Home আন্তর্জাতিক নরেন্দ্র মোদি সরকারের পতন হবে: রাহুল গান্ধী

নরেন্দ্র মোদি সরকারের পতন হবে: রাহুল গান্ধী

2


আন্তর্জাতিক ডেস্ক।।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নরেন্দ্র মোদি সরকারের পতন হবে বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।

আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, হিন্দিতে দেওয়া ওই পোস্টে রাহুল গান্ধী লেখেন, ‘জ্ঞানেশ কুমার চলে যাবেন। এই সরকারও চলে যাবে। এরপর গণতন্ত্র মেরামতের কাজ শুরু হবে।’

পোস্টের সঙ্গে সংসদের সেন্ট্রাল হলে বিরোধী জোট ইন্ডিয়া ব্লকের সংসদ সদস্যদের উদ্দেশে দেওয়া তার বক্তব্যের একটি ভিডিও ক্লিপও শেয়ার করেন রাহুল।

এর আগের দিন গতকাল শুক্রবার সংবিধান সদনে বিরোধী জোটের সংসদ সদস্যদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে রাহুল বলেছিলেন, জ্ঞানেশ কুমারকে ঘিরে বিতর্কের চেয়েও বড় সমস্যা রয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে বর্তমান সরকারের বিদায় প্রয়োজন।

রাহুল গান্ধী আরও বলেন, গত কয়েক দিনের বিরোধীদের আন্দোলন সরকারকে চাপে ফেলেছে। বিরোধীরা একইভাবে আন্দোলন চালিয়ে গেলে সরকারের পতন ঘটবে বলেও তিনি মন্তব্য করেন।