Home আঞ্চলিক দাকোপের বাজুয়ায় চলছে অবাধে অতিথি পাখি নিধনের মহা উৎসব

দাকোপের বাজুয়ায় চলছে অবাধে অতিথি পাখি নিধনের মহা উৎসব

6


মোঃ শামীম হোসেন, বাজুয়া


প্রতি বছরের মতো শীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে খুলনার দাকোপের বিভিন্ন বিল অঞ্চলে ঝাঁকে ঝাঁকে আসতে শুরু করেছে অতিথি পাখি। পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে বিল ও তার আশেপাশের এলাকাগুলো। এ সুযোগে শৌখিন ও পেশাদার পাখি শিকারিরা বন্দুক, বিষটোপ , জাল ও বিভিন্ন ধরনের ফাঁদ পেতে এসব পাখি নিধন শুরু করেছে। পাখি শিকার করা আইনত নিষিদ্ধ হলেও এ ব্যাপারে প্রশাসন কোন উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।

এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতি বছরের মতো এ বছরও শীতের শুরুতে সুদূর হিমালয় ও সাইবেরিয়াসহ শীত প্রধান অঞ্চল থেকে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি আসতে শুরু করেছে। তার মাঝে রয়েছে বালি হাঁস, জলপিপি,কোম্বডাক, সরালি কান্তে চাড়া, পাতাড়ি হাঁস, কাদা খোচ, ডংকুর হুরহুর, খয়রা সোনা রিজিয়া অন্যতম।

জানা গেছে ৮০’র দশকে এদেশে আসা অতিথি পাখির প্রজাতি ছিল প্রায় সাড়ে তিনশ। কিন্ত বর্তমানে এর সংখ্যা নেমে ৭০-৮০’র মধ্যে চলে এসেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিকারি জানান, রাতে ধান ক্ষেতে ফাঁদ পেতে পাখি শিকার করা হয়। পাখি প্রতি ২০০থেকে ৪০০টাকা দামে সরবরাহের অর্ডার নেওয়া হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ পরিতোষ কুমার রায় জানান, তিনিও পাখি শিকারের কথা বিভিন্ন লোক মুখে শুনেছেন। তার দপ্তরের সঙ্গে যুক্ত বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিদের খোঁজ-খবর নিয়ে পাখি শিকারিদের নাম-ঠিকানা দিতে বলেছেন। প্রশাসনের মাধ্যমে শিকারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন বলে তিনি জানান্