ভারত থেকে নাটাই ঘোরাচ্ছেন পলাতক নেতারা
খুলনাঞ্চল রিপোর্ট||
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগকে নতুন করে সংঘবদ্ধ করার নীলনকশা হাতে নিয়েছে পলাতক ফ্যাসিবাদী আওয়ামী লীগ| ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের পর জনরোষ থেকে বাঁচতে অন্ধকার গর্তে লুকিয়েছিল আওয়ামী ক্যাডাররা| তাদের নিয়ে গোপন অপতৎপরতা শুরুর চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ| বিভিন্ন নিরাপত্তা সংস্থা এবং অন্যান্য সূত্রের তথ্যানুযায়ী, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের ফের সক্রিয় করার চেষ্টা চলছে|
রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলা ও উপজেলায় নিষিদ্ধ সংগঠন দুটির পুরোনো কাঠামো পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতারা| ইতোমধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের ৫০টির মতো ইউনিটে কমিটি গঠনের তথ্য পাওয়া গেছে| ছাত্রলীগের কমিটি গঠন শেষ হলে বিতর্কিত ও নিষিদ্ধ যুবলীগের ইউনিট কমিটিগুলো ঘোষণা করা হবে| খুব গোপনে যুবলীগের বাছাই করা ক্যাডারদের এসব কমিটিতে রাখার পরিকল্পনা করা হয়েছে| খবর- আমার দেশ
পত্রিকাটি জানায়, ভারতে পলাতক আওয়ামী লীগের শীর্ষ নেতাদের প্রত্যক্ষ ইন্ধন ও বিশেষ নির্দেশনায় দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ দুই সংগঠনের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া চলছে| তাদের নির্দেশে দেশে ঝটিকা মিছিল, রাতের আঁধারে শপথ গ্রহণ, সামাজিকমাধ্যমে প্রচার এবং শিক্ষাপ্রতিষ্ঠানে পোস্টারিংয়ের মাধ্যমে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে| দীর্ঘ নীরবতার পর নিষিদ্ধ সংগঠনের এ ধরনের ‘অপতৎপরতা’ নিয়ে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে| নিরাপত্তা সংস্থান সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এসব মিছিল বা পোস্টারিং বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; বরং সুসংগঠিত প্রতিবিপ্লবের প্রাথমিক মহড়া| এ প্রেক্ষাপটে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া ঠিক হবে না বলে অভিমত নিরাপত্তা সংস্থাগুলোর|
কমিটির নথিপত্র : নিষিদ্ধ ছাত্রলীগের একাধিক জেলা ও উপজেলা কমিটির তালিকা পত্রিবাটির-এর হাতে এসেছে উল্লেখ করে জানান, জেলা কমিটিগুলোয় নিষিদ্ধ ছাত্রলীগের প্যাডে পলাতক কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের ¯^াক্ষর ও সিল রয়েছে| এতে ঢাকা আইন জেলা শাখার নাম পরিবর্তন করে ‘সম্মিলিত আইন জেলা শাখা’র সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক রাতিন মিয়ার নাম ঘোষণা করা হয়| সম্মিলিত বেসরকারি চিকিৎসাবিজ্ঞান শাখার সভাপতি করা হয়েছে আব্দুর রহমান রেজা এবং সাধারণ সম্পাদক করা হয়েছে তানভীর হাসান নাবিলকে| সলিমুল্লাহ কলেজ শাখায়ও কমিটি গঠন করা হয়েছে| চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে জাকির হোসেন জ্যাকি এবং সাধারণ সম্পাদক হিসেবে সালেম মুহাম্মদ সোয়েব রিগ্যানের নাম ঘোষণা করা হয়েছে|
খাগড়াছড়ি জেলা কমিটিতে মনির হোসেনকে সভাপতি এবং জিৎজয় ত্রিপুরাকে সাধারণ সম্পাদক করা হয়েছে| ময়মনসিংহের ত্রিশাল উপজেলা কমিটিতে রাশেদুল হাসান রাশেদকে সভাপতি এবং রাজীব মিয়া রাজুকে সাধারণ সম্পাদক করা হয়েছে, যেখানে জেলা সভাপতি আল আমিন ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের ¯^াক্ষর রয়েছে| এছাড়া জামালপুর সদর উপজেলা দক্ষিণ সাংগঠনিক শাখায় মাসুদ রানা শ্যামল ও মঈন ইয়াজদানী ¯^াক্ষরিত শরিফপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে মফিজুল ইসলাম বাবু ও রিফাত মল্লিকের নাম উঠে এসেছে| গোয়েন্দা তথ্য বলছে, নিষিদ্ধ ছাত্রলীগ ইতোমধ্যে সারা দেশে অন্তত ৫০টি ইউনিটে এমন ‘পকেট কমিটি’ গঠন সম্পন্ন করেছে| ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের কমিটিও গঠন করা হয়েছে|
