Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

68

পাইকগাছায় রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় রবি মৌসুমে বোরো,গম,ভূট্টা,সরিষা, সূর্যমুখী ও গ্রীম্মকালীন মুগ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচির  আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে কৃষি অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী’র সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধাণ অতিথি ছিলেন মোঃ আনোয়ার ইকবাল মন্টু।প্রনোদনা কর্মসূচীর ব্রিফিং প্রদান করেন উপজেলা কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম। উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহম্মেদ তুহিন-এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ যথাক্রমে মিন্টু রায়, আবুল কালাম আজাদ, বিল্লাল হোসেন, ফরাজ উদ্দীন মোড়ল, ডলটন রায়, মিজানুর রহমান, দেবদাস রায়, সাধক ঢালী, আফজাল হোসেন, দিবাকর সরকার, গোলাম সরোয়ার, উত্তম কুমার কুন্ডু, মোঃ শহিনুল ইসলাম, মোঃ এনামুল হক, এসএপিপিও ধ্রুব জ্যোতি সরকার, প্রভাষক ময়নুল ইসলাম, যুবলীগের  এমএম আজিজুল হাকিম, ছাত্রলীগের রনি সহ উপকার ভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ। রবি মৌসুমে বোরো, গম, ভূট্টা, সরিষা, সূর্যমুখী ও গ্রীম্মকালীন মুগ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সরবরাহ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ৫শ জন কৃষকের ৫শ বিঘায় চাষাবাদে সহায়ত প্রদানের জন্য ১৩০জন চাষিকে বোরো, ৪০ জন চাষিকে গম, ১শ জন চাষিকে ভূট্টা, ১শ জন চাষিকে সরিষা, ৩০জন চাষিকে সূর্যমুখী বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

পাইকগাছায় মুক্তিযোদ্ধা কমান্ডগণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মন্টু কে সংবর্ধনা প্রদান

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় মুক্তিযোদ্ধা কমান্ডগণ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদের কার্যালয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টুকে সংবর্ধনা প্রদানেরর সময়ে উপস্থিত ছিলেন,  উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসন উপজেলা মুক্তিযোদ্ধা সংসত এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, মুক্তিযোদ্ধাবৃন্দ যথাক্রমে তোকারেম হোসেন, আঃ গফুর, আনার গোলদার, শওকত আলী মোল্যা, অজিয়ার রহমান, মুনসুর আলী মোল্যা, লওশন আলী খাঁ, মুহাম্মদ গাইন, জমির হোসেন, আব্দুল আজিজ, ফয়জুল বারী, আমজেদ আলী গাজী, মুক্তিযোদ্ধা সন্তান বাবলু শেখ, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব প্রভাষক ময়নুল ইসলাম, যুবলীগের এমএম আজিজুল হাকিম, ছাত্রলীগের সৌরভ সহ প্রমূখ। এরপূর্বে দেলুটির কালিনগর কলেজের পক্ষে উপজেলা চেয়ারম্যান মন্টুকে সংবর্ধনা প্রদান করা হয়।

ফকিরহাটের লখপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত ওয়ার্ড সভা

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) বাস্তবায়ন এবং স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্টার লক্ষে ১নং ওয়ার্ডের উন্মুক্ত ওর্য়াড সভা রবিবার সকাল ১১টায় লখপুর আলহাজ¦ আম্বিয়া ইসহাক কলেজিয়েট গার্লস স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন লখপুর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, বিশেষ অতিথি ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার বিপ্লব কুমার দাশ। সহকারী শিক্ষক জি এম হেদায়েত হোসেন এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্যানেল চেয়ারম্যান শেখ আহম্মদ আলী, ইউপি সচিব প্রসুন কুমার দাশ, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদা খানম ও উন্নয়ন কর্মি মাজেদা পারভীন। এসময় উপকারভোগীদের মধ্যে চাহিদা দাবী করে বক্তৃতা করেন আজমিরা বেগম, মমতাজ বেগম, মুরাদ হোসেন ও  আব্দুল হাদি প্রমুখ। সভায় স্বচ্ছতা স্বরুপ ভিজিডি কার্ডের বাছাই করা হয়।

ফকিরহাটে লখপুরে স্বেচ্ছাসেবক লীগের ত্রী-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে ২নং লখপুর ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার রাতে কাহারডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য মোঃ রফিকুল ইসলাম রেজার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ,লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার। উদ্ভোধন করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ ইমরুল হাসান, প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন-আহবায়ক সরদার আব্দুল কাদের। ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মোঃ সেলিম শেখ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যথাক্রমে উপজেলা আ,লীগের সহ-সভাপতি আবু হোরায়রা বিশ^াস, উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ খলিলুর রহমান, যুগ্ন-সাধারন সম্পাদক শেখর রঞ্চন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভবজন, ইউনিয়ন আ,লীগের সাধারন সম্পাদক এমডি সেলিম রেজা, বেতাগা ইউনিয়ন আ,লীগের সভাপতি মোঃ ইউনুস আলী শেখ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব কাজি বেলাল সাইদ। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা জেলা কৃষকলীগের যুগ্ন-আহবায়ক পুলিন বিহারী ঘোষ, ছাত্রলীগের আহবায়ক জয়ন্ত কুমার দাশ, যুবলীগের সভাপতি জাহিদ ইকবাল, এ শুকুর আলী খান ও ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ খান। ##

কেশবপুর থানা পুলিশ ৫৩ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে

আলমগীর হোসেন,কেশবপুর প্রতিনিধি

  কেশবপুর থানা পুলিশ ৫৩পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ১৯নভেম্বর বিকেলে উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের বসুন্তিয়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শাওন হোসেনকে (২৫) আটক করে।গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দীনের নির্দেশে উপ-পরিদর্শক ফজলে রাব্বী সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালায়।ওই সময় তার দেহ তল্লাশী করে ৫৩ পিচ ইয়াবা পাওয়া যায়। সে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের ইয়াছিন আলী গাজীর ছেলে। তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে,যার মামলা নং-১০। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দীন সাংবাদিকদের জানান, আটক শাওন হোসেনের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ২০নভেম্বর তাকে যশোর আদালতে সোপর্দ করা হয়।

কেশবপুরে এক এনজিও কর্মকর্তার লাশ উদ্ধার

কেশবপুর প্রতিনিধিঃ  

কেশবপুরের সন্ন্যাসগাছা গ্রাম থেকে শনিবার বেলা ১১টার দিকে দলিলুর রহমান (৪১) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। তিনি গৌরিঘোনা এসকেএস ফাউডেশন নামে একটি এনজিও’র কর্মকর্তা। পুলিশ ও এলাকাবাসী জানান, সন্ন্যাসগাছা গ্রামের বিশ্বজিত দের বাড়ি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। দলিলুর পাবনা জেলার চাটমোহর উপজেলার মধ্য সালিখা গ্রামের জামাত আলীর ছেলে। কেশবপুর থানার ওসি জসিম উদ্দিন জানান, ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদলি

কেশবপুর প্রতিনিধিঃ

যশোরের কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বদলি হয়েছেন। তিনি ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত হয়েছেন। অপরদিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে এমএম শারাফাত হোসেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন বলে জানা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান অত্যন্ত সুনামের সাথে কেশবপুরে দায়িত্ব পালন করেন।

কোটচাঁদপুরে ছাত্রদলের উদ্যোগে তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

মোঃ আশাদুল ভূঁইয়া কোটচাঁদপুর প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠান করেছে কোটচাঁদপুর উপজেলা ছাত্রদল। শনিবার সন্ধ্যায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুস সামাদ মুকুলের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক নাসির উদ্দীন লিয়নের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আব্দুর রাজ্জাক। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব মিজানুর রহমান খাঁন লাভলু, ৪নং বলুহর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ আলী, কোটচাঁদপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কোটচাঁদপুর  উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবনেতা আশরাফুজ্জামান খাঁন মুকুল , কোটচাঁদপুর উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বর্তমান যুবনেতা মাহফুজল আলম মামুন, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সহিদুল ভূঁইয়া, উপজেলা সেচ্ছাসেবক দলের হাফিজুর রহমান, আবুল কাশেম প্রমুখ। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া এবং মোনাজাত করা হয়।

