স্টাফ রিপোর্টার
বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর উদ্যোগে বিল্ডিং রেজিলিয়েন্স থ্রু ইনক্লুসিভ ডেভেলপমেন্ট অ্যান্ড জেন্ডার এমপাওয়ারমেন্ট (ব্রিজ) প্রকল্পের আওতায় উপকূলীয় অঞ্চলের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিতকরণ এবং টেকসই জীবিকায়নের লক্ষ্যে কর্মসূচি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ৩ আগস্ট) বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অর্থায়ন করেছে ইনকোটা জার্মানিঅ
লিডার্স-এর প্রোগ্রাম ম্যানেজার কৃষিবিদ বিপ্লব কুন্ডুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম ।
বিশেষ অতিথি চরদুয়ানী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা তানজিলুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মহসিন হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইয়েদুর রহমান, , উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কবির আহমেদ। এছাড়াও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (DPHE)-এর প্রতিনিধি, চরদুয়ানী ও পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের সদস্য ও সচিব, স্থানীয় প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং লিডার্স-এর কর্মকর্তা-কর্মচারীরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় BRIDGE প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, পরিকল্পিত কার্যক্রম এবং প্রত্যাশিত ফলাফল বিষয়ে বিস্তারিত উপস্থাপন করা হয়। আলোচনায় বিশেষভাবে বিধবা ও অসহায় নারীদের, বিশেষ করে সমুদ্রে মাছ ধরতে গিয়ে প্রাণ হারানো জেলেদের পরিবারগুলোর নারীদের জীবিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির উদ্যোগকে অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করা হয়। সুপেয় পানির সংকট নিরসনের জন্য কাজ করতে সুপারিশ করেন। পাশাপাশি স্থানীয় বাস্তবতা ও জলবায়ুজনিত চ্যালেঞ্জ বিবেচনায় কৃষি খাতে অভিযোজনমূলক ও সহনশীল প্রযুক্তি সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।











































