পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বিএনপি সমর্থিত সভাপতি ও সহ-সভাপতিসহ ৩টি ও আওয়ামী সমর্থিত সাধারণ সম্পাদক সহ ৮টি বিজয়ী হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিরতিহীন ভাবে বিকাল ৩ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। বিজয়ীরা হলেন, সভাপতি পদে বর্তমান সভাপতি এড. জিএম আঃ সাত্তার (বিএনপি), সহ-সভাপতি এড. আবুল কালাম আজাদ (আ’লীগ), এড. জিএম আমজাদ হোসেন (বিএনপি), সাধারণ সম্পাদক সুকান্ত কুমার রায় (আ’লীগ), যুগ্ম সাধারণ সম্পাদক অজিত কুমার (আ’লীগ), ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক সরদার সুবেহ সাদিক (আ’লীগ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শংকর কুমার ঢালী (আ’লীগ), লাইব্রেরী সম্পাদক সাইদুর রহমান মিঠু (আ’লীগ), সদস্য পদে অনাদী কুমার মন্ডল (বিএনপি), আবুল কালাম আজাদ (আ’লীগ), সমরেশ কুমার (আ’লীগ)। নির্বাচন কমিশনার ছিলেন, এড. মোজাফফর হাসান, উত্তম কুমার ও নাসির উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল ও সিনিয়র সহকারী জজ মোঃ সালাউদ্দিন।

পাইকগাছায় ৩০ বছরের সাজা প্রাপ্ত আসামী গ্রেপ্তার
পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় ৩০ বছরের সাজাপ্রাপ্ত আসামী নজরুল ইসলাম সরদারকে পুলিশ গ্রেপ্তার করেছে। বুধবার গভীর রাতে গড়ইখলীর শান্তা বাজারের খুদখালী এলাকায় সন্দেহজনক ভাবে চলাচল করতে থাকলে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত নজরুল গড়ইখালীর কেয়ামদ্দীন সরদারের ছেলে। ঘটনার রাতে নজরুল বাজারের আশেপাশে সন্দেজনক ভাবে চলাচল করছিল। এ খবর পাইকগাছা থানা অফিসার ইনচার্জ গোপনে জানতে পেরে বাইনবাড়ী ক্যাম্প পুলিশকে দিয়ে রাত দেড়টায় গ্রেপ্তার করেন বলে পুলিশ জানিয়েছে। ওসি এজাজ শফী জানান, নজরুল ইসলাম ত্রিশ বছরের সাজা প্রাপ্ত আসামী। ৫ বছর সাজা ভোগ করার পর জামিনে এসে জঙ্গলে বাঘ ও হরিন শিকার করে আসছে। বাঘ ও হরিনের চামড়া বিক্রি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ইতিপুর্বে ৪৫০ রাউন্ড বন্দুকের গুলিসহ ধরা পড়লে তার ত্রিশ বছর সাজা হয়।বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাকতে পঠানো হয়েছে।

পাইকগাছায় বিট পুলিশিং সভায় মাদকসেবী ও চোরের আত্মসমর্পণ
পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাস, নারী, শিশু নির্যাতন, ইভটিজিং, বাল্য বিবাহ ও চুরি ডাকাতি প্রতিরোধ মুলক আলোচনা সভায় মাদকসেবী তুহিন দাশ (২৫) ও চোর নুরুল ইসলাম তাওয়ালী (৪০) আত্মসমর্পণ করেছে। তাদের সাবলম্বী করতে স্থানীয় ইউপি চেয়ারম্যান দুটি ভ্যান প্রদান করেছে। বৃহস্পতিবার বিকালে রাডুলী ইউনিয়নে বোরহানপুর ষষ্ঠিতলা মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাড়–লী ক্যাম্প পুলিশের উদ্যোগে ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ গোলদার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ওসি এজাজ শফী। বিশেষ অতিথি ছিলেন, এএসআই গোলাম রসুল, উত্তম কুমার দাশ, শিমুল গাজী। বক্তব্য রাখেন, ইউপি সদস্য জাহান আলী গাজী, রেজাউল করিম, মফিজুল ইসলাম, পিযুষ কুমার দাশ, আব্দুল মজিদ শেখ, জি,এম সাইফুল ইসলাম, এস,এম, রাজিব আহম্মেদ, সরদার আবুল কালাম, রশিদ গোলদার ও ছাত্রলীগনেতা রাজু।

পাইকগাছায় স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি কর্মসূচী পালন
পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা উপজেলায় স্বাস্থ্য পরিদর্শক, সহ স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের গ্রেড আপগ্রেশন ও বেতন বৈষম্য নিরসনের দাবিতে অনিদিষ্টকালের অবস্থান কর্মবিরতি চলছে। বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন পাইকগাছা উপজেলা শাখার আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে প্রথম দিনের এ অবস্থান কর্মসূচী পালন করছেন। উপজেলার স্বাস্থ্য পরিদর্শক, সহঃ স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারী ১০টি ইউনিয়ন ১টি পৌরসভার আগামী ৫ডিসেম্বর হাম রুবেলা ক্যাম্পেইন বর্জন ও টিকা প্রদানসহ সকল কার্যক্রম বন্ধ রাখবেন বলে অবস্থান কর্মসূচীতে ঘোষনা করা হয়।
জানা গেছে, গত ১৯৯৮ সালে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা,২০১৮ সালে স্বাস্থ্যমন্ত্রী এবং ২০ফেব্রুয়ারী/২০ ইং তারিখে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর লিখিত প্রতিশ্রুতি স্বাস্থ্য পরিদর্শক-সহ স্বাস্থ্য পরিদর্শক-ও স্বাস্থ্য সহকারীদের-১৩তম গ্রেড প্রদান করে নিয়োগ বিধি সংশোধন ও বেতন বৈষম্য নিরসনের আশ্বাস পেলেও স্বপ্ন বাস্তবায়ন হয়নি তাদের। তাই উল্লেখিত দাবী জানিয়ে আন্দোলনে নামেন তারা। কর্মবিরতিতে অংশ নিয়েছেন পাইকগাছা ইনচার্জ ইনেপেক্টর আমিনুল হক,সহ স্বাস্থ্য পরিদর্শক আঃ সেলিম, নুর আলী মোড়ল, সন্তোস কুমার, সিরাজুল ইসলাম, আবু জাফর, স্বাস্থ্য সহকারী আজিজুর রহমান রাজু, এম আজিজুর রহমান, তুষার সরকার, কাজল কুমার, রুহুল কুদ্দুস, মনিরুজ্জামান, আলামিন রেজা, মফিজুল ইসলাম,কামরুল হাসান, জেবুনেচ্ছা খানম, চাঁদ সুলতানা,কল্পনা রানী, নিখিল ঘোষ, প্রজিৎ রায়, কবির আহম্মেদ, সঞ্জয় রায়, অনিমা, অনাদি রায় সহ সকল স্বাস্থ্য সহকারী বৃন্দ।











































