খবর বিজ্ঞপ্তি
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, খুলনার ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, লন্ডন প্রবাসী ড. মামুন রহমান (৮২) আর নেই। সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩ টায় লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বিএনপি নেতার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, খুলনা মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাহারুজ্জামান মর্তুজা, মহানগর বিএনপির যুব বিষয়ক সম্পাদক শফিকুল আলম তুহিন, মহানগর বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আজিজুল হাসান দুলু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আল জামাল ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু, তথ্যপ্রযুক্তি সম্পাদক এহতেশামুল হক শাওন, সহ-প্রচার সম্পাদক কেএম হুমায়ুন কবির,
মহানগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি জামাল তালুকদার, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক হেলাল, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবর রহমান, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আজিজা খানম এলিজা, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ তারিকুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ফারুক হিল্টন, যুবদলের সিনিয়র সহ-সভাপতি নেহিবুল হাসান নেহিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হেলাল আহম্মেদ সুমন, সজিব তালুকদার, মুনতাসির আল মামুন প্রমূখ।











































