করেন, আনামুল হাসান ডায়মন্ড, শেখ আলমগীর হোসেন, আব্দুর রব মুন্সি, আব্দুল আজিজ সুমন, মেহেদী, মেহেদী মাসুদ সেন্টু, মোঃ আসাদুল ইসলাম, মোল্যা সোহেল, এসএম জসিম, মোঃ সুমন, ডেবিট, খয়বার শেখ, ফকরুল ইসলাম, গোলজার শেখ, তৈয়েবুর রহমান, ইমদাদুল হক, আনোয়ার হোসেন, আব্দুল হাই রুমি, মোল্যা সোহরাব হোসেন, সাহাদাত হোসেন সাজু, আব্দুল ওহাব, আজিজুর রহমান, শেখ সেলিম, মোল্যা শরিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ আকবর হোসেন।

সাংবাদিক তারেকের ফুফুর ইন্তেকাল

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

দৈনিক প্রবাহ পত্রিকার আটরা গিলাতলা প্রতিনিধি ও খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সাংগঠনিক সম্পাদক। সাংবাদিক সাইফুল্লাহ তারেক এর ফুফু ও বি-বাড়িয়া জেলার বুধল ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম হায়দার আলীর কন্যা জয়নব বেগম (৮০) বুধবার রাত পৌনে ১২ টায় বি-বাড়িয়া জেলার বুধল ইউনিয়নের তেলিনগর গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার বাদ জোহর বি-বাড়িয়ার তেলিনগর কবরস্থানে মরহুমার জানাযা নামাজ শেষে দাফন সম্পন্ন হয় । সাংবাদিক তারেকের ফুফুর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদরউদ্দিন , সাধারণ সম্পাদক মোঃ হাফেজ আহম্মেদ সরকার, এমএ শফি উদ্দীন, গাজী মাকুল উদ্দিন , শংকর কুমার বিষ্ণু , মুক্তি মাহমুদ , মিহির রঞ্জন বিশ^াস, রবিউল আলম, আল মাহমুদ লিমন, মোঃ শাহাবুদ্দিন সহ থানা এলাকায় কর্মরত সকল সাংবাদিক বৃন্দ ।

বাইরে অবস্থান কালে সকলকে মাক্স ব্যবহারের বিষয় আন্তরিক হওয়ার আহবান জানান: এমপি সালাম মূশের্দী

রূপসা প্রতিনিধিঃ

 খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন,  শেখ হাসিনার সাহসী নেতৃত্বে করোনা পরিস্থিতি মোকাবেলা টিকা সংগ্রহ ও টিকা প্রদানের কার্যক্রমে সফলতার সাথে শেষ করবে বলে তিনি বিশ্বাস করেন।

করোনা ভ্যাকসিন গ্রহন না করা পর্যন্ত সামাজিক দুরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই।

বাইরে অবস্থানকালে সকলকে সার্বক্ষনিক ভাবে মাক্স ব্যবহারের বিষয় আন্তরিক হওয়ার আহবান জানান। নতুন প্রযুক্তি উদ্ভাবন করে দেশকে আধুনিক দেশে পরিনত করতে অগ্রণী ভূমিকা পালন করছেন।

সকল কিছুর উর্দ্ধে থেকে দেশ উন্নয়নের জন্য কাজ করলে একদিন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিনত হবে দেশ। তিনি  ১৪ জানুয়ারি সকালে জুম কনফারেন্সের মাধ্যমে রূপসা উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা,ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ যোবায়ের,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা। বক্তৃতা করেন কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান, থানা অফিসার্স ইনচার্জ মোল্লা জাকির হোসেন,আবাসিক মেডিকেল ডাঃ অফিসার সংগীতা চৌধুরী,প্রানী সম্পদ কর্মকর্তা(ভারপ্রাপ্ত) তপু সাহা, জেলা আওয়ামীলীগ সদস্য ফ ম আব্দুস সালাম, চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, আলহাজ্ব ইসহাক সরদার,  কামাল হোসেন বুলবুল, মোঃ জাহাঙ্গির শেখ,সাধন অধিকারী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, শিক্ষা কর্মকর্তা শেখ আঃ রব, আওয়ামীলীগ নেতা আঃ মজিদ ফকির, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্যা, সমবায় কর্মকর্তা প্রশান্ত কুমার ব্যানার্জী, হিসাব রক্ষক মদন কুমার দাস, সহকারী প্রোগ্রামার রেজাউল করিম, বন কর্মকর্তা মুজিবুর রহমান, তথ্য কর্মকর্তা দিলশানারা,  মাওলানা শফিউদ্দিন নেছারী,রূপসা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক শেখ প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে তিনি দুঃস্থ ও অসহায় মহিলাদের ভিজিডি ২০২১-২০২২ চক্রের উপকারভোগী ভিজিডি কার্ডের উদ্বোধন এবং ২০১৯-২০২০ চক্রের ভিজিডি উপকারভোগীদের সঞ্চয়ের চেক বিতরণ করেন।