শেখ রাজিয়া নাসেরের মাগফিরাত কামনায় কয়রায় আওয়ামীলীগের দোয়া মাহফিল

কয়রা প্রতিনিধি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজবিুর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিণী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি, খুলনার দক্ষিণ বাংলার রাজনৈতিক অভিভাবক ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট -১ আসনের সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীন এমপি, শেখ সালাউদ্দিন জুয়েল এমপি, যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেলের মা ও বাগেরহাট- ০২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় এর দাদি মরহুমা শেখ রাজিয়া নাসেরের রুহের মাগফিরাত কামনা করে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজার সভাপতিত্বে দলীয় কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক বিজয় কুমার সরদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ সভাপতি ফজলুল হক, বাবু খগেন্দনাথ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, সাংগঠনিক সম্পাদক এসএম বাহারুল ইসলাম, প্রচার সম্পাদক সাংবাদিক এসএম হারুন অর রশীদ, আইন বিষয়ক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলে সানা, সংস্কৃতি সম্পাদক ও কৃষকলীগের আহবায়ক প্রভাষক শাহাবাজ আলী, কোষাধাক্য ইয়াকুব আলী, আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম, আ’লীগ নেতা আঃ সামাদ গাজী, খায়রুল আলম, নির্মল চক্রবর্তী, ওলামালীগ নেতা মাওঃ মাকসুদুর রহমান, যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু, ইমদাদুল হক টিটু, এ্যাডঃ আরাফাত হোসেন, ছাত্রলীগ নেতা রোকনুজ্জামান কাজল, রবিন, আল আমিন খোকন, জাকারিয়া, কৃষকলীগের সদস্য সচিব শাহিনুর রহমান, শ্রমিকলীগ সভাপতি আঃ হালিম, প্রজন্মলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন , সাধারণ সম্পাদক শামীম, স্বেচ্ছাসেবক লীগ নেতা রকিব, বজলুল করিম, সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড সভাপতি, সাধারণ সম্পাদক, সকল সহযোগি সংগঠনের নেতাকর্মী সহ আ’লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । মিলাদ মাহফিল শেষে শেখ পরিবারের সকল শহীদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি, শেখ হেলাল উদ্দীন এমপির মাতা মরহুমা শেখ রাজিয়া নাসেরের রুহের মাগফিরাত কামনা করে এবং স্থানীয় সাংসদ আলহাজ্জ মোঃ আকতারুজ্জামান বাবু এমপির সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

ঝিনাইদহের নলডাঙ্গায় ব্রি-ধান ৭৫ এর মাঠ দিবস অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাট বীজ উৎপাদন সংরক্ষন ও বিতরন প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনী বড় গড়িয়ালা প্রাথমিক বিদ্যালয় মাঠে রোববার সকালে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।

উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ কৃপাংশু শেখর বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর অঞ্চলের মনিটরিং কর্মকর্তা মোঃ সামিউর রহমান, কৃষি সম্প্রসারন অফিসার মোঃ জুনায়েদ হাবীব, নলডাঙ্গা ইউপি চেয়ারম্যান কবির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইরফান আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক আবু জাফর, নলডাঙ্গা ক্যাম্পের ইনচার্জ এ এস আই মনিরুজ্জামন মনিরসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক তত্ববধানে ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা লালন মিয়া ও মোঃ মইনুল হোসেন। কৃষি বান্ধন সরকার বিনামূল্যে নলডাঙ্গা ইউনিয়নের গড়িয়ালা গ্রামে ৫ একর জমিতে ব্রিধান ৭৫, বীজ ও রাসায়নিক সারসহ বিভিন্ন ধরনের কৃষি বীজ সংরক্ষনের উপকরন বিতরন করা হয়। এ সময় কৃষকের মাঝে জন প্রতি ৪ শত টাকা করে সম্মানি ভাতা প্রদান করা হয়।

ঝিনাইদহের কালীগঞ্জের বলরামপুরের প্রতিবন্ধী রাশেদ ৭ দিন ধরে নিখোঁজ, সন্ধান চাই

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে রাশেদ হোসেন (২৫) নামের এক মানষিক ভারসাম্যহীন প্রতিবন্ধী ৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন। সে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের মৃত একটি হোসেনের ছেলে। গত (১৬ নভেম্বর) সোমবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে কোলা ইউনিয়নের কালাবাজার থেকে নিখোঁজ হয় সে। সেই থেকে তার পরিবারের লোকজন আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন এলাকায় খোঁজাখুজি করেও তার সন্ধান মেলাতে পারেনি। প্রতিবন্ধী রাশেদ স্পষ্টভাবে কোন কথা বলতে পারেনা। দুটো টাকা দেও শুধু মাত্র এই কথাটুুকুই বলতে পারে। যদি কোন স্বহৃদয়বান ব্যক্তি রাশেদের সন্ধান পান তাহলে ০১৭৪৯-৮৫০৯৮৬, ০১৯২৪-৭৬৬১৭৯ নম্বর মোবাইলে যোগাযোগ করার জন্য তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

ফুলতলায় পিকআপের ধাক্কায় মিল শ্রমিকের মৃত্যু

ফুলতলা প্রতিনিধি

রোববার সকাল সাড়ে ৯টায় খুলনা-যশোর মহাসড়কের ফুলতলার যুগ্নিপাশা এলাকায় পিকআপের ধাক্কায় সাইকেল আরোহী মোজাহার বিশ্বাস (৫০) নামে এক মিল শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি অভয়নগর গাজীপুর গ্রামের মৃতঃ ই¯্রাফিল বিশ্বাসের পুত্র এবং ফুলতলা শিকিরহাট তিতাস লবণ ফ্যাক্টরীর শ্রমিক। হাইওয়ে পুলিশ জানায়, অজ্ঞাত পিকআপের ধাক্কায় মোজাহার গুরুতর জখম হলে এলাকাবাসী তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঃ ঘোষনা করেন। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে। 

ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ

ডুমুরিয়া প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ডুমুরিয়া সদরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রতিদিনের ন্যায় গতকাল রবিবার দিনব্যাপী নানা কর্মসূচীতে অংশ গ্রহন করেন। তিনি গতকাল রবিবার সকাল ১১ টায় গোলনা গ্রামের স্কুল শিক্ষক সবুর খানের নামাজে জানাজায় শরীক হন। গত শনিবার দুপুরে মৃত্যু বরণ করেন দক্ষিন ডুমুরিয়ার ওহাব আলী ঢালী (৮৫)। আছরবাদ তার নামাজে জানাজায় অংশ গ্রহন করেন। গতকাল সকাল ৬ টা থেকে ১১ টা পর্যন্ত দক্ষিন ডুমুরিয়ার ঢালীবাড়ি, গাছীবাড়ি,মোড়লবাড়ি,শেখবাড়ি সকল শ্রেনী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন। সন্ধ্যায় ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন মহিলা কলেজের পাশে খানজাহানের মেয়ে খাদিজা বেগম ও পুরাতন ধান হাটের পাশে ইউনুছ খানকে দেখতে যান। তাদের চিকিৎসার খোজঁ খবর নেন। এসময়ে তার সাথে ছিলেন আজমত শেখ, রেজাউল শেখ, জাকিরুল মোল্লা, সাঈদ ফকির, সোহরার শেখ, বাধণ মন্ডল, হোসেন আলী সরদার, জাহাঙ্গীর মোড়ল প্রমুখ।

ডুমুরিয়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ আহত

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় মঠবাড়িয়া পূজা মন্দিরের সভাপতি পরিমল বিশ্বাস নামের এক ষাটোর্ধ বৃদ্ধ আহত হয়েছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার কাঁঠালতলা বাজারস্থ মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আহত পরিমল বিশ্বাস জানান, উপজেলার আটলিয়া ইউনিয়নের চাকুন্দিয়া গ্রামস্থ সিরাজুল ইসলাম শেখের সাথে পরিমল বিশ্বাসের টাকা-পয়সা লেনদেনকে কেন্দ্র পূর্ব শত্রুতা চলে আসছে। তারই জের ধরে ঘটনার দিন সন্ধ্যায় বৃদ্ধ পরিমল ঘটনাস্থলে পৌঁছালে পরিকল্পিত ভাবে সিরাজুল তাকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। এতে তার মাথা ফেটে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত পরিমলকে উদ্ধার করে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ প্রসঙ্গে ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ডুমুরিয়ায় আলোর পথ যুব সংঘের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় শোভনা ইউনিয়নের উত্তর নুতন খেলার মাঠে আলোর পথ যুব সংঘের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। গতকাল রবিবার দিনব্যাপি আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য। প্রধান অতিথি ছিলেন আইন মন্ত্রনালয়ের জেলা জজ সংযুক্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া হোসেন। দিনব্যাপি ৮টি ইভেন্সে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শেষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। প্রবীন সমাজসেবক শেখ আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী সভায় বক্তব্যদেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক, স্থানীয় ইউপি সদস্য শেখ আব্দুল কাদের,সতীরানী মন্ডল,অরুণ দেবনাথ,যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ নাসিম কাদের ও সাধারন সম্পাদক আবুল কাসেম ফকির। অনুষ্ঠান পরিচালনা করেন শেখ জিল্লুর রহমান।

