Home আন্তর্জাতিক ইরানের সঙ্গে চুক্তি নিয়ে অনড় ট্রাম্প, বললেন প্রয়োজন নেই

ইরানের সঙ্গে চুক্তি নিয়ে অনড় ট্রাম্প, বললেন প্রয়োজন নেই

0

আন্তর্জাতিক ডেস্ক।।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্রয়োজন নেই। সেই দিন অনেক আগেই পার হয়ে গেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ট্রুথ সোশ্যালে ট্রাম্প এ কথা লিখেছেন। তাঁর মন্তব্যটির আগে ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, ইরানের নিরাপত্তা প্রধানের সঙ্গে সরাসরি বৈঠকের কথা ভাবছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

তবে সামাজিক যোগাযোগের মাধ্যমে ট্রাম্প লিখেছেন, জেডি ভ্যান্সকে তিনি শুধু দেশের ভেতরে জালিয়াতিবিরোধী কার্যক্রমে মনোযোগের নির্দেশ দিয়েছেন। তেহরানের সঙ্গে আলোচনার জন্য নয়।

এরপর ইরান প্রসঙ্গে ট্রাম্প লিখেছেন, ‘তেহরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই। সেই দিন অনেক আগেই পার হয়ে গেছে। তাদের অর্থ এখন আমাদের হাতে। তাদের প্রণালিও আমাদের নিয়ন্ত্রণে!’

বুধবার ওয়াল স্ট্রিট জার্নাল তাদের প্রতিবেদনে লিখে, তেহরানের সঙ্গে আবার আলোচনা শুরুর বিষয়ে ভ্যান্সকে সম্মতি দিয়েছেন ট্রাম্প। সহযোগী ও সমমর্যাদার কর্মকর্তাদেরও তিনি এ কথা জানিয়েছেন। আলোচনার জন্য ভ্যান্সকে প্রয়োজনীয় ক্ষমতাও দিয়েছেন প্রেসিডেন্ট।

কিন্তু বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে ভিন্ন কথা জানালেন ট্রাম্প। তাঁর ওই মন্তব্যের পর তেলের দাম বেড়েছে। ওয়াল স্ট্রিটের ফিউচার সূচক আরও নিচে নেমেছে।

——————————————————————————————————————–

সূএতথ্য:এএফপি