খুবির সামাজিক বিজ্ঞান স্কুলে ডিনস্ স্কলারশিপ প্রদান

খবর বিজ্ঞপ্তি

বৃহস্পতিবার বেলা ১২ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের তৃতীয় তলার সম্মেলন কক্ষে সামাজিক বিজ্ঞান স্কুলের ডিনস্ স্কলারশিপ প্রদান করা হয়। সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর মোছাঃ তাছলিমা খাতুন এই স্কলারশিপ প্রদান করেন। সামাজিক বিজ্ঞান স্কুলের ডিনের তহবিল থেকে স্কুলের অন্তর্ভূক্ত ডিসিপ্লিনসমূহের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ১ম টার্মের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদানের জন্য ৮ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয় এবং তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে স্কলারশিপ প্রদান করা হয়। স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন ইকোনোমিক্স ডিসিপ্লিনের মোঃ সজীব মিয়া এবং মোঃ সজীব রানা, সোসিওলজি ডিসিপ্লিনের মোঃ ফারুক হোসেন এবং রাবিনা সুলতানা, ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের নয়ন মিয়া এবং মোঃ ইমরান হোসেন, ম্যাস কমুনিকেশন এন্ড জার্নালিজম ডিসিপ্লিনের শুভ সাহা এবং মোসাঃ তাদমিরা খাতুন। এসময় সামজিক বিজ্ঞান স্কুলে অন্তর্ভূক্ত ডিসিপ্লিনসমূহের প্রধান এবং অন্যান্য শিক্ষকম-লী উপস্থিত ছিলেন।

জাতীয় শ্রমিক লীগ খুলনা জেলা সাংগঠনিক সম্পাদক ফারুক হাসানের রোগ মুক্তি কামনায়

খবর বিজ্ঞপ্তি

জাতীয় শ্রমিক লীগ, খুলনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক হাসান পিত্ত থলিতে পাথর হওয়ায় বৃহস্পতিবার দুপুর ২:৩০টায় নগরীর সামেলা ক্লিনিকে অপারেশন হয়েছেন। তাঁকে দেখতে যান সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মোঃ পীর আলী, সহ-সভাপতি মোঃ নিজামুল হক বাবলু, প্রচার সম্পাদক শেখ মঈনুল ইসলাম মোহন, শ্রমিকনেতা মোঃ জাকির হোসেন, মোঃ মাসুদ রানা। তাঁরা ফারুক হাসানের চিকিৎসার বিষয় খোঁজখবর নেন। অপরদিকে সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক হাসানের সুস্থতা কামনা করে বিবৃতি প্রদান করেছেনÑজাতীয় শ্রমিক লীগ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বি এম জাফর, সাধারণ সম্পাদক শেখ মোঃ পীর আলী, সহ-সভাপতি সৈয়দ তারিকুল ইসলাম, মুন্সী সেলিম আহমেদ, মোঃ নিজামুল হক বাবলু, মোঃ ফরিদ আহমেদ, এস এম আসাদুজ্জামান আসাদ, মোঃ আলম হাওলাদার, তাছলিমা বেগম, তপন কুমার বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাহিন আহম্মেদ, মঞ্জুর মোর্শেদ রাহাত, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ মারুফ, মোঃ নজরুল শিকদার, ফারুক হাওলাদার, আলমগীর হোসেন, প্রচার সম্পাদক শেখ মঈনুল ইসলাম মোহন, দপ্তর সম্পাদক কামরুল গাজী, অর্থ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, শ্রমিক নেতা শেখ আবু হান্নান, মোঃ সোহাগ হাওলাদার, মোঃ হাসান শেখ, মনির হোসেন প্রমুখ।

বেনাপোল বন্দর দিয়ে সকাল থেকে ব›ধ ছিল দু দেশের মধ্যে আমদানি রফতানি বানিজ্য ও পণ্য খালাশ প্রক্রিয়া

বেনাপোল প্রতিনিধি

দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত ব›ধ ছিল দু দেশের মধ্যে আমদানি রফতানি বানিজ্য ও পণ্য খালাশ প্রক্রিয়া।

ভারতীয় আমদানি নিষিদ্ধ ওষুধ ও ২’শ বোতল ফেনসিডিল সহ আমদানিকৃত পণ্যবাহী ভারতীয় ট্রাক আটকের ঘটনায় সিএন্ডএফ কর্মচারিকে দায়ি করার প্রতিবাদে সিএন্ডএফ কর্মচারী স্টাফ এ্যাসোসিয়েশন আমদানি রফতানি বানিজ্য সহ পন্য খালাশ বন্ধ করে দেয়। পরে তারা কাস্টমস হাউসের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।

বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত দু’দেশের আমদানি রফতানি বাণিজ্য বন্ধ ছিল। ফলে উভয় দেশের বন্দর এলাকায় আাটকা পড়ে শতশত পন্যবোঝাই ট্রাক।

বুধবার রাতে বেনাপোল স্থলবন্দরে আমদানিকৃত পণ্যবাহী (ডাব্লিউ ডি এ-৬৬০৩) নম্বর ট্রাকের ওপরে লুকিয়ে রাখা বিপুর পরিমান ওষুধ ও ২’শ বোতল ফেনসিডিল সহ ভারতীয় একটি ট্রাক আটক করে কাস্টমস কর্মকর্তারা। পরে সিএন্ডএফ এর বর্ডারম্যান আক্তার হোসেনকে মাদক ও ওষুধ পাচারের সাথে দায়ী করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

বেলা সাড়ে ১০ টার সময় বেনাপোল সিএন্ডএফ কর্মচারী ইউনিয়ন স্টাফ এ্যাসোসিয়েশন এর সভাপতি মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক সাজেদুর রহমান এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বেনাপোল চেকপোষ্ট থেকে বের হয়ে কাস্টমস হাউজ এর সামনে গিয়ে শেষ হয়। এরপর কাস্টমস হাউজের সামনে যশোর বেনাপোল মহাসড়কের উপর সমাবেশ করে।

সমাবেশে কাস্টমস পারমিট কার্ড কেড়ে নেওয়ার প্রতিবাদে ১০ দফা দাবিতে কাস্টমস ও বন্দরের সকল কার্যক্রম বন্ধ করে দেয় সিএন্ডএফ এজেন্টস স্টাফ এ্যাসোসিয়েশন।

স্টাফ এ্যাসোসিয়েশন সাধারন সম্পাদক সাজেদুর রহমান জানান, করোনাকালীন সময়ে কোন বর্ডারম্যান ভারতে যায় না। ভারত থেকে হেলপার ও চালকরা পণ্য বোঝাই আমদানি পণ্য নিয়ে আসে। বাংলাদেশে প্রবেশের সময় বাংলাদেশ গেটে আমদানি পন্য বোঝাই ট্রাক তল্লাশী করে বন্দরে প্রবেশের দাবি করা হয়।

দীর্ঘ ১৭ বছর পর রামপাল উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি অনুমদন

মেহেদী হাসান

দীর্ঘ ১৭ বছরের ও অধিক সময় পরে রামপাল উপজেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। বাগেরহাট জেলা ছাত্রদল সভাপতি ইমরান খান সবুজ ও সাধারণ সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দ্বীপ স্বাক্ষরিত ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। মোল্লা তরিকুল ইসলাম শোভন কে আহবায়ক ও রবিউল ইসলাম কে সদস্য সচিব করা হয়েছে। যুগ্ম আহবায়ক হলেন, মো. ইব্রাহিম হোসেন, মো. মো ইন উদ্দিন, তালুকদার আজগর হুসাইন, শেখ হাফিজুর রহমান, মো. মারুফ বিল্লাহ খান, আরিফ হাসান গজনবী, মো. জিল্লুর রহমান, , মাইনুল ইসলাম প্রিন্স, মো. মেহেদী হাসান, মো. ইব্রাহিম আকুন্জী, শেখ মোহাম্মদ শামীম, মো. মাইদুল ইসলাম। সদস্যরা হলেন, ইমরান কবির, মো. শাহিদুল ইসলাম, আতিকুজ্জামান সুমন, মো. মোফাজ্জল হুসাইন বাদল, শেখ জোবায়ের, ইমরান হাওলাদার তুহিন ও আহাদ শেখ। দীর্ঘ ১৭ বছর পর রামপাল উপজেলা ছাত্রদলের কমিটি দেওয়ায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বাগেরহাট জেলা ছাত্রদলের সভাপতি ইমরান খান সবুজ ও সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দ্বীপকে অভিনন্দন জানিয়েছেন রামপালের সকল ইউনিটের ছাত্রদল নেতাকর্মীরা। এক প্রতিক্রিয়ায় তারা জানান, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের দিক নির্দেশনা বাস্তবায়নে কাঁধে কাঁধ মিলিয়ে তরুণ প্রজন্মের নেতৃত্বকে শানিত করে ছাত্রদলকে একটি গণমুখী সংগঠন হিসাবে গড়ে তুলে গণতন্ত্র পুনরুদ্ধারে যথাযথ দ্বায়িত্ব পালন করবে বলে অঙ্গীকার ব্যক্ত করে। এ জন্য বাগেরহাট জেলা ও রামপাল উপজেলা বিএনপির নেতৃবৃন্দের পূর্ণ সহযোগিতা কামনা করেন।

