Home আঞ্চলিক জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা, মেহেরপুরে আটক ২

জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা, মেহেরপুরে আটক ২

0

মেহেরপুর প্রতিনিধি।।

মেহেরপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।

আটক ব্যক্তিরা হলেন- মেহেরপুর শহরের গোরস্থানপাড়ার ইয়ারুল ইসলামের ছেলে ইব্রাহিম ইসলাম আকাশ (২৪) এবং শিশুবাগানপাড়ার বাবু বিশ্বাসের ছেলে আলী কদর শাওন (১৯)।

স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে ওই দুই যুবক জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা তাদের ধাওয়া করে আটক করেন। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।