Home আন্তর্জাতিক গুপ্তচরের সঙ্গে সম্পর্কের অভিযোগে পদ ছাড়লেন এনভিডিয়ার প্রধান

গুপ্তচরের সঙ্গে সম্পর্কের অভিযোগে পদ ছাড়লেন এনভিডিয়ার প্রধান

0

আন্তর্জাতিক ডেস্ক।।

চীনা গুপ্তচর সন্দেহে থাকা এক নারী ও এনভিডিয়ার এক শীর্ষ কর্মকর্তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের অভিযোগের জেরে পদত্যাগ করেছেন বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং।

তার স্থলাভিষিক্ত হিসেবে অন্তর্বর্তী সিইও নিয়োগ দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ও নির্বাহী ভাইস প্রেসিডেন্ট কোলেট ক্রেসকে। ৪ দশমিক ২ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্যের প্রতিষ্ঠানটির শেয়ারদরে বড় ধরনের পতন হয়েছে। চলতি সপ্তাহে এনভিডিয়ার বাজারমূল্য থেকে ৬০০ বিলিয়ন ডলারের বেশি কমে গেছে।

আলজাজিরার খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাজার লেনদেন শুরুর আগে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ১০ শতাংশের বেশি পড়ে যায়। উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির জন্য প্রয়োজনীয় অধিকাংশ চিপ সরবরাহ করে এনভিডিয়া।

প্রতিবেদন অনুযায়ী, জেনসেন হুয়াংকে পদ থেকে সরানোর বিষয়ে বুধবার রাতে বৈঠক করে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। চীনা গুপ্তচর সন্দেহে থাকা অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তাঁর সম্পর্কের অভিযোগ ঘিরে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই, মার্কিন কংগ্রেস এবং ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়া তদন্ত শুরু করেছে। এ ছাড়া শেয়ারহোল্ডারদের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একটি সমষ্টিগত মামলা করা হয়েছে।

অভিযোগে থাকা অ্যালিস হুয়াং সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক কর্মকর্তা। দক্ষিণ-পূর্ব এশিয়ায় এনভিডিয়ার প্রধান ব্যবসায়িক অংশীদার এই প্রতিষ্ঠান। ২০২৩ সালে প্রতিষ্ঠিত মেগাস্পিডের বিরুদ্ধে তদন্ত চলছে। প্রতিষ্ঠানটি চীনা কোম্পানিগুলোকে এনভিডিয়ার ৪৮০ কোটি ডলারের শক্তিশালী চিপের মজুদ ব্যবহারের সুযোগ করে দিয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও প্রযুক্তি খাতে নজরদারি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে অভিযোগগুলোর বিষয়ে তদন্তের চূড়ান্ত ফল এখনো প্রকাশিত হয়নি।