রাজিয়া নাসের স্মরনে মহানগর বঙ্গবন্ধু পরিষদের দোয়া অনুষ্ঠান

খবর বিজ্ঞপ্তি

গত ১৯শে নভেম্বর বাদ মাগরিফ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতা শহীদ শেখ আবু নাসেরের স্ত্রী, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার চাচী, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনৈতিক অহংকার শেখ হেলাল উদ্দিন এম পি, সেখ সালাহউদ্দিন জুয়েল এম পি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল, শেখ রুবেল ও শেখ বাবুর রতœগর্ভা মা রাজিয়া নাসেরের রুহের মাগফিরাত কামনা করে বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর নবপল্লী কমিউনিটি সেন্টারে শোক সভা ও দোয়া অনুষ্ঠান করে। সভাপতিত্ব করেন মহানগর সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী, বক্তব্য রাখেন মহানগর সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শাহাদাৎ হোসেন মল্লিক, শরিফ এনামুল কবির, সাবেক ছাত্রনেতা নূর হোসেন, সাধারণ সম্পাদক রোটাঃ এম আসাদুজ্জামান মুন্না, দোয়া পরিচালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব হাফেজ শেখ আসলাম, এ্যাড. মেহেদী ইনসার ও রেজাউল করিম এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন রোটাঃ ইঞ্জি.মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান খান, ডা. হাফিজুর রহমান সোহেল, মোঃ ইউনুছ মোল্লা, আবু সালেহ গাজী, মহিদুল ইসলাম নান্নু, মাওলানা মোক্তার হোসেন, আবুল কালাম মোল্লা, মোঃ সারাফাত উল্লাহ স্বপন, মশিউর রহমান মিলন, এইচ এম আরিফ, শেখ তৌহিদুর রহমান, ডাঃ নুরুল ইসলাম, কাজী শরীফুল ইসলাম মিঠু, শেখ মোঃ শাহিন, মোজাহার গাজী, আফজাল হোসেন আমজালা, আঃ জব্বার কমান্ডার, আঃ সালাম সিকদার, রায়হান চৌধুরী, রতন সাহা, প্রশান্ত কুমার সাগর, এম এ লতিফ, মোঃ মাসুদ গাজী, শান্তনু বৈরাগী, বিশ্বজিত কুমার মন্ডলসহ পরিষদের খুলনা মহানগর অর্ন্তগত থানা, ওয়ার্ড এবং প্রতিষ্ঠান ভিত্তিক নেতৃবৃন্দ। 

পাট ও বস্ত্র মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মাহবুবুল ইসলামের মায়ের ইন্তেকাল

 মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র  মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মো. মাহবুবুল ইসলাম ও  দৈনিক নয়া দিগন্তের সাবেক মোড়েলগঞ্জ প্রতিনিধি, মোড়েলগঞ্জ সরকারি এসএম কলেজের অধ্যাপক মো. মনিরুল ইসলাম শাহীনের মা এবং জেলা আনসার এ্যাডজুডেন্ট (অবসরপ্রাপ্ত) মরহুম মো. আবদুর রহমান হাওলাদারের স্ত্রী মোসাম্মাৎ আনোয়ারা বেগম (৯০) শনিবার রাত ১টা ৩০ মিনিটে খুলনা শহীদ আবু নাসের হাপাতালে ইন্তেকাল করেন( ইন্নলিল্লাহি—রাজিউন)।

মুত্যুকালে তিনি ৫ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। রোববার বাদ জোহর বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার চেয়ারম্যান বাজার এলাকায় নিজ বসতবাড়িতে ২ দফা জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। #

শেখ হেলাল উদ্দিন এমপি’র মায়ের নামে দোয়া অনুষ্ঠিত

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়ন ছাত্রীগের উদ্যোগে রোববার দুপুরে শেখ হেলাল উদ্দিন এমপি’র মাতা শেখ রিজিয়া নাসেরের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চিংড়াখালী ইউনিয়ন পরিষদ সভাকক্ষে দোয়া মাহফিলে চিংড়াখালী ইউনিয়ন ছাত্রলীগ আহবায়ক সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ গ্রহণ করে ইউপি চেয়ারম্যান মো. আলী আক্কাস বুলু, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মুক্তিযোদ্ধা আব্দুস সালাম হাওলাদার, ছাত্রলীগ সদস্য মো. রেদানউল করিম, মো. মামুন হোসেন, আদনান হোসেন, শহীদ তিতুমির কলেজের সাধারণ সম্পাদক আহম্মদ জয়, যুবলীগ সদস্য আরিফ সরদার, মো. মইন খান প্রমুখ। দোয়া পরিচালনা করেন মৌলভী মেক্তার হোসেন। দোয়া শেষে তবারক বিতরণ করা হয়েছে।

মোড়েলগঞ্জে দৈবজ্ঞহাটী ইউনিয়ন তাঁতী লীগের আহ্বায়ক কমিটি গঠন

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জে দৈবজ্ঞহাটী ইউনিয়নে তাঁতী লীগের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক আল মামুন ফকির, সদস্য সচিব মো. রিপন স্থলপ্রহরী, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে মো. মিঠু ফকির, মো. লাবলু শেখ, মো. নিজাম শেখ, মো. নাসির হাওলাদার। মোড়েলগঞ্জ উপজেলা তাঁতীলীগের সভাপতি দৈনিক নওয়াপাড়া পত্রিকার মোড়েলগঞ্জ প্রতিনিধি মো. হাসানুজ্জামান বাবু ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে রোববার এ খবর নিশ্চিত করেছেন।

আশাশুনি প্রেসক্লাবে চেয়ারম্যান জাকিরের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। রবিবার বেলা ১১ টায় আশাশুনি প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

লিখিত বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে হিজলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা নওশের আলী ও বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জেল হোসেন বলেন, স্বাধীনতার স্বপক্ষে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন ইউনিয়নের অসহায় হতদরিদ্র গরীব মানুষের পক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আম্পানের তা-বে ল-ভ- প্রতাপনগর ইউনিয়নকে পুনর্বাসনে তিনি আপ্রান লড়ে যাচ্ছেন। তার উন্নয়নের ধারাকে বাঁধাগ্রস্ত করতে একটি পক্ষ ষড়যন্ত্র করে যাচ্ছে। এরই অংশ হিসাবে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় চেয়ারম্যানের ভাবমুর্ত্তী নষ্ট করতে দুর্নীতির অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করা হয়েছে। মিনা ফাউ-েশনের ত্রাণের তালিকা শ্রীউলা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনের নেতৃত্বে করা হয়েছে। চেয়ারম্যান-মেম্বররা ঐ তালিকা করেনি। মিনা ফাউ-েশনের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকের মাধ্যমে শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা মৎস্যসেটে সহকারি পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) ইয়াছিন আলি, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শাহীন সুলতানা, অফিসার ইনচার্জ গোলাম কবির, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেনসহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে তালিকা অনুযায়ি ত্রাণ বিতরণ করা হয়। এতে চেয়ারম্যানদের কোন হস্তক্ষেপ না থাকলেও তাকে জড়িয়ে যে মিথ্যাচার করা হয়েছে তা সঠিক নয় বলে সংবাদ সম্মেলনে দাবী করা হয়। এসময় ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

আশাশুনির তুয়ারডাঙ্গা স্কুলে নিয়োগ বাণিজ্য নিয়ে ব্যাপক সমালোচনা

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষার ব্যবস্থাপনা ও লক্ষ লক্ষ টাকা নিয়োগ বাণিজ্যের অভিযোগ এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় তুলেছে।