মহেশপুরে জালটাকাসহ দু’জন আটক

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ গত বুধবার সন্ধ্যা রাতে মাদক সেবনের সময় সোহেল খান (৩০) ও ডাবলু হাসানকে (৪৫) জালটাকাসহ আটক করেছে। মহেশপুর থানার এস আই মাসুদ মিয়া এক হাজার টাকার ৪টি নোটসহ তাদেরকে আটক করে বলে থানা সুত্রে জানাগেছে।

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই মাসুদ মিয়া জলিলপুর হাজিপাড়ার আমিন মোল্লার ছেলে ডাবলু হাসানের বাড়ীতে গাজা সেবনের সময় জলিলপুর খানপাড়ার নুরুল ইসলাম খানের ছেলে সোহেল খানকে ৪ হাজার টাকার জালনোটসহ আটক করা হয়। এসময় গাজা সেবন ও জালটার সাথে জরিত থাকার কারনে ডাবলু হাসানকে আটক করা হয়েছে।

আটক কৃতদেরকে বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ আদালতে প্রেরণ করা হয়েছে।

জাতীয় শ্রমিক লীগ খুলনা জেলা সাংগঠনিক সম্পাদক ফারুক হাসানের রোগ মুক্তি কামনায়

খবর বিজ্ঞপ্তি

জাতীয় শ্রমিক লীগ, খুলনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক হাসান পিত্ত থলিতে পাথর হওয়ায় আজ দুপুর ২:৩০টায় নগরীর সামেলা ক্লিনিকে অপারেশন হয়েছেন। তাঁকে দেখতে যান সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মোঃ পীর আলী, সহ-সভাপতি মোঃ নিজামুল হক বাবলু, প্রচার সম্পাদক শেখ মঈনুল ইসলাম মোহন, শ্রমিকনেতা মোঃ জাকির হোসেন, মোঃ মাসুদ রানা। তাঁরা ফারুক হাসানের চিকিৎসার বিষয় খোঁজখবর নেন। অপরদিকে সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক হাসানের সুস্থতা কামনা করে বিবৃতি প্রদান করেছেনÑজাতীয় শ্রমিক লীগ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বি এম জাফর, সাধারণ সম্পাদক শেখ মোঃ পীর আলী, সহ-সভাপতি সৈয়দ তারিকুল ইসলাম, মুন্সী সেলিম আহমেদ, মোঃ নিজামুল হক বাবলু, মোঃ ফরিদ আহমেদ, এস এম আসাদুজ্জামান আসাদ, মোঃ আলম হাওলাদার, তাছলিমা বেগম, তপন কুমার বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাহিন আহম্মেদ, মঞ্জুর মোর্শেদ রাহাত, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ মারুফ, মোঃ নজরুল শিকদার, ফারুক হাওলাদার, আলমগীর হোসেন, প্রচার সম্পাদক শেখ মঈনুল ইসলাম মোহন, দপ্তর সম্পাদক কামরুল গাজী, অর্থ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, শ্রমিক নেতা শেখ আবু হান্নান, মোঃ সোহাগ হাওলাদার, মোঃ হাসান শেখ, মনির হোসেন প্রমুখ।

যশোর জেলা বিএনপির সাবেক সভাপতির মৃত্যুতে অভয়নগর স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ

অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোর জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জনাব, এম সামসুল হুদার  মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন দিয়েছেন স্বেচ্ছাসেবক দল যশোর জেলা কমিটির সদস্য, অভয়নগর থানা কমিটির সিনিয়র যুগ্ম-আহবায়ক ও নওয়াপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক জি এস হাবিবুর রহমান হাবিব ,যুগ্ম- আহবায়ক মোঃ হাফিজুর রহমান মুরাদ, সাইফুল ইসলাম অনিক, ইমরুল কায়েস, নওয়াপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মোঃ মাহাবুবুর রহমরান, রিয়াজ উদ্দিন মিঠু, মোঃ সুমন মোল্যা, এস এম ডি আপু,  স্বেচ্ছাসেবক দল নেতা তরফদার মইন উদ্দিন,  মোঃ সহিদ আহম্মােদ মনি, ডাঃ মোঃ জাকির হোসেন, মোঃ সাগর শেখ, সোহাগ হোসেন,  মতিয়ার রহমান, রেজোয়ান হোসেন, মোস্তাক হোসেন, তৌহিদুল ইসলাম,  সফিকুল ইসলাম, মশিয়ার রহমান, মোঃ সুজন ফারাজি, মোঃ জমিস উদ্দিন, একরামুল ইসলাম, রাজু আহম্মেদ,আবু হানিফ  প্রমুখ নেতৃবৃন্দ। ১/১১ সময়ের রাজপথের সাহসী এ নেতার মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হলো তা কখনও পুরন হবার নয়।