ক্যাম্পাসগুলোয় অস্থিরতার ছক: নিরাপত্তা সংস্থার বরাত দিয়ে পত্রিকাটি আরো উল্লেখ করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ও পাবনাসহ দেশের কয়েকটি স্থানে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে সৃষ্ট সাময়িক উত্তেজনাকে সুকৌশলে পুঁজি করতে চাইছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ| ছাত্রলীগ ও যুবলীগের বাছাই করা ক্যাডাররা ছদ্মবেশে ছাত্রদল ও ছাত্রশিবিরের কর্মীদের মধ্যে দূরত্ব বাড়িয়ে বিশৃঙ্খলা উসকে দেওয়ার ছক কষছে| তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, যাতে সংগঠন দুটির মধ্যকার ফাটল বড় করে তোলা যায়| ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যকার সাম্প্রতিক দূরত্বের সুযোগ নিয়ে গত ২৬ এপ্রিল রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে ‘ফ্যাসিস্ট নয়, বাংলাদেশের আর্টিস্ট শেখ হাসিনা’-এমন স্লোগানসংবলিত পোস্টার সাঁটানো হয়|
যদিও সচেতন শিক্ষার্থীরা এসব দেখামাত্রই ছিঁড়ে ফেলে ঘৃণার বহিঃপ্রকাশ ঘটান| সাম্প্রতিক সময়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যকার কিছু বিচ্ছিন্ন উত্তেজনা বা সংঘর্ষের ঘটনাকেও কাজে লাগানোর অপচেষ্টা করছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ| ছাত্ররাজনীতির অভ্যন্তরীণ বিভাজনকে উসকে দিয়ে তারা অস্থির পরিবেশ ˆতরি করতে পারলে নিষিদ্ধ সংগঠনগুলো নিজেদের পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্র ˆতরি করতে পারে বলে নিরাপত্তা সূত্রে আশঙ্কা প্রকাশ করা হয়েছে|
ঝটিকা মিছিলে সমš^য়ের ইঙ্গিত: শাহবাগ থানায় ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যকার হঠাৎ উত্তেজনার প্রেক্ষাপটে গত ২৪ এপ্রিল রাজধানীসহ দেশের অন্তত ১৭ স্থানে ছাত্রলীগ ও যুবলীগের আকস্মিক মিছিলের ঘটনা পরিস্থিতিকে নতুন মাত্রা দিয়েছে| প্রত্যক্ষদর্শীরা জানান, এসব মিছিলের ধরন ছিল প্রায় অভিন্ন—হঠাৎ উপস্থিতি, সংক্ষিপ্ত স্লোগান, তারপর দ্রুত সরে পড়া| অনেক ক্ষেত্রে অংশগ্রহণকারীরা মুখ ঢেকে বা হেলমেট পরেছিলেন, যাতে শনাক্ত করা কঠিন হয়| কোথাও ১০-২০ জনের ছোট দল, কোথাও ২৫ জনের মতো অংশগ্রহণকারী; সব মিলিয়ে এটি ছিল পরিকল্পিত উপস্থিতি জানান দেওয়ার কৌশল—এমনটাই মনে করছে নিরাপত্তা সূত্রগুলো| ওই দিন রাজধানীর উত্তরা, মিরপুর, যাত্রাবাড়ীতেও সড়কে এমন কার্যক্রমের খবর পাওয়া গেছে| এসব মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জনমনে নতুন করে আলোচনার জন্ম দেয়| গত শনিবার সকাল ৬টার দিকে ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে নিষিদ্ধ ছাত্রলীগের ১০-১২ জন ঝটিকা মিছিল করে|
এ সময় একটি মাইক্রোবাসসহ দুজনকে আটক করা হয়| আটক দুজন হলেন ঢাবির ২০১৯-২০ শিক্ষাবর্ষের এফ রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারহান তানভীর নাসিফ এবং মাইক্রোবাসচালক রুবেল হোসেন| সবশেষ গত রোববার রাত ৮টার দিকে চট্টগ্রামের হালিশহরে নয়াবাজার বিশ্বরোড এলাকার ‘তায়েফ রেস্টুরেন্টে’ গোপন ˆবঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৪ সদস্যকে গ্রেপ্তার করে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)| তাদের মধ্যে আছেন শেখ হাসিনা ঐক্য পরিষদের প্রধান সংগঠক| পুলিশ জানায়, ˆবঠকটি কোনো সাধারণ সামাজিক আয়োজন ছিল না; বরং এটি ছিল পরিকল্পিত গোপন সমাবেশ| দেশের বাইরে অবস্থানরত দলীয় নেতাদের সঙ্গে সমš^য় করে রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনার নীলনকশা ˆতরির ষড়যন্ত্র করা হচ্ছিল ওই ˆবঠকে|
