Home আঞ্চলিক সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে বনদস্যুদের বন্দুক যুদ্ধ, অতঃপর…

সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে বনদস্যুদের বন্দুক যুদ্ধ, অতঃপর…

4

খুলনাঞ্চল রিপোর্ট।।


কোস্ট গার্ড আর বনদস্যু করিম শরিফ বাহিনীর মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। সুন্দরবনের শ্যালা নদীর মরা চানমিয়া খালী খাল সংলগ্ন এলাকায় এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।

শুক্রবার (১৫ মে) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য নিশ্চিত করেন। এ বিষয় কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তর নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট ইকরা মোহাম্মদ নাসিফ সাংবাদিকদের ব্রিফিং দেন।

কোস্ট গার্ড জানায়, সুন্দরবনের ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন ও ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হয়। এ অভিযান চলাকালীন বনদস্যু করিম শরিফ বাহিনীর সদস্যরা কোস্ট গার্ডকে লক্ষ করে গুলি চালায়। এসময় আত্মরক্ষার্থে কোস্ট গার্ডও পাল্টা গুলি চালায়। এতে প্রায় ঘণ্টাব্যাপি চলে দুই পক্ষের এ বন্দুক যুদ্ধ।

এক সময় কোস্ট গার্ডের গুলির মুখে টিকতে না পেরে বনদস্যুরা পিছু হটতে বাধ্য হয়। পরে ধাওয়া করে বনদস্যু মো. মেহেদী হাসান (২৫), মো. রমজান শরীফ (১৯) ও মো. এনায়েত মিয়া (২৫) কে আটক করে। তাদের কাছ থেকে ৩টি একনলা বন্দুক, ১টি দেশীয় পিস্তল, ৪৯ রাউন্ড কার্তুজ, ১৮৭ রাউন্ড এয়ারগান গোলা, ২টি ওয়াকিটকি ও ৪টি চার্জার উদ্ধার করা হয়। আটককৃতদের বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ ও ভাঙ্গার ফরিদপরে। তারা দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি এবং জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায় করতেন। মামলা দায়ের শেষে আটককাদের শরণখোলা থানায় হস্তান্তর করা হবে বলে জানায় কোস্ট গার্ড।

উল্লেখ্য, গত ১৩ মে বনবিভাগের সহায়তায় দস্যুদের কবল থেকে ৪ জন জেলেকে মুক্তি দেয়া হয়। কোস্ট গার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট ইকরা মোহাম্মদ নাসিফ জানায়, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের এমন অভিযান অব্যাহত থাকবে।