খুলনা মোংলা সড়কের চুলকাঠিতে বাসের ধাক্কায় পথচারি নিহত

ফকিরহাট প্রতিনিধি

খুলনা মোংলা মহা-সড়কে যাত্রীবাহি বাসের ধাক্কায় স্বপন বিহারী দাস (৫৭) নামের একজন কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টায় বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি বাসস্ট্যান্ডে এর্দুঘটনা ঘটে। তিনি রনজিৎপুর গ্রামের মূতঃ বিপিন বিহারী দাস এর পুত্র। এসময় ভ্যান চালক ইকলাস (৩৪) সহ কমপক্ষে ৩জন আহত হয়েছেন। আহতদের-কে স্থানীয় ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে। কাটাখালী হাইওয়ে থানা পুলিশের উপ-পুলিশ পরির্দশক (এস আই) ফিরোজুল ইসলাম প্রত্যাক্ষদর্শীর বরাত দিয়ে জানান, উক্ত দিন সকালে নিহত ব্যাক্তি সহ অন্যান্যরা ১টি ভ্যান যোগে চুলকাঠি বাজারে কাচা মালামাল বিক্রয় করতে আসছিলেন। ভ্যান থেকে দাড়ানোর সাথে সাথে মংলা হতে খুলনাগামী একটি যাত্রীবাহি বাস তাদেরকে পিছন থেকে চাপা দিলে স্বপন বিহারী দাস সহ অন্যান্যরা আহত হন। এসময় স্থানীয়রা তাঁকে গুরুত্বর আহত অবস্থায় উর্দ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসায়করা তাঁকে মূতঃ ঘোষনা করেন। ঘাতক বাসটি পালিয়ে গেছে(পিকেএ)।

ফকিরহাটে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম পরিদর্শন

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে হামরুবেলা টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম চলমান রয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় নলধা-মৌভোগ ইউনিয়নের ব্রহ্মডাঙ্গা এলাকার দুই সহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের হামরুবেলা টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার। এসময় তার সাথে ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্র। এছাড়া অন্যান্যদের মধ্যে স্ব স্ব ক্যাম্পে স্বাস্থ্যকর্মী মরিয়ম বেগম, মিহিনা খাতুন, সুরাইয়া আক্তার সহ কর্মিরা উপস্থিত ছিলেন।

রূপান্তরের মাঠ কর্মীদের দুই দিনের সাইকোলজিকাল ফার্স্ট এইড প্রশিক্ষণ শুরু

খবর বিজ্ঞপ্তি

আজ বৃহস্পতিবার সকাল ৯.০০টায় ইউনিসেফের আর্থিক সহযোগিতায় রূপান্তর প্রশিক্ষণ কেন্দ্রে মাঠ পর্যায়ের শিশু সুরক্ষায় নিয়জিত শিশু বিবাহ বন্ধে কিশোর-কিশোরীদের ক্ষমতায়ন প্রকল্পের ১৫জন কর্মীর দুই দিন ব্যাপী সাইকোলজিকাল ফার্স্ট এইড প্রশিক্ষণ শুরু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফ খুলনার বিভাগীয় প্রধান মোঃ কাউসার হোসেন। শুভেচ্ছা বক্তৃতা করেন ইউনিসেফ খুলনার শিশু সুরক্ষা কর্মকর্তা মমিনুননেচ্ছা শিখা ও রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। সহায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন  খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের রিজিওন্যাল ট্রমা কাউন্সিলিং সেন্টার-এর ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ইসমত জেরিন। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন শিশু বিবাহ বন্ধে কিশোর-কিশোরীদের ক্ষমতায়ন প্রকল্পের সমন্বয়ক মিজানুর রহমান পান্না।

পাইকগাছায় সম্পত্তি দখলকালে প্রতিপক্ষদের মারপিটে আহত ৪ : পুলিশের ঘটনাস্থল পরিদর্শন

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি দখলকালে প্রতিপক্ষদের হামলা ও মারপিটে ৪জন আহত। আহতদের পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, পৌরসভার শিববাটি গ্রামে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ হয়েছে।

