খুলনাঞ্চল রিপোর্ট।।
মোংলার আবাসিক একটি হোটেলের একজন নারী এনজিও কর্মীর গোসলের আপত্তিকর ভিডিও ধারণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ২ জনকে আটক করে বুধবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।
ব্র্যাক নামের এক এনজিও কর্মী ‘হোটেল সিঙ্গাপুর’ বুকিং নিয়ে ৫ মে গোসল করতে গেলে হোটেলের কর্মচারীরা পাশের রুম থেকে তা ধারণ করে। এসময় ওই নারী বিষয়টি টের পেয়ে চিৎকার করে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, বাগেরহাটের মোংলা উপজেলার আবাসিক হোটেল সিঙ্গাপুর অবস্থানকালে একজন নারী এনজিও কর্মীর গোসলের আপত্তিকর ভিডিও ধারণ করে ওই হোটেলের ৩ কর্মচারী।
এ বিষয় থানায় অভিযোগ দিলে মোংলা থানা পুলিশের হোটেল সিঙ্গাপুরে অভিযান চালিয়ে বনি আমিন ও মো. মহসীনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ১ জন পালিয়ে যায়। এ ঘটনায় ৩ আসামির বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হয়। সেই মামলায় আটক ২ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।











