সরেজমিন ও বিভিন্ন সুত্রে জানা গেছে, তুয়ারডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে গত ২৩ অক্টোম্বর ল্যাব সহকারী শিক্ষক পদে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ব্যাপক দুর্নীতি অনিয়মের মাধ্যমে বিধিমালা লঙ্ঘন করে ধুয়াশা সৃষ্টি করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্কুলের প্রধান শিক্ষক ও এসএমসি সভাপতি সরকারি কর্মকর্তাদের সাথে যোগসাজস করে এলাকায় পরীক্ষা না নিয়ে তালা উপজেলায় পরীক্ষা গ্রহন করেন। করোনার কারনে তাদেরকে এই স্থানে পরীক্ষার আয়োজন করতে হয়েছে এমন অগ্রহনযোগ্য বাহানা দেখিয়ে প্রধান শিক্ষক সুব্রত কুমারের পূর্বেকার গোপন আস্তানায় এ নিয়োগ সম্পন্ন করা হয়। আশাশুনির কোন প্রতিষ্ঠান করোনা ঝুঁকিমুক্ত নয় তালা উপজেলা ঝুঁকিমুক্ত হলো কিভাবে? নাকি অভিভাবক তথা এলাকাবাসীকে অন্ধকারে রাখতে নিয়োগ বাণিজ্য সফল করতে এহেন গোপনীয় অভিযান? এমন প্রশ্ন সচেতন সকলের। নাম প্রকাশে অনিচ্ছুক ঐ এলাকার কয়েকজন ব্যক্তি জানান, সভাপতি আশীষ কুমার ও প্রধান শিক্ষক শিক্ষা অফিসারকে অর্থের বিনিময়ে ম্যানেজ করে কাগজ কলমে বিধি সম্মত নিয়োগ দেখিয়ে অনিশ কুমার ঢালীকে নিয়োগ প্রদান করেন। অথচ লিটন কুমার রাহা পরীক্ষায় উর্ত্তীর্ন হলেও তাকে কৌশলে ফেল করানো হয়েছে বলে তারা দাবী করেন। গোপনে গোপনে নিয়োগ প্রক্রিয়া শেষ হয়েছে এমন খবর এলাকায় প্রকাশ পেলে এলাকাবাসি হতভাগ হয়ে পড়ে। এছাড়া নিয়োগ বাণিজ্যের টাকা ভাগাভাগিতে কমবেশী হওয়া নিয়ে কমিটির সদস্য, শিক্ষক ও কয়েকজন গন্যমান্য ব্যক্তির মধ্যে বিরোধ সৃষ্টি এবং এক কান দু’কান করতে করতে এলাকায় ছড়িয়ে পড়েছে বলে জানাগেছে। নিয়োগ বাণিজ্যেও টাকা প্রতিষ্ঠানের উন্নয়নে না রেখে ভাগাভাগির ঘটনায় সচেতনমহলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক অভিযোগকারীরা আরও জানান, ইতিপূর্বে প্রধান শিক্ষক সুব্রত তার নিজের মেয়ে ও একাধিক শিক্ষককে তার আমলে এমনিভাবে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে নিয়োগ দিয়েছেন। এরফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তর ও একাধিক পত্রপত্রিকায় অনিয়মের খবর প্রকাশিত হয়েছে। তৎকালীন মাধ্যমিক শিক্ষা অফিসারকে ঐ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির কারণে বদলি হতে হয়েছিল বলে তারা জানান। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাকি বিল্লাহর সাথে কথা হলে তিনি বলেন, ইতিপূর্বে কোন নিয়োগ হয়েছে আমার জানা নেই। আপনারা বলছেন তাই আমি শুনেছি। প্রধান শিক্ষক সুব্রত কুমারের সাথে কথা হলে তিনি বলেন, মোবাইল ফোনে আমি কিছু বলতে পারব না। যা শুনার স্বাক্ষাতে শুনতে হবে। মাধ্যমিক শিক্ষা অফিসার নিয়োগ সংক্রান্ত কোন বিষয় জানেন না বলে দাবী করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ম্যানেজিং কমিটির সভাপতি আশীষ কুমারের ০১৭১২-৮৮১৮৯২ নং মোবাইলে যোগাযোগ করা হলেও ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ থাকায় শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।

নওয়াপাড়ায় বনায়ন কর্মসূচির মতবিনিময় সভা

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়ায় বনায়ন কর্মসূচির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে নওয়াপাড়া চন্ডিতলা মন্দিও চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।  আলহাজ্ব আয়ুব আলি গাজীর সভাপতিত্বে সভায় উপজেলা ফরেস্টার আছাফুর রহমান, অফিস সহকারী সুভাষ গোলদার, রোড এ্যাসিস্ট্যান্ট জাকির হোসেন, আছাফুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন বনায়ন কর্মসূচির সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র বাছাড়। 

খুলনা মহানগর শ্রমিক লীগের দোয়া মাহফিল আজ

খবর বিজ্ঞপ্তি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতা শহীদ শেখ আবু নাসের এর সহধর্মিনী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চাচি, বাগেরহাট-১ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এম.পি, খুলনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল এম.পি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি মন্ডলির সদস্য শেখ সোহেল, খুলনা নৌ-পরিবহন মালিক গ্রুপের সহ-সভাপতি শেখ জালাল উদ্দিন রুবেল ও শেখ বেলাল উদ্দিন বাবু এর মাতা বেগম রিজিয়া নাসের এর আত্মার মাগফেরাত কামনায় খুলনা মহানগর শ্রমিক লীগের উদ্যোগে আজ বাদ মাগরিব দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হবে।

সাতক্ষীরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ী বহরে হামলা মামলায় আদালতে সাক্ষ্য দিলেন ৫ স্বাক্ষী

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় তৎকালিন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ী বহরে হামলা মামলায় ৫ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহন করেছে আদালত। রবিবার দুপুরে সাতক্ষীরা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট হুমায়ুন কবিরের আদালতে আসামীদের উপস্থিতিতে সাক্ষ্য দেন তৎকালিন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার সফরসঙ্গী জুবাইদুল হক রাসেল, ফাতেমা জামান সাথি, ফটো সাংবাদিক শহিদুল ইসলাম জীবন, আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ আবু আহমেদ ও সরদার মুজিব। সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড. আব্দুল লতিফ জানান, মামলাটির ১২৩ তম কার্যদিবসে ৫ জন স্বাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। দুপুর ১২ টা থেকে শুরু করে বেলা ২.৪০ মিনিট পর্যন্ত একাধারে ৫জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন করে আদালত। তবে সুপ্রিম কোটের অ্যাপিলেড ডিভিশনের চেম্বার জজ আদালতে লিভ টু আপীল শুনানীর দিন ধার্য্য হওয়ায় স্বাক্ষীদের জেরা করছেন না আসামী পক্ষের আইনজীবীরা। তিনি আরো জানান, এ নিয়ে এ মামলায় মোট ৩০ জন স্বাক্ষীর মধ্যে ১৫ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহন করেছেন আদালত। প্রসঙ্গত ঃ ২০০২ সালের ৩০ আগষ্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা সদর হাসপাতালে ধর্ষিতা এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে আসেন। হাসপাতাল থেকে ঢাকায় ফেরার পথে বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরার কলারোয়া বিএনপি অফিসের সামনে গাড়ি বহরে হামলার অভিযোগ ওঠে তৎকালিন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ নেতাকর্মীদের বিরুদ্ধে। এঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীন বাদী হয়ে উপজেলা যুবদলের সভাপতি আশরাফ হোসেনসহ ২৭ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত ৭০/৭৫ জনের নামে থানায় ব্যর্থ হয়ে আদালতে মামলা দায়ের করেন। পরে আদালতের নির্দেশে এক যুগ পর ২০১৪ সালের ১৫ অক্টোবর কলারোয়া থানায় মামলাটি রেকর্ড করা হয়। এরপর ২০১৫ সালের ১৭ মে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাতক্ষীরা ১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জনের নাম উল্লেখ করে ৩০ জনকে স্বাক্ষী করে সম্পূরক অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারি কর্মকর্তা শেখ সফিকুল ইসলাম।

সাতক্ষীরা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৯ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণের পর ২০১৭ সালের ২১ সেপ্টেম্বর আসামীপক্ষের আপীল আবেদনে মামলার কার্যক্রম স্থগিতের আদেশ দেন উচ্চতর আদালত। এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে উচ্চতর আদালত চলতি বছরের ২২ অক্টোবর মামলাটির স্থগিতাদেশ প্রত্যাহার করে নথি পাওয়ার ৯০ দিনের মধ্যে মামলাটি নিষ্পত্তি করতে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতকে নির্দেশ দেন। সেই নির্দেশ অনুযায়ী মামলাটির বিচারিক কার্যক্রম অব্যাহত আছে।

সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধে চাচা, চাচী ও তিন ভাইকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি

মাপ জরিপের পর জমিতে ভিত করতে গেলে সাতক্ষীরা জজ কোর্টের পিপি এ্যাড. আব্দুল লতিফের ছেলে রাসেলের নেতৃত্বে সন্ত্রাসীরা তার আপন চাচা, চাচী ও তিন চাচাত ভাইকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ উঠেছে। রোববার দুপুর একটার দিকে সদর উপজেলার দক্ষিণ কামারবায়সা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, সাতক্ষীরা সদরের দক্ষিণ কামারবায়সা গ্রামের সামছুর রহমানের ছেলে আহাদ আলী (৬৯), তার ছেলে তোফাজ্জেল হোসেন তোফা (৪৮), মজনুর রহমান (৪৫), মোজাম্মেল হক (৩৫) ও আহাদ আলীর স্ত্রী সেলিনা খাতুন (৫৫)। আহতদের মধ্যে তিনজন সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকী দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

