Home খেলাধুলা সুখবর পেলেন তামিম হাসানরা

সুখবর পেলেন তামিম হাসানরা

0

স্পোর্টস ডেস্ক।।

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটের ঐতিহাসিক জয়ের পর আইসিসির সর্বশেষ টেস্ট র‍্যাংকিংয়ে বড় উন্নতি হয়েছে নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মেহেদী হাসান ও হাসান মাহমুদের।

সবচেয়ে বড় লাফ দিয়েছেন তামিম, সেঞ্চুরি হাঁকিয়ে ৮৪ ধাপ এগিয়ে তিনি বসেছেন ৮৮তম স্থানে। গুরুত্বপূর্ণ সময়ে ৮৪ রানের ইনিংস খেলেন শান্ত। সেই পারফরম্যান্সের সুবাদে টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে নয় ধাপ এগিয়ে ২০তম স্থানে উঠে এসেছেন শান্ত।

শান্তর সঙ্গে উন্নতি হয়েছে মুমিনুল হকেরও। র‍্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে ৩১তম স্থানে উঠেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটার। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবার ওপরে আছেন মুশফিকুর রহিম, ১৮তম স্থানে। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনও পাঁচ ধাপ এগিয়ে টেস্ট ব্যাটারদের তালিকায় ৩০তম স্থানে উঠেছেন।

সাদমান ইসলাম তিন ধাপ এগিয়ে এসেছেন ৫৮তম স্থানে। মিরাজও ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে ৫৯তম স্থানে বসেছেন। তবে লিটন দাস রানের খাতা খুলতে ব্যর্থ হওয়ায় পাঁচ ধাপ পিছিয়ে গেছেন। তিনি এখন আছেন ২৮তম স্থানে।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে শীর্ষস্থানে। ডারউইন টেস্টে দুই ইনিংসে মাত্র ২২ ও ১৭ রান করার পর অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড তিন ধাপ পিছিয়ে চতুর্থ স্থানে নেমে গেছেন। এর ফলে বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটারের জায়গা পুনরুদ্ধার করেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক।

ব্যাটারদের পাশাপাশি টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়েও বাংলাদেশের ক্রিকেটারদের বড় উন্নতি হয়েছে।ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন মিরাজ। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে তিনি তিন ধাপ এগিয়ে ২৪তম স্থানে উঠেছেন।

তবে আরও বড় লাফ দিয়েছেন হাসান মাহমুদ। অস্ট্রেলিয়ার বিপক্ষে পুরো ম্যাচে নয় উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পাওয়া বাংলাদেশের এই পেসার র‍্যাঙ্কিংয়ে একসঙ্গে ২৬ ধাপ এগিয়ে ৩৮তম স্থানে উঠে এসেছেন। বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে আছেন তাইজুল ইসলাম, ১১তম স্থানে। তাসকিন এক ধাপ এগিয়ে ৪৯তম স্থানে এবং ইবাদত হোসেন চার ধাপ এগিয়ে ৮২তম স্থানে বসেছেন।

টেস্ট বোলারদের শীর্ষস্থান অবশ্য ধরে রেখেছেন ভারতের জাসপ্রীত বুমরাহ। শ্রীলঙ্কার বিপক্ষে গলে সিরিজের প্রথম টেস্টে না খেলেও তালিকার এক নম্বর জায়গা ধরে রেখেছেন তিনি।

টেস অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে আছেন মেহেদী হাসান মিরাজ। তার রেটিং ৩২০। অবস্থানের পরিবর্তন না হলেও মার্কো ইয়ানসেনের সাথে ব্যবধান কমিয়েছেন। ইয়ানসেনের রেটিং ৩৪৪, ফলে ম্যাকাই টেস্টে ভালো করলে তাকে ছাড়িয়ে যাওয়া সুযোগ আছে মিরাজের।

সব মিলিয়ে ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় শুধু দলের আত্মবিশ্বাসই বাড়ায়নি, ব্যক্তিগত র‍্যাঙ্কিংয়েও এনে দিয়েছে বড় সাফল্য।