।। খবর বিজ্ঞপ্তি।।
দৈনিক পূর্বাঞ্চলের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মরহুম লিয়াকত আলীর ছোট বোন শামসুন্নাহার মনির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দৈনিক খুলনাঞ্চলের সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান মিলটন।
শনিবার (১০ অক্টোবর) এক শোক বিবৃতিতে তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই কঠিন সময়ে তাঁদের ধৈর্য ধারণের শক্তি কামনা করেন। এদিকে, শামসুন্নাহার মনির মৃত্যুতে অনুরূপ শোক ও সমবেদনা জানিয়েছেন দৈনিক খুলনাঞ্চলের সকল সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।








