সদর হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধ আহাদ আলী জানান, তার ভাই সাতক্ষীরা জজ কোর্টের পিপি এ্যাড. আব্দুল লতিফের বাড়ি সংলগ্ন ভিটায় তিনি সাড়ে ১২ শতক জমি পান। এ নিয়ে কয়েকবার শালিসও হয়েছে। গত শুক্রবার আমিন আব্দুর রাজ্জাক ওই জমি মাপ জরিপ করেন। মাপ জরিপ শেষে উভয়পক্ষ সীমানা মেনে নেন। একপর্যায়ে এ্যাড. আব্দুল লতিফ ওই জমিতে তাকে (আহাদকে) ঘর করার অনুমতি দেন। সে অনুযায়ি তিনি তার ছেলেদের নিয়ে রোববার দুপুর ১২টার দিকে চিহ্নিত জায়গায় ঘরের জন্য ভিত কাটতে থাকেন। খবর পেয়ে এ্যাড. লতিফের ছেলে রাসেলের নেতৃত্বে রমজান আলীর ছেলে আমির আলী, আদম আলীর ছেলে মঞ্জুরুল ও মোমিন আলী, শফিকুলের ছেলে শরিফ হোসেন ও উজ্জ্বল এবং অহেদ আলীর ছেলে জিয়ারুল ইসলামসহ ১০/১২ জন হাতে রাম দা, লোহার রড ও বাঁশের লাঠি নিয়ে তাদের উপর হামলা চালায়। এ সময় হামলাকারিরা তাদেরকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। স্ত্রী সেলিনা তাদেরকে উদ্ধারে এগিয়ে এলে তাকেও পিটিয়ে জখম করা হয়। স্থানীয়রা খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শী বাবলুর রহমান, মনিরুল ইসলাম, আকবর আলী ও আব্দুল মান্নান জানান, ইতিপূর্বে আব্দুল আহাদ ও তার পরিবারের সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে জখম করায় পিপি এ্যাড. আব্দুল লতিফ ও তার ছেলে রাসেলসহ কয়েকজনের বিরুদ্ধে মামলাও রয়েছে। তারা আরো জানান, রাসেল পরিকল্পিতভাবে আহাদসহ তার পরিবারের পাঁচজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম  করেছে।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ তৈয়েবুর রহমান জানান, ভারী জিনিস দিয়ে আঘাতের ফলে বৃদ্ধ আব্দুল আহাদের দু’টি দাঁত ভেঙে গেছে। এ ছাড়া আহাদ, তোফাজ্জেল ও মজনুর মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো জিনিস দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে এবং সেলিনা ও মোফাজ্জেল এর শরীরের বিভিন্ন স্থানে ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছে। এ ব্যাপারে এ্যাড. আব্দুল লতিফের ছেলে রাসেল জানান, তিনি এলাকার বাইরে থাকাকালিন ঘটনাটি ঘটেছে। হামলার সঙ্গে তার কোন সম্পৃক্ততা নেই।

সাতক্ষীরা জজ কোর্টের পিপি এ্যাড. লতিফ জানান, তিনি কোর্টে ছিলেন। খবর পেয়ে আহতদের দেখতে সদর হাসপাতালে যান। এ ধরণের হামলার তিনি নিন্দা জানান।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, দক্ষিন কামারবায়সা গ্রামে একটি মারামারির খবর পেয়ে উপ-পরিদর্শক হানিফ ও ইফতেখারকে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

দিঘলিয়ায় জামান জুট মিলে অগ্নিকান্ড, নারীসহ চার শ্রমিক অগ্নিদগ্ধ

আসাদ, দিঘলিয়া প্রতিনিধিঃ

দিঘলিয়ায় জুট মিলে অগ্নিকান্ডে চারটি মেশিনসহ অর্ধ কোটি টাকার পাট পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আসলাম, রবিউল, আকাশ ও হেলেনাসহ চারজন শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছে। গতকাল রবিবার বেলা পৌঁনে ১২টার দিকে দিঘলিয়া উপজেলার জামান জুট মিল করপোরেশনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এদিকে গুরুতর অগ্নিদগ্ধ আসলামকে (৪৫) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া অগ্নিদগ্ধ রবিউল ইসলামকে (৩২) স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি ও বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

রবিবার বেলা পৌঁনে ১২টার দিকে দিঘলিয়ার জামান জুট মিল করপোরেশনের হার্ড ওয়েস্ট মেশিন থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন জুট মিলের অভ্যন্তরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দিঘলিয়া ও দৌলতপুরের ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুন নেভাতে গিয়ে আসলাম, রবিউল, আকাশ ও হেলেনাসহ চারজন শ্রমিক অগ্নিদগ্ধ হয়। এদের মধ্যে গুরুতর আহত আসলামকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পরে তাকে ঢাকায় পাঠানো হয়। এছাড়া অগ্নিদগ্ধ রবিউলকে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি এবং বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জামান জুট মিল করপোরেশনের ডেপুটি জেনারেল ম্যানেজার (প্রশাসন) মো. রিপন মোল্লা বলেন, আগুনে মিলের পাচটি মেশিনসহ ৪০ থেকে ৫০লাখ টাকার পাট পুড়ে গেছে। যার আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় আড়াই কোটি টাকা। এছাড়া তাদের চারজন শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছে। এদের মধ্যে আসলাম নামে একজন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক। দিঘলিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মাসুদ পারভেজ বলেন, প্রায় দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কি কারণে আগুন লেগেছে এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত না করে প্রাথমিকভাবে বলা সম্ভব হচ্ছে না। দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানউল্লাহ চৌধুরী বলেন, অগ্নিকান্ডে চারজন শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছে। এদের মধ্যে আসলাম নামে গুরুতর অগ্নিদগ্ধ একজন শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া অগ্নিদগ্ধ রবিউলকে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি এবং বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

চিতলমারীতে ৫ বছরের সাজাপ্রাপ্ত ৩৪ টি মামলারআসামী গ্রেফতার

চিতলমারী প্রতিনিধি:  

বাগেরহাটের চিতলমারীতে মাদক মামলায় ৫বছরের সাজা প্রপ্ত ৩৪ টি মামলার পালাতক আসামী মাদক স¤্রট পান্না বিশ্বাস কে গ্রেফতার করেছে পুলিশ।রবিবার দুপুরে গোপন সংবাদের সুত্র ধরে চিতলমারী থানার অফিসার ইনচার্জ মীর শরিফুল হকের নেতৃত্বে উপজেলার চিংগড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করেন । সে উপজেলার চিংগড়ী গ্রামের মৃত্যু খোকা বিশ্বাসের ছেলে। পুলিশ জানায় সে মাদক মামলায় ৫বছরের সাজা প্রপ্ত পালাতাক আসামী। পান্নার বিরুদ্ধে হত্যা, মাদক ও পুলিশের উপর হামলাসহ ৩৪টি মামলা রয়েছে সে দীর্ঘ দিন পালাতক ছিল।

সিরাজগঞ্জে জঙ্গি সন্দেহে আটক আমিনুলের বাড়ী তালায়

ইলিয়াস হোসেন, তালাঃ

সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে শুক্রবার র‌্যাবের অভিযানে গ্রেফতার জঙ্গিদের একজন আমিনুল ইসলাম ওরফে শান্ত’র (২২) এর বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার দক্ষিণ নলতা গ্রামে। মাত্র ১ বছর বয়সে মায়ের সাথে (বাবার সংসার চ্যুত হয়ে) মামার বাড়ি নলতায় বসবাস তার।

বিয়ে করেছেন গত বছর ২২ জানুয়ারী একই এলাকার অস্টম শ্রেণিতে পড়ুয়া জনৈকা কিশোরীকে ভালবেসে। মামার বাড়ীর অমতে বিয়ে করায় মায়ের খরিদা জমিতে ঘর বেঁধে শ্বশুরালয়ের মতাদর্শে সেখানেই বসবাস করেন। স্থানীয় পুলিশের দাবি, তার বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই। পরিবার ও স্থানীয়দের দেয়া তথ্য মতে আমিনুল কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না থাকলেও সর্বশেষ র‌্যাবের অভিযানে জঙ্গি সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার হওয়ার পর বিষয়টি নিয়ে এলাকাবাসীকেও ভাবিয়ে তুলেছে। আমিনুল এলাকায় প্রচার করতেন যে, তিনি খুলনায় ফুড পান্ডে নামে একটি অনলাইন মার্কেটিং কোম্পানতে চাকুরী করতেন।

পিত্রালয়ে বসবাসরত আমিনুলের মা রোকসানয়ারা বিথি বলেন, আমিনুলের পিতা বজলুর রহমানকে বিয়ে করে তিনি ঠকেছিলেন। যশোরের মনিরামপুর উপজেলার বিজেরামপুর গ্রামের বাসিন্দা বজলু আনসার ও ব্যাটেলিয়ানের সদস্য হিসেবে কর্মরত অবস্থায় তালায় পোস্টিং নিলে ১৯৯৯ সালে তার সাথে পরিচয় হয় তার। এক পর্যায়ে স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল মজিদের মধ্যস্থতায় বিয়ে হয় তাদের। এরপর বজলুর গ্রামের বাড়ি বিজেরামপুরে প্রায় এক বছরের দাম্পত্য জীবন অতিবাহিতর পর আকষ্মিক বজলুর প্রথম পক্ষের স্ত্রীর আগমন ঘটে  ঐ বাড়িতে। এরপর রাগে,দুঃখে, মনো কষ্টে গর্ভাবস্থায় বিথি চলে আসেন তালার পিত্রালয়ে। এরপর বাবার সংসারে বহুকষ্ঠে ছেলেকে মানুষ করার চেষ্টা করেন। আমিনুলের ৭ বছর বয়স পর্যন্ত পড়া-লেখা করান স্থানীয় মাদ্রাসায়। এরপর প্রাথমিক বিদ্যালয় শেষে তালা বিদে সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি পাশ করে ভর্তি হন তালা সরকারী কলেজে। সেখান থেকে এইচ এস সি পাশ করে সাতক্ষীরা সরকারী কলেজে ইসলামের ইতিহাস বিভাগে ভর্তি হন। সর্বশেষ সেখানে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।

