Home আঞ্চলিক খুলনায় লায়ন্স ক্লাব অব পায়গ্রাম কসবার উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

খুলনায় লায়ন্স ক্লাব অব পায়গ্রাম কসবার উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

8


।।খবর বিজ্ঞপ্তি।।
খুলনায় লায়ন্স ক্লাব অব পায়গ্রাম কসবার উদ্দোগে দরিদ্র পরিবারের কাছে গৃহ সহায়তা প্রদান, দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দুপুরে ফুলতলা উপজেলার অব পায়গ্রাম কসবা গ্রামের লায়ন্স ক্লাবে এ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা -৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবী। সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার ফারিহা হাবিব।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সূচি রানী সাহা, লায়ন আবিদ হাবিব, ফুলতলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জেসমিন আরা, ওসি মোঃ মারগুব তৌহিদ, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশারসহ লায়ন ক্লাবের বিভিন্ন কর্মকর্তারা। ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে অসহায় মহিলাকে ঘর, সেলাই মেশিন, ফুড ভ্যান, হাসপাতাল বেড, কম্পিউটার প্রশিক্ষণ সার্টিফিকেট, হুইল চেয়ার প্রদান ও ফুড আইটেম বিতরণ করা হয়।