অভিযোগে জানা যায়, বৃহস্পতিবার সকালে স্থানীয় সোহাগ গাজীর নেতৃত্বে ১০/১২ জন লোক গৌতম সানাদের সম্পত্তি দখল করতে যায়। ঘেরা-বেড়া দেয়ার সময় বাঁধা দেয়ায় সোহাগ ও তার লোকজন গৌতম সানাদের উপর হামলা করে। এ সময় গৌতম সানা (৩৮), সুজন সানা (৫৩), গোপাল সানা (৩০) ও বিবেকানন্দ সানা (৩২) আহত হয়। গৌতম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। গৌতম জানায়, তার বড় ভাই সুভাষ সানার নিকট থেকে সোহাগ গাজী আড়াই শতক জমি ক্রয় করে সেখানে পাকা ঘর নির্মাণ করে ১০ বছর ধরে বসবাস করছে। কিন্তু আবারো সোহাগ গাজীরা অতিরিক্ত জমি দখল করতে গেলে জমির মালিকরা বাঁধা প্রদান করলে এ মারপিটের ঘটনা ঘটে। এ নিয়ে সুজন কুমার সানা বাদী হয়ে মৃত শফিকুল গাজীর ছেলে সোহাগ গাজী, শাহীন গাজী, শাহীন গাজীর স্ত্রী আফুরা বেগম ও সোহাগ গাজীর স্ত্রী সাবিনা বেগমের নামে থানায় লিখিত অভিযোগ করেছে। এ ব্যাপারে ওসি (তদন্ত) মোঃ আশরাফুল আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

ঝিনাইদহে রাইচ প্লান্টার যন্ত্র দ্বারা ধানের চারা রোপনের উদ্ভোধন

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে ২০২০-২১ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কার্যাক্রমের আওতায় সমলয় চাষাবাদ বাস্তবায়নের লক্ষে বোরো ধানের চারা রাইচ ট্রান্টপ্লান্টার যন্ত্র দ্বারা রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

দুপুরে সদর উপজেলার হলিধানি ইউনিয়নের গাগান্না গ্রামের মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত, সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, হলিধানী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতিয়ার রহমান, যুবলীগ নেতা নুর এ আলম বিপ্লব, বঙ্গবন্ধু পুরষ্কার প্রাপ্ত কৃষানী। অনুষ্ঠান পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার জুনাইদ হাবিব। অনুষ্ঠানে কৃষক, কৃষানী, জনপ্রতিনিধি ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এতে করে কৃষক ভাল মানের চারা উৎপাদন করে অল্প সময়ের মধ্যে স্বল্পমূল্যে অধিক জমিতে ফসল আবাদ করতে পারবে। পাশাপাশি কৃষক অধিক ফসল ফলিয়ে লাভবান হবে।

পরে রাইচ প্লান্টার যন্ত্র দ্বারা শতাধিক কৃষকের ৫০ একর জমিতে হাইব্রিড তেজগোল্ড ধানের চারা রোপনের উদ্বোধন করা হয়।

ঝিনাইদহে মিথ্যা, ষড়যন্ত্র মামলা থেকে অব্যাহিত পেতে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলা থেকে অব্যাহতি পেতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগি একটি পরিবার। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন আয়োজন করে জিয়াউর রহমান নামের এক ব্যাক্তি। তিনি লিখিত বক্তব্য পাঠ কালে বলেন, কালীগঞ্জ উপজেলার বহির গাছি গ্রামের সোহরাব হোসেন ও তার ভাই জাহাঙ্গীর হোসেনের সাথে শরিকানা জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোহরাব হোসেন ঝিনাইদহ সহকারি জজ আদালতের অফিস সহায়ক (পিয়ন) চাকুরি করার সুবাদে আদালতে একাধিক মামলা করেছেন। ৯ টি মামলার মধ্যে বর্তমানে ৩ টি মামলা চলমান রয়েছে। ইতিমধ্যে ৬ টি মামলা থেকে জিয়াউর রহমানের পরিবারকে আদালত অব্যাহতি দিয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জিয়াউর রহমানের পিতা আজিজুর রহমান, মাতা ফাতেমা খাতুন ও বড় ভাই হাসেম আলী। ভুক্তভোগি জিয়াউর রহমান আরো অভিযোগ করে বলেন, আমি ঢাকাতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করি। ছুটির দিন বাড়িতে আসলে মামলাবাজ সোহরাব হোসেন ও জাহাঙ্গীর হোসেন আমাকে ফাসানোর জন্য একের পর এক মিথ্যা মামলা দিয়ে দিয়ে হয়রানি করে চলেছে। এ ব্যাপারে এলাকার কেউ প্রতিবাদ করতে গেলে তাদেরকেও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার হুমকি দেয় তারা। এই সকল মামলা থেকে অব্যাহতি পেতে তিনি প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

