Home Lead কুষ্টিয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২০

কুষ্টিয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২০

3


কুষ্টিয়া প্রতিনিধি।।

কুষ্টিয়ার খোকসা উপজেলায় বালুবাহী ডাম্প ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের শিমুলিয়া কুটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় অর্ধশত যাত্রী নিয়ে তানহা পরিবহনের একটি বাস রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী ডাম্প ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।


কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ বলেন, ‘দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে। আহতদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক বাসের দুই পুরুষ যাত্রীকে মৃত ঘোষণা করেন। পরে আরও এক নারী কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান। নিহতদের মধ্যে রাফিয়া (১৫) নামে এক স্কুলছাত্রীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। সে দৌলতপুর উপজেলার ফিলিপনগর মণ্ডলপাড়ার রুহুল আমিনের মেয়ে। নিহত অন্য দুই পুরুষের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।’

খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুল হক বলেন, ‘আহত ২০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’