ইলিয়াস হোসেন, তালাঃ
জমজ দু’টি কন্যা শিশু সন্তানকে পান করানোর জন্য দুধ কেনার সামথ্য নেই হতভাগ্য পিতা প্রদীপ কুমার মন্ডলের। স্ত্রী অসুস্থ্য থাকায় বুকের দুধ ভাগ্যে জুটছেনা ইশা ও দিশা মন্ডলের। তারসাথে ভূমিষ্ট হবার পর থেকে শারিরীক নানান অসুস্থ্যতার জন্য হাসপাতালে থাকতে হয় শিশু দু’টির। অপুষ্টি এবং খাদ্যাভাবে দিন দিন শারিরীক ভাবে অসুস্থ্য হয়ে পড়ছে ইশা ও দিশা।
দরিদ্র প্রদীপ মন্ডল তালা উপজেলার তেতুলিয়া ঋষি পাড়ায় বসবাস করেন। তিনি জানান, প্রায় ৭ মাস আগে তার স্ত্রী দোলন মন্ডলের গর্ভে ফুটফুটে দু’টি কন্যা শিশু সন্তানের জন্ম হয়। কিন্তু করোনা ভাইরাস প্রাদূর্ভাবের কারনে অন্তঃস্বত্তা স্ত্রীকে পুষ্টিকর খাবার দিতে না পারায় জন্মের পর থেকে জমজ সন্তান দু’টি অসুস্থ্য হয়ে পড়ে। তাদের সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে চিকিৎসা করিয়ে সুস্থ্য করে বাড়িতে আনা হয়। কিন্তু স্ত্রী দোলন মন্ডল এখনও পুরোপুরি সুস্থ্য হয়ে উঠতে পারেনি। যে কারনে তার বুকের দুধ পর্যাপ্ত না হওয়ায় শিশু দু’টি প্রয়োজনীয় দুধ ও অন্যান্য খাদ্য থেকে বঞ্চিত হচ্ছে। এরফলে দিন দিন সন্তান দু’টি খাদ্যাভাবে অসুস্থ্য হয়ে পড়লেও তাদের জন্য দুধ কেনার মতো সামার্থ প্রদীপের নেই। একারনে হতভাগ্য পিতা প্রদীপ মন্ডল সাতক্ষীরা জেলা প্রশাসক সহ সমাজের দানশীল মানুষদের সহযোগীতা কামনা করেছেন। সহযোগীতা পাঠানোর জন্য ০১৭২৮ ২৭৬৩৬০ নাম্বার মোবাইল ফোনে যোগাযোগ করার জন্য অসহায় পিতা প্রদীপ মন্ডল আকুল আবেদন জানিয়েছেন।

তালায় আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা
তালা প্রতিনিধি
সোমবার (২৩ নভেম্বর) বিকালে তালা উপজেলা পরিষদ সভা কক্ষে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আইনগত সহায়তা প্রদান কমিটির সদস্যদের সাথে আইনগত সহায়তা প্রদান বিষয়ক অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ইউএসএআইডি ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর আর্থিক ও কারিগরী সহায়তায়, উপজেলা লিগ্যাল এইড কমিটি ও উইমেন জব ক্রিয়েশন সেন্টার আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার বিজ্ঞ সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার সালমা আক্তার।
তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের নির্বাহী পরিচালক আশরাফুন্নাহার আশা। উইমেন জব ক্রিয়েশন সেন্টার কর্মকর্তা মো. ইউনুস আলীর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুুরশিদা পারভীন পাঁপড়ী, তালা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. আব্দুর রাজ্জাক, তালা থানার এস আই প্রীতিশ রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, সমাজসেবা কর্মকর্তা ওবায়দুল হক, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন প্রমুখ।
এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিসহ উইমেন জব ক্রিয়েশন সেন্টার কর্মকর্তা হাসি রানী কুন্ডু এবং মো. রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।

তালায় ৩টি নারী গ্রুপে দলিত’র ৬০হাজার টাকা অনুদান বিতরন
তালা প্রতিনিধি
তালায় প্রান্তিক ও সুবিধাবঞ্চিত ২০জন করে নারী সদস্যদের নিয়ে গঠিত সেলফ্ হেল্প গ্রুপের মাঝে বীজ ক্রয়ের জন্য অনুদান বিতরন করা হয়েছে। দাতা সংস্থা ফান্ডাজিঅন সানজিনো- ইতালী এর সহযোগীতায়, বেসরকারি সংস্থা দলিত’র টিপসি প্রকল্প’র আওতায় এই অনুদান বিতরন করা হয়। রোববার সকালে তালা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত অনুদান বিতরন উপলক্ষ্যে এক অনুষ্ঠান দলিত’র হেড অব হেলথ এন্ড লাইভলিহুড অফিসার নিতাই চন্দ্র দাশ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, তালা উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. রেজাউল ইসলাম ও সমাজ সেবা অফিসার মো. আব্দুল আওয়াল। দলিত প্রকল্প ব্যবস্থাপক তরিকুল ইসলাম’র পরিচালনায় এসময় সাংবাদিক মিজানুর রহমান, দলিত’র হিসাব রক্ষন অফিসার কৃষ্ণপদ দাশ, প্রকল্প সমন্বয়কারী ইকবাল জামিল, কম্পিউটার প্রশিক্ষক পবিত্র কুমার দাশ, উপকারভোগী ৩টি সেলফ হেল্প গ্রুপের সভাপতি যথাক্রমে চায়না সরকার, রুমি সরকার এবং শিখা দাশ সহ উপকারভোগী গ্রুপের সদস্যরারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপকারভোগী ৩টি সেলফ হেল্প গ্রুপের মাঝে ২০ হাজার টাকা করে ৬০ হাজার টাকার চেক বিতরন করা হয়।
###











