ইন্দুরকানীতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে শেয়ারিং সভা

ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধি

নারী ও শিশু নির্যাতনের কোন ক্ষমা নেই ” এই প্রতিবাদ্যকে সামনে রেখে ইন্দুরকানীতে নারী ও শিশু নির্যাতন এবং বাল্য বিবাহে প্রতিরোধে শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার ইন্দুরকানী প্রেসক্লাব সভাকক্ষে রুপান্তর আয়োজনে উপজেলা প্লাটফর্মের সদস্য সচিব ও রুপাসী বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আজাদ হোসেন বাচ্চুর সভাপতিত্বে ইন্দুরকানী উপজেলা প্লাটফর্মের সদস্যদের নিয়ে এ শেয়ারিং সভা করা হয় । এসময় উপস্থিত ছিলেন রুপান্তের জেলা প্রজেক্ট অফিসার মোঃ শফিকুল আজম,সাংবাদিক এইচ এম ফারুক হোসাইন আলমগীর কবির মান্নু ও উপজেলা প্লাটফর্মের সদস্যবৃন্দ।

তেরখাদায় সুষম উন্নয়ন বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত

তেরখাদা প্রতিনিধিঃ

গতকাল সকাল ১০ টায় তেরখাদা উপজেলা সুষম উন্নয়ন বাস্তবায়ন কমিটির মাসিক সভা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে সংগঠণের সভাপতি মোঃ গাউস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবঃ ডিআইজি মোঃ অলিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা ডেপুটি কমান্ডার খান মোহাম্মদ আলী, উপজেলা ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের, অধ্যক্ষ সরদার ইসমাইল হোসেন, মোঃ লিয়াকত আলী, মুক্তিযোদ্ধা সরদার আমীর হোসেন, শেখ এহিউল ইসলাম, নুরুল ইসলাম দিশারী, শেখ জাফর আলী, নিয়ামত আলী, বদরুল আলম বাদশা, নিয়ামত আলী, এসএম আবুজার  ইসলাম, নুর মোহাম্মদ সিফাত, শাহাবুদ্দিন বদির,মুজিবার রহমান, ফকির আব্দুল মান্নান, শওকত আলী, চৌধুরী দাউদ আলীসহ উপজেলা সুষম উন্নয়ন বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ। সভা পরিচালনায় ছিলেন মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে উপজেলা সুষম উন্নয়ন বাস্তবায়ন কমিটির সদস্য প্রয়াত ফেরদৌসুল হক এর রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মোঃ মুজিবুর রহমান।

তালায় সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষকের মৃত্যু

ইলিয়াস হোসেন, তালাঃ

সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষক মুকুন্দ কুমার রায় (৫৩) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে। বৃহস্পতিবার সন্ধায় সে ঢাকা পুঙ্গু হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। সে উপজেলার খলিলনগর গ্রামের মৃত সুধির কুমার রায় এর পুত্র।

খলিলনগর ইউনিয়নের সবেক চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু জানান, গত ১৭ ডিসেম্বর ২০২০ সালে সকাল ১১ টায় খলিলনগর এর নলতা নতুন বাজারে নামক স্থানে মোটরসাইকেল যোগে পৌঁছালে দুর্ঘটনার স্বীকার হয়ে গুরুতর আহত হয় শিক্ষক মুকুন্দ । এসময় তাকে উদ্ধার করে তালা হাসপাতালে নেওয়া হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পুঙ্গ হাসপাতালে পাঠানো হয়েছিলো। তার অকালে ঝরে পড়ায় আমরা চরম ভাবে মর্মহত। মৃত্যকালে সে স্ত্রী ও দুই পুত্র সন্তান রেখে যান।

বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে: দাকোপে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ

খবর বিজ্ঞপ্তি

খুলনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক ট্রাষ্টী এ্যাডঃ নিমাই চন্দ্র রায় বলেন ধর্ম যার যার উৎসব সবার, বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে আর এ ধারা অক্ষুন্ন রাখতে হলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কা প্রার্থীকে বিজয়ী করতে হবে। তিনি গতকাল বৃহস্পতিবার বিকাল ৩ টায় বানীশান্তার গোড়া ঢাংমারী সার্বজনীন শ্রী শ্রী কালী পূজা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। পূজা উদ্যাপন কমিটির সভাপতি ও আওয়ামীলীগ নেতা বিনয় কৃষ্ণ সরদারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও বাজুয়া এস, এন, ডিগ্রী কলেজের সাবেক ভিপি মানস মুকুল রায়ের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ নবকুমার চক্রবর্তী, জেলা আওয়ামীলীগের সদস্য শিউলী সরোয়ার, জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ জামিল খান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও দাকোপ ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেত্রী জয়ন্তী রানি সরদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কৈলাশগঞ্জ ইউপি চেয়ারম্যান মিহির মন্ডল, আওয়ামীলীগ নেতা সরোজিত রায় কুঞ্জ, পরিমল কান্তি রপ্তান, মির্জা সাইফুল ইসলাম টুটুল, জেলা যুবলীগ নেতা বিধান চন্দ্র রায়, কবির আহমেদ মনা, তাপস জোয়ার্দ্দার, মোঃ আলামিন হোসেন, চিশতি নাজমুল বাসার, কবিরুল ইসলাম, আহসান আহমেদ পাভেল, চঞ্চল রায়, বিপ্লব মন্ডল, দেবব্রত সরকার দেবু, বিকাশ মন্ডল, দাকোপ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল শরিফ, সাধারন সম্পাদক লিটন সরদার, পৌর ছাত্রলীগের সভাপতি কাজী রাসেল, সাধারন সম্পাদক রাহুল রায় প্রমূখ।