আমিনুলের মায়ের দাবি, বিয়ের পর কিছুদিন পর সে খুলনায় চাকুরিতে যান। এলাকাবাসীদের অনেকেই নাম প্রকাশ না করার শর্তে জানান, এলাকায় থাকাকালীণ বিভিন্ন সময় তিনি বিভিন্ন জনকে ইমাম মাহমুদের ঐক্যের ডাক নামে একটি বই পড়তে দিয়ে সংশ্লিষ্ট সংগঠনে সম্পৃক্ত হওয়ার জন্য দাওয়াত দিতেন।

মায়ের দেয়া তথ্যানুযায়ী আমিনুল সর্বশেষ ৫/৭ দিন আগে বাড়িতে এসে ১৯ নভেম্বর দুপুর আনুমানিক দেড় টার দিকে বাড়ি থেকে চাকুরীর উদ্দেশ্যে খুলনায় চলে যান। বৃহস্পতিবার সন্ধ্যায় মোবাইলে কথা হলে ব্যস্ত আছেন বলে ফোন রেখে দেন। এরপর সর্বশেষ শুক্রবার মিডিয়ার মাধ্যমে তার গ্রেফতারের খবর পান।

আমিনুলের স্ত্রী হাবিবা জানায়, তার সাথে বিয়ের পর থেকে অস্বাভাবিক কোন আচরণ তাকে বিচলিত করেনি। তার স্বামী খুলনার সোনাডাঙ্গা এলাকার জনৈক আশরাফুল ইসলামের মাধ্যমে ফুডপান্ডে অনলাই মার্কেটিং কোম্পাণীতে চাকুরী নেন। তার ধারণা, জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে আমিনুল গ্রেফতার হলে তারও গ্রেফতার হওয়ার কথা। তবে গ্রেফতারকৃতদের মধ্যে আশরাফুলের গ্রেফতার না হওয়াটাকেও মেনে নিতে পারছেননা তিনি। কেননা, তার সাথেই ছিল আমিনুলের দহরম মহরম সম্পর্ক।

এদিকে তথ্যানুসন্ধানে তার নিজ এলাকায় বিভিন্ন সময় বিলিকৃত নানা জিহাদি বই, লিফলেটসহ বিভিন্ন বই চলে এসেছে সাংবাদিকদের হাতে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় অনেকেই তার সম্পর্কে জঙ্গি সম্পৃক্ততার চমকপ্রদ তথ্য উপস্থাপন করছেন। ধারণা করা হচ্ছে, এলাকার অনেকেই রিজিয়ন ভিত্তিক নানা অপকর্মের সাথে সম্পৃক্ত থাকতে পারে। আটক আমিনুলকে পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করলেই বেরিয়ে আসতে পারে নানা অজানা চমকপ্রদ তথ্য এমনটাই মনে করছেন স্থানীয়দের অনেকেই।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল রোববার জানান, আমিনুলের বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ কিংবা মামলা নেই। তবে তার ব্যাপারে ব্যাপক খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রীকে খুবি উপাচার্যের অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপ অন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এর কো-চেয়ারম্যান মনোনীত হয়েছেন। রোগ সৃষ্টিকারী জীবাণুদের ওষুধ প্রতিরোধী হয়ে ওঠা ঠেকাতে জরুরি ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে গুরুত্বপূর্ণ সবকার্যকর ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করতে বিশ্বজুড়ে যাত্রা শুরু করেছে নতুন এই প্লাটফর্ম। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্লাটফর্মের কো-চেয়ারম্যান মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, একের পর এক বিশ্বসংস্থা ও নেতৃত্বে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অবস্থান অর্জন নিঃসন্দেহে তাঁর দূরদর্শিতা, প্রজ্ঞা ও বলিষ্ঠ নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ। এর ফলে বিশ্বসমাজে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে। তিনি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। উল্লেখ্য, আন্তর্জাতিক পর্যায়ের তিনটি বিশেষায়িত সংস্থার যৌথ উদ্যোগে গতকাল শুক্রবার প্লাটফর্মটির সূচনা হয়। সংস্থা তিনটি হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা, খাদ্য ও কৃষি সংস্থা এবং বিশ্ব পশু স্বাস্থ্য সংস্থা।

খুবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় কুইজ প্রতিযোগিতা সম্পন্ন, বিজয়ীদের নাম ঘোষণা

খবর বিজ্ঞপ্তি

রোটার‌্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটির উদ্যোগে অনলাইনে আয়োজিত তিনদিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় কুইজ প্রতিযোগিতা ‘থার্স্ট অপটিমিস্ট’ গত ২১ নভেম্বর সন্ধ্যায় শেষ হয়। প্রতিযোগিতার সমাপনী পর্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের নাম ঘোষণা করেন। তিনি রোটার‌্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটির বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে ভবিষতে তাদেরকে আরো সৃজনশীল কাজ করার আহবান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. মাতিউল ইসলাম এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী প্রধান মো. আকতার হোসেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন রোটার‌্যাক্ট ডিস্ট্রিক্ট ৩২৮১ এর ডিস্ট্রিক্ট রোটার‌্যাক্ট রিপ্রেজেনটেটিভ কাউসার আহমেদ রুবেল। এর আগে ২০ নভেম্বর সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা ফেসবুক লাইভে তৃতীয় রাউন্ডের উদ্বোধন করেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শুভ্র হাসান, ফা¯র্ট রানার আপ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের মো. রবিউল মোল্লা, দ্বিতীয় রানার আপ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আখতার হোসেন আজাদ, চতুর্থ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ এর ওমর শরীফ সরকার এবং পঞ্চম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শাহরিয়ার ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আন্তঃবিশ্ববিদ্যালয় কুইজ প্রতিযোগিতার আয়োজন কমিটির চেয়ারম্যান মেহজাবিন হোসেন বন্ধন এবং সভাপতিত্ব করেন রোটার‌্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটির সভাপতি তেহসিন আশরাফ প্রত্যয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খুবির শিক্ষার্থী মেহেদী হাসান বাপ্পি ও সাদিয়া তাবাস্সুম।

প্রতিযোগিতায় মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের অভ্যুদয়, মানসিক দক্ষতা, সাধারণ বিজ্ঞান, করোনা ভাইরাস, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, খেলাধুলা, বিশ্ব রাজনীতিসহ মোট ১০টি বিষয়াবলী থেকে  প্রশ্ন অন্তর্ভূক্ত করা হয়।

যুব প্রতিবন্ধী জাতীয় আইটি প্রতিযোগিতা ২০২০ অনুষ্ঠিত

তথ্য বিবরণী

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের উদ্যোগে পঞ্চম যুব প্রতিবন্ধী  জাতীয় আইটি প্রতিযোগিতা গত ২১ নভেম্বর ঢাকায় অনলাইনে অনুষ্ঠিত হয়। দেশের যুব প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে আইসিটি চর্চা ব্যাপকভাবে সম্প্রসারণের উদ্দেশ্যে এবং সরকার প্রতিশ্রুত ডিজিটাল বাংলাদেশের উপযুক্ত মানব সম্পদ হিসেবে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রস্তুতির জন্য এ প্রতিযোগিতা প্রতি বছর আয়োজন করা হয়।

২১ নভেম্বর দিনব্যাপী বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের প্রধান কার্যালয় ঢাকাসহ রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ফরিদপুর ও রংপুর বিসিসি’র আঞ্চলিক কার্যালয়সমূহে এ প্রতিযোগিতা একযোগে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের আয়োজনকারী প্রতিষ্ঠান বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং সহায়তাকারী প্রতিষ্ঠান সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি)।সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম ও সিএসআইডি’র নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল- এর নির্বাহী পরিচালক জনাব পার্থপ্রতিম দেব। দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, বাক ও শ্রবণ প্রতিবন্ধী এবং নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার (এনডিডি) এ চারটি ক্যাটাগরিতে মোট ১৫৭ জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগীরা মাইক্রোসফ্ট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট-এই চারটি বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে হতে সেরা মোট ২০ জন প্রতিযোগীকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচিতদের মধ্যে খুলনা বিভাগের ঝিনাইদহের মোঃ ইমরান হোসেন আছেন। নির্বাচিত প্রতিযোগীরা বিসিসি পরিচালিত বিশেষ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করবেন এবং আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। প্রত্যেক বিজয়ী পুরস্কার স্বরূপ পাটের ব্যাগসহ স্যুভেনির, একসেট বই এবং একটি করে স্মার্ট ফোন পাবেন। এ প্রতিযোগিতা আয়োজনে ওয়াল্টন, জেনওয়েবটু এবং ফিফোটেক পৃষ্ঠপোষকতা করে।

মরার আগে কি জুটবে ভাতা ?