রাতে হারিকেন মিছিল ও শপথ: গত ২৪ এপ্রিল নেত্রকোনা সদরের কাইলাটি সড়কে হারিকেন ও মোবাইলের আলো জ্বালিয়ে নিষিদ্ধ যুবলীগের মিছিলে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেওয়া হয়| লক্ষ্মীপুরের কমলনগরে নদীর পাড়ে রাতের অন্ধকারে মোবাইলের লাইট জ্বালিয়ে শপথ নেওয়ার ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে| আরেক ভিডিওতে কালকিনি ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগের পরিচয়ে হাসিনাকে দেশে ফিরিয়ে আনার অঙ্গীকার করা হয়| সবশেষ গত শুক্রবার ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর ভুরঘাটা বাসস্ট্যান্ডে ঝটিকা মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে| ভিডিওর বর্ণনা অনুযায়ী, বরিশাল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহর নির্দেশে গৌরনদী উপজেলা, কলেজ ও পৌর ছাত্রলীগের উদ্যোগে ঝটিকা মিছিল বের করা হয়| এর আগের দিন বৃহস্পতিবার ভোরে একই দাবিতে গৌরনদী বাসস্ট্যান্ডে ঝটিকা মিছিল হয়|
আইনি লড়াইয়ের বাহানায় জনমনে উদ্বেগ: ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিবাদী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর গত বছরের ১১ মে ‘সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯’ সংশোধন করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর&তী সরকার| ফলে ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলটি অংশ নিতে পারেনি| তবে কক্সবাজারের একদল মুজিববাদী আইনজীবী আওয়ামী লীগের রাজনীতি ফেরানোর দাবিতে সম্প্রতি জাতিসংঘ ও সরকারের কাছে আবেদন জানায়| জুলাই গণহত্যার দায় নিয়ে কোনো অনুশোচনা না থাকলেও তারা দল নিষিদ্ধ করাকে সংবিধান পরিপন্থী বলে দাবি করেছেন| নিরাপত্তা সূত্রগুলো বলছে, বিভিন্ন উপায়ে আওয়ামী লীগের পুনরুত্থানের অপচেষ্টার বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে নিয়মিত রিপোর্ট করা হচ্ছে| আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে হবে| পাশাপাশি সামাজিকভাবেও বয়কটের জন্য জুলাইয়ের পক্ষের সব শক্তিকে অভিন্ন প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেওয়া হয়েছে, যেটা সাধারণ মানুষ এবং জুলাই বিপ্লবের যোদ্ধাদেরও দাবি| গোয়েন্দা সূত্র এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র জানায়, নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের চোরাগোপ্তা তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে| রাজধানীসহ সারা দেশে সন্দেহজনক কার্যক্রম চিহ্নিত করতে নজরদারি বাড়ানো হয়েছে| পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজবের বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে| নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের অপতৎপরতা বা জনশৃঙ্খলা বিঘ্নিত করার অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে| সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতি মোকাবিলায় কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়, প্রয়োজন ¯^চ্ছতা এবং তৃণমূল পর্যায়ে সতর্ক নজরদারি| অন্যথায় গুজব ও বিভ্রান্তি ছড়িয়ে খুনিদের দোসররা আবার জননিরাপত্তা বিঘ্নিত করার সুযোগ নিতে পারে|
ভারত থেকে নাটাই ঘোরাচ্ছেন পলাতক নেতারা: গোয়েন্দা ও রাজনৈতিক সূত্রগুলোর বড় অংশ মনে করছে, দেশের বাইরে অবস্থানরত কিছু প্রভাবশালী নেতার প্রত্যক্ষ বা পরোক্ষ নির্দেশনায় ছাত্রলীগ ও যুবলীগের সাম্প্রতিক কার্যক্রম পরিচালিত হচ্ছে| বিশেষ করে ভারতে অবস্থান নেওয়া নেতারা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে যোগাযোগ রক্ষা এবং নির্দেশনা দিচ্ছেন| পলাতক নেতারা নিজেদের পিঠ বাঁচাতে তৃণমূলের সাধারণ কর্মীদের ‘গিনিপিগ’ হিসেবে ব্যবহার করে রাজপথে নামিয়ে দিচ্ছেন| অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ ব্যবহার করে মাঠপর্যায়ের কর্মীদের সঙ্গে যোগাযোগ, আর্থিক সহায়তা এবং কৌশল নির্ধারণ করা হচ্ছে সীমান্তের ওপার থেকেই| নিরাপত্তা সংস্থাগুলোর অভিমত, আওয়ামী লীগ বা তার অঙ্গসংগঠনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া আত্মঘাতী হতে পারে|











































