স্টাফ রিপোর্টার ।।
খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র অ্যাডভোকেট শেখ তৈয়েবুর রহমানের সহধর্মিণী লায়লা রহমান ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (২২ মে) রাত সোয়া ৭টার দিকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার জোহরের নামাজের পর খুলনা মহানগরীর গগনবাবু রোডস্থ নূর মসজিদে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। পরে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।
এদিকে খুলনার প্রথম নির্বাচিত মেয়রের সহধর্মিণীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে খুলনা মহানগর বিএনপি।
শুক্রবার (২২ মে) এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় স্বাক্ষর করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং সাংগঠনিক সম্পাদকবৃন্দ শেখ সাদী, মো. মাসুদ পারভেজ বাবু ও চৌধুরী হাসানুরি রশিদ মিরাজসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুরুপ বিবৃতি দিয়েছেন দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটন। নারী নেত্রী মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, শিক্ষানুরাগী বেগম রেহানা ঈসা প্রমূখ।











