মণিরামপুর (যশোর) প্রতিনিধি ॥

কফুরোন্নেছার প্রকৃত বয়স নব্বই। বয়সের ভারে নুইয়ে পড়েছেন। জাতীয় পরিচয়পত্রের হিসেব অনুযায়ী তার বয়স ৮১ বছর। ২০-৩০ বছর আগে বয়স্কভাতা পাওয়ার যোগ্য হলেও এই বৃদ্ধার ভাগ্যে জোটেনি ভাতার কার্ড। স্বামীকে হারিয়েছেন এক বছর আগে। এখন দুই প্রকার ভাতা পাওয়ার যোগ্য তিনি। কোন প্রকারের ভাতা না জোটায় জীবনের শেষ প্রান্তে এসে বৃদ্ধার জানার ইচ্ছা, মরার আগে কি জুটবে একটি ভাতার কার্ড?

কফুরোন্নেছা উপজেলার শেখপাড়া রোহিতা গ্রামের মৃত আব্দুল মান্নানের স্ত্রী। একমাত্র ছেলে আব্দুস সামাদের আশ্রয়ে রয়েছেন তিনি। বৃদ্ধার ছেলে আব্দুস সামাদও বয়স্কভাতা পাওয়ার যোগ্য। তাদের খবর রাখেননা স্থানীয় জনপ্রতিনিধি বা সমাজসেবা কর্মী। ফলে মা ছেলে দু’জনে রয়েছেন ভাতা বঞ্চিত।

বৃদ্ধা বলেন, গ্রামের মেম্বরের কাছে গিলাম (গিয়েছিলাম)। কার্ড করে দেবে কইলো। এখনো দিইনি।

বৃদ্ধার ছেলে আব্দুস সামাদ বলেন, ভিটেটুকু ছাড়া কিছু নেই। অন্যের জমিতে কাজ করে সংসার চলে। আমরা সরকারি কোন সুবিধে পাইনে।

বৃদ্ধার পোতা ছেলে শাহা আলম বলেন, কয়মাস আগে মাইকিং করে ইউপি পরিষদে ডেকেছিল। দাদিকে সাথে নিয়ে কাগজপত্র জমা দিয়েছি। ওই সময় অনেকের কার্ড হয়েছে। দাদিরটা হয়নি।

স্থানীয় ইউপি সদস্য মহিতুল ইসলাম বলেন, এবার বরাদ্দ আসলে কফুরোন্নেছার কার্ড করে দেব।

এই বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রোকনুজ্জামান বলেন, আপাতত বরাদ্দ নেই। আগামীতে বরাদ্দ আসলে ভাতার কার্ড দেওয়া যাবে। তারআগে বৃদ্ধার পক্ষ থেকে একটা আবেদন করতে হবে।

দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা বেড়েছে

                                            -সিটি মেয়র

তথ্য বিবরণী

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, বাংলাদেশ দুর্যোগ প্রবণ দেশ। দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা বেড়েছে। দুর্যোগকালীন সময়ে মানুষ যাতে আশ্রয়কেন্দ্রে যেতে পারে তার জন্য সরকার জেলা, উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলে সাইক্লোন সেন্টার নির্মাণ করেছে।

মেয়র রবিবার সকালে নগর ভবন সম্মেলনকক্ষে ‘শিশুকেন্দ্রিক দুর্যোগ ঝুঁকি হ্রাস’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ইউনিসেফের সহযোগিতায় খুলনা সিটি কর্পোরেশন এ কর্মশালার আয়োজন করে। তিনি বলেন, আমাদের দেশের মানুষের মানসিকতার পরিবর্তন করতে হবে। কারণ ১০ নম্বর বিপদ সংকেতের পরও মানুষ ঘর থেকে বের হতে চায় না। যার জন্য বাঁধ ভেঙ্গে বেশি ক্ষতি হয় নারী ও শিশুর।  তিনি মেয়র আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাটি দিয়ে মুজিবকেল্লা নির্মাণের নিদের্শ দিয়েছিলেন। সরকার সকল উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলে মানুষের আশ্রয়ণের মুজিবকেল্লা নির্মাণে একটি প্রকল্প গ্রহণ করেছে। সবাই সচেতন হলে দুর্যোগে মৃত্যু ও সম্পদের ক্ষতি কমিয়ে আনা সম্ভব হবে। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালার সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কেএমপি’র উপপুলিশ কমিশনার মোঃ এহসান শাহ, কেসিসি’র সচিব মোঃ আজমুল হক, চীফ প্ল্যানিং অফিসার মোঃ আবির-উল-জব্বার, রূপান্তরের প্রধান নির্বাহী স্বপন কুমার গুহ প্রমুখ। স্বাগত জানান ইউনিসেফের প্রতিনিধি সুফিয়া আক্তার। প্রবন্ধ উপস্থাপন করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরামর্শক মলয় চাকী। কর্মশালয় বাংলাদেশে নগর দুর্যোগ প্রেক্ষাপট ও রাষ্ট্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাঠামো, নগর দুর্যোগে শিশুদের ঝুঁকি ও বিপদাপন্নতা, শিশুর সুরক্ষা ও দুর্যোগ ঝুঁকিহ্রাসে রাষ্ট্রীয় নীতিমালা, শিশুকেন্দ্রিক দুর্যোগ ঝুঁকিহ্রাস পরিকল্পনা প্রণয়ন এবং স্থানীয় নগর দুর্যোগ চিহ্নিতকরণ, প্রধান বিপদাপন্নতা চিহ্নিতকরণ, ঝুঁকিহ্রাস কার্যক্রম নির্ধারণ ও পরিকল্পা প্রণয়ন এবং কীভাবে দুর্যোগকালীন নারী ও শিশু মৃত্যু কমানো বিষয়ে আলোচনা হয়। কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও, সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।পরে মেয়র তালুকদার আব্দুল খালেক খুলনা প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোটভাই শহীদ শেখ আবু নাসের-এর সহধর্মিণী শেখ রিজিয়া নাসেরের আত্মার মাগফিরাত কামনা করে স্মরণ সভা ও দোয়া মাহফিলে অংশ নেন।

ঝিনাইদহে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে ফেন্সিডিলসহ মোমিন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার সকালে শহরের বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়। সে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কানাইডাঙ্গা গ্রামের ফকির মন্ডলের ছেলে।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মাদক কেনা বেচা হচ্ছে। এমন খবরের ভিত্তিতে এস আই মোখলেচুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়। এসময় মোমিন নামের একজনকে আটক করা হয়। পরে তার কাছে থাকা ১শত ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি মাদক মামলা হয়েছে।

পাইকগাছায় ধর্ষণের অভিযোগে বাবু সরদার আটক : আদালতে প্রেরণ

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় এক সন্তানের জননির ধর্ষনের অভিযোগে বাবু সরদার নামে এক জনকে আটক করেছে থানা পুলিশ। সে চাঁদখালী ইউপির কাটা বুনিয়ার মৃতু হাবিবুর সরদারের ছেলে। এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

মামলা সুত্রে জানা যায়, উপজেলার কাঁটাবুনিয়া গ্রমের মৃতু হাবিবুর সরদারের ছেলে বাবু সরদার একই এলাকার মজিদ সরদারের মেয়েকে বিভিন্ন সময় কু প্রস্তব দিয়ে আসছিল। মেয়ের পিতা মজিদ সরদার জানান, শুক্রবার আমার মেয়ে খাওয়া দাওয়া শেষে ঘের থেকে বাড়ী ফেরার সময় রাত ১১ সময় কাঁটা বুনিয়া জনৈক ইসমাইলের ঘেরের পার্শে কেয়ারের রাস্তার উপর পৌছালে পূর্ব পরিকল্পিত ভাবে ওৎপেতে থাকা অবস্থায় আমার মেয়েকে মুখে গামছা পেচিয়ে জোর করে হাবিবুর সরদারের ছেলে বাবু সরদার ধর্ষন করে। এ ঘনায় পাইকগাছা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়। শনিবার গভির রাতে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক বাবু সরদারকে আটক করে। ওসি এজাজ শফি জানিয়েছেন, আটককৃত বাবু সরদারকে পাইকগাছা সিনিয়র ম্যজিট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।

পাইকগাছায় গাজা বিক্রেতা রকি আটক

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছা- কয়রা সিমান্তে হড্ডা পুলিশ ক্যাম্প আইসি এস আই রেদোয়ানের নেতৃত্বে অভিযান চালিয়ে গাঁজা বিক্রেতা রকি বিশ্বাসকে আটক করেছে।  সে উত্তর কুমধখালীর রাঙ্গা বিশ্বাসের ছেলে। শনিবার রাতে অভিযান চালিয়ে হড্ডা মাঝের চক বাজারে গাঁজা সেবন কালে পলাশ মন্ডল নামে এক যুবকে আটক করে। তার স্বীকারোক্তি মতে গাঁজা বিক্রেতা রকি বিশ্বাসকে আটক করে হড্ডা ক্যাম্প হেফাজাতে রেখেছে। ক্যাম্প ইনচার্জ রেদোয়ান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক সেবন কালে পলাশকে ও বিক্রেতা রকি বিশ্বাসকে আটক করা হয়েছে। তাদেরকে কয়রা থানায় হস্তান্তর করা হবে।

রাষ্ট্রায়ত্ব পাটকল চালু ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবীতে নাগরিক পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

