Home জাতীয় প্রতিহিংসা নয়, ঐক্য ও সহনশীলতার বার্তা রাষ্ট্রপতির

প্রতিহিংসা নয়, ঐক্য ও সহনশীলতার বার্তা রাষ্ট্রপতির

3

ঢাকা অফিস।।

অতীতের ফ্যাসিবাদ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ক্বিরাত সম্মেলনে অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, প্রতিহিংসা-প্রতিশোধ দীর্ঘমেয়াদে সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে।

রাষ্ট্রপতি আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ ও ইসলামী সংস্কৃতির সঙ্গে এদেশের মানুষের জাতীয় জীবনের সম্পর্ক অনেক গভীর।

তিনি বলেন, ইসলামী এ মূল্যবোধের প্রতি সম্মান জানিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম সংযোজন করেছিলেন।