Home আঞ্চলিক মহানগর বিএনপির সাধারণ সম্পাদক তুহিনের পরিপূর্ণ সুস্থতা কামনায় দোয়া মাহফিল

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক তুহিনের পরিপূর্ণ সুস্থতা কামনায় দোয়া মাহফিল

4

সোনাডাঙ্গা থানা বিএনপির উদ্যোগে

||খবর বিজ্ঞপ্তি||
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনায় সোনাডাঙ্গা থানা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে| বুধবার (৬ মে) থানা বিএনপির সভাপতি মোঃ হাফিজুর রহমান মনি’র সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী|


থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জাকির ইকবাল বাপ্পী, একরামুল কবীর মিল্টন, সাজ্জাদ আহসান পরাগ, মাহমুদ আলম বাবু মোড়ল, হাবিবুর রহমান, কাজী নজরুল ইসলাম, মোস্তফা কামাল, আব্দুল হালিম, আবুল ওয়ারা, ওহিদুজ্জামান হাওলাদার, কাজী মিজানুর রহমান, লাবু বিশ্বাস, আরিফুল ইসলাম বিপ্লব, মোঃ মিজানুর রশীদ, কাজী শহীদুল ইসলাম, কাদের মল্লিক, আফজাল হোসেন, শেখ মনিরুল ইসলাম, ইয়াসিন মোল্লা, নাদিম আশফাক, মোঃ খোকন, শাহিন মোল্লা রাজু, রিয়াজুল কবির, মোঃ জাকির, শাকরুল সুমন, দেলোয়ার হোসেন, মোঃ বাদল, মোঃ জামিল, টুটুল ভুঁইয়া, মোঃ পিয়াস, মোঃ সাদ্দামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা| দোয়া মাহফিলে শফিকুল আলম তুহিনের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়|