Home আঞ্চলিক কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের নেতাসহ যশোরে গ্রেপ্তার ২ জন

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের নেতাসহ যশোরে গ্রেপ্তার ২ জন

0

যশোর অফিস।।

যশোরের অভয়নগরে আলমগীর মিনা (৬৪) নামের এক আওয়ামী লীগ নেতা এবং নান্নুর মল্লিক (৪৬) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আলমগীর মিনা উপজেলার নওয়াপাড়া গ্রামের মডেল কলেজ এলাকার মৃত আব্দুল মালেক মিনার ছেলে। তিনি অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক। এ ছাড়া গ্রেপ্তার নান্নুর মল্লিক উপজেলার রানাগাতী গ্রামের আব্দুল সোবহান মল্লিকের ছেলে। তিনি শুভরাড়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি।

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আলমগীর মিনা এবং ইউনিয়ন যুবলীগের সহসভাপতি নান্নুর মল্লিককে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’