খবর বিজ্ঞপ্তি

রবিবার বিকেল ৪টায় রাষ্ট্রায়ত্ব পাটকল চালু, ভুলনীতি-দুর্নীতি-লুটপাট বন্ধ, আধুনিকায়ন, বদলী-অস্থায়ী ও অবসরপ্রাপ্তসহ সকল শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-বোনাস প্রদান, পাটকল রক্ষার আন্দোলনের নেতৃবৃন্দের নামে যড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি খালিশপুর প্লাটিনাম গেট থেকে শুরু হয়ে ক্রিসেন্ট গেট হয়ে খালিশপুর জুট মিলস গেটে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক এড. কুদরত-ই-খুদা এবং সঞ্চালনা করেন সদস্য সচিব এস এ রশীদ। সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেনÑবাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, পরিষদের যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নাণ্টু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য মোজাম্মেল হক খান, গণসংহতি আন্দোলন, জাতীয় পরিষদ সদস্য ও খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, সিপিবি জেলা সাধারণ সম্পাদক এড. এম এম রুহুল আমিন, মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার, ইউনাইটেড কমিউনিস্ট লীগ খুলনা জেলা সম্পাদকম-লীর সদস্য মোস্তফা খালিদ খসরু, আনিসুর রহমান মিঠু, শিক্ষক নেতা বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, টিইউসি খুলনা মহানগর সভাপতি রঙ্গলাল মৃধা, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবু, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, খুলনা জেলা সাধারণ সম্পাদক আব্দুল করিম, ক্ষুধামুক্ত আন্দোলন খুলনার সংগঠক অধ্যাপক আহসান হাবিব, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) নেতা ইসমাইল হোসেন, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম খুলনার আহ্বায়ক কোহিনুর আক্তার কণা, গণসংহতি আন্দোলন, ফুলতলা উপজেলা আহ্বায়ক মোঃ অলিয়ার রহমান, খালিশপুর থানা নেতা রাকিব শেখ বিপ্লব, যুব ইউনিয়ন নেতা শেখ রবিউল ইসলাম রবি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট খুলনা জেলা সভাপতি সনজিত কুমার মন্ডল, ছাত্র ফেডারেশন খুলনা মহানগর আহ্বায়ক আল আমিন শেখ, ছাত্রনেতা ইশতিয়াক হোসেন ওমর, শ্রমিকনেতা শামসেদ আলম শমশের, সরদার মোহাম্মদ আলী, নওশের আলী, শামস শারফিন শ্যামন, লাকী আক্তার, নূর আলম, নিমাই ম-ল, মনির হোসেন, জাহাঙ্গীর সরদার, ফারুক হোসেন, জাকির সরদার, মোঃ চুন্নু শেখ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, আমাদের আন্দোলন জারি থাকবে, যতদিন না পর্যন্ত রাষ্ট্রায়ত্ব পাটকল রাষ্ট্রের অধীনে চালু না হবে শ্রমিকরা ততদিন পর্যন্ত রাজপথে থাকবে। সাথে সাথে নেতৃবৃন্দ মানবমুক্তির লড়াইয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন।  

সীমিত সম্পদ দিয়ে জনগণকে চিকিৎসা দিতে হবে

                       -মেয়র তালুকদার আব্দুল খালেক

তথ্য বিবরণী

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, সীমিত সম্পদ দিয়ে জনগণকে চিকিৎসা দিতে হবে। ব্যবসায়িক মনোবৃত্তি পরিহার করে মানুষের কল্যাণে চিকিৎসাসেবা দিতে হবে। চিকিৎসাসেবা একটি মহান পেশা। দেশে স্বাস্থ্যসেবার মান আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে।

তিনি রবিবার বিকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সম্মেলনকক্ষে ‘কোয়ালিটি ইমপ্রুভমেন্ট সেক্রেটারিয়েট’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট এ কর্মশালার আয়োজন করে।

সিটি মেয়র বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর প্রতি ৬ হাজার জনগোষ্ঠীর জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক এবং এ পর্যন্ত দেশব্যাপী ১৭ হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে। কমিউনিটি ক্লিনিক চালুর ফলে গ্রামের মানুষের জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়েছে। কমিউনিটি ক্লিনিক থেকে বিনামূল্যে বিভিন্ন রকম ঔষধ প্রদান করা হচ্ছে। ইতোমধ্যেই শিশু ও মাতৃমৃত্যুর হার কমিয়ে আনায় বাংলাদেশ আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছে।

তিনি আরও বলেন, এখন গ্রাম ও শহরের মধ্যে কোন পার্থক্য নেই। শহরের সকল সুযোগ-সুবিধা এখন গ্রামেও রয়েছে। ডাক্তারদের গ্রামের অসহায় মানুষকে চিকিৎসা দিতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের দোরগোড়ায় অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চেয়েছিলেন। যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করলে সেবার মান আরও উন্নতি হবে।

খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডাঃ মুন্সী মোঃ রেজা সেকেন্দারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তৃতা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ডাঃ মোঃ শাহাদত হোসেন মাহমুদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, ঝিনাইদহ পৌর সভার মেয়র মোঃ সাইদুল করিম মিন্টু, খুলনা মেডিকেল কলেজের উপাধক্ষ্য ডাঃ মোঃ মেহেদী নেওয়াজ, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগ প্রমুখ। কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক ও নার্সরা অংশ নেন।

খুলনায় বন্ধের নির্দেশ অমান্য করে চলছে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার

স্টাফ রিপোর্টার

অস্বাস্থ্যকর পরিবেশ, প্রশিক্ষিত জনবল ও লাইসেন্স না থাকায় গত ১৬ নভেম্বর বন্ধ করে দেওয়া হয় খুলনা নগরীর শামসুর রহমান সড়কের মিশু ক্লিনিক ও হেলথ কেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেন্সি সেন্টার, প্যাসিফিক ডায়াগনস্টিক সেন্টার, ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার, কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও কমপেয়ার ডায়াগনস্টিক সেন্টার।

স্বাস্থ্য বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে অভিযান চালিয়ে লিখিতভাবে এসব বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। কিন্তু নির্দেশ অমান্য করে মাত্র ৬ দিনের মধ্যে আবারও ব্যবসা শুরু করেছে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো। নগরীর কয়েকটি এলাকা ঘুরে বন্ধ ঘোষিত প্রতিষ্ঠানগুলো চালু রাখতে দেখা গেছে।

স্বাস্থ্য বিভাগ থেকে জানা গেছে, গত দুই মাস ধরে নিবন্ধনহীন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে খুলনার স্বাস্থ্য বিভাগ। এ পর্যন্ত ৩২টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করা এসব ডায়াগনস্টিক সেন্টারে ছিলো না কোনো নিবন্ধন, প্রয়োজনীয় সরঞ্জাম এবং বৈধ অনুমোদন।

গত শনিবার বন্ধের নির্দেশ পাওয়া প্রতিষ্ঠানগুলো ঘুরে দেখা গেছে, বেশকিছু ডায়াগনস্টিক সেন্টার নির্দেশ অমান্য করে চালু হয়েছে। শনিবার বিকেল ৩টায় নগরীর শামসুর রহমান রোডের মিশু ক্লিনিকে গিয়ে দেখা গেছে অনেক রোগীর উপস্থিতি। ক্লিনিকটির ব্যবস্থাপনার সঙ্গে জড়িত কাউকে সেখানে পাওয়া যায়নি। কর্মচারীরা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে গিয়েও দেখা গেছে একই চিত্র। সেখানেও কর্তৃপক্ষের কেউ ছিলেন না। ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার খোলা ছিল। তবে ভেতরে রোগী দেখা যায়নি।

প্যাসিফিক ডায়াগনস্টিক সেন্টারে গিয়েও দেখা গেছে রোগীর ভিড়। সেখানে বিভিন্ন পরীক্ষা করাতে ভিড় জমাচ্ছেন গ্রাম থেকে আসা রোগীরা। প্রতিষ্ঠানের ব্যবস্থাপক অসিত বরণ বিশ্বাস বলেন, ডায়াগনস্টিক সেন্টারে এসি ছিলো না বলে বন্ধ করার জন্য নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু এখন আমরা এসি লাগিয়েছি এবং লাল হলুদ ও সবুজ কালারের ডাস্টবিনের ব্যবস্থা করেছি। তবে বন্ধের নোটিশের পরে প্রতিষ্ঠান চালানোর অনুমতি নিয়েছেন কিনা তা জানতে চাইলে তিনি উত্তর দেননি। খুলনা স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. রাশেদা সুলতানা বলেন, আমরা ফলোআপ অভিযান রাখছি। নির্দেশ অমান্য করে চালু করলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

তিনি বলেন, যে সব অভিযোগের কারণে প্রতিষ্ঠানগুলো বন্ধ করা হয়েছে, তারা সব কিছু ঠিক করার পর আমরা তদন্ত করে দেখবো। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে, সেটা চালু করা যাবে কি-না। এর আগে কেউ ক্লিনিক খুলতে পারবে না।