ওস্তাদ কালীপদ দাসের মৃত্যুতে শোক বিবৃতি

খবর বিজ্ঞপ্তি

প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সহযোগী শিল্পী, বাংলাদেশ বেতার, খুলনার সাবেক সঙ্গীত প্রযোজক, শিল্পকলা একাডেমির সাবেক সঙ্গীত শিক্ষক, স্বাধীনতা পদকপ্রাপ্ত  বীর মুক্তিযোদ্ধা ওস্তাদ কালীপদ দাস ৮৯ বছর বয়সে আজ দুপুর ১২:৩০ টায় বার্ধক্যজনিত কারণে নগরীর বাইতিপাড়াস্থ নিজস্ব বাসভবনে পরলোক গমন করেন। বেলা ৩:৩০টায় শহীদ হাদিস পার্কে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। তৎপর বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁর মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। সন্ধ্যায় রূপসা মহাশ্মশানে তাঁর শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। ওস্তাদ কালীপদ দাসের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেনÑবাংলাদেশ গণশিল্পী সংস্থার কেন্দ্রীয় সভাপতি সুজেয় শ্যাম, সহ-সভাপতি এড. মিনা মিজানুর রহমান, খুলনা জেলা শাখার প্রফেসর অচিন্ত্য কুমার ভৌমিক, ডাঃ আর কে নাথ, কবি অমিয় কান্তি পাল, অধ্যাপক আশিষ কুমার ম-ল, অধ্যাপিকা রমা রহমান, অজয় দে, অধ্যাপিকা অজন্তা হালদার, বীর মুক্তিযোদ্ধা ডি কে হালদার, শাহীন জামাল পন, শের আলী শেরবাগ, মৃত্যুঞ্জয় হালদার, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলিন পরিষদ, খুলনার সভাপতি প্রফেসর সাধন ঘোষ, অধ্যাপক শঙ্কর মল্লিক, জেসমনি জামান, সাব্বির কাদের, নূরুন্নাহার হিরা, ভারতী ঘোষ, শাহীন আবেদীন, প্রফেসর জহর দাস, অধ্যাপক অশোকা দত্ত, সৈয়দা সামিয়া সানম, অশোক পোদ্দার, দীপক দত্ত, মোঃ সাগর, মনশ্রী অঞ্জলি রাণী পোদ্দার, মিতা জামান, মোঃ নওরোজ ফারাজী, সমীর কুমার, গণতান্ত্রিক আইনজীবী সমিতি খুলনার এড. অসীত কুমার হালদার, এড. মিনা মিজানুর রহমান, এড. এম এম রুহুল আমিন, এড. মোঃ বাবুল হাওলাদার, এড. চিত্তরঞ্জন গোলদার, এড. প্রীতিষ ম-ল, এড. সুব্রত কু-ু,এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, এড. মাইকেল ম-ল, এড. সুবীর কুমার ম-ল প্রমুখ।

সুর সাধক ওস্তাদ কালিপদ দাসের মৃত্যুতে রূপান্তর পরিবারের শোক প্রকাশ

খবর বিজ্ঞপ্তি

স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের সংগঠক, গণসঙ্গীত আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, সঙ্গীতজ্ঞ ও সুর সাধক ওস্তাদ কালীপদ দাস-এর মৃত্যুতে রূপান্তর পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

রূপান্তর পরিবারের পক্ষে নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ এবং রফিকুল ইসলাম খোকন এক শোকবার্তায় ওস্তাদ কালীপদ দাস-এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। শোকবার্তায় সুর সাধকের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয় ওস্তাদ কালীপদ দাস-এর মৃত্যুতে দেশের সঙ্গীতাঙ্গনে যে শূণ্যতার সৃষ্টি হলো তা’ পূরণীয় নয়।