Home খেলাধুলা পারফরম্যান্সের পুরস্কার, র‌্যাকিংয়ে বড় লাফ হৃদয়ের

পারফরম্যান্সের পুরস্কার, র‌্যাকিংয়ে বড় লাফ হৃদয়ের

0

স্পোর্টস ডেস্ক।।

ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন তাওহিদ হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে রেকর্ড গড়া ইনিংস খেলার পর আইসিসির টেস্ট ব্যাটারদের র‌্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন বাংলাদেশের এই ব্যাটার।

অন্যদিকে আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় লিখেছেন রহমত শাহ। প্রথম আফগান ক্রিকেটার হিসেবে টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন তিনি। আইসিসির হালনাগাদ র‌্যাংকিংয়ে ১১৫ ধাপ এগিয়ে ৬০তম স্থানে উঠে এসেছেন হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন তিনি।

প্রথম ইনিংসে অপরাজিত ২৪২ রান করার পাশাপাশি দ্বিতীয় ইনিংসে করেছেন ৮২ রান। প্রথম ইনিংসটি বাংলাদেশের টেস্ট ইতিহাসে কোনো ব্যাটারের ব্যক্তিগত সর্বোচ্চ। এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে শারজায় প্রথম টেস্টে ১৭৩ রানের ইনিংস খেলেছেন রহমত শাহ। এই পারফরম্যান্সে ছয় ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন আফগানিস্তানের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক।

তার বর্তমান রেটিং পয়েন্ট ৭৩৫, যা ক্যারিয়ারের সর্বোচ্চ। রহমতের এই অর্জন আফগান ক্রিকেটের জন্যও বিশেষ কিছু। এর আগে টেস্ট র‌্যাংকিংয়ের কোনো বিভাগেই শীর্ষ দশে জায়গা পাননি দেশটির কোনো ক্রিকেটার।