Home জাতীয় আদাবরে অভিযানের সময় হামলায় ওসি-এসআই আহত, দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ

আদাবরে অভিযানের সময় হামলায় ওসি-এসআই আহত, দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ

3

ঢাকা অফিস।।

রাজধানীর আদাবর এলাকায় ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম ও এক উপ-পরিদর্শক (এসআই)। এসময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়লে দুই ছিনতাইকারী গুলিবদ্ধ হন। আটক করা হয়েছে চারজনকে।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে আদাবরের বুড়িগঙ্গা পেট্রোল পাম্প সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

ওসি মো. জাহিদুল ইসলামের মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে কলটি রিসিভ করেন উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ। তিনি জানান, বেড়িবাঁধ এলাকার ছিনতাইকারী চক্রের সদস্যদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছিল।

অভিযান চলাকালে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে ওসি মো. জাহিদুল ইসলামসহ দুই পুলিশ সদস্য আহত হন।
অভিযান এখনো চলমান।

মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা বাংলানিউজকে বলেন, আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হন।

তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, আদাবর থানা পুলিশ বেড়িবাঁধ এলাকার একটি কক্ষে অভিযান চালায়। এ সময় সেখানে অবস্থানরত ছিনতাইকারীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে আদাবর থানার ওসি ও একজন এসআই আহত হয়েছেন। হামলার মুখে পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হন। তারা হলেন— চোরা রুবেল ও কানা আমির। আটক হয়েছেন চারজন। এর মধ্যে রুবেল, আমির ছাড়াও আছেন কাশেম